এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০০:০১414120
  • @b
    আপনি বললেন, "ব্যাসদেব আমাদের ছেড়ে দিচ্ছেন, আমাদের নিজেরই বিচার বুদ্ধি করে বেছে নিতে হবে আমরা কোন পথে যাব, কি ভাবে বাঁচবো। আটজন মিলে এক কিশোরকে মারবো, নাকি ঐ ঘটনার সাথে সম্পূর্ণ সংসর্গহীন এক বৃদ্ধের মাথা চূর্ণবিচূর্ণ করে দেবো। আইদার দিস, অর দ্যাট।"
    এক্কেবারে। আর মারলেই বা কী এল গেল? "অজ নিত্য শাশ্বত অয়ং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে", তাকে তো মারা যায় না, সে তো অজ নিত্য শাশ্বত। হুঁ হুঁ বাবা, যতই যুদ্ধু কর আর হত্যা কর, সব ফক্কিকার। নিত্যতা সূত্র মাত্র সত্য, বাকী সব মায়া।
  • অর্জুন | ২৯ জুলাই ২০১৯ ২৩:৫২414119
  • "“এই গ্রন্থ যেন আমাকে এই শিক্ষাই দিল যে যেমন ভালাে বলে কিছু নেই তেমনই মন্দ বলেও কিছু। নেই, সত্য বলেও কিছু নেই মিথ্যে বলেও কিছু নেই, ধর্ম বলেও কিছু নেই, অধর্ম বলেও কিছু। নেই। যা আছে তা কেবল সুবিধাবাদীর সুবিধাভােগ। এবং ন্যায়-অন্যায় বলে যা কিছু আমরা। শিখেছিলাম, মহাভারতের মহারণ্যে সে দুটি ধারণার জন্ম হয়নি।"

    'মহাভারতের মহারণ্যে' বইয়ের মুখবন্ধে লিখেছিলেন প্রতিভা বসু
  • Atoz | ২৯ জুলাই ২০১৯ ২৩:৫১414118
  • এসেম, কিষ্কিন্ধ্যা অযোধ্যার অন্তর্গত ছিল????? সেই বালীর আমলেই???? বলেন কী! এরকম খবর তো রামায়ণে পাই নি!!!!!
  • Atoz | ২৯ জুলাই ২০১৯ ২৩:৪৬414117
  • আচ্ছা ডিডি, নিকুম্ভিলা মানে কী? কলসীহীন যজ্ঞ? নি কুম্ভ? ঃ-)
  • Atoz | ২৯ জুলাই ২০১৯ ২৩:৩৩414116
  • মানবজাতির কাব্যিক ইতিহাস। দেখুন যেই না সাহেব কইলেন পোয়েটিকাল হিস্টরি অব ম্যানকাইন্ড, অমনি সবাই দুহাত্তুলে নেচে উঠলেন। ঃ-)
  • সিংগল k | ২৯ জুলাই ২০১৯ ২৩:১৫414115
  • পাইদিদি, আমার বি পজিটিভ। আমি পরশুদিনকে যে কোন সময় দিতে পারি।
  • pi | ২৯ জুলাই ২০১৯ ২২:০৮414114
  • যেকোন গ্রুপ চলবে।
  • pi | ২৯ জুলাই ২০১৯ ২১:২৮414112
  • আমার এক কলিগের বাবার হঠাতই ব্লাড ক্যান্সার ধরা পড়েছে।

    টাটা মেমোরিয়ালে ৩ দিনে ৫ ইউনিট রক্ত চাই। কেউ পারলে দেখবেন। অনেক ধন্যবাদ।

    Requirement of 5 units of *A(+ve)* blood at TATA MEDICAL CENTRE Kolkata (in the next 3 days)

    Patient details:

    Mr. Lochan Chandra Bora
    MR/19/012018

    C/O. Kaustubh Bora
    Phone: +91-86389-79640

    Please help
  • PT | ২৯ জুলাই ২০১৯ ১৯:৩৩414111
  • আন্ডার ফান্ডার জন্য ধন্যবাদ। কিন্তু কি এমন দাম যে জীবনে একবারও খাওয়া যাবে না? garlicky egg toast-এর দাম মাত্র ১০৫ টাকা!! আর garlick fry omlette মাত্র ১৩৫ টাকা। তার পরে নাহয় সপ্তাখানেক পান্তা খেয়ে থাকব!!
    আর ৪০০ টাকার eggravishing sizzler নাহয় নাইবা খেলাম!!
  • সিংগল k | ২৯ জুলাই ২০১৯ ১৮:৫৪414110
  • পিটিদা ডাইনোসরাসের ডিমের কথা যখন তুললেন‌ই তখন বলে রাখি, কলিকাতার এগসাইড মোড়ের কাছে আন্ডেওয়ালা নামে একটি এগসক্লুসিভ ডিমের এগস্ট্রাঅর্ডিনারি ক্যাফে খুলেছে।
    তবে এঁদের দাম আমার ধরাছোঁয়ার বাইরে।।

    Andeywala - The Eggstra Odinary Cafe
    Ground Floor, 9C, Lord Sinha Road, Elgin, Kolkata, West Bengal 700071
    075959 24466
    https://maps.app.goo.gl/dRpgCzseGgajKdr6A
  • b | ২৯ জুলাই ২০১৯ ১৭:৩৯414109
  • এবং তার সাথে জুড়ে দেই, মহাভারতের মূল টোনটি দুষ্টের পরাজয়, শিষ্টের বিজয়ের অনেক ওপরে। যেন ভালোও নয়, মন্দও নয়; অন্ধকার নয়, আলো নয়, দুয়ের মাঝামাঝি এক অদ্ভুত নিলম্বিত ধূসর ছায়াজগতে ব্যাসদেব আমাদের ছেড়ে দিচ্ছেন, আমাদের নিজেরই বিচার বুদ্ধি করে বেছে নিতে হবে আমরা কোন পথে যাব, কি ভাবে বাঁচবো। আটজন মিলে এক কিশোরকে মারবো, নাকি ঐ ঘটনার সাথে সম্পূর্ণ সংসর্গহীন এক বৃদ্ধের মাথা চূর্ণবিচূর্ণ করে দেবো। আইদার দিস, অর দ্যাট।
  • সৈকত | ২৯ জুলাই ২০১৯ ১৭:৩৬414108
  • পুরো অনুশাসনপর্বটাই, যা ঘোরতর ভাবে প্রক্ষিপ্ত, সেটা গল্পের মধ্যে ঢোকানো সম্ভবই হল এই জন্য যে এটা বলাই হয়েছে যে ভীষ্মর ইচ্ছমৃত্যু ঘটবে, ফলে ভীষ্মকে যুদ্ধর মধ্যে বাঁচিয়ে রেখেও সামাজিক নিয়মকানুনের বিবরণ দেওয়া গেল ! জানা নেই যে এই অনুশাসনপর্বের অন্তর্ভুক্তি ঘটাবার সময়েই ভীষ্মর ইচ্ছামৃত্যুর অংশটি যোগ করা হয়েছিল অথবা আগে থেকেই ছিল। যেটাই হোক না কেন, যারা করেছিল তারা একটি গল্পকে নিজের মতো করে ব্যবহার করার কায়দা ভাল মতই জানত।
  • sm | ২৯ জুলাই ২০১৯ ১৭:৩২414107
  • গপ্পো গুলো কিন্তু দারুন।কোন তুলনা হবে না।চরিত্র গুলো একবারে জীবন্ত।
    খাসা লিখেছেন ব্যাস বাবু।
    ইলিয়াস ওডিসি তে এতো ভিন্ন শেড এর ক্যারেক্টার নেই কিন্তু।
  • সৈকত | ২৯ জুলাই ২০১৯ ১৭:১৫414106
  • গরু বা সম্পত্তি নিয়ে দ্বন্দ, নিদেনপক্ষে পাঁচটা গ্রাম নিয়ে দাবী,প্রধানতঃ দুই বংশের লড়াই আর সব মিলিয়ে শেষে মোটামুটি উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম মিলিয়ে প্রায় সব রাজবংশেরই জড়িয়ে পড়া, যুদ্ধপ্রান্তরে; কন্ট্রাডিকশন আর জ্ঞানদান আর সামাজিক বিধিনিষেধের সূত্রায়ন আর মানুষের সকল ইমোশন - শঠতা, রিরংসা, যৌনতা আর প্রেম আর ভক্তি ইত্যাদি - সব মিলিয়ে মহাভারত পুরোই এক অনৈসর্গিক আখ্যানযন্ত্র। এক গল্পের সাথে অন্য গল্প জুড়ে, চরিত্রর সাথে চরিত্র এনে বা তার পূর্বপুরুষদের কথা এনে, বিবিধ বক্তব্যের সম্প্রসারণ বা নতুন ঘটনাকে যোগ করা - যুগ পাল্টে যাওয়ার সাথে সাথে - আঠারো অক্ষৌহিণী সেনাসংখ্যার মতই এর আকার বাড়তে থাকে, যেন এক সেল্ফ পারপেচুয়েটিং মেশিন, অনবরত নিজেই চলতে থাকে, ভেতরের সূত্রগুলোকে ব্যবহার ক'রে।
  • S | ২৯ জুলাই ২০১৯ ১৬:৩৮414105
  • প্রশান্ত কিশোরের নতুন আইডিয়াঃ ৯১৩৭০ ৯১৩৭০।
  • S | ২৯ জুলাই ২০১৯ ১৫:০১414103
  • ওয়ার্ল্ড পপুলেশনঃ

  • b | ২৯ জুলাই ২০১৯ ১৪:৩৩414102
  • আছে তো। কেষ্টার বাল্যলীলায় বকাসুরবধ পড়ুন। যা বর্ণনা তাতে মনে হয় টেরোড্যাকটিলের বাবা।
  • :( | ২৯ জুলাই ২০১৯ ১৪:২৮414101
  • মহাভারতে ডাই্নো নেই?? ছাগল নেই আরও কতো কিসু যে নেই।
  • PT | ২৯ জুলাই ২০১৯ ১৩:৫৭414100
  • কিন্তু ডাইনোরা সব ডিম চিন দেশেই পাড়ল কেন? কিছু তো সুন্দরবনের ধারে পাশেও পাড়তে পারত!! সব কিছুই চিন যে আমাদের থেকে নিয়ে নেবে তা তো জানাই আছে। তাইত কবি লিখেছিলেনঃ "একদিন চিনে নেবে তারে, তারে চিনে নেবে"!!
  • অর্জুন | ২৯ জুলাই ২০১৯ ১০:৪৩414099
  • ভূমিকাটা সত্যি খুব ইন্টারেস্টিং।

    এর পরের অংশে বলছেন

    The narrators of the puranas were also sutas. The Mahabharata, the Ramayana and the Purana have been given a special name by a scholar, Dr. S. V. Ketkar, who called these the sauta literature that is literature belonging to the sutas preserved and sung by the sutas and perhaps largely composed by the sutas. This literature embodies the secular political tradition of the Sanskrit literature as against another branch which he called 'mantra'. Mantra literature embodied hymns to gods, magical verses (in Rigveda and Atharvaveda), descriptions of ritual and the uses of hymns in ritual in addition to minute details of the various sacrifices (as in Yajurveda and the books called Brahmanas). There were also philosophical and esoteric discourses (as in Upanishads and Aranyakas). This literature later branched into grammar, semantics and philosophy. As against the sauta tradition and later speculative literature. The traditional keepers of this literature were the people of the priest class- the Brahmins.
  • ন্যাড়া | ২৯ জুলাই ২০১৯ ১০:১৭414097
  • তখন সারা ভারতে চল্লিশ লাখ লোক ছিলনা বোধহয়। মহাভারতের অধিকাংশটাই সম্ভবতঃ প্রক্ষিপ্ত।
  • অর্জুন | ২৯ জুলাই ২০১৯ ১০:০৯414096
  • The present version of the book however lets one know that there was an earlier time still when the narration had the much shorter and simpler name Jaya (Victory). This means that in its first form the narration was a poem of triumph and told of the victory of a particular king over his rival kinsmen. Very probably it was sung by bards at the court of the King, and as the narration itself says, was also sung by wandering minstrels and eagerly the chief narrators are different named bards called suta.

    A class of people called suta representing the illegitimate progeny of the Kshatriyas performed various functions at the Court. They were counsellors and friends of kings, charioteers, and also bards. Some of them moved from place to place, wherever they knew that people were likely to assemble and told their stories which consisted mainly of exploits of love and adventures of ancient and ruling kings and princes. A book in many respects like the Mahabharata was the Ramayana, a narrative sung from place to place. Out of these grew a later type of literature called the Puranas (purana= the ancient= the story of the past). These, besides the stories of various Kshatriya dynasties, contained cosmogenies and cosmologies and a lot of didactic matter.
  • অর্জুন | ২৯ জুলাই ২০১৯ ০৯:৫৮414095
  • ইরাবতী কার্ভের বিখ্যাত গ্রন্থ 'যুগান্ত' র প্রথম সংস্করণটা আমার কাছে আছে। ১৯৬৭ সালে প্রকাশিত। ওটি এখন একটি দুর্লভ গ্রন্থ।

    সেখানে ভূমিকাতে উনি লিখছেন।

    'Mahabharata is the name of a book in the Sanskrit language telling in very simple verse form the story of a family quarrel ending in a fierce battle. According to this author and to Indians in general this is not an imaginary, made- up story, but represents a real event which took place about 1000 B.C. In the course of this narration stories are given of the ancestors of the heroes who fought the battle. These princes who ruled at a city called Hastinapura situated somewhere near modern Delhi. The most illustrious KIng among these ancestors was a King Bharata (son of King Dushyanta or Dushmanta and Shakuntala). From the name Bharata is derived the word 'Bharata' which might (1) any descandant of Bharata or (2) any other thing about Bharata, as for example a poem. 'Maha' means the big, the great. The word Mahabharata let us recognize in the making of this poem. Perhaps there was a simple and less extensive story called Bharata and then by century- long accretion it became a maha (the big) Bharata (book about the descandants of Bharata).
  • সৈকত | ২৯ জুলাই ২০১৯ ০৯:৫৩414094
  • স্মল স্কেল ফাইটে আঠারো অক্ষৌহিণী সেনা, আজকের হিসেব মত প্রায় চল্লিশ লাখ !!
  • sm | ২৯ জুলাই ২০১৯ ০৯:৪৮414093
  • কুবের এর কাছে প্রচুর টাকা,সোনা এসব ছিল।মনিমুক্ত ও ভালোই ছিল।দেবতাদের কাছে সোমরস ছিল।
    স্মার্টফোন,ল্যাপটপ,মোটর গাড়ি ছিল না।
  • S | ২৯ জুলাই ২০১৯ ০৯:৪৩414092
  • সেইসময় আর তেমন কোনও অ্যাসেট ছিলো কি?
  • ন্যাড়া | ২৯ জুলাই ২০১৯ ০৯:৩৯414091
  • রোমিলা থাপার মনে করেন মহাভরত ইজ বেসড অন আ ভেরি স্মল স্কেল ক্ল্যানিশ ফাইট ওভার ক্যাটলস। গবাদি পশু চুরির গল্প মহাভারতেও অনেক আছে। আর্য আগমনে অধিকাংশ ঝাড়পিটই গবাদি পশু চুরি নিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত