এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০১:৩৯414150
  • পরে দ্রৌপদী সেই হস্তীর পিঠে চেপে বসে হ্যাট হ্যাট করে সারাজীবন চালিয়ে নিয়ে চলল। ঃ-)
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০১:৩৭414149
  • ভীম হচ্ছে অরণ্যের হস্তী। হস্তিনাপুরে এসে সেই হস্তীর তো অবস্থা ঘোরতর। দাদা আর মা মিলে তাকে নিত্য সামলিয়ে বশে বশে রাখতো ছোটোবেলা। নইলে কোথায় গিয়ে কী ভাঙবে, কোথায় কার মাথা থেঁতলে দেবে ---তার ঠিক কী?
  • Bratin | ৩০ জুলাই ২০১৯ ০১:৩৫414148
  • দ্রৌপদী কিন্তু ভীম কে এক্সপ্লয়েট করতো। সেই দুর্গম জায়্গা থেকে পদ্ম ফুল আনতে ভীম কে পাঠিয়েছিল
  • অর্জুন | ৩০ জুলাই ২০১৯ ০১:৩২414147
  • ভীম একটি অসাধারণ চরিত্র। স্বয়ং সম্পূর্ণ। ঋতুপর্ণ ঘোষের বেশীর ভাগ ছবিতে একজন চরিত্র থাকে যে ভালবাসা দেয়, কিন্তু পরিবর্তে পায়না কিছু বরং এক্সপ্লয়েটেড হয়। ভীম একজম সেরকম একটি চরিত্র। এবং ভীম খুব নেগলেগটেড।
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০১:৩১414146
  • দুর্যোধন টুর্যোধনেরাও খারাপ ছিল না, মামাফামা মিলে পাঁচজনে কানমন্ত্র দিয়ে দিয়ে ছেলেগুলোকে খারাপ করেছে।
  • Bratin | ৩০ জুলাই ২০১৯ ০১:২৮414145
  • না না কর্ণ বেসিক্যালি ভালো লোক। পঁাচ জনে মিলে খারাপ করে দিয়েছে
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০১:২৫414144
  • স্কচ না, রাম। ঃ-)
  • Bratin | ৩০ জুলাই ২০১৯ ০১:২৪414143
  • ক্চ না স্কচ??
  • অর্জুন | ৩০ জুলাই ২০১৯ ০১:২৩414142
  • বুঝেছি। মহাভারতে কর্ণ চরিত্র হল আরেকটি ওভাররেটেড ক্যারেকটর। যদিও সকলের সিম্প্যাথি ওর দিকে। কর্ণ একটি এক নম্বর ধান্দাবাজ, পরশ্রীকাতর।

    যুধিষ্ঠিরের চরিত্রের সঙ্গে মোহনদাস করমচাঁদ গান্ধীর মিল পাই আমি খুব।
  • Bratin | ৩০ জুলাই ২০১৯ ০১:২২414140
  • ওখানে ঘটো ত কচের জন্মস্হান আছে। ভেরি ইন্টারেস্টিং
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০১:২২414141
  • দ্রোণাচার্য্যের কাছে গিয়ে নাকি সুরে ব্যাটা কাঁদে। কী হয়েছে, বাছা তোর কী হয়েছে? না কোথা থেকে এক একলব্য এসে তীর মেরে জিতে গেল বুঝি। গুরু বাঁচাও।
    ঃ-)
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০১:২০414139
  • একটা জিনিস ক্লারিফাই করে দিই। এই কচ হিন্দি কচ না, এই কচ হল কচ-দেবযানী কাহিনির কচ। ঃ-)
  • অর্জুন | ৩০ জুলাই ২০১৯ ০১:১৮414138
  • আমার মনে হয় যুধিষ্ঠিরের মত স্বার্থপর খুব কম আছে। অর্জুন অবশ্যই আত্মকেন্দ্রিক, ক্যারিশম্যাটিক, নিজের লক্ষে (ধান্দায়) স্থির, প্রয়োজনে কাছে টেনে নেয়, আবার ছেড়ে দেয়। সকলের অ্যাটেনশন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে! সব সুযোগ তার হাতের মুঠোয়।

    কিন্তু খুব কালারফুল। কাছে থেকেও অধরা।

    আবার কুরু বংশের ১০৫ জন পুত্রের মধ্যে সবচেয়ে জেন্ডার ফ্লুয়িড একজন পুরুষ চরিত্র।
  • Bratin | ৩০ জুলাই ২০১৯ ০১:১৭414137
  • আটোজ সত্যি বহু দিন পরে এলাম
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০১:১৬414136
  • হুঁ, ব্রতীন, হিড়িম্বা মন্দিরের কথা সেই অষ্টদশীতেই পড়লাম। ওখানে তো হিড়িম্বা নাকি দেবী জগন্মাতার সঙ্গে একাকার হয়ে গেছেন।
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০১:১৪414135
  • আরে ব্রতীন, বহুকাল পর। এসো এসো, খাট পেতে দিই বসো ভাই। ভাতে বেড়ে দিই, খাবে ভাই? ঃ-)
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০১:১৩414133
  • অর্জুন স্রেফ একটি কচ। কেরিয়ারিস্ট আত্মকেন্দ্রিক। নিজের ধনুর্ধরতা বুঝি এই গেল সেই গেল করতে করতে সারাজীবন টেনশনেই মোলো।
  • Bratin | ৩০ জুলাই ২০১৯ ০১:১৩414134
  • মহাভারতের সব থেকে অবহেলিত চরিত্র হল ভীম। ওমন শক্তি ওমন সাহস কিন্তু কল্কে পান না
  • অর্জুন | ৩০ জুলাই ২০১৯ ০১:১০414132
  • মহাভারতের নায়ক যুধিষ্ঠির। এ কথা মনে করেছেন দুই বসু- রাজশেখর ও বুদ্ধদেব।

    কিন্তু নায়কের সব উপাদান দিয়ে ব্যাস গড়েছেন অর্জুন =কে।
  • Bratin | ৩০ জুলাই ২০১৯ ০১:০৮414131
  • হিমাচল প্রদেশ এ হিড়িম্বা মন্দির টা জাস্ট গোলা
  • Bratin | ৩০ জুলাই ২০১৯ ০১:০৬414129
  • আটোজ কেমন আছো??
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০১:০৬414130
  • "মহাভারতে অষ্টাদশী" বলে একটি বই আছে, তাতে হিড়িম্বাকে নিয়ে আলাদা করে বেশ বিস্তারিতই আছে। কিন্তু মন ভরে না তাতেও। অমন স্বনির্ভর, সাহসী, উদারহৃদয় নারী চরিত্র মহাভারতে কেন অন্যত্রও তেমন আর নেই বেশি।
  • অর্জুন | ৩০ জুলাই ২০১৯ ০১:০৩414128
  • হিড়িম্বাকে নিয়ে আলাদা করে কেউ কখনো লিখেছে কি?

    প্রত্যেকটা নারী চরিত্র নিয়ে একটি করে বই লেখা যায়।
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০০:৫৯414127
  • হিডিম্পি ( সাহেবের দেওয়া নাম, বল্লে হবে? ) ঃ-)
  • অর্জুন | ৩০ জুলাই ২০১৯ ০০:৫৫414126
  • মহাভারতে নারী চরিত্রের সবচেয়ে প্রিয় কোনটি আপনাদের কাছে ?
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০০:৪৯414125
  • অবশ্য থাকলেই বা কী এল গেল? "রুল ব্রিটানিয়া রুলস দ্য ওয়েভস। " ডিক্লেয়ার করে দিলেই হল। ঃ-)
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০০:৪২414124
  • কিন্তু ইক্ষাকুবংশ পৃথিবীর অধীশ্বর তো না! মিথিলায় জনকদের রাজত্ব ছিল, পশ্চিমে হৈহেয়দের রাজত্ব ছিল, কেকয়রা রাজত্ব করত তাদের দেশে, লঙ্কায় রাজত্ব করত রাক্ষসেরা, আরো নানা জায়্গায় নানা জাতির রাজত্ব ছিল।
  • sm | ৩০ জুলাই ২০১৯ ০০:৩৭414123
  • বালি কে তীর মারার পর,ভূ পতিত বালী, রাম কে প্রশ্ন করে,কেন আমাকে মারলে?
    কেন এমন অধর্মের কাজ করলে?
    তুমি তো বিরাট বীর, কিন্তু এমন হীন কাজ কি তোমায় শোভা পায়।
    রাম উত্তরে বলেন,বালী কি কি অধর্মের কাজ করেছে।
    এবং এও স্মরণ করিয়ে দেন,যেহেতু ইক্ষাকু বংশ এই পৃথিবীর অধীশ্বর।তাই তিনি বর্তমান রাজা ভরতের প্রতিনিধি হিসাবে,অনাচার ও অধর্ম রুখতে দৃঢ় প্রতিজ্ঞ।এমতবস্থায় বালী হত্যা যথোচিত কাজ।
    এরপরে তিনি বালী কে কালচক্র ও নিয়তি নিয়ে অনেক কথা বলেন।নিনের স্বরূপ প্রকাশ করেন।
    এও বলেন,যেহেতু বালী বিশ্বাস করে,তাঁকে অন্যায় ভাবে ও অতর্কিত অবস্থায় হত্যা করা হয়েছে।
    ত্রেতা যুগে বালী ব্যাধ হয়ে জন্মাবে ও বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণ কে আড়াল থেকে তীর মেরে হত্যা করবে।
    বলি নিজের কৃত কর্মে অনুতপ্ত হয়।সুগ্রীব কে রাজা করতে বলে।
    ও অঙ্গদ কে রামের ভক্ত ও অনুচর হিসাবে কর্ম চালিয়ে যেতে বলে।
  • aka | ৩০ জুলাই ২০১৯ ০০:৩৩414122
  • ডিম্গুলো নিশ্চয়ই টেরোডাকটাইলের ডিম, জিবাশ্ম থেকে তৈরী করা। বললে হবে, খচ্চা আছে।
  • Atoz | ৩০ জুলাই ২০১৯ ০০:০৪414121
  • কিন্তু সামান্য ডিম টোস্ট(তাও কিনা রসুন দিয়ে!!!) এত দাম? ১০৫ টাকা? আর রসুনোমলেট ১৩৫ টাকা? এ তো ডাকাতে ডিম!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত