এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০১ আগস্ট ২০১৯ ১৬:২২414330
  • স্যাপিএন্স কে কে পড়লেন?

  • | ০১ আগস্ট ২০১৯ ১৬:১৯414329
  • অর্জুন-অভিষেকের জন্য, একটা ভালো আদি ব্রাহ্ম ট্রিভিয়া পেয়েছি।

    অ্যাপারেন্টলি ১৯১২ নাগাদ রবীন্দ্রনাথ একটা চিঠি লিখছেন, মেয়ো হাসপাতালের কোন ডাক্তার বাবু কে, তাতে বলছেন যে উনি হাসপাতাল নিয়ে একটু বীতশ্রদ্ধ, কারণ এতে রোগীর সঙ্গে কোন অবস্থা বা পদ্ধতি নিয়ে কোন আলোচনা করা হয় না। এবং এই একি কারণে উনি স্কুল এবং অন্য আইন প্রতিষ্ঠান পছন্দ করেন না। চিঠি টা খুঁজে বের করতে হবে।

    এটা ফুকো র থেকে বেশ কয়েক দশক আগে ক্লিয়ারলি।

    শুনেই অ-অ র কথা মনে হল ঃ-)

  • | ০১ আগস্ট ২০১৯ ১৬:০৬414328
  • বতীন এটা অনেকের ই অবস্থা। ইন্ডিপেন্ডেন্ট থিংকার গোছের লোক হলে, ভোট দেবার লোক খুঁজে পাওয়াই কঠিন। তুই এলি বলে খুব মন ভালো হয়ে গেছে।

    তিনো ছেড়ে দিলি দিলি, কিন্তু রোল প্লে করতে ভুলিশ না। আমি যেমন রোল প্লে টা ভুলি না, নাও ইট কুড বি আ মেটাফোর ফর দ্য সেক্স লাইফ অফ পিপল ইন মাই এজ গ্রুপ, দ্যাট ইজ বিসাইড্স দ্য পয়েন্ট ঃ-)))) ;-)

    কিন্তু ডিডি দা আর একক লুরু কে যতই টেনে খেলাক, লুরু অতি ধুর জায়্গা মাইরি। দুদিনের জন্য গেলাম, গভমেন্ট পড়ে গেল। এবং শুধু তাই না তাতে ইসের দোকান সব বন্ধ হয়ে গেল। এর পরে কি একটি ছোটো মেকাপ বক্স নিয়ে ঘুরতে হবে মাইরি।

  • PM | ০১ আগস্ট ২০১৯ ১৪:০৫414327
  • ব্রতীন খুব ভালো খবর তোমার। দারুন ভালো খবর। অনেক শুভেচ্ছা---- শুধু নতুন চাকরীর জন্য নয় -- IT/করপোরেট এর বাইরে নতুন জীবনের জন্য ও। সাথে একটু হিংসেও ঃ)
  • ব্রতীন | ০১ আগস্ট ২০১৯ ১৩:১৪414325
  • শিবাংসু দার বই দেজ এ পাবেন
  • | ০১ আগস্ট ২০১৯ ১২:৪৭414323
  • এদিকে ভাইপোর সৌন্দর্যায়ন আর উন্নয়নের ঠ্যালায় জাতীয় সড়ক ভেঙে পড়েছে।
  • অর্জুন | ০১ আগস্ট ২০১৯ ১২:৪৭414324
  • জে এন ইয়'র ক্যান্টিনে, ধাবায় রাজনীতি নিয়ে কচকচালে, সে ছাত্রই হোক, গবেষক কি অধ্যাপক, তাদের টার্গেট করা হচ্ছে। বহিরাগতদের হস্টেলে সম্পূর্ণভাবে প্রবেশ নিষিদ্ধ। আমি ১২-১৩ বছর আগে ডি. ইউ.তে পড়ার সময় জে.এন.ইউ.তে বন্ধুর হোস্টেলেই থাকতাম বলতে গেলে, দু, আড়াই বছর, কেউ কোনোদিন একটা প্রশ্নও তোলেনি।
  • ব্রতীন | ০১ আগস্ট ২০১৯ ১২:৪৩414322
  • অমিত বাবু সে ই সময়েও রামমোহন র অনেক বার প্রান সংশয় হয়েছে।
  • অর্জুন | ০১ আগস্ট ২০১৯ ১২:৪১414321
  • নীচের মন্তব্যটা অমিত বাবুকে।

    এবার জে এন ইউ তে গিয়ে দেখি ক্রিকম একটা রিসোর্ট রিসোর্ট ব্যাপার। সাড়ে বছর পরে গেলাম অবশ্য।

    শুনলাম ২০১৭- '১৮ য় যারা মাস্টার্স প্রোগ্রামে ঢুকেছে তারা কেউ রাজনীতি নিয়ে ইন্টারেস্টেড নয়। তাদের সোজা কথা, বিজেপি, মোদী, অমিত শাহকে না- পসন্দ, দেন কথা কওয়া না। পছন্দও করবে না আবার তাদের নিয়ে আলোচনা করে যাবে, সেটা নাকি অর্থহীন। কানহাইয়া, উমর এবং অনির্বাণ বেশ অপ্রাসঙ্গিক এখন ক্যাম্পাসে। কেউ চায়না ওইরকম ঘটনা ঘটে।
  • PM | ০১ আগস্ট ২০১৯ ১২:৪০414320
  • https://www.thehindubusinessline.com/economy/logistics/kolkata-is-a-top-warhousing-hub-now/article28762394.ece

    Some of the areas that are fast turning out to be the hotbeds, include those along the National Highway 2 (Delhi Road) and National Highway 6 (Bombay Road). As per sources, some 500 acres of land across villages along the Delhi Road and Bombay Road areas are under negotiations.

    পঃবঃ এ মাল তৈরীর জন্য জমি নিলে পৃথিবী উল্টে যায়। সারা দেশের লোক এখানে এসে ধর্না দেয়। ওদিকে এক ই জায়্গায় (দিল্লি রোডের ধারে) অন্য রাজ্যে তৈরী মাল বেচার জন্য গুদাম তৈরী করতে কৃষি জমি নিলে কেউ জিগ্গেস ও করে না তিন ফসলি না এক ফসলি
  • অর্জুন | ০১ আগস্ট ২০১৯ ১২:৩৭414319
  • কোনো রকম রিফর্মেটরি স্টেপ নেওয়া ইংল্যান্ড, অ্যামেরিকা, চায়না, রাশিয়াতে কি খুব সম্ভব? বর্ণ বৈষম্যের জন্যে এমপ্লয়মেন্ট, ভিসা রিলেটেড ডিসক্রিমিনেশন বা জাস্ট ধরুন রোহিঙ্গা নিয়ে পৃথিবীব্যাপী যে সমস্যা চলছে সেসব ক্ষেত্রে সারা পৃথিবীতে কোন দেশ একটা অপটিমল লেভেলেও ইতিবাচক পদক্ষেপ নিয়েছে!

    রিফর্মের ধাঁচে যেসব হচ্ছে সব মানবাধিকার বিরোধী কিছু রাজনৈতিক ও কর্পোরেট গোষ্ঠীর স্বার্থসিদ্ধি।

    যে ট্রেন্ডটা ইণ্ডিয়ায় দেখছেন, সেটা গ্লোবাল সিনেরিও।

    ইণ্ডিয়ার অবস্থা ভয়াবহ! আমরা যে কি দুর্দিনের দিকে এগোচ্ছি সেটা কল্পনার বাইরে! উন্নাও এর ঘটনাটা কত স্বাভাবিক হয়ে যাচ্ছে। আর্টিকেল ৩৭০ নিয়ে এবার শুরু হবে।

    আর এগুলো দেখে আমরা কিছু সারকাজম করে যাব। অধিকাংশ অভ্যস্থ হয়ে যাচ্ছে। এত লড়াই করার রসদই বা কার আছে!
  • শঙ্খ | ০১ আগস্ট ২০১৯ ১২:৩৩414318
  • হাহাহাহাহা
    অবিশ্বাসের দোকান
  • dc | ০১ আগস্ট ২০১৯ ১২:২৬414317
  • এখন ওটা ডিভোর্স করার দোকানের উল্টো দিকে পাওয়া যায়।
  • Prosno | ০১ আগস্ট ২০১৯ ১১:৫৫414315
  • বহুদিন বাদে কলেজ স্ট্রীট যাব।
    শিবা’নসুদার বুদ্ধের বইটা কোথায় গেলে পেতে পারি জানাবেন একটু? আগে তো বিশ্বাসের দোকানে (বিয়ে করার দোকানের উল্টো দিকে) গিয়ে সব কিছু চাইতাম, এ বই সেখানে মিলবে কি বুঝতে চাইছি
  • Prosno | ০১ আগস্ট ২০১৯ ১১:৫৫414316
  • বহুদিন বাদে কলেজ স্ট্রীট যাব।
    শিবা’নসুদার বুদ্ধের বইটা কোথায় গেলে পেতে পারি জানাবেন একটু? আগে তো বিশ্বাসের দোকানে (বিয়ে করার দোকানের উল্টো দিকে) গিয়ে সব কিছু চাইতাম, এ বই সেখানে মিলবে কি বুঝতে চাইছি
  • Amit | ০১ আগস্ট ২০১৯ ১১:৫৩414314
  • ইয়ে অর্জুন, কোথাও কি আমার লেখায় বলা হয়েছে ব্রিটিশ রা ২০০ বছরে সব কিছু ভালো কাজ করে গেছে -? অথবা জালিয়ানওয়ালাবাগ বই ৪৩ র দুর্ভিক্ষ ভালো জিনিস ?

    জাস্ট এটাই বলেছি যে আজকের যুগে রামমোহন বা বিদ্যাসাগর যদি হিন্দু সমাজের কোনো সামাজিক নিয়ম পাল্টানোর চেষ্টা করতেন, হয়তো তাদের কাজটা অনেক বেশি কঠিন হতো বা তাদেরকে প্রাণে মেরে ফেলা হতো। আশে পাশের হাল চাল দেখে আপনার নিজের কি মনে হয় ?
  • Bratin | ০১ আগস্ট ২০১৯ ১১:২৭414313
  • দ আমি খুব সুখে শান্তিতে আছি। আই টি ছেড়ে পুরোপুরি পড়ানো শুরু করেছি। বিবেকানন্দ ইউনিভার্সিটি বেলুড় এ লে্কচারার হিসাবে জয়েন করেছি।পয়্সাকড়ি অনেক কম কিন্তু প্রচুর অবসর।মন দিয়ে উত্তম সুচিত্রা র সিনেমা দেখছি আর প্রচুর গল্পের বই পড়ছি
  • অর্জুন | ০১ আগস্ট ২০১৯ ১১:১৬414312
  • যারা নিরামিষাশী তারা তো সবজির ওপর নির্ভরশীল। সবজি ফলায় কে, তাদের জাত ধম্মের খোঁজ রেখে বাজার থেকে তো !!
  • | ০১ আগস্ট ২০১৯ ১০:৪৭414311
  • জোম্যাটো স্যুইগি উবের ইটস এর রেন্জ থাকে, তার বাইরের রেস্টু থেকে এনে দেয় না। কিন্তু শহরের অন্য প্রান্ত থেকে আনাতে গেলে অরেকটা ভাল অপশান হল ডানজো। প্যাকেজ ডেলিভারি সিলেক্ট করে ডানজো দিয়ে দিব্বি আনানো যায়।

    আরেকটা ছিল ব্যাঙ্গালোরে টাইনি আউল। আমাকে হোটেলে বা গেস্ট হাউসে মাছের ঝোল ভাত এনে দিত রাত্তিরে। আমি ব্যাঙ্গালোর যাওয়া বন্ধ করতেই ওরা উঠে গেল।
  • sm | ০১ আগস্ট ২০১৯ ১০:৩৭414310
  • জোমাটো তো খালি খাবার সাপ্লাই দেয়।যে যা খাবার অর্ডার করবে,সেই রেস্তোরাঁ থেকে ধাঁ করে এনে দেবে।
    আমার তো বেশ গুপি বাঘা টাইপের লাগে।পয়সা ফেলো,আর ঘরে বসে আর্সলান,আমিনিয়া,বাদশা পেয়ে যাও।
    এতে এতো গোলের কি আছে?
    আমাদের পুজোর বাতাসা তো মুসলিম লোকেরা বানিয়ে থাকে,অধিকাংশ ক্ষেত্রে।পূজার অন্যান্য অনেক সামগ্রী ও।কোন প্রব্লেম নেই তো।
    যার খাবার ইচ্ছে নেই,তাঁকে লিস্টি থেকে বাদ দেওয়া হোক।সে, চাইলেও অর্ডার দিলে সুইগি,জোমাতো থেকে খাবার পাবে না
  • | ০১ আগস্ট ২০১৯ ১০:২৯414309
  • উবের ইটস-ও জোম্যাটোর সথেই সহমর্মিতা জানিয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় গোসন্তানরা হঠাৎ 'জোম্যাটো হালাল খাবার সাপ্লাই দেয়' বলে উথালি পাথালি কানছে। গর্দভগুলো জানেই না জোম্যাটো ভেগান মিল, জৈন মিল এসবও দিব্বি সাপ্লাই করে।
    সাধে আর মাকে গরু বলে এরা!
  • অর্জুন | ০১ আগস্ট ২০১৯ ১০:২৩414308
  • @sm দারুণ দিলেন।

    নীলকর ত প্রাগৈতিহাসিক যুগের, জালিয়ানয়ালা বাগও ১০০ পার করল।

    '৪৩ র মন্বন্তর ? তিন মিলিয়ন লোককে মেরে দেওয়া হল চার্চিলের চক্রান্তে।
  • | ০১ আগস্ট ২০১৯ ১০:২১414307
  • দিব্বি আছি, খাসা আছি ব্রতীনবাবু। হ্যাঁ পুণেতেই। আপনিও দিব্বি আছেন আশা করি।
  • অর্জুন | ০১ আগস্ট ২০১৯ ১০:১৯414306
  • তা মানে দাঁড়াচ্ছে, আমরা পিছিয়েছি। @অমিত বাবু

    বিদ্যাসাগরের সময় বিধম্মী কথা বললে জাতিচ্যুত করা হত আর এখন ট্রাকে চাপা দিয়ে পগাড় পাড় করে দেওয়া হয়!
  • sm | ০১ আগস্ট ২০১৯ ১০:১৮414305
  • ব্রিটিশ আমলে জালিওয়ানালা বাগ, নীলকর চাষী হত্যা এগুলো হয়নি বলছেন?
    এতো পা চাঁটা হলে তো মুশকিল।
    আগের দিন,যেসব এশিয়ান্স, অস্ট্রেলিয়া তে নাগরিকত্ব পেয়েছে আর যাঁরা বাদামি বা কৃষ্ণ বর্ণ, আর এবরিজিন্স,তাদের সঙ্গে সাদা অস্ট্রেলিয় অধিবাসীরা কেমন ব্যবহার করে জানতে চাওয়া হয়েছিল।
    উত্তর মেলে নাই।
    প্রভুভক্ত কি না!
  • চারুবাবু | ০১ আগস্ট ২০১৯ ১০:১৬414304
  • যারা জোমাটোতে বিরিয়ানি ফরমাশ করে আর কমোডে হাগে, কামান দাগতে হবে তাদের ইয়েতে (যদি ট্রাক না পাওয়া যায়)
  • Amit | ০১ আগস্ট ২০১৯ ১০:০০414303
  • অরে আমরা না, আসলে রামমোহন, বিদ্যাসাগর ই লাকি যে তেনারা ব্রিটিশ ভারতে জন্মে গেসলেন আর ওসব করে পার পেয়ে গেসলেন।

    আজকে জন্মালে আর সনাতন ধম্ম নিয়ে ওসব ত্যাঁদড়ামি করতে গেলে এতদিনে ট্রাক চাপা দিয়ে স্বর্গে পৌঁছে দিতো :) :)
  • Bratin | ০১ আগস্ট ২০১৯ ০৯:৫৪414302
  • আমাকে এরকম কথাও বলেছে
    " স্যার আপনারা লাকি।আপনারা এক্জন বিদ্যাসাগর পেয়েছেন
    এক্জন রামমোহন পেয়েছেন। আমরা কাউকে পাই নি"
  • . | ০১ আগস্ট ২০১৯ ০৯:৫০414301
  • আচ্ছা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত