এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্রতীন | ০১ আগস্ট ২০১৯ ২৩:৩৫414390
  • ধন্যয়োগ দ
  • | ০১ আগস্ট ২০১৯ ২৩:৩৩414389
  • আরিব্বাস! দারুণ তো।
  • | ০১ আগস্ট ২০১৯ ২৩:৩২414388
  • ৪. ভেতর থেকে
  • অর্জুন | ০১ আগস্ট ২০১৯ ২৩:২৭414387
  • আজ সকালেই ভেবেছিলাম একবার জিজ্ঞাসা করব, বিবেকানন্দ নিয়ে যা সব লিখলাম, আপনি তো তার কৃত পীঠস্থানে অধ্যাপক।
  • অর্জুন | ০১ আগস্ট ২০১৯ ২৩:২৪414386
  • আপনার আগমনে সকলের অভিবাদন পড়েই বুঝেছি আপনি 'গুরু' র একজন মহারথী। এটা সিরিয়াসলি বলছি। ২০০৬! আমার গুরুতে জন্ম হবার অনেক আগে। ঃ-) ঃ-)

    আমি গুরু ফলো করছি ২০১৬ র শেষ থেকে। ভাটিতে এসেছি '১৭ তে। প্রথম প্রথম মনে হত সবাই কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে। আপনি তাও স্বনামে লেখেন, যেমন আমি। বেশীর ভাগ সব অস্বাভাবিক এক কি দু অক্ষরের নাম ব্যবহার করে। স্পাইয়ের মত। ঃ-)
  • ব্রতীন | ০১ আগস্ট ২০১৯ ২৩:২২414385
  • পাই এই বই টা কোথায় পাবো? কাবলি দার বাড়ি?
  • গুরুচণ্ডা৯ | ০১ আগস্ট ২০১৯ ২৩:১৭414383
  • ইন্দ্রাণীর 'পাড়াতুতো চাঁদ ' নিয়ে লিখেছেন সাহিত্যিক অমর মিত্র, এ হপ্তার সাপ্তাহিক বর্তমানে ' এ সপ্তাহের বই' বিভাগে।

  • ব্রতীন | ০১ আগস্ট ২০১৯ ২৩:১৭414384
  • ১! টেনে খেলানো
    ২! পিস
    ৩! কবি বলেছেন
  • PM | ০১ আগস্ট ২০১৯ ২৩:১৫414382
  • গুরুর কিছু বিখ্যাত /পেটেন্টেড শব্দাবলী যেমন " মগজ ধিকাই", "নির্মোহ ব " এগুলোর আইপি ব্রতীনের -- এটাও জানা থাকা ভালো
  • অর্জুন | ০১ আগস্ট ২০১৯ ২৩:১২414381
  • কলকাতায় খুব ডাকাতি হচ্ছে। এই মাত্র এক তুতো দাদার অ্যানিভারসারি নেমতন্ন খেয়ে ফিরলাম। এক মাসতুতো ভাইয়ের ফ্ল্যাটে, দিনে দুপুরে ডাকাতি হয়েছে। আলমারি খুলে ওর স্ত্রীর সব সোনার গয়না আর টাকা পয়সা নিয়ে গেছে। পুলিশ তদন্ত চালিয়ে এখনো কিছু পায়নি। আমি বেশ কয়েকমাস একা ফ্ল্যাটে থাকি। আমার এসবে একদম ভয় নেই। নীচের ফ্ল্যাটে মাস খানেক আগে কার লক ভেঙে জুতো চুরীর জন্যে নূতন গেট বসল, তালা বদলাল। আমি আপত্তি করেছিলাম। চুরি তো গেছে জুতো। এত কিছুর কি দরকার! যাইহোক কদিন আগে রাতে জানিনা কেন, একটা অদ্ভুত হ্যালুসিনেশন হল। আমি ঘুমতে যাই দুটোয়, আড়াইতে। সাড়ে ৩ টে নাগাদ হঠাৎ মনে হল ফ্ল্যাটে কেউ ঢুকেছে। আমি বেডরুমের দরজা এক চিলতে খুলে যে ঘরে বারান্দা সেখানে এক পা দু পা করে গেলাম। কেউ নেই! কিন্তু তারপর আরও দুবার হওয়াতে টেবিল ল্যাম্প জ্বেলে শুলাম। এসব একেবারেই ভাল লক্ষণ হয়।

    আমার একটাই ভয়, মাথার পিছনে বাড়ি খাওয়ার। কিছু আন পালেও প্রাণে মেরে দিয়ে যাবে।
  • ব্রতীন | ০১ আগস্ট ২০১৯ ২৩:০৯414380
  • আমি পুরোনো পাপী।২০০৬ থেকে এখানে লিখি স্বনানে।বেলুড়ে থাকি। বাক্স বাজাতাম।এখন পড়াই
  • অর্জুন | ০১ আগস্ট ২০১৯ ২৩:০৩414379
  • হ্যাঁ, ব্রতীন বাবু, আপনাকে ২-৩ দিন গুরুতে দেখছি। সকলে আপনাকে অভিবাদন জানাচ্ছে, আপনিও। সত্যিই আলাপটা দরকার।

    আমার পোশাকি নাম অভিষেক, ডাকনাম অর্জুন।
  • ব্রতীন | ০১ আগস্ট ২০১৯ ২২:৫২414378
  • ইয়ে মানে আমি তো অনেক দিন এ পাড়ায় আসি নি, খ আগে কী নামে লিখতে?
  • ব্রতীন | ০১ আগস্ট ২০১৯ ২২:২৫414377
  • কেন তোমার আবার কী হলো?@আকা
  • aka | ০১ আগস্ট ২০১৯ ২২:১৬414376
  • অথচ আমি একটু খেতে যেতে পারছি না।
  • dc | ০১ আগস্ট ২০১৯ ২২:০৬414375
  • আমি ভালোই আছি ঃ-)
  • b | ০১ আগস্ট ২০১৯ ২১:৫৯414374
  • আরে সে তো কত লোকেই কত কি পায়। অমর্ত্য সেন নোবেল, ট্রাম্প ভোট, আমি ভারত রত্ন। এতো দুঃখ পাবেন না।
  • ব্রতীম | ০১ আগস্ট ২০১৯ ২১:৫৬414373
  • ইয়ে মানে ধেইনেত্য টা কী বস্তু??
  • ব্রতীন | ০১ আগস্ট ২০১৯ ২১:৫৪414372
  • ডিসি কেমন আছো?
  • ব্রতীন | ০১ আগস্ট ২০১৯ ২১:৫৩414371
  • এলা হেল্প করতে পারলে ভালো লাগবে।

    ‌bratin.das@
    gmail.com
  • এলেবেলে | ০১ আগস্ট ২০১৯ ২১:৪৪414370
  • এলেবেলে রাগ করবে কেন? ২০১৯এ রামমোহন নিয়ে বাঙালির এই জানকারিতে সে দুঃখ পায় বরং। যাঁর ক্রেডিট পাওয়ার কথাই নয় সে যদি তা পায় তাতে আপনার যেমন হবে আর কি।
  • b | ০১ আগস্ট ২০১৯ ২১:১৬414369
  • কিন্তু ব্রতীন যদি রামমোহন নিয়ে ধেইনিত্য করেন তাতে এলেবেলে-র এতো রাগের কি আছে?
  • dc | ০১ আগস্ট ২০১৯ ২১:০১414368
  • কিন্তু সিকির লেখা ঠিকই চেনা যায় :p
  • এলেবেলে | ০১ আগস্ট ২০১৯ ২১:০০414367
  • @ব্রতীন, রামমোহনকে নিয়ে ধেইনেত্যটা বন্ধ করুন দয়া করে।

    ১. The idea that Rammohun Roy somehow paved the way for abolition by preparing Indian opinion for it is UNFOUNDED. His campaign NEVER had any tangible result outside Calcutta. And even among the very small elite circles in Calcutta who were interested in the matter, it remained a minority opinion.

    ২. Vidyalankar’s vyawastha is included in the appendix to the 1817 proceedings of the Nizamat Adalat and appears to have been written by him after he became pundit of the Supreme Court in July 1816. It thus PRECEDES Rammohun’s first pamphlet on sati, which was published in 1818. Vidyalankar and Roy furnished officials with sufficient scriptural grounds for prohibiting sati; but abolition came over ten years later. Its timing was related to political factors and NOT primarily, as officials had claimed, to ambiguity of the scriptures.

    ৩. কোর্ট অফ ডিরেক্টরস গভর্নর জেনারেলকে জানিয়ে দিয়েছিলেন ‘It is undoubtedly the policy of our Government to abstain from interference with the religious opinions and prejudices of the Natives’. তাই শাস্ত্রের তোয়াক্কা বেন্টিঙ্ক করেনইনি। তিনি এই প্রথা নিবারণ করার আগে আঁটঘাট বেঁধে নামেন। সেনাবাহিনী, বিচারব্যবস্থা, স্থানীয় প্রশাসন - সবার সাথে কথা বলে তিনি সিদ্ধান্ত নেন। তাই রামমোহন যখন তাঁর প্রস্তাবের বিরোধিতা করেন তখন তাঁর কাঁচকলা এসে গিয়েছিল। ... Bentinck also consulted forty-nine leading military officers in India seeking their opinion on the matter. Of them the majority wore known to have favoured immediate and public suppression of the practice. Then in 1828 the Nizamat Adalat was also consulted for the purpose. And four out of the five judges recommended for immediate abolition of the practice. The opinion of the Police officers on the general attitude of the people towards the abolition of the practice was also satisfactory. It was after perusing all such reports that Bentinck grew strong enough to take a bold step. He recorded it in his minute of November 8, 1829 thus, “I should be guilty of little short of crime of multiplied murder if I could hesitate in the performance of this solemn obligation”. সন্তোষজনক রিপোর্ট আসায় প্রথমে বাংলায় তার পরীক্ষা করেন (যেহেতু বাংলায় এর হার ছিল বেশি), পরে বোম্বাই ও মাদ্রাজে।

    ৪. এবার নিখাদ নিটোল অঙ্ক। ১৮১৫ থেকে ১৮২৪এর মধ্যে বাংলা, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিতে সতীর সংখ্যা ৬,৬৩২, এর মধ্যে কেবলমাত্র বাংলা প্রেসিডেন্সিতে সতীর সংখ্যা ৫,৯৯৭ (৯০.৪%)। আবার যদি ১৮১৫ থেকে ১৮২৮ সময়কাল বিবেচনায় আনি তো দেখতে পাব বাংলা প্রেসিডেন্সিতে সতীর সংখ্যা ৮১৩৪ হলেও শুধু প্রেসিডেন্সি ডিভিশনেই সতীর সংখ্যা ৫,১১৯ বা প্রায় ৬৩%। দ্বিতীয় বেনারস (১১৫৩), তৃতীয় ঢাকা (৭১০) এবং চতুর্থ পাটনা (৬৮৯)। ‘দারুণ’ আন্দোলন এবং তার নিদারুণ ফল! খোদ ‘আন্দোলনকারী’-র জন্মভূমি হুগলিতে সতীর সংখ্যা সর্বোচ্চ। ১৮১৫ থেকে ১৮২৬ পর্যন্ত সেই জেলায় সতীর সংখ্যা যথাক্রমে ৭২, ৫১, ১১২, ১৪১, ১১৫, ৯৩, ৯৫, ৭৯, ৮১, ৯১, ১০৪, এবং ৯৮ (গড় ৯৪ জন)। এর পরে আছে বর্ধমান (গড় ৬৬ জন), নদীয়া (গড় ৬১ জন) এবং কলকাতা সন্নিহিত অঞ্চল (গড় ৪১ জন)। বাকি জেলাগুলোর গড় ৩০ পর্যন্ত ছুঁতে পারেনি। আবারও বলতে ইচ্ছে করছে ‘দারুণ’ আন্দোলন এবং তার নিদারুণ ফল!

    ৫. আসুন ১৮১৮ থেকে দেখি রামমোহনের কারিকুরি। কলকাতা ডিভিশনে ১৮১৮ থেকে ১৮২৮ অবধি সতীর সংখ্যা যথাক্রমে ৪২১, ৩৭০, ৩৯২, ৩২৮, ৩৪০, ৩৭৩, ৩৯৮, ৩২৪, ৩৩৭, এবং ৩০৮। মোট ৩৫৯১, গড় ৩২৬। ডিসট্যান্ড সেকেন্ড বেনারসে যথাক্রমে ১৩৭, ৯২, ৯৩, ১১৪, ১০২, ১২১, ৯৩, ৬৪, ৭০, ৪৯ ও ৩৩। মোট ৯৬৮,গড় ৮৮।

    ৬. ঐতিহাসিক সুমিত সরকার স্পষ্ট ভাষায় লিখেছেন - The Hindu intelligentsia of nineteenth century Bengal (and may be Rammohun, too, to some extent, after he had mastered English) turned their backs entirely on ... [the]. .. secularism, rationalism, and non-conformity [ of] pre-British Muslim ruled India .

    বিদ্যাসাগর নিয়ে বিস্তারিত লিখব ব্লগে, ২০২০র সেটেম্বরে।
  • :-p | ০১ আগস্ট ২০১৯ ২০:৫১414366
  • ঝিকি সিকি ওন্য নমে লিখে যায়
  • Ela | ০১ আগস্ট ২০১৯ ২০:২৭414364
  • ব’দা কি সত্যি সত্যি আমাকে বললেন, ৭ঃ৪৬?
  • ব্রতীন | ০১ আগস্ট ২০১৯ ২০:১৯414363
  • এ মানে কি অয়ন?
  • ব্রতীন | ০১ আগস্ট ২০১৯ ২০:১১414362
  • ইন্দো ডাক্তার
    পিপি
  • a | ০১ আগস্ট ২০১৯ ২০:০৩414361
  • সিকিকেও দেখা যায়না আর
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত