এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সৈকত | ০২ আগস্ট ২০১৯ ১৬:০২414510
  • আবার দেখি যে অ্যাপক্যাবের ক্ষেত্রে, বুক করলে, ড্রাইভারের সম্বন্ধে জানানো হয়। তার নাম, ছবি, রেটিং, সে কতগুলি ট্রিপ করেছে, তার চরিত্রের বিশেষত্বও (যেমন, সে কথা বলতে ভাল বাসে কিনা ইত্যাদি), অর্থাৎ ড্রাইভারটিকে তার অ্যানোনিমিটি থেকে মুক্ত করা হচ্ছে। কিন্তু এগুলোই আনা হয়েছে আরোহীকে প্রবোধ দেওয়ার জন্যই বোধ করি, ড্রাইভারের সাথে নৈকট্য স্থাপনের উপায় হিসেবে এবং ড্রাইভারটির প্রতি যাতে আরোহীটি ভরসা করতে পারে সেই জন্যই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি না যে ড্রাইভারটির নাম দেখেই কেউ আপত্তি জানাবে না এবং বুকিংটি ক্যান্সেল করতে চাইবে না ! টেকনোলজিকে যদি মডার্নিজমের সন্তান ধরি, এবং যদি বলি যে মডার্নিজমের একটি প্রধান বিশেষত্ব হল ক্লাসিফিকেশন করার ক্ষমতা (বর্গীকরণ), তাহলে প্রযুক্তি আজকে সেইটি অতি সহজে করে ফেলতে পারছে, আগেও পারত যদিও, শাসনক্ষমতার সাথে যেকোন সময়ের প্রযুক্তিই বিশেষভাবে যুক্ত, অন্তত শিল্পবিপ্লবের পরে। এর একটা চরম উদাহরণ হতে পারে আধার, যার দ্বারা নিয়ন্ত্রন উপযোগী ক্লাসিফিকেশন সহজে করে ফেলা যাবে, এমনি এমনি সরকার আধারের পেছনে শ্রমক্ষয় করতে চাইছে না। চরম কনসার্ভেটিভ স্টেটই টেকনোলজিকে নিজের স্বার্থে ব্যবহার করতে এতটুকু পিছোবে না, যে টেকনোলজিই মডার্নিজমের তত্বগত ধারণা থেকে শুরু হয়ে সভ্যতার উন্নতির পরাকাষ্ঠা !
  • a | ০২ আগস্ট ২০১৯ ১৫:২৮414509
  • অত বুঝিনা দাদা এইগুলোকে বেয়াদপি বল্লে কম বলা হয় বলা উচিত চুতিয়াপা
  • ঝটকা | ০২ আগস্ট ২০১৯ ১৫:২২414508
  • এই লিংক থেকেই
    "Earlier in 2014, former chief justice of Delhi high court, Rajindar Sachar had protested when his Air India ticket showed choice for a non-veg meal as "Moslem meal".
    The protest letter has been sent to India's Prime Minister Narendra Modi, Civil Aviation Minister Ashok Gajapathi Raju, Indian High Commissioner in Canberra, Consul General of India in Sydney and Air India's senior manager of catering service. "
    জাস্টিস সাচার কে আশা করি কেউ 'বাইগট' বলবেন না :-)
  • | ০২ আগস্ট ২০১৯ ১৪:০২414506
  • এন আর সি প্রসঙ্গে, আগের আসাম ট্রাবল্স এর সময়েও, একসপ্রেস এর ভূমিকাই মোটামুটি প্রকৃত সদর্থক ও প্রকৃত ওল্ড ফ্যাশন্ড লিবেরাল।
    http://epaper.indianexpress.com/2267980/Delhi/August-02-2019#page/1/2
  • | ০২ আগস্ট ২০১৯ ১৩:৫২414505
  • *চতুর্থ শিল্প বিপ্লবের

  • | ০২ আগস্ট ২০১৯ ১৩:৪৯414504
  • সৈকত (২য়) র পারফেক্ট অবসারভেশন, একদম ভালো লাগলো। থ্যাংক্স। আমি সরাসরি প্রস্তাব করছি, তুমি একটা প্রবন্ধ সিরিজ লেখ, এই টা এবং আনুষংগিক অবসারভেশন নিয়ে। আমার পিচিং টা হল, দ্যাখো, সায়েন্স এর টেকনোলোজি র লোকেরা যতই রাগ করি, এখন যা অবস্থা তাতে, রেজিস্টান্স রয়েছে, ডিসিপ্লিন হিসেবে কিছুটা, হিউম্যানিটিজ হায়ার লার্নিং এ। ক্লিয়ারলি সেটার উপরেই অ্যাটাক নানা অর্থে হচ্ছে ও হবে, তাছাড়া টেনিওর এর চক্করে স্টেল ও কিছু হয়েছে, এবং ডিসিপ্লিন গুচ্ছ হিসেবে একটা সময় তথাকথিত লিবেরাল ডেমোক্রাসির কারেকটিভ ডিসকোর্স হিসেবে কাজ করেছে, কিন্তু সেটা কে আরো ভিগরাস রেজিস্টান্স এর অংশ করতে গেলে, সবাই মিলে ক্রমাগত পোবোন্দো লিখতে হবে, ঐ সাবজেক্ট ম্যাটারেই।

    'The time has come,' the Walrus said,'To talk of many things' ইত্যাদি।

    কনজিউমার রাইট আর সিটিজেন পার্টিসিপেশন কে একার্থ করে দ্যাখার একটা বাই হয়েছে। বেশ কিছু দিন ধরেই হয়েছে। তবে মডার্নিজম সম্পর্কে এই অভিযোগ হয়তো পুরোটা সত্য নয়, তার সময়ের একটা অংশ কলোনি নির্মাণ এ কেটেছে অন্যটা আবার ইউরোপ আমেরিকায় ডেমোক্রাসি তৈরী করাতেও, সাফ্রেজ গ্রহণযোগ্য করাতেও কেটেছে, অ্যামং আদার থিংস। আম আদমি পার্টির পাওয়ার ডিস্ট্রিবিউশন বা ইউটিলিটারিয়ান দর্শন নিয়ে মোটামুটি এইটেই আমার মূল ক্রিটিসিজম ছিল, কিন্তু এখন জল আরো অনেক দূর গড়িয়েছে।

    এটাকে এরা বলছে, চতুর্থ বিপ্লবের নেচার, সময় তো কাটা কাটা হয় না, তবে, বলছে এই সময় টায় সমস্যাটা অ্যাকসেন্চুয়েটেড।

    অতুল ভরদ্বাজ
    https://www.epw.in/journal/2019/30/strategic-affairs/fourth-industrial-revolution.html

    ফ্রেডেরিক জেমেসন
    https://www.marxists.org/reference/subject/philosophy/works/us/jameson.htm

    থিয়োরি চর্চা র এভিডেন্স টা দিলাম, তোমার অবসারভেশন এর সঙ্গে কিছু ক্ষেত্রে মিল পাচ্ছি বলে। কিন্তু প্রয়োজনে তোমার থিয়োরেটিকাল অ্যাপারেটাস নিজেই তৈরী করে নেবে, পসন্দ না হলে ভেঙ্গে আবার করবে, কিন্তু অবসারভেশন গুলো লেখো। আমি এডিট করার অফার দিলাম, তুমি পছন্দের এডিটর ও নিয়ে নাও, কিন্তু লেখো, বলা যায় না, হয়তো ফ্রি থিংকার দের হাতে বেশি সময় নেই। সমস্যা গুলো রেকর্ড করো।
  • dc | ০২ আগস্ট ২০১৯ ১৩:১৫414502
  • সৈকতের সাথে একমত।
  • dc | ০২ আগস্ট ২০১৯ ১৩:১৫414503
  • আজকাল প্লেনে দেখি টিকিট কাটার সময়েই নানান রকম মিলের অপশান দেয়, কোশের মিল, হালাল মিল, জৈন মিল, হিন্দু মিল। দিনে দিনে অপশান বাড়ছে। এগুলো না করে কন্টিনেন্টাল, থাই, জাপানি, ইত্যাদি অপশান দিতে পারে না? যে জৈন ছাড়া আর কিছু খাবেনা সে নাহয় না খেয়ে থাকবে।
  • সৈকত | ০২ আগস্ট ২০১৯ ১৩:০৫414501
  • এগুলো শুধু কুসংস্কারই নয়, এগুলো অধিকারও যেন। যা যুক্ত হয়ে আছে বর্তমানে কনজিউমারের অধিকারের সাথে। আমি যখন কনসিউমার, আমার তখন পূর্ণমাত্রায় অধিকার আছে, সার্ভিসটি বেছে নেওয়ার, ফলে এই দাবীটি। একশো বছর আগে হলেও, এই লোকটিই হয়ত, বাড়ীতেই খাওয়া-দাওয়ার ব্যব্স্থা করত, বাইরে থেকে খাবার আনার মধ্যে সে যেতই না, কারণ সেরকম ব্যবস্থা বা তার প্রকোপ ছিল না। আজকে লোকটি, একই সাথে উন্নত টেকনোলজির সুবিধা নিচ্ছে, কনজিউমারই রাজা এই মতে সাবস্ক্রাইব করছে আর তার ফলে অর্থহীন দাবীটিও করতে পারছে। মতে না মিললে, অ্যাপের রেটিং-ও কমিয়ে দিতে পারছে, সে ক্ষমতাও টেকনলজি ও বর্তমানই তাকে দিয়েছে।

    মডার্নিজমই প্রকারান্তরে ট্রাডিশনকে বাড়াতে থাকে, পারপেচুয়েট করে, এরকম একটা কথা বলা হয়ে থাকে। এই ঘটনাটি সেই রকমই ঘটায়।
  • Ekak | ০২ আগস্ট ২০১৯ ১২:৫২414500
  • যে সার্ভিস দিচ্ছে তার ধর্ম খুন্জতে জাওআ একশোবার বেয়াদপি। তার হাইজিন প্র্যাকটিস নিয়ে কথা হতে পারে কিন্তু ধর্ম এখানে সম্পর্কহীন।
  • dc | ০২ আগস্ট ২০১৯ ১২:৫০414499
  • আমার মনে হয় এগুলো সবই কুসংস্কার। গোমাতা হলে খাবো না, হালাল না হলে খাবো না, জৈন না হলে খাবো না, এর বানানো হলে খাবো না, ওর ছোঁওয়া লাগলে খাবো না - সবই ধর্মীয় কুসংস্কার। সব দেশেই এগুলোর বিরুদ্ধে পাবলিক ক্যাম্পেন করা উচিত, যে দেশে যেটা বেশী সে দেশে সেটার বিরুদ্ধে। তাবে আমার কেমন যেন মনে হয়, অনেক দেশেই দিন দিন এই কুসংস্কারগুলো বাড়ছে।
  • b | ০২ আগস্ট ২০১৯ ১২:২৪414498
  • হেই জবাইডা আবার আইসে য়িহুদীগো থিক্যা। অরা কয় শেচিতা।
  • S | ০২ আগস্ট ২০১৯ ১২:১১414497
  • রভিশ কুমার ম্যাগসেসে পুরষ্কার পেলেন। খুব ভালো খবর। আমাদের জেনারেশনের সেরা টিভি জার্ণালিস্ট। শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতন সবথেকে ইম্প্রট্যান্ট অথচ "বোরিং" টপিকগুলোকে কি করে দেশের লোকের সামনে "ইন্টারেস্টিং" বানিয়ে প্রেজেন্ট করা যায়, রভিশ কুমারই দেখিয়েছেন।
  • S | ০২ আগস্ট ২০১৯ ১২:০৬414496
  • জোমাটোর রিপ্লাই ভালো লেগেছে আমারও। সত্যিই আমার কাছে খাবারটাই একটা রিলিজিয়ন। আমাকে যে ভালো সুস্বাদু খাবার রেঁধে, পরিবেষন করে খাওয়াচ্ছে, সেই আমার গুরুভাই। বাকীরা বিধর্মী। ভালো খাবারের জন্য আমি ধর্মযুদ্ধে যেতেও রাজী আছি।

    হালাল আর ক্যারিয়ারের ব্যাপারটা আলাদা। যেমন এয়ারলাইন্সে অপশানস থাকেঃ হিন্দু ননভেজ মীল, মুসলিম হালাল মীল ইত্যাদি। এগুলো (সার্টিফিকেশনের ব্যবসার বাইরে) তো খাবারের অপশান/ চয়েস। হালাল বোধয় ঠিক অপশান নয়, তবুও ধর্মবিশ্বাসের সঙ্গে জড়িত। এবং সেখানে কাউকে ক্ষতি করে কিছু করা হচ্ছে না (সংস্কার যদিও)। কিন্তু কে খাবার পরিবেষণ করছে, সেটা বাইগটরির মধ্যে পরে। আমি যদি বলি যে প্লেনের মধ্যে আমার খাবারটা চান করে ধোয়া জামাকাপড় পড়া ব্রাহ্মণ না দিলে খাবো না, সেটা একধরনের বেয়াদপি। যেখানে দেশের চাষী, জেলেদের বড় অংশ মুসলমান। সেখানে সামনের লোকটাকে অপমান করা ছাড়া আমার আর কোনো পারপাস সার্ভ হচ্ছেনা।

    আপনাদের আলোচনাটা চলুক।
  • Ekak | ০২ আগস্ট ২০১৯ ১১:২১414495
  • কোন পক্ষ থেকেই জবর্দস্তি না থাকা বান্ছনিয়। আমার মা আমার পাতের খাবার খান না কারন আমি গরু শুওর সব খাই ঃ) আর আমার তামিল নিরামিষশী বন্ধু একি ট্রে থেকে চিকেন নাগেটস গুলো বেছে সরিয়ে চীজ বলস গুলো খেয়ে সাফ করে দেয় ঃ))

    যার যেমন কম্ফোর্ট লেভেল আর কি।
  • dc | ০২ আগস্ট ২০১৯ ১১:১৬414494
  • অমিত, কিন্তু মুশকিল হচ্ছে যে খাবারের ট্যাগ ব্যপারটাই এমন যে বেশীর ভাগ সময়ে সেটা কারুর না কারুর ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
  • ন্যাড়া | ০২ আগস্ট ২০১৯ ১১:০৮414493
  • অন্যের আর কী কী ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আপনার আপত্তি আছে?
  • Amit | ০২ আগস্ট ২০১৯ ১১:০৬414491
  • ডিসি,

    খাবারের ট্যাগ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি নিজে কিছু মানি না, কিন্তু কেও কিছু মানলে সেটা নিয়ে ভাবতেও চাই না যতক্ষণ সেটা অন্যের ঘাড়ে জোর করে না চাপানো হচ্ছে।

    আমার আপত্তি শুধু পার্টিকুলার কারোর হাতে আনা খাবার না খেতে চাওয়া। আজকের দিনে দাঁড়িয়ে এই ধরণের ছোয়া ছুয়ি র বাতিক থাকাটা আপত্তিকর। তাও আবার ওপেন পাবলিক ফোরাম এ।
  • Ekak | ০২ আগস্ট ২০১৯ ১১:০৬414492
  • @পিএম

    ইস্লামি প্রথা কোনো স্বীক্রিত বৈগ্যানিক ফুড কোয়লিটি স্টান্ডর্ড নয়। এটা এক্টা ধর্মীও কুসন্স্কার যাকে কাজে লাগিয়ে ইন্টার্ন্যাশনল হালাল এসোসিএশন তাদের প্রিথিবি ব্যাপি সার্টিফিকেশনের চেইন চালায়।

    কেও চাইলে জৈন ফুড ইসলামি ফুড এসব চয়েস এক্সার্সাইজ কর্তেই পারে, কিন্তু কাল জদি বাঙ্গালি ব্রহ্মনরা হঠাত একটা ফুড কোয়লিটি সার্টিফিকেশনের নামে শুক্রবারে অলাবু ভক্ষন নিষিদ্ধ, এর আইনি রেজিস্ট্রেশন চায়, সেটা জ্যোতিষের আইনি মান্যতা দেওআর সামিল হবে। সেট ওফ ফুড হলো চয়েস, ভুডু কোয়লিটি কন্ট্রোলের ব্যাবসা চালানো হলো জালিবাজি।

    হালাল ইজ এক্চুআলি এস সেম এজ ভাস্তু কম্প্ল্যএন্ট প্রপার্টি। এখোনো বিল্ডার রা আনফিশিয়ালি বলে জে আপ্নার ফ্ল্যাট ভাস্তু কম্প্ল্যাএন্ট। সেল এগ্রিমেন্ট এ ভাস্তু কম্প্লায়েন্ট সার্টিফিকেট এটচ কর্তে দেখেছেন কাওকে ?

    এই ঘটনা র সঙ্গে হালালের ডিরেক্ট কোন সম্পোর্কো নেই, কিন্তু তাইবলে ভুল্ভাল বলে এক্টা জালি বিজ্নেস প্র্যাক্টিস কে মন্যোতা দেওয়ার ও কিছু নেই।
  • এলেবেলে | ০২ আগস্ট ২০১৯ ১১:০৩414490
  • @অর্জুন, বাঙালির রামমোহন-বিদ্যাসাগর-বিবেকানন্দ-সুভাষ নিয়ে আশ্চর্য রকমের রিজার্ভেশন আছে। বঙ্কিম নিয়েও। নির্মোহ আলোচনা হলে তা যদি দিনের শেষে গেরুয়া শিবিরের হাতে অস্ত্র তুলে দেয় তাহলে কিছুই করার নেই। সুমিত সরকার বা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক হজম করার ক্ষমতা গেরুয়া শিবিরের নেই। কাজেই অকারণে দুশ্চিন্তা করবেন না। আর মাঝে মধ্যেই আপনার অরবিন্দ বাই ওঠে কেন? আপনি লিখে ফেলুন, নাহলে আমার জন্য অপেক্ষা করতে হবে বছর তিনেক। অবিশ্যি যদি ততদিন ধরাধামে থাকি বা গেরুয়া শিবির আমাকে লুফে না নেয়।

    @আতোজ, এই সুযোগে অ্যাডাম রিপোর্টটা পড়ে নিন আর ধরমপালের দ্য বিউটিফুল ট্রি। বিদ্যাসাগর নিয়ে উলুতপুলুত হওয়ার আগে ও দুটো পড়ে নেওয়া অত্যাবশ্যক। নাহলে ফালতু ভাটানো বই অন্য কিছু হবে না।
  • dc | ০২ আগস্ট ২০১৯ ১১:০১414489
  • আমার খাবারে হিন্দু, মুসলমান, খৃশ্চান যে কোন লেবেলই খারাপ লাগে। এই সব লেবেলগুলো ব্যবহার না করে যার যেমন ইচ্ছে খাবার খেতে পারলে মনে হয় ভালো হবে।
  • dc | ০২ আগস্ট ২০১৯ ১০:৫৯414488
  • অমিত, এই লোকটাকে নিয়ে কিছু বলার নেই, তাও ভালো যে এমপি পুলিশ ওকে ধমকে দিয়েছে।

    তবে খাবারে যেকোন ট্যাগই অস্বস্তিকর লাগে। পিএমদা যেমন বললেন, ইসলামিক প্রথা অনুসারে জবাই করলে তাকে হালাল বলে। তবে আজকাল অবশ্য হালাল ট্যাগটা আরও এক্সপ্যান্ড করেছে, অনেক খাবারকেই হালাল বলে সার্টিফাই করে দিচ্ছে। এই ব্যপারটাও অদ্ভুত লাগে (আবার বলি, এটা শুধু ইন্ডিয়াতে না, অনেক দেশেই হচ্ছে)।
  • PM | ০২ আগস্ট ২০১৯ ১০:৫৭414487
  • হালাল নিয়ে বাকি কোনো সমস্যা নেই, জবাই এর আগে স্টানিং ছাড়া। এইটা নিয়ে বহু পশুপ্রেমীর আপত্তি। এইটা ইস্লামী প্রসেস এ পরে কিনা তা নিয়েও বিতর্ক আছে।
  • ব্রতীন | ০২ আগস্ট ২০১৯ ১০:৫৫414486
  • সরি সরি হনু দা।এই নাক মুলছি কান মুলছি
  • | ০২ আগস্ট ২০১৯ ১০:৪৮414485
  • রভীশ কুমার ম্যাগসায়সায় পেলেন।

    অর্জুনের 10.06 সম্পর্কে আমার বাড়িতেও একই কথা শুনেছি। আমার দিদিমার ১৩ বছর বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু তিনি তার আগে সেই ময়মনসিংহের গ্রামে পাঠশালায় পড়েছেন। বাংলা পড়তে লিখতে পারতেন। যুক্তাক্ষরে সামান্য সমস্যা হত। দিদিমার মা যাঁকে মা'রা দিদিমণি বলত তিনিও পড়তে পারতেন, লিখতে খুব একটা চাইতেন না শুনেছি। হয়ত সমস্যা হত।
  • Amit | ০২ আগস্ট ২০১৯ ১০:৪৬414484
  • খাবার যে যার মতন যা খুশি খান না, কি আপত্তির আছে? কেও ভেজান খেলে খান, কেও হালাল খেলে খান, কেও জৈন মিল খেলে খান। অন্যের ঘাড়ে না চাপালেই হলো। কিন্তু খাবার অর্ডার ও করবো আর এদিকে পার্টিকুলার কারোর হাতে আনা হলে সেটা খাবো না, এটা পরিষ্কার অস্পৃশ্যতা কারী মেন্টালিটি।

    আজকের যুগে এতটা নিচে লোকে নামতে পারে পাবলিক ফোরাম এ আর সেটা নিয়ে আবার কিছু অন্ধ পাবলিক তাকে ডিফেন্ড ও করতে পারে, এটা জাস্ট শকিং।
  • | ০২ আগস্ট ২০১৯ ১০:৪৪414483
  • তুই একটা অসম্ভব বাল টাইপ হয়ে গেছিশ তাহলে কি ছেলে মাইরি, দোবো ধরে।
    আমি হনু ছিলাম, এখন খনু হয়েছি। খোরাক হনু থেকে সঙ্ক্ষেপে, খনু।
  • ব্রতীন | ০২ আগস্ট ২০১৯ ১০:৪১414482
  • সৈকত( প্রথম) আবার কে? তিনি তো খোদ সম্পাদক মশাই
  • PM | ০২ আগস্ট ২০১৯ ১০:৩৫414481
  • তা নয় একক। ইসলামী প্রথা অনুযায়ী জবাই করা জানোয়ার এর মাংস হালাল। এবার আপনারা না মানলে কিছু যায় আসে না, practicing মুসলিম রা মানেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত