এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৩ আগস্ট ২০১৯ ০৮:০১414600
  • ব্রতীন, হ্যাঁ। চেন্নাইতেই সেটল করে গেছি।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৮:০০414597
  • আজকে নো বাজার।

    আকাশ বৃষ্টি হবো হবো করে ভয় দেখাচ্ছে
  • dc | ০৩ আগস্ট ২০১৯ ০৮:০০414598
  • আমার মেয়েও তিতো খুব ভালোবাসে। করোলাভাজা আর নিমপাতাভাজা খেতে খুব ভালোবাসে।
  • বেঙ্গলী | ০৩ আগস্ট ২০১৯ ০৮:০০414599
  • কলিকাতা সন্নিকটে ভবানীপুর পল্লীতে ইহা পরিদৃষ্ট করা যাইত। অনেকানেক হরাইজনটালি চ্যালেঞ্জড ধনাঢ্য মানুষ ময়দান ও ভিক্টরিয়া স্মৃতিসৌধ অঞ্চলে প্রাতঃভ্রমণান্তে হরিশ মুখুজ্যে ও শম্ভুনাথ পণ্ডিতের সংযোগস্থলে আগমনপূর্বক এন্তার জিলিপি উদরস্থ করত বৎসরাধিক কাল অবিকল এক চেহারা বজায় রাখিতেন।
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৭:৫৭414596
  • আর ওদিকে আমাদের এক দিদি উচ্ছে আর করোলা এত ভালোবাসেন যে টিফিনবাক্সে করে উচ্ছেসেদ্ধ করোলাসেদ্ধ নিয়ে যান। ভাবা যায়? টিফিনবেলায় তারিয়ে তারিয়ে খান। ঃ-)
  • Kumu | ০৩ আগস্ট ২০১৯ ০৭:৫৪414594
  • এলা,আপনার সাথে আলাপ নেই,তাছাড়া আপনি সিভি নিয়ে কী লিখেছেন,কাকে লিখেছেন তাও পড়িনি
    ।কাজেই আপনাকে কিছু বলার প্রশ্নই নাই।
  • dc | ০৩ আগস্ট ২০১৯ ০৭:৫৪414595
  • ইশ আমি যদি মর্নিং ওয়াক করে কটা জিলিপি সাঁটাতে পারতাম! তার বদলে মর্নিং ওয়াক করে এসে উচ্ছের জল গিলতে হয় ঃ(

    তবে ব্রতীন একটা খাঁটি কথা বলেছেন, যতোদিন পারছেন পেট পুরে মিষ্টি খেয়ে নিন। আমি লাইফে এমন মিষ্টি খেয়েছি যে এখন আর সেরকম আফশোষ হয়না।
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৭:৪৯414593
  • ব্রতীন, আজ বাজারে যাবে না? আকাশের অবস্থা কেমন?
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৭:৩৮414592
  • আপনার কথা টা ফেলে দেবার নয়
    @ বেঙ্গলী
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৭:৩৫414591
  • যাই চা পান করে জিম করে আসি
  • Ela | ০৩ আগস্ট ২০১৯ ০৭:২৯414590
  • ছপ্পন ছুরি, ছপ্পন ভোগ…
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৭:২৩414589
  • ছাপ্পান্ন সোজা জিনিস নয়। ঃ-)
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৭:২২414588
  • অব তক ছপ্পন ঃ-)
  • বেঙ্গলী | ০৩ আগস্ট ২০১৯ ০৭:২১414586
  • ব্যতিক্রমী ভাবা হবে বলেই রাজাদের সেরিমনিয়াল অস্ত্রের ধারণা আনা হয়েছিল। বড় বড় নাম ও উপাধি, বিশাল ঘেরের পোশাক পরিচ্ছদ, অতিকায় সব অস্ত্র ইত্যাদি। সবই দেহাতীত ইমেজ বানানোর জন্য। বাস্তবে ময়দানের যুদ্ধের একদম গোড়ার কথাই হচ্ছে দম। ছাপ্পান্ন কেজির বদলে ষোলো কেজি বইতে হলে প্রতাপ ও চেতক দুজনেই বেশিক্ষণ দম রাখবেন, সেটা প্রতাপ আর চেতক দুজনেই বুঝতেন নির্ঘাত।
    ভালো কথা, এখানেও ছাপ্পান্ন ছিল, তাহলেই বুঝুন।
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৭:২১414587
  • চেতকই তো দেখি বলছে সবখানে। আমিও আগে জানতাম চৈতক।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৭:১৬414585
  • এ চেতক নয় চৈতক
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৭:১৫414584
  • বেঙ্গলী, প্রতাপ বোধহয় ব্যতিক্রম
  • ! | ০৩ আগস্ট ২০১৯ ০৭:১৪414583
  • চেতক তো মোটরসাইকেল!
  • বেঙ্গলী | ০৩ আগস্ট ২০১৯ ০৭:১২414582
  • মধ্যযুগে সারা পৃথিবী জুড়েই সেরিমনিয়াল অস্ত্র আর যুদ্ধের অস্ত্র আলাদা থাকত। রাজপুতানার মিউজিয়ামে যেসব অতিকায় অস্ত্রশস্ত্র থাকে, সেসব নিয়ে কেউ কোনোদিন ময়দানে লড়ে নি, ওগুলো মেলিতে অসুবিধাজনক।
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৭:১১414581
  • ব্রতীন, এইসব সমেত লোকটাকে পিঠে নিত চেতক ঘোড়া। কী বিশাল ঘোড়া ভাবো একবার! যুদ্ধের সময় ওর পিঠে রাণা না উঠলে খুব নাকি রেগে যেত চেতক। একবার হাতীতে চড়ে রাণা লড়ছিলেন, চেতক রেগে খাপ্পা। শিবিরে খুব অস্থির হয়ে পা ঠোকে। চিৎকার করে। মাঝপথে হাতী ঘুরিয়ে শিবিরে নিয়ে যান রাণা। তারপর চেতকে চড়ে আসেন।
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৭:০৬414580
  • জিরাফে থাকা খুব কঠিন, ধর্মে থাকার চেয়ে অনেক বেশি কঠিন। গলাটা ভালো করে জড়িয়ে না রাখলে সড়সড় করে গড়িয়ে পড়ে যাবেন। ঃ-)
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৭:০৫414579
  • ইয়েস রাণা প্রতাপ। ভারতের ইতিহাসে এমন বর্ণময় চরিত্র খুব বেশী আসে নি।চিতোর র মিউজিয়ামে গিয়ে দেখে এসেছি বর্শা তলেয়ার বর্ম আর মাথার মুকুট মিলিয়ে মোট ওজন ছিল ৫৬৷ কেজি। লোক টার কী অসীম শক্তি ছিল ভাবো
  • শক্তি | ০৩ আগস্ট ২০১৯ ০৬:৫৭414578
  • কেন ধর্ম ও জিরাফে কতো লোক আছে আর জিলিপি আর মর্নিং ওয়াকে থাকলেই সমস্যা?
  • T | ০৩ আগস্ট ২০১৯ ০৬:৫৪414576
  • হ্যাট। ছিলাম তো সিংহপুরে। এখন দেশে। অনেকদিন, প্রায় দেড় বছর।
  • অমিত | ০৩ আগস্ট ২০১৯ ০৬:৫৪414577
  • আর সতীদাহ নিয়ে যে দুটো লেখা এসেছে, খুব ভালো তথ্য মুলক লেখা। তখনকার সমাজের ইতিহাস, পট পরিবর্তন সুন্দর ভাবে ধরা হয়েছে। কিন্ত এত কিছুর পরেও যে নোংরা সত্যি টা বেরিয়ে আসে, সেটা হল হিন্দু সমাজে এই জঘন্য প্রথা টাকে গ্লোরিফাই করা হত এবং হয়।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৬:৫০414575
  • তিতাস
  • T | ০৩ আগস্ট ২০১৯ ০৬:৪৪414574
  • ব, তুমি মাইরি মর্ণিং ওয়াকও কচ্চ আবার জিলিপিও সাঁটাচ্চ। দিদিকে বলব?
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৬:৩৫414572
  • ব্রতীন, রাণা প্রতাপ বাদে। প্রতাপ বশ্যতা স্বীকার করেন নি, চালিয়ে গিয়েছেন যুদ্ধ।
  • Ela | ০৩ আগস্ট ২০১৯ ০৬:৩৫414573
  • একটা হাসির কথা মনে পড়ল। কলেজে পড়ার সময় এক বান্ধবীর বাড়িতে পড়-পড় করে একটু বেশিই চাপ দেওয়া হত। সে বিদ্যাসাগরের কথা শুনলেই রেগে যেত। রেগে রেগে বলত, ঐ লোকটার জন্যেই আজ আমার এই দুর্দশা!

    এত নির্মোহ ব দেখে আজ অনেকদিন বাদে তার কথা মনে পড়ে গেল।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৬:৩৪414571
  • আচ্ছা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত