এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ১৯:২৮414660
  • এলেবেলে( আহা কী নাম
  • S | ০৩ আগস্ট ২০১৯ ১৯:২০414659
  • তামিলনাডুর জন্য প্রশান্ত কিশোরের কোম্পানি লোক চাইছে। ডিসিদা অ্যাপ্লাই করে দিন।
  • S | ০৩ আগস্ট ২০১৯ ১৯:০০414658
  • কাশ্মীর ভ্যালিতে এগজ্যাক্টলি হচ্ছেটা কি?
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ১৮:০৭414657
  • বৌদির সতীদাহ আর রামমোহন র শপথ গ্রগন ওই মর্মর বেদী তে বাংলা করে লেখা আছে।

    অনুগ্রহ করে দেখে আসুন
  • অর্জুন | ০৩ আগস্ট ২০১৯ ১৭:৫৬414656
  • 'রামমোহনের বৌদির সতীদাহ'- 'ইহা একটি বিশুদ্ধ ঢপের চপ' আপনি কি ভাবে জানলেন?

    ১৭০০ খৃস্টাব্দের ৮০, ৯০ দশকের পারিবারিক স্মৃতির আর্কাইভ থাকত ?

    আর 'নির্মোহ' ব মানে কি তাকে যেন তেন প্রকারনে তার পা ধরে টেনে তাকে নামানো ? সেটার বিশ্লেষণ সব যুক্তিযুক্ত ?

    সুশোভন সরকার সামান্য কিছু কথা ছাড়া Notes on Bengal Renaissance তে রামমোহনের স্তুতিই গেয়েছেন।

    সতীদাহ নিয়ে শুধু পড়ে থাকলে চলবে? Freedom of Press র ক্ষেত্রে, ভারতীয় সাংবাদিকতার ক্ষেত্রেও রামমোহন রায়ের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এক সঙ্গে ফারসি, বাংলা ও সংস্কৃতে পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেছেন। সেসব নিয়ে অন্তত বলুন।

    'নির্মোহ' ব চণ্ডী মণ্ডপ হয়ে পড়লে খুব মুস্কিল।
  • b | ০৩ আগস্ট ২০১৯ ১৬:৫২414655
  • টেস্টে নাম লেখা জার্সি ইত্যাদি। পিথিমী রসাতলে গ্যালো। ছালির ক্রিকেট।
  • এলেবেলে | ০৩ আগস্ট ২০১৯ ১৬:২২414654
  • ব্রতীন মনে হয় বোতিন বা বোতিনদা। তা সে হোক আর না হোক উনি এই ২০১৯এ বসে রামমোহনের বৌদির সতীদাহ স্বচক্ষে দেখতে পেয়ে চক্ষে পানি ধরে রাখতে পারছেন না! এই কারণেই নির্মোহ ব দরকার। কারণ ইহা একটি বিশুদ্ধ ঢপের চপ।

    আর বিদ্যাবাবুর লিডিং ফ্রম দ্য ফ্রন্টের গপ্পের জন্য আপাতত একটি বছর অপেক্ষা করুন।
  • . | ০৩ আগস্ট ২০১৯ ১৬:০০414653
  • name: ব্রতীন Date:03 Aug 2019 -- 02:00 PM

    'ডট, নরম্যালি আমি বেনামী লোকেদের কোন উত্তর দিই না।' - আচ্ছা, বেশ।
    নামওয়ালা কারো মনে এই প্রশ্নটা জাগে কিনা তার অপেক্ষায় থাকা ছাড়া আর কিছু করার নেই তাহলে।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ১৫:১৭414652
  • ডিসি
  • dc | ০৩ আগস্ট ২০১৯ ১৪:৪৯414651
  • মানসিংহর নুক ভেদ করতে চৈতক অলমোস্ট হাতির ওপর উঠে পড়েছে, এটা আমিও ভিচিওলাইজ করার চেষ্টা করছি বটে, কিন্তু বারবার সেন্সর বোর্ডের বাধা আসছে।
  • অর্জুন | ০৩ আগস্ট ২০১৯ ১৪:১৭414650
  • 'গুরু' থেকে একটা পাকিস্তান সফর করুন না! প্লেন, ট্রেনের দরকার নেই। সাইকেলে চড়ে যাব। ২৫-৪০ কি ৫০ জনের গ্রুপ। ' দ্বিপাক্ষিক সম্পর্কের শান্তির দূত' গোছের একটা নাম দিয়ে দেওয়া যাবে অভিযানের। যে যার জায়গা থেকে সাইকেল নিয়ে আটারি পোস্টে হাজির হতে হবে। আটারি থেকে লাহৌর। ২২- ২৩ কি.মি। লাহৌরে সাইকেল কারো কাছে গচ্ছিত রেখে পেশোয়ার, রাওয়ালপিণ্ডি, ইসলামাবাদ এবং অবশ্যই করাচী। করাচী, সিয়ালকোট আর রাওয়ালপিণ্ডিতে আমার ছাত্রের পরিবার আছে। সব সময় আসতে বলে।

    এত জন মিলে গেলে ভারত সরকার ভিসা দিয়ে দেবে আর পাকিস্তান এতজনকে আটক করবে না। একটা ঐতিহাসিক সফর হবে।
  • | ০৩ আগস্ট ২০১৯ ১৪:০৭414649
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ১৪:০০414648
  • ডট, নরম্যালি আমি বেনামী লোকেদের কোন উত্তর দিই না। কারন গুরু র ১৩ বছরের এক্স থেকে দেখেছি এদের বক্তব্যের গভীরতা তেমন থাকে না।প্রধান কাজ হল লোক কে কাঠি করা।

    ভালো থাকবেন।
  • বেঙ্গলী | ০৩ আগস্ট ২০১৯ ১৩:৫৭414647
  • চেষ্টা করছি।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ১৩:৩৫414646
  • বেঙ্গলী সিচুয়েশন টা ভিচিওলাইজ করার চেষ্টা করুন।রাণা ঘোড়াতে।মানসিংহ হাতি তে।অতদূর থেকে বর্ষা ছুড়ে রাণা মানসিংহ নুক ভেদ করতে পারবেন না।তাই চৈতক অলমোস্ট হাতির ওপর উঠে পড়ে।সেই নোক্ষম সময় রাণা বর্ষা টা মারেন।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ১৩:১৬414645
  • দমু, শেয়ারড রিসোর্স কেন হব? প্রতাপ চৈতক র পিঠে মানসিংহ হাতির পিঠে।
  • . | ০৩ আগস্ট ২০১৯ ১২:২৯414644
  • name: ব্রতীন Date:03 Aug 2019 -- 03:49 AM
    'এইসব ভুলভাল নাতিদীর্ঘ প্রবন্ধ সত্ত্বেও'... - ভুলভাল কেন? তথ্যভ্রান্তি আছে? যুক্তিতে গোলমাল আছে?
  • | ০৩ আগস্ট ২০১৯ ১২:১৭414642
  • চৈতক কি শেয়ারড রিসোর্স? রাণাবাবু আর মানবাবু দুজনেই চড়তেন?
  • dc | ০৩ আগস্ট ২০১৯ ১১:৩৭414641
  • ও হ্যাঁ আজকাল তো আবার সোজা চাঁদে পাঠাচ্ছে। বোধায় ফিডব্যাক পেয়েছে যে পাকিস্তানে যাদের পাঠিয়েছিল সেই পাজির পাঝাড়াগুলো দিব্বি টিক্কা কাবাব খেয়ে সুখে আছে, তাই এই নতুন ব্যবস্থা।
  • বেঙ্গলী | ০৩ আগস্ট ২০১৯ ১১:২৪414640
  • এই দেখুন ব্রতীনবাবু, টেকনিক্যাল চ্যালেঞ্জ। একটা ঘোড়া যখন দু পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, দৃশ্যটা ভিজুয়ালাইজ করুন। যদি ধরে নিই পিছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে, কারণ অন্য অপশনগুলো আরো বিপজ্জনক। পিঠ প্রায় ভার্টিকাল, বা একটু কোণ বানিয়ে। এবার ওর পিঠের উপর দাঁড়ানোর চেষ্টা করা ভিজুয়ালাইজ করুন। প্রতাপ প্রায় মাটির সমান্তরালে চলে গেলেন, বা একটু কৌণিক অবস্থানে। তারপর বর্শা ছোঁড়া। ন্যাড়াবাবু ভালো বলতে পারবেন কীরকম হয়েছিল।
  • | ০৩ আগস্ট ২০১৯ ১১:১১414638
  • আজকাল চাঁদে পাঠাচ্ছে ডিসি।
    কিন্তু টিকিট ইত্যাদি যাবতীয় ব্যবস্থাপনা ওদেরই করতে বলুন।
  • অর্জুন | ০৩ আগস্ট ২০১৯ ১১:১১414639
  • কাশ্মীরে ফোন করলাম। অমরনাথ যাত্রীদের সব ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, সঙ্গে অন্যান্য টুরিস্টদেরও। আর্টিকেল ৩৭০ র জন্যে অবস্থা বেশ টেনস। কোনো রকম পথসভা করার পারমিশন নেই। আমি যাকে ফোন করলাম সে বারামুলায় থাকে। বারামুলা, সোপিয়ান ও অনন্তনাগে কারফিউ জারি আছে।
  • ন্যাড়া | ০৩ আগস্ট ২০১৯ ১১:০৮414637
  • রবি ঠাকুরকে টডের খোঁজ কে দিল? এই শর্মা। নইলে তোমাদের কথা-ও-কাহিনী লেখা হত?
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ১০:৫৫414636
  • ন্যাড়া দা তিন খন্ডে টডের রাজস্হানের ইতিহাস ও বেশ ভালো।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ১০:৪৭414635
  • ভিনটেজ ন্যাড়া দা
  • ন্যাড়া | ০৩ আগস্ট ২০১৯ ১০:৩১414634
  • আমি দেকিচি। সেবার খুব বজরার ফলন হয়েছিল। তায় সব ভীলভাইরা যুদ্ধ করতে চলে গিয়ে, কাটার লোকও নেই। তাই একা একাই কাটছিলা। সন্ধ্যের মুখে দেখি গিরিবর্ত্ম দিয়ে ন্যাংচাতে ন্যাংচাতে একটা ঘোড়া নাবছে। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখি আমাদের প্রতাপবাবু ও চৈতক। ধরে ধরে এনে গাছের তলায় বসিয়ে চৈতককে কাঁচা বাজরার খড় আর প্রতাপবাবুকে বাজরার রুটি, সঙ্গে ঝাল লংকার আচার খাইয়ে একটু সুস্থ করে বাড়ি পৌঁচে দিলাম। তখনই গেরিলা ওয়ারফেয়ারের অ-আ-ক-খ শিখিয়েছিলাম। সেই করেই মানসিংহবাবুকে যা বেগতিক দিয়েছিলেন। এর অনেক বছর পরে ছত্রপতিও এসে ধরেছিলে শিখিয়ে দিতে। দিয়েছিলুম। তারপরে আর কেউ সেরকম আগ্রহ দেখায়নি। এই সেদিন, একবার বলিভিয়া গেলুম ভাল চুরুট খাব বলে, তো তখন চে বলে একটা বাচ্চা ছেলে এসে শিখতে চাইল। কোত্থেকে শুনেচে, কে জানে।

    তা সে যাক। তোমাদের যদু সরকারকে হলদিঘাটের সব পুঙ্খাণুপুঙ্খ বলে বলেছিলাম, লিখে ফ্যাল। অনেক গড়িমসি করে শেষ অবদি অবশ্য ভালই লিখেছিল, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া। আমার নামে বের করতে চেয়েছিল। বললে, মেটিরিয়াল তো সবই আপনার আঁখো-দেখাহাল। অন্ততঃ কো-অথর হিসেবে দিয়ে দিই, হেঁ হেঁ। আমি বারণ করলুম।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ১০:১৯414633
  • এস, একদম ঠিক।হলদিঘাটে যখন মানসিংহ আর প্রতাপ র মধ্য সন্মুখ সমর হচ্ছে।তখন চৈতক দু পায়ে দাঁড়িয়ে পড়ে তার পিঠের ওপর উঠে মানসিংহ ( যিনি ছিলেন হাতির পিঠে) র দিকে প্রতাপ বর্ষা ছোঁড়ে।একটুর জন্যে মানসিংহ বেঁচে যান।তার মাহুত মারা যায়।নামার সময় হাতির শুঁড়ে একটা তলোয়ার ধরিয়ে দেয়।নামার সময় চৈতকের সামনের পা দুটো খুব জখম হয়।কিন্তু মনিবের বিপদ দেখে ওই অবস্হায় সে ৯ মাইল ছোটে।মনিব কে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে
  • dc | ০৩ আগস্ট ২০১৯ ১০:০৫414632
  • আচ্ছা কারা কারা ইন্ডিয়ান সিট্জেন সেটা এখানে পরীক্ষা করে দেখতে পারেনঃ

    https://scroll.in/article/932645/can-you-prove-you-are-an-indian-citizen-take-the-nrc-test

    ফেল করলে কিন্তু কালকেই পাকিস্তান যাওয়ার টিকিট কাটবেন।

    (আমি ফেল করেছি ঃ-()
  • dc | ০৩ আগস্ট ২০১৯ ০৯:৫৬414631
  • কারন টি একটি ড্রোনের নাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত