এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৪ আগস্ট ২০১৯ ১২:২০414750
  • ফেয়ার এনাফ

  • বেনাম | ০৪ আগস্ট ২০১৯ ১২:১৯414748
  • এলা, হোলিয়ার দ্যান দাউ!

    (কে যেন লিখে দিয়েছে, এই বেনামী লোকেরা না, খুবি খ্রাপ)

    র২হ
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ১২:১৯414749
  • নীচে আমার লেখা মন্তব্য T কে।
  • | ০৪ আগস্ট ২০১৯ ১২:১৭414745
  • হাহাহাহাহাহা ঃ-)))) ন্যাড়ার যথারীতি, ঠিক যথাসময়ে অকুস্থলে উপস্থিতি ঃ-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ১২:১৭414746
  • আমি ফরমায়েশি লেখা লিখিনা। ইনফ্যাক্ট ফরমায়েশি কোনো কিছুই করিনা। সম্পূর্ণ নিজের খেয়াল খুসীতে জীবন কাটাই। কাউকে পরোয়া করিনা।

    ইচ্ছে হলে লিখব, না হলে নয়।
    দু হাজার!! আমার বর্ণাঢ্য অভিজ্ঞতা এত কমে ধরবে!

    তবে আমার লেখায় আপনার এত উৎসাহ বড্ডই অবাক করে আমাকে!

    তবে একদিকে আমাকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত, আমি লিখছি বলেই না আপনি আমার মহার্ঘ্য মন্তব্যগুলো পেশ করতে পারছেন।

    জীবনে চলতে গেলে মিত্রদের সঙ্গে শত্রুদেরও লাগে, নইলে জমেনা।

    সেই জন্যে আমিও আপনার কাছে থ্যাংকফুল।

    so somehow we both are thankful to each other & that's really fine.
  • holier | ০৪ আগস্ট ২০১৯ ১২:১৭414747
  • than thou
  • ন্যাড়া | ০৪ আগস্ট ২০১৯ ১২:১৪414744
  • খনু সবই খোলসা করে দিল, খালি পাগলা ষাঁড়ে (না, না - আপনাকে পাগলা ষাঁড় বলিনি মশাই, কী মুশকিল!) করলে ঠেকাব কী করে আর স্প্রিংবুট অ্যাপ্লিকেশন শুরু করব কী করে এদুটো বাদ দিয়ে।
  • | ০৪ আগস্ট ২০১৯ ১২:১৩414743
  • সবার সব এক্সপ্রেস্ড অপিনিয়ন ভালো লাগে না, অনেক প্রিয় মানুষ দের বেলাতেও লাগে না, আবার যাদের সঙ্গে আদৌ আলাপ করার কোনো ইচ্ছে নেই, তাদের অনেক লেখাই বেশ ব্যাপক লাগে, বাকি টা ধুর লাগে, এটা যে স্বাভাবিক নয়, জানতাম না মাইরি।

    যত আজে বাজে। খ
  • Ela | ০৪ আগস্ট ২০১৯ ১২:০৯414741
  • এইচটিটিপনা কি? @র২হ
  • kha | ০৪ আগস্ট ২০১৯ ১২:০৯414742
  • আদিনিবাস বীরভুম
  • bodhisattva dasgupta, aadiniba | ০৪ আগস্ট ২০১৯ ১২:০৮414740
  • আমাকে মাইরি বাপ, পার্টি, চাগরি, মুজফ্ফর আহমেদ, রবীন্দ্রনাথ, সিউড়ি, বোল্পউর, শান্তিনিকেতন, সেই গোরুরা যারা মা ডাকে সাড়া দেবার অনেক আগে, এই গোরু ডাকে সাড়া দিতেন বলে জানা যায়, তাদের সবার নাম তুলে নানা কথা বলা হয়েছে। কিন্তু কলজে তুলে কখনো বলা হয় নি, ফ্যাট জনিত ব্লক আছে বলে বোধ হয় ঃ-))))

    আমার নাম বোধিসত্ত্ব দাশগুপ্ত, আমার কোন কলজে নেই, বিশ্বাস করুন। কিন্তু আমাকে হনু, খোরাক হনু বা খনু বা হনুবাবু কিম্বা খনুবাবু বা সঙ্ক্ষেপে খ বলে ডাকলে আমি খুশি হই।

    আমার নাম বহুবার প্রকাশিত হয়েছে, মানে খ, হ, এর সঙ্গে সম্পর্ক ও প্রকাশিত হয়েছে। এখন লোকজন ভাটের প্রথম পাতা পড়বেন আর কিছুই পড়বেন না, এখানে, কিন্তু সবাই কে আধার কার্ড দেখিয়ে কথা বলতে হবে, এই আপদামি টা কি আব্দার মাইরি। এটা সকলের ই হয়েছে।

    কেউ নাম বললে ভালো, না বললে অসুবিধে নাই, মেরিট অফ দ্য আর্গুমেন্ট বা এক্সপ্রেস্ড টেক্স্ট দিয়ে ই মানুষ অকে চিনবো, লেখার স্টাইল দিয়ে চিনবো যদি ফলো করি, ব্যক্তি পরিচয় খুব দরকার নেই, এটা ছিল স্পিরিট। এবার এই স্পিরিট আমরাই অনেক সময়ে ভেঙ্গেছি, ক্যাজুয়ালি বা গভীর ভাবে রিয়েল ওয়ার্ল্ড এ বন্ধুত্ত্ব করে, কিন্তু মাইরি বলছি অপরাধ করেছি বলে মনে হয় নি। লাইক মাইন্ডেড না হলেও, মোটামুটি সিভিলাইজ্ড কনভারসেশন চালানো যায়, অপরিচিতি টা আর্গুমেন্ট ভালো বা খারাপ লাগার বাধা না, এটা খুঁড়িয়ে খুঁড়িয়ে খানিকটা বোঝা গেছে, এমনকি দিব্য গসিপ ও করা যায়, এটাও প্রমাণিত। অবশ্যই ছোটো স্কেলে, অথবা খুব বড় স্কেলে। কি এমন অসুবিধে এতে বুঝলাম না।

    আমার অনেকের র অনেক লেখা খুব ভালো লাগে, তাতে লেখকের পেশা, অ্যাকচুয়াল নাম কি এগুলো না জানলেও লাগবে, অনেক লেখাই পোসায় না, তাতে আর পাচটা সম্পূর্ণ আনইম্পোর্টান্ট অপিনিয়ন হিসেবে দেখি, কিন্তু তাতে তো কারো ক্ষতি ও নাই লাভ ও নাই মাইরি। এস এম দা আমার ফেবারিট লোক, ইন টার্ম্স অফ এক্সপ্রেস্ড অপিনিয়ন, মানে এরকম মজার লোক আজকাল বেশি পাবা যায় না, এস এম দার নাম তো জানি ই না, অনেকের নাম জানি না, অনেকের গুলো ভুলেও গেছি। আগে জানতাম। ব্রতীন থাকতে, আমার কার কার নাম জানি না, তার লিস্ট করাটা ভালো দ্যাখায় না, তাই করলাম নাঃ-))) (বাল ব্রতীন তুমি বাল আবার ছিচুকাদুনে হয়ে মাইন্ড কোরো না। ঃ-))))

    বায়ো ডাইভারিসিটি নিয়ে কথা হয়, কাটিং ডাইভার্সিটি টা স্বল্পালোচিত, ঃ-))))
  • pi | ০৪ আগস্ট ২০১৯ ১২:০৪414738
  • এলা, আচ্ছা। মনে হচ্ছে এ যাত্রায় কিছুই আর হবেনা। এয়ারপোর্ট থেকে শহর বেশ দূরে মনে হয়। কাজকম্মো এয়ারপোর্টের কাছাকাছি চত্বরে শুনলাম।
  • বেনাম | ০৪ আগস্ট ২০১৯ ১২:০৪414739
  • ওই জন্যেই বলি লোক খুব খারাপ জিনিস আছে। খালি গ্রুপ বানিয়ে ফেলে।

    আবারও বলি, স্বনাম বেনাম, শ্রম দিয়ে লেখা বিষয়ে আলটপকা মন্তব্য, বিবিধ এইচটিটিপনাগুলি ক্রমে গড়ের মাঠে শখের প্রাণ জাগিয়ে দিচ্ছে, শেষে কিছু বলে ফেললে বোলেগা তো বোলোগে কে বোলতা হ্যায়।
    কী দরকার।

    র২হ
  • T | ০৪ আগস্ট ২০১৯ ১২:০১414737
  • যাব্বাঁ, কোন বিশেষ গ্রুপ আপনাকে কাঠি কচ্চে তা আমি কী করে জানব! আপনার সঙ্গে তো পরিচিতিও নেই। ওই কী বলে, আপনি যাঁদের চেনেন মানে, দেবেন্দ্র কী রবীন্দ্র, ওই আমিও তাঁদের সম্পর্কে শুনেচি খুব। এটুকুই যা কানেকশন। তাই বলে তো আর ভাটিয়া৯ তে অ্যাত বড় না ইন্সাফি চলবে সে তো আর মেনে নেওয়া যায় না।

    আপনি লিখুন না। অনধিক দুহাজার শব্দের মধ্যে।
  • Ela | ০৪ আগস্ট ২০১৯ ১২:০০414736
  • সেটা জানি না, তবে আজকাল বিভিন্ন সিটি ওয়াক ট্যুর হয় যোধপুরসহ রাজস্থানের বিভিন্ন শহরে। আমি গত নভেম্বরে প্ল্যান করে এরকম একটা হেরিটেজ ওয়াক বুক করেছিলাম যোধপুরে, ট্যুর শেষে গাইডের বাড়িতে গিয়ে ছাদে বসে ডিনার আর গান-বাজনার বন্দোবস্ত ছিল উইথ রাতের শহরের ভিউ। কিন্তু যাওয়াটাই শেষ অবধি ক্যানসেল হয়ে গেল, তাই নো ফার্স্টহ্যাণ্ড ইনফো।
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ১১:৫৪414734
  • সেটা আপনি ভাল জানবেন আমার চাইতে @T
  • Ela | ০৪ আগস্ট ২০১৯ ১১:৫৪414735
  • এই লিন্কেও পাচ্ছি।
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ১১:৫৩414732
  • এখানকার ব্যক্তিরা খুব কীর্তিমান ও কীর্তিময়ী এ ব্যাপারে কোনো অন্তত আমার কোনো সন্দেহ নেই।
  • pi | ০৪ আগস্ট ২০১৯ ১১:৫২414731
  • এলা, আচ্ছা। আর রাতে আর কোথাও থেকে ব্লু সিটির ভাল ভিউ পাওয়া যায় ?
  • Ela | ০৪ আগস্ট ২০১৯ ১১:৫১414730
  • যতদূর জানি মেহেরানগড় ফোর্টে ৬-৮ স্পেশাল গাইডেড ট্যুর থাকে, সন্ধ্যায়। তারপরে ভিতরের কোনও রেস্তোরায় ডিনার করলে রাতের ব্লু সিটির ভিউ পাওয়া যাবে। সবই অবশ্য শোনা কথা, ফার্স্টহ্যাণ্ড ইনফর্মেশন না। @পাই
  • pi | ০৪ আগস্ট ২০১৯ ১১:৫০414729
  • হুতোর পোস্ট পড়ে আরো মনে পড়ে গেল, এই ভাট টইয়ে ব্লগে কে যেন একই সঙ্গে নানা নামে নানাজনের নামে নানা পোস্ট করে চলতেন, তখনো তিনি বোধহয় আইপি র ব্যাপারটা জানতেন না। ধরা পড়তে, নানা চাপ আসতে কিছু ব্যাপার মেনে টেনেও নেন। অন্যান্য কীর্তি নাহয় থাক।
    ঐ বড় গলার প্রবাদটা বারবার মনে পড়ে যায়।
  • T | ০৪ আগস্ট ২০১৯ ১১:৪৮414728
  • কোন সেই বিশেষ গ্রুপ? স্থানীয় লোক নাকি! আভি বাহার নিকালো।
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ১১:৪৪414727
  • আমার ভ্রমণের গল্প বা টিপস গুলো কোনো নির্দিষ্ট ব্যক্তির জিন্যে নয়, সকলের জন্যে।

    আজ একটা বিশেষ গ্রুপ ভাটিতে বেশ সক্রিয় যাদের কাজ হচ্ছে সদলে এসে এর ওর মাথা চাপড়ানো।
  • ব্রতীন | ০৪ আগস্ট ২০১৯ ১১:৪৩414726
  • আরে হুতো ষে
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ১১:৪২414725
  • আবার কেউ কেউ আছে যারা পরের মুখের ঝাল খেয়ে ভোর রাতে মেসেঞ্জার গ্রুপ খুলে জনা পারমিশন বিনা এড করে দল ভুক্ত লোকজন নিয়ে ট্রোল বলা ভাল এক প্রকার লিঞ্চিং করতে কাজ টাজ ফেলে ৪৮ ঘণ্টা ধরে সক্রিয় থাকে। সেটাও না বলে পারা গেল না।

    কত রঙ্গই রয়েছে দুনিয়ায়!
  • বেনাম | ০৪ আগস্ট ২০১৯ ১১:৩৮414724
  • আমি আবার স্থানীয় লোক টোক মোটে পছন্দ করি না। স্থানীয় তো দূরের কথা কোন লোকই পছন্দ করি না।

    ইনফ্যাক্ট অত এদিক ওদিক যাওয়ার দরকারই বা কী। সমাজের চাপে বাধ্য হয়ে যেটুকু।

    আর ইয়ে, স্বনাম বেনাম নিয়ে যা চলছে তাতে একটু এইচটিটিপনা আছে, না বলে পারা গেল না।

    -র২হ
  • pi | ০৪ আগস্ট ২০১৯ ১১:৩৬414723
  • আচ্ছা, ধন্যবাদ, সব তথ্যের জন্য। রাজস্থান ঘোরার সব তথ্যগুলো কোন টইতে রেখে দিন না আপনারা, পরে খুঁজে পেতে সুবিধে হবে।
  • Ela | ০৪ আগস্ট ২০১৯ ১১:৩৪414722
  • এইসব ফালতু কথা আবার কে বলে বেড়ায়? কত কিছুই জানা হল না জীবনে।
  • এলেবেলে | ০৪ আগস্ট ২০১৯ ১১:৩৩414720
  • ন্যাড়া ছিঁড়ে খেতে ভালো লাগে লেখা না হ্যাটা ছুঁড়ে দিতে? পেচুনে যা হোক একটা কিচু গুঁজে না দিতে পারলে মনটা আনচান করে বুঝি? আহা রে!

    @পাই, মেহরানগড় ভোরে বা রাতে দেখার সুযোগ নেই। তবে বিকালের দিকে স্টেশন রোডে 'জনতা সুইটস'-এ মির্চিবড়া খাবেনই খাবেন। পাশেই পাবেন উটের চামড়া দিয়ে তৈরি উসতা শিল্প।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত