এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ০৮ আগস্ট ২০১৯ ১১:২২415080
  • বারো মিলিয়ন ডলার ট্রেজারি বা মিউনি বন্ড কিনে রেখে দিন। কমসেকম ৩% রিটার্ন পাবেন। বছরে ৩৬০ হাজার, মাসে ৩০ হাজার। তবে ট্যাক্সো দিতে হবে।

    বাকি কথা লসাগুকে শুধোন।
  • dc | ০৮ আগস্ট ২০১৯ ১১:১১415079
  • একদম। দেশে দেশে ঘুরে বেড়াবো আর মাসে মাসে ব্যাংকে তিরিশ হাজার ডলার জমা পড়বে। আলাস্কার একটা ছোট্ট হোটেলের বারান্দায় বসে অরোরা বোরিয়ালিস দেখছি, মোবাইলে এসেমেস এলো অ্যাকাউন্টে তিরিশ হাজার ঢুকে গেছে। গ্রেট ব্যারিয়ার রিফে স্কুবা ডাইভিং সেরে বোটে উঠেছি, স্যাটেলাইট ফোনে মেসেজ এলো তিরিশ হাজার। বোলিউ-সুর-মের এর কাফেতে বসে সবে একটা ক্রয়সান্টে কামড় দিয়েছি, ফোন বেজে উঠল, তিরিশ হাজার। এই হলো জীবন।
  • | ০৮ আগস্ট ২০১৯ ১১:০৫415078
  • অমিত বাবু এ পাড়ায় বাঙাল দের ছড়াছড়ি। ভেবেছিলুম একজন মরমী ঘটি পেলুম
  • Ela | ০৮ আগস্ট ২০১৯ ১০:৪৭415077
  • ধুর মশাই তিরিশ হাজার ডলার রোজগার তো বিনা খাটনিতে করতে হবে, সেটাই আসল পয়েণ্ট। আম্রিগার ডাক্তারদের তো প্রচুর খাটতে হয় শুনেছি।

    এদিকে তিরিশ হাজার ডলার ওদিকে চাদরমুড়ি দিয়ে ল্যাদ, তবে না!
  • মানিক | ০৮ আগস্ট ২০১৯ ০৯:৩৯415076
  • মাসে তিরিশ মানে বছরে তিন লাখ ষাট। আম্রিগায় ছোটখাট ডাক্তারবাবুদের রোজগার।

    জয়েন্ট দেন নি কেন, মহায়েরা?
  • | ০৮ আগস্ট ২০১৯ ০৯:৩৬415075
  • মর্ণিং ওয়াক সেরে মধু দিয়ে লেবুর জল খেয়ে সবে " কী করি আজ ভেবে না পাই" অবস্হা। এমন সময় শুরু হল ঝমঝম করে বৃষ্টি।
    চাদর মুড়ি দিয়ে হালকা করে শুয়ে পড়লাম। ল্যাদ। জীবনে আর কী আছে কালী দা??
  • Amit | ০৮ আগস্ট ২০১৯ ০৯:২৮415074
  • ব কে,
    না, আমি বিশুদ্ধ বাঙাল, দু দিকেই। কিন্তু গরমে আলু পোস্ত বড়োই প্রিয়।
  • | ০৮ আগস্ট ২০১৯ ০৯:২৭415073
  • আপনিও আলু পোস্ত? তার মানে নির্ঘাত
    ঘটি
  • | ০৮ আগস্ট ২০১৯ ০৯:২৪415072
  • এদিকে এখানে

    " আজি ঝরঝর মুখরিত বাদর দিনে"

    বাংলা ল্যাদ খাচ্ছি
  • Amit | ০৮ আগস্ট ২০১৯ ০৯:১৬415071
  • হ্যা, ৩০,০০০ ডলার মাসে মাসে। ওটা কমই, যারা রাজার সম্পর্কের কাছের লোক তারা আরো বেশি পেতো। রাজা কত পেতো জানি না, ওটা জানতে চাইলে জেলে যাওয়ার চান্স ছিল। আলু পোস্ত খাওয়া লোক আমি, ওখানে জেলের ঘানি টানতে পারতাম না বাপু।

    বললাম নজর না দিতে, আপনাকে নিয়ে আর পারি না :) :)
  • dc | ০৮ আগস্ট ২০১৯ ০৯:০৬415070
  • মাসে তিরিশ হাজার ডলার?!?

    হায় হায় হায় ঃ-(((

    মাসে তিরিশ হাজার ডলার পেলে আমি সারা পৃথিবীটা ঘুরে বেড়াতাম ঃ-(
  • Amit | ০৮ আগস্ট ২০১৯ ০৮:৫০415069
  • অটোজ, আমি তিন বছর মিডল ইস্ট এ ছিলুম। যেটুকু নিজের দেখা, ওখানে ব্যাঙ্কিং সিস্টেম বেশ অদ্ভুত।

    আমরা যারা expat, তারা যদি ব্যাঙ্ক থেকে লোন নি কোনো কাজে, তাহলে ভালোই সুদ দিতে হয়, ইন্ডিয়ার থেকে একটু কম যদিও। কিন্তু যারা লোকাল সিটিজেন, (ওখানে অবশ্যৈ মুসলিম এবং লোকাল ট্রাইবে না হলে কাওকে সিটিজেনশিপ দেয় না, সে যত বছর থাকুক গিয়ে), তাদের জন্যে কয়েকটি সরকার পোষিত ইসলামিক ব্যাঙ্ক আছে যারা ওদেরকে কোনো প্রজেক্ট এর জন্যে বা বাড়ির/ গাড়ির জন্যে পুরো বিনা সুদে ঋণ দেয়। আরো আছে : যত দিন না সেই বাড়ি তৈরী হচ্ছে আর মালিক ভাড়া পেতে শুরু করছেন, ততদিন কিস্তি চোকানোর কোনো ব্যাপার নেই। পুরো রাম রাজত্বের মতো রাম ব্যাঙ্কিং, কিন্তু আমরা ওখানে একেবারে শুদ্র ক্লাস। যদ্দুর মনে আছে আমাকে গাড়ির লোন এ ৬ % দিতে হতো।

    যারা expat কিন্তু মুসলিম, পাকিস্তান বা বাংলাদেশ থেকে গেছেন হয়তো, তাদের জন্যে আবার অন্য সুদের রেট, যেটা এই দুটোর মাঝে মাঝি। ধর্মীয় ডিস্ক্রিনেশন টা বেশ ভালো রকমই টের পাওয়া যায় ওখানে সর্বত্র যদিও, তবে ব্যাঙ্ক এ একেবারে খাতায় কলমে।

    কেও যদি ব্যাংকে টাকা রাখে ? সেভিংস একাউন্ট এ সুদ অবশ্য ইন্ডিয়া ছাড়া বাকি দুনিয়াতে বেশ কমই। ওখানে ০-% বা ০।৫ % কিছু ছিল। ফিক্সড ডিপোজিট এ যদ্দুর মনে আছে তখন ২-৩ % দিতো এমাউন্ট এর হিসেবে, এখন জানি না।

    তো এদের চলে কি করে ? কাতারে দেখা, তেলের রয়্যালটি। রাজার যত আত্মীয়স্বজন, তার ট্রাইবের লোকজন লতায় পাতায়, শিরায়, অনু পরমাণু তে, প্রত্যেকেই একটা ছোট্ট অংশ পায় তার। খুব ছোট হলেও সেটা বিরাট। আমাকে আমাদের অফিসে একজন কাতারী গল্প শুনিয়েছিল, ও বহু দূর স্পম্পর্কের হলেও প্রতি মাসে প্রায় ১ লক্ষ রিয়্যাল, (৩০,০০০ USD) পেতো প্রতিমাসে। প্লিজ নজর দেবেন না:) :) লোকটা ভালোই ছিল, আমাকে এন্তার খাওয়াতো।

    আরো আছে। এই যে এতো কোটি কোটি টাকা র মূলধন নিয়ে ব্যাঙ্ক গুলো করে কি ? অধিকাগসই ইনভেস্ট করে ইউরোপ বা আমেরিকার কোম্পানি তে। একবার কুয়েত পেট্রো কোম্পানি প্রায় ব্রিটিশ পেট্রোলিয়াম এর কন্ট্রোলিং স্টেক কিনে ফেলছিলো শেয়ার মার্কেট এ, UK গভট লাস্ট মোমেন্ট এ বুঝতে পেরে ওভারসিস ইনভেস্টমেন্ট রেগুলেশন চেঞ্জ করে সেটা আটকে দেয়। :)

    যত বড়ো প্রজেক্ট দেখেন ওয়ার্ল্ড এ, সে এয়ারপোর্ট হোক বা বন্দর বা রিয়েল এস্টেট, সব কটাতে ওই মিডল ইস্ট এর তেলের পয়সা নানা ভাবে ঢুকে আছে।
  • | ০৮ আগস্ট ২০১৯ ০৮:৩২415068
  • যত দূর জানি সুইটজারল্যান্ডে সুদের হার নেগেটিভ। নিশ্চয় ই আরো কোন কোন দেশে হবে
  • dc | ০৮ আগস্ট ২০১৯ ০৮:২১415067
  • বোধায় না। মানে শুনিনি, উইকি করে দেখতে হবে সত্যি কোথাও আছে কিনা। তবে সেন্ট্রাল ব্যাংকের রেট নেগেটিভ হলে বন্ড য়িল্ডও নেগেটিভ, মানে বন্ড কিনলে বোধায় সত্যি সত্যি ইন্টারেস্ট দিতে হয়, তাই তো? (ইন্টারেস্ট পাওয়ার বদলে)
  • ? | ০৮ আগস্ট ২০১৯ ০৮:১৭415066
  • সেভিংস একাউন্টের রেট বোধহয় পৃথিবীর কোথাও নেভেটিভ নয়। নাকি আছে?
  • dc | ০৮ আগস্ট ২০১৯ ০৮:১৫415065
  • সেন্ট্রাল ব্যাংক। আপনারা বড্ডো খুঁত ধরেন ;p
  • dc | ০৮ আগস্ট ২০১৯ ০৮:১৪415064
  • তার সাথে এই গানটাও গাইলে হয়

  • ?? | ০৮ আগস্ট ২০১৯ ০৮:১৩415063
  • কমার্শিয়াল ব্যাংকের সেভিং একাউন্টের রেট নেগেটিভ না সেন্ট্রাল ব্যাংকের রেট নেগেটিভ?
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৮:১১415062
  • ওদিকে আমাদের এক বন্ধু লিখলেন কবি বলে গেছেন,
    "আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু /কুসুমের মধু করিব পান /ঘুমাব কেতকী সুবাস শয়নে/
    চাঁদের কিরণে করিব স্নান"
    তাহলে আর চিন্তা কী? দক্ষিণা বাতাস, ফুলের মধু আর চাঁদের আলোতেই কাজ চলে যাবে। ঃ-)
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৮:০৬415061
  • মাল্যবাবুদের মতন লোকের ওখানে কি স্বর্গরাজ্য চিন্তা করুন একবার! ক্রমাগত সিন্দুক খুলে বের করে নিয়েই যাবে নিয়েই যাবে, ফেরতের কোনো সীন নেই। ঃ-)
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৭:৫৬415060
  • জাপানে ডেনমার্কে তাহলে ওরা মনে হয় "যোগক্ষেম বহাম্যহম" নীতি মানে, অর্থাৎ ব্যাংক বলছে "তোমার এখন যা আছে তাও নেবো, তোমার ভবিষ্যতে যা উপার্জন হবে, তাও নেবো।" আর লোকেরা সোনামুখ করে হ্যাঁ প্রভু হ্যাঁ প্রভু বলে সব দিয়ে যায়। ঃ-)
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৭:৫৩415059
  • জাপানে ডেনমার্কে তাহলে লোকে রাখে কেন ব্যাংকে পয়সা?
  • dc | ০৮ আগস্ট ২০১৯ ০৭:৪৯415058
  • আর যেসব দেশে নেগেটিভ ইন্টারেস্ট রেট? তাদের দিন চলে কি করে? ঃ-) ডেনমার্ক আর জাপানে ইন্টারেস্ট রেট নেগেটিভ, অর্থাত আপনি ব্যাংকে পয়সা রাখলে বছর বছর সেটা কমবে।
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৭:৪২415057
  • আচ্ছা, এই যে তেল বেচে বড়লোক দেশগুলো, বেশিরভাগই তো ইসলামিক, এরা কি সত্যিই সুদশূন্য অবস্থায় ব্যাংকিং চালায়? এরকম সম্ভব? নিশ্চয় কিছু অন্য বাস্তব রাস্তা আছে, নইলে লোকের দিন চলে কী করে ওখানে?
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৭:৩৬415056
  • হে হরি, তুমিই সত্য।
  • dc | ০৮ আগস্ট ২০১৯ ০৭:৩৫415055
  • সুদের হার কমেছে বটে, তবে ডলার-রুপি রেশিও বেড়েছে ঃ-)
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৭:২১415054
  • গত কয়েক বছর ধরেই সুদ কমছে শুনছি। সাইটে লাখবেলাখের কারবারীদের সামনে সেই প্রসঙ্গ আর তুলি না।
    এখন উদিপুরী বেগমের বাইবেল যেমন দুঃখীর পুরানো ছাতার মতন দুঃখের দিনে বের হয়েছিল, সেরকমই হয়তো সেসব তুলতে হবে।
  • Ekak | ০৮ আগস্ট ২০১৯ ০৭:১০415053
  • মাঝখান থেকে সুদের হার কম্ছে ! সে খবর রাখেন ঃ) পেনশনহীন বুড়ো বুড়ি রা খাবেন কী ?

    সুদ শুন্য হয়ে গেলে আর, ইনশাল্লহ দেশ খানা ইসলামিক স্টেট হতে কী বাকি রঐল ! দ্বীনের পথ তো পুরো !!
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৭:০৫415052
  • সেই প্রাচীন ভারতের আলোর গতির কেসটার মতন। ঃ-)
  • Amit | ০৮ আগস্ট ২০১৯ ০৭:০১415051
  • সুপ্রিম কোর্ট এ রোজ শুনানি চলছে র্যাম মন্দিরের। কারোর দগ্ধ জেবনে যদি নির্নল আনন্দ খুঁজে না পান, মাঝে মাঝে এনাদের যুক্তি তক্কো গুলোতে একটু চোখ রাখতে পারেন, নিশ্চয় আনন্দ ফিরে পাবেন।

    এসব যুক্তি তক্কো অবশ্য ইন্ডিয়ান সাইন্স কংগ্রেস ও শুরু হয়ে গেছে। এবার বৈদিক সব মহাতত্ব প্রমান করতেও এসব আসবে। কোনো কিছু এক্সপেরিমেন্ট প্রমানের কোনো দরকার নেই, বিশ্বাস ই প্রমান। যারা তার্কিক আর সন্দেহ বাতিক, তারা বিধর্মী এবং বেইমান।

    জয় শ্রী রাম।

    https://www.anandabazar.com/national/nirmohi-akhara-draws-cji-s-anger-suring-hearing-on-ayodhya-case-1.1028842
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত