এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ১১ আগস্ট ২০১৯ ১২:১৮415260
  • না না, মানি না তো, ঐ জন্যেই তো সমস্যা।

    মানে, সেই সময় কি সাব টেক্স্ট রাখার চল, উদ্দেশ্য - এইসব ছিল? যদি না থাকে তবে এইসব খোঁজাটা ঐতিহাসিক বলে মেনে নেওয়ার মত, এইটা আমার মনে হয়।
  • | ১১ আগস্ট ২০১৯ ১২:১৩415259
  • য়ারে হ্যাঁ মহারণ্যে, রাইট। কিন্তু তুমি মহাভারত, রামায়ণ এগুলোকে 'ঐতিহাসিক' মানো নাকি হুতো? ক্কি ঝাম!
  • | ১১ আগস্ট ২০১৯ ১১:২৮415258
  • "মহাভারতের কথা" পড়ি নি।

    আর কোথায় ইঙ্গিত আছে?
  • r2h | ১১ আগস্ট ২০১৯ ১১:২৭415257
  • হ্যাঁ, প্রতিভা বসু (দমদি, মহাভারতের মহারণ্যে; কথা তো বুদ্ধদেব)।

    তবে এইসব নিয়ে আমার একটা খটকা, তখনকার দিনে সাহিত্যে কতটা পাঠক/ শ্রোতার কল্পনার ওপর ছেড়ে দেওয়ার চল ছিল? কাব্যে কোনকিছু এক্সপ্লিসিটলি বলে দেওয়া না থাকলে, সেই না বলে দেওয়া অংশগুলি নিয়ে জল্পনা কি ব্যাপারটাকে ঐতিহাসিক সত্য বলে মনে করা?

    (ছোটবেলায় কি একটা সিনেমা টিভিতে দিয়েছিল, তো সেখানে স্কুল/ কলেজ পড়ুয়া নায়ক নায়িকার ঘনিষ্ঠতা দেখে স্বভাবতই প্রশ্ন জেগেছিল ওদের বাড়ির লোক কেন বাওয়াল দিল না। একজন বললো, দিয়েছে হয়তো, সিনেমায় দেখায়নি আরকি।)
  • | ১১ আগস্ট ২০১৯ ১১:০৬415256
  • পান্ডবরা কেউই পান্ডুর ঔরসজাত নয় এ তো ফ্যাক্ট। মোটামুটি ছোটোদের মহাভারতেও থাকে। আর যুধিষ্টির বিদুরের সন্তান এ ঈঙ্গিত অনেক জায়গাতেই আছে। যেমন প্রতিভা বসুর 'মহাভারতের কথা'তেও আছে যদ্দূর মনে পড়ছে। (এইটা পড়ে বহুদিন আগে গুরুতে লিখেছিলাম। তখন ট্যান আমাকে বেঁকিয়ে চুরিয়ে খিস্তি দিয়েছিল।)
  • PT | ১১ আগস্ট ২০১৯ ০৯:৪৯415255
  • যদি না দেখে থাকেন তো দেখে ফেলুন শিগ্গিরিঃ
    হামিদ, হারামখোর, মশান, আলিগড়।
  • ন্যাড়া | ১১ আগস্ট ২০১৯ ০৭:০৫415254
  • খনু গণশক্তিকে একটু SEO-র দিকে নজর দিতে বলো।
  • | ১১ আগস্ট ২০১৯ ০৬:৫৯415253
  • ইরাবতী কার্ভে কে আমি জানি না তাঁর দাবুি কে কোনরকম অসন্মান না করে বলতে চাই রাজশেখর বসু এবং বেশ কয়েকটি মহাভারত আমি ডিটেলস এ পড়েছি। গবেষক নৃসিংহ প্রসাদ ভাদুড়ির লেখা মহাভারতপ এর বেশীর ভাগ চরিত্র কে নিয়ে লেখা আমি খুঁটিয় খুৃঁটিয়ে পড়েছি।তাই যুধিষ্ঠির বিদুরের সন্তান এই দাবি আমি মানতে পারলাম না।
  • | ১১ আগস্ট ২০১৯ ০৬:৪৮415251
  • অর্জুন@১;২২, কর্ণের নিজের পায়ে কুড়ুল মারা নিয়ে দু একটা উদাহরণ দেবে প্লিজ? তাহলে ব্যাপার টা বুঝতে সুবিধা হয়
  • | ১১ আগস্ট ২০১৯ ০৬:৪৮415252
  • | ১১ আগস্ট ২০১৯ ০৬:৪৫415250
  • আরে সুকি যে?বহুদিন পরে। কেমন আছো?
  • | ১১ আগস্ট ২০১৯ ০৬:৪৩415249
  • সুপ্রভাত গুরু।
  • সুকি | ১১ আগস্ট ২০১৯ ০৫:৪৭415248
  • অমিতাভদার ১০ আগষ্ট, ৩.০৭ পোষ্টের প্রসঙ্গে, পুরো সত্যি কথা লিখেছ। অবিশ্বাসের কিছু নেই।
  • ন্যাড়া | ১১ আগস্ট ২০১৯ ০৩:০৮415247
  • ওজ্জুনবাবু, ওই টইয়ে না লিখুন অন্য একটা টই খুলে প্লিজ এলিট সংসর্গ, আভিজাত্য আর কৌলীন্য নিয়ে লিখুন। দুষ্টুরা অনেক কিছু বলবে। সেসব গায়ে মাখলে চলবেনা। আমাদের মতন অভাজন যাদের জন্ম উত্তর কলকাতা এঁদো গলিতে, বড় হওয়া মফস্বলে তাদের এসবের আস্বাদন থেকে কেন বঞ্চিত করবেন?
  • Amit | ১১ আগস্ট ২০১৯ ০২:৪২415246
  • ইলেকশন এর পরে তিন মাস প্রায় হেডলেস চিকেন এর মতো খাবি খাওয়ার পরে কি শেষে কিনা ইন্টারিম প্রেসিডেন্ট আবার সোনিয়া গান্ধী। এর থেকে তো কংগ্রেস পার্টি টাকে ডিসল্ভ করে দিলে অনেক ভালো হতো, বেটার ক্রেডিবিলিটি থাকতো।

    এর পরে লোকসভা তো দূরে থাক, পাড়ার ক্লাব কমিটি র ভোট এ কংগ্রেস কে আর খুঁজে পাওয়া যাবে না। :) :)
  • এলেবেলে | ১১ আগস্ট ২০১৯ ০১:২৪415245
  • ইফ বিবেকানন্দ কামস, ক্যান নিবেদিতা বি ফার বিহাইন্ড? হুঁ হুঁ বাওয়া আমাগো মোটা শা বঙ্কিমকে নিয়ে পোবোন্দো নামিয়েছে! এবার নিবুকে নামাবে ফিলিপ মোষ।
  • অর্জুন | ১১ আগস্ট ২০১৯ ০১:২২415244
  • কর্ণ খুব পপুলার কিন্তু কর্ণের মধ্যে বদ গুণ ছিল। সারাজীবন নিজের পায়ে নিজে কুড়ল মেরেছে।
  • pi | ১১ আগস্ট ২০১৯ ০১:১০415243
  • এ কী রে ভই! নিবেদিতাকো ক্যাপচার করল! এয়ারপোর্R্ট থেকে বেরিয়েই দেখি নিবেদিতার ছবি দেওয়া পোস্টার, এবিভিপির নামে। ট্যাক্সি জোরে বেরিয়ে গেল, আর কিছু পড়তে পারলাম না। নাকি ঘুমচিখে ভুল পড়লাম!!
  • অর্জুন | ১১ আগস্ট ২০১৯ ০১:০৯415242
  • @অমিত বাবু, আপনার সুদীর্ঘ ও সুচিন্তিত মতামতের জন্যে ধন্যবাদ। আপনার বক্তব্যগুলোর সঙ্গে আমি অনেকাংশে একমত। তবে এই বিষয়টা শুধু এখানে কিছু কমেন্টের মাধ্যমে আলোচনা করলে বিষয়টা বোঝা যাবেনা। এ বিষয়ে আলাদা টই হলে ভাল। আপনার সঙ্গে decolonisation নিয়েও আলোচনা হয়েছিল কিছুটা। কিন্তু এখানে continuity রাখাটা মুশকিল।

    যাইহোক মিডল ইস্টের অন্ধকার দিকটা দেখিনি সেটা বললে সত্যের অপলাপ হবে। সাংঘাতিক বৈষম্য দেখেছি। আমার চাকরি ঠিক হবার পরে আমি নিজে প্রতিষ্ঠানকে জানিয়েছিলাম যে আমি কোনো শর্তেই আমার পাসপোর্ট দেব না। ওখানে কাজে যোগ দেবার মাস দুয়েকের মধ্যেই ইন্সটিটিউটের ডিরেক্টর আমাকে পাসপোর্ট জমা দিতে চাপ দিতে থাকে। আমি দিইনি। শেষে আলটিমেটাম দেয় যে পাসপোর্ট না দিলে তিনি আমায় তার ইচ্ছে মত চার্জে টারমিনেট করবেন। আমি তাও পাসপোর্ট জমা দিইনি। বিদেশে পাসপোর্ট শরীরের একটা অংশের মত। আমি এইচ আর কে সাহস করে জানাই এবং ইণ্ডিয়ান এমব্যসিকেও ইমেল করি। এইচ আর কি করেছিল জানিনা। সেটা ছিল একটা উইকএন্ড। রবিবার কাজে যোগ দিতে গিয়েই দেখি বাংলাদেশি বেয়ারা পাসপোর্ট ফেরত দিয়ে গেল। আমার অন্যান্য কলিগ যাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয় তারাও একই সঙ্গে ফেরত পায়। পরে আমাকে থ্যাংক ইউ বলতে এসে ওই কলিগরাই জানায় আমি এইচ আরে রিপোর্ট করায় এই সুফল মিলেছে।

    যে বুহেরা কর্ণিশের কথা বললাম ওখানে অনেক বাংলাদেশিদের দেখতাম মনমরা হয়ে বসে থাকতে। দেশে থাকতে যে মাইনের কথা বলা হয় এখানে এসে দেখে তার অর্ধেক উপরন্তু পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে। এই পাসপোর্ট কেড়ে নেওয়ার ব্যাপারটা আরবিরা নয় ভারতীয়রাই ভারতীয়দের ওপর করে। পালাবার পথ নেই।

    আমি আসলে সব জায়গার কিছু পজিটিভ সাইডটা দেখতে পাই। আমার ওই দেশে যেটা লাগতঁ তা হল ১৯৭১ এ ট্রুশিয়াল স্টেটস থেকে মুক্ত হয়ে (ইংল্যান্ডের রাণীর অর্ধেক অধিকার ছিল) ইউ এ ই দেশ হল, একেবারে মরুভূমি। সেটা বিছর ১৫-২০ র মধ্যে ওই রকম একটা শান্দার শহরে কি ভাবে পরিণত হল!! দুবাই নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, টোকিওর সঙ্গে পাল্লা দিচ্ছে। এই রুপান্তর চমকপ্রদ করে।

    দেশটা কনজিউমারিজমের পীঠস্থান। বেঁচে থাকার দুটো শর্ত earn & consume। আর কিছু করার নেই।
  • S | ১১ আগস্ট ২০১৯ ০১:০৬415241
  • হ্যাঁ। দুটো প্রশ্ন তো চিরকালই থেকে গেছে। এক, যুধিষ্ঠির রাজা হলো কিভাবে? যোগ্যতা অনুযায়ী নিস্চই নয়। লিনিয়েজ অনুযায়ীই হয়তো হয়েছিলো। দুই, কর্ণকে চটপট পথ থেকে সড়ানোর ব্যাপারে অনেকেরই ইন্টারেস্ট ছিলো। কেন?
  • রঞ্জন | ১১ আগস্ট ২০১৯ ০০:২৭415240
  • @অরণ্য,
    পরশু অধ্যাপক জঁ দ্রেজে তথ্য দিয়ে অমিত শাহের বক্তব্যের বিরোধিতা করে বললেন -- বিভিন্ন মানব উন্নয়ন সূচকে ( যেমন গরীবের প্রতিশত, শিক্ষা ইত্যাদি) কাশ্মীর গুজরাতের থেকে এগিয়ে। বিজনেস স্ট্যান্ডার্ডে আকার প্যাটেল বলছেন কাশ্মীরের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির দর গুজরাতের হিন্দু জনসংখ্যা বৃদ্ধির দরের থেকে কম। তাহলে কে যে উন্নত তা বোঝা দায়। অবশ্যি ওদের আদানী-আম্বানী- নীরব মোদীর মত শিল্পপতি নেই এটা মানতে হবে।
    আর যেখানে ৩৭০ নেইকো সেখানে কর্মসংস্থানের এই হাল কেন?
  • রঞ্জন | ১১ আগস্ট ২০১৯ ০০:১৮415239
  • অর্জুন,
    ভুল কেন? আমিও তাই বলছি। শরদ পাতিলের মুখ থেকেও শুনেছি।
    মহাভারতের প্রাথমিক পাঠ অনুযায়ী পঞ্চপান্ডবের কেউই পান্ডূর ঔরসজাত নন। অসুখে ভুগে পান্ডুর সেই ক্ষমতাই ছিল না। তাই সব ছেলেই এক একটি দেবতার ক্ষেত্রজ পুত্র, মানে নিয়োগ প্রথার ফল।
  • অর্জুন | ১১ আগস্ট ২০১৯ ০০:১৩415238
  • *যুধিষ্ঠির পাণ্ডুর ঔরসজাত পুত্র নন।
  • অর্জুন | ১১ আগস্ট ২০১৯ ০০:১২415237
  • @রঞ্জন-দা, ইরাবতী কার্ভের বিখ্যাত গ্রন্থ 'যুগান্ত' তে লেখিকা সেটা মনে করেছেন। এই নিয়ে বিতর্ক হয়েছিল।

    'ঔরসজাত' কথাটা কি ভুল বললাম! অর্থাৎ যুধিষ্ঠিরের পিতা হলেন বিদূর।
  • রঞ্জন | ১১ আগস্ট ২০১৯ ০০:০৭415236
  • বিদুর।
    ১৯৭৯ সালে মহারাষ্ট্রের সিপিএম থেকে' রণদিভের সঙ্গে ' ভারতে কাস্ট নাকি ক্লাস' প্রশ্নে বিতর্ক করে বেরিয়ে এসে 'সত্যশোধক কমিউনিস্ট পার্টি'র প্রতিষ্ঠাতা শরদ পাতিল ভারতীয় পুরাণের আধুনিক ব্যাখ্যায় একজন বিশেষজ্ঞ।
    উনিও মনে করেন বিদুর হলেন যুধিষ্ঠিরের বায়োলজিক্যাল পিতা।
  • aranya | ১০ আগস্ট ২০১৯ ২৩:৫৪415235
  • কাল সপ্তাহান্তিক আড্ডায় শুনলাম, কাশ্মীরে নাকি এবার কিছু বেসরকারী লগ্নি আসবে, কর্মসংস্থান হবে, বেকার মুসলিম যুবকেরা চাকরি পেলে নিজেদের আর্থিক উন্নতি-কেই লক্ষ্যবস্তু করবে, আর উগ্রপন্থী হবে না, পাথর ছুঁড়বে না।

    হলেই ভাল। সারা দেশে বিজেপি-র কর্মসংস্থানের রেকর্ড অবিশ্যি বেশ খারাপ
  • ? | ১০ আগস্ট ২০১৯ ২৩:১০415234
  • বিদুরের ঔরসজাত?
  • অর্জুন | ১০ আগস্ট ২০১৯ ২৩:০৪415233
  • ঠিক বলেছেন @sm

    বিদূর একজন ঘোর রাজনীতিবিদ। ইরাবতী কার্ভে 'যুগান্ত' তে জানিয়েছেন বিদুর ও কুন্তীর মধ্যে একটা সম্পর্ক ছিল। এক্সট্রামেরিটল অ্যাফেয়ার। পাণ্ডু এবং কুন্তীর বিবাহিত জীবন সুখের হয়নি। কুন্তী ছিলেন ব্যক্তিত্বময়ী এবং পাণ্ডু কুনীর ব্যাপারে প্রথম থেকেই উদাসীন ছিলেন। পাণ্ডু ছোট গিন্নী মাদ্রীর প্রতি অনুরক্ত হন পরে। সেই সময় বিদুর ও কুন্তীর বন্ধুত্ব থেকে একটা ভালবাসার সম্পর্ক তৈরি হয় এবং ইরাবতী কার্ভে ক্লেম করেন যুধিষ্ঠির পাণ্ডুর ঔরসজাত পুত্র।

    তাই যুধিষ্ঠিরকে সিংহাসন পাওয়ানোর জন্যে বিদুর বিশেষ সচেষ্ট ছিলেন এবং কোনোদিন কৌরবদের পক্ষ নেননি।
  • sm | ১০ আগস্ট ২০১৯ ২২:২৫415232
  • মহাভারতে এই জায়গায় একটু খটকা আছে।বিদূর এর ভূমিকা খুব তাৎপর্য পূর্ন।
    বিদুর এর যুক্তি ছিল,যেহেতু ধৃতরাষ্ট্র,অন্ধ ও প্রতিবন্ধী তাই রাজা হবার যোগ্য নন।
    তাহলে,প্রশ্ন আসে,পান্ডুর মৃত্যুর পর ধৃত রাষ্ট্র কিভাবে দীর্ঘকাল রাজত্ব চালালো ?বোঝাই যাচ্ছে বিদূর এর হয়তো অন্য কোন অভিসন্ধি ছিল।
    দুই,রাজার ছেলে রাজা হবে।এটা প্রচলিত নিয়ম।নিয়মানুযায়ী,দূর্যোধন, ধৃতরাষ্ট্রের পরে রাজা হবে,পান্ডুর ছেলে নয়।কারণ সিংহাসন তখন ধৃতরাষ্ট্রের দখলে।
    আর যোগ্যতা তেও দূর্যোধন, যুধিষ্ঠিরের চাইতে কম নয়।দূর্যোধন মহাভারত অনুযায়ী,প্রজাবৎসল,সাহসী,পরোপকারী।সুতরাং এক্ষেত্রেও বিদূর এর পলিটিক্সস সবকিছুকে গ্রাস করে নিয়েছে।দুর্যোধনের রাগের কারণ ই হলো এই প্রবঞ্চনা।।
  • অর্জুন | ১০ আগস্ট ২০১৯ ২১:৫২415231
  • সেদিন যারা আলোচনা করছিলেন মহাভারত নিয়ে তাদের বলি অধ্যাপক কানাদ সিংহ বললেন বংশের নিয়মানুযায়ী দুর্যোধনের হস্তিনাপুরের সিংহাসন পাওয়ার কথা কারণ লিনিয়েজ মহারাজের ভাইয়ের দিকে যায়না। পুত্র সন্তান কার কোন ভাইয়ের আগে হল সেটায় heir নির্দিষ্ট হয়না। যুবরাজ সব সময়েই heir apparent। আর বললেন দুর্যোধন পাণ্ডবদের যে উপযুক্ত উত্তরসূরি মনে করত না তার কারণ পঞ্চ পাণ্ডব ছিল যুদ্ধ বিরোধী। ক্ষত্রিয়দের যুদ্ধ করা স্বধর্ম। যে ক্ষত্রিয় যুদ্ধ করেনা সে ক্ষত্রিয় হবার যোগ্য নয় এবং রাজ্যশাসনেরও নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত