এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১২ আগস্ট ২০১৯ ০১:৪৬415319
  • অযোধ্যা বোধয় ততদিনে ধ্বংস হয়ে গেছে।
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০১:৪৬415320
  • আচ্ছা, হস্তিনাপুরের এইসব রাজপুত্রেরা অযোধ্যায় বা মিথিলায় বা কিষ্কিন্ধ্যায় বা লঙ্কায় যেতেন না? রামের বংশের, জনকের বংশের, বালীর বংশের, রাবণের বংশের কেউ কি তখন ছিল?
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০১:৪১415318
  • মহাভারত একটি ম্যাজিকাল ব্যাপার। হিন্দিতে সিরিয়াল করুন, সুপারহিট, ইংরেজীতে সিনেমা করুন, সুপারহিট, নাটক করুন, সুপারহিট, বাংলায় যাত্রাপালা বানান, সুপারহিট। যেকোনো ভাষায় যেকোনো সংস্কৃতিতে যেকোনোরকম ভালো কিছু বানান, সুপারহিট না হয়ে যায় না।
  • aka | ১২ আগস্ট ২০১৯ ০১:৩৮415317
  • মহাভারত পড়তে ও দেখতে আমার দিব্যি লাগে। কি ড্রামাটিক।
  • একক | ১২ আগস্ট ২০১৯ ০১:১৪415316
  • মহাভারত একটা তালের আঁটি আর তার থেকে বেরিয়েছে সব সাবটেক্সট, এই পাঠপ্রক্রিয়াটা ভুল এমন বলছিনা ; কিন্তু একমাত্র পাঠপ্রক্রিয়া নয়। মহাকাব্যের ক্ষেত্রে যেটা ঘটে তা হলো মাল্টিপল টেক্সট থেকে সুপারটেক্সট তৈরী হওয়া। সেই সুপারটেক্সট এর আবার ভিন্ন ভার্সন থাকে, কারণ এক এক জন স্কলার ( যেমন এক্ষেত্রে, একজন হলেন উগ্রশ্রবাঃ বা যাঁকে সবাই সৌতি নাম চিনি ) তাঁর সেন্স অফ এস্থেটিক্স / পলিটিকাল এলাইনমেন্ট এই সব মিলিয়ে একটা রূপ তৈরী হয়। আদতে এগুলো সবই শয়ে শয়ে ছোট ছোট ছড়িয়ে থাকা গল্পের সমাহার।

    তো, পরবর্তীকালের স্কলাররাও যদি একই আদর্শ মেনে রিইন্টারপ্রেট ও রিস্ট্রাকচার করেন তাহলে অন্তত মহাকাব্যের শর্ত ক্ষুন্ন হয়না, বরং এটা ভালো ব্যাপার যে সাহিত্যের ধারাটা লাইভ থাকছে। মহাকাব্য তো আয়াতুল কুরসী নয় যে অমুক লিখেছেন তাই সেরকমই থাকতে হবে।
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০১:০৪415315
  • হ্যাঁ, স্বীকার করে যাই, ইরাবতী কার্ভের নাম এই প্রথম শুনলাম। তাতে অবশ্য কিছু না, সবাই সবার নাম শুনবেন, সেটা তো সম্ভব না। এ জগৎ বিপুল, কীর্তিযশওয়ালা মানুষের সংখ্যাও বিরাট, সুতরাং....
  • র২হ | ১২ আগস্ট ২০১৯ ০১:০২415313
  • তবে প্রতিভা বসু একশো ছেলেপুলের একটা বৈদিক টেস্টটিউব বেবি টাইপ ব্যাখ্যা দিয়েছেন।
    আর বড্ড অনার্য ব্যাশিং স্টান্স।
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০১:০২415314
  • তার মানে সম্ভতঃ সেই ১৯০০ সাল এর কাছাকাছি ওঁর জন্ম। অনেক আগের লোক। সম্ভবতঃ ওঁর বই থেকেই "অনুপ্রেরণা" পান প্রতিভা, শাঁওলি এঁরা সব।
  • র২হ | ১২ আগস্ট ২০১৯ ০১:০০415312
  • সেটাই ভাবছিলাম, ইরাবতী কার্ভে এখন কী করে কোন রাস্তা ধরবেন।

    নিজের মতের সঙ্গে না মিললে কেমন করে তুশ্চু করে দিতে হয় সেটা আজকাল খুব দেখা যায় অমর্ত্য সেনকে নিয়ে মন্তব্যসমূহে।

    প্রাচীন সাহিত্যের সাবটেক্সট বিচার নিয়ে আমারও প্রশ্ন আছে, তবে এঁদের কাজকর্ম স্বীকৃত, সিরিয়াস কাজকর্ম করেছেন, ধারাগুলি নির্দিষ্ট করেছেন; আমাদের ধারনা টারনা তো এঁদের কাজের ওপরেই দাঁড়িয়ে।
  • San | ১২ আগস্ট ২০১৯ ০০:৫৮415311
  • অনেক আগের লোক। ১৯৩০ নাগাদ জার্মানি গিয়ে ডক্টরেট করেছিলেন, তখন খুব বেশি মহিলা বোধ হয় উচ্চশিক্ষায় যেতেন না। ঐ যুগান্ত বইটা সাহিত্য অকাদেমি পেয়েছিল, মহাভারতের চরিত্রদের নিয়ে লেখা।
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০০:৫১415310
  • ও বাবা!!!!! উনি অতদিন আগের? তাহলে এই শাঁওলিরাই কি টুকলেন ওঁর থেকে?
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০০:৪৯415309
  • মহাভারতে প্রচুর অবৈধ ইয়ে ছিল। বেশিরভাগই পরে "বৈধ" করে নেওয়া হয় হোলি ওয়াটার ছড়িয়ে। তবে কিনা এই বিদুরের পোলা হবার অবৈধ ইয়েটা তো মহাভারতে বলা নেই, লোকে "গবেষণা" করে বের করেছে, আরো নানা ফ্যাকটর ও আছে জড়ানো, তাই ন্যাচারেলি এইটি বেশি স্পাইসি। ঃ-)
  • san | ১২ আগস্ট ২০১৯ ০০:৪৬415308
  • ইরাবতী কার্ভে বিখ্যাত সোশিওলজিস্ট ছিলেন, ১৯৭০ এ মারা গ্যাছেন। নতুন করে ওঁর ঠিক কোনো রাস্তা ধরার নেই।
  • S | ১২ আগস্ট ২০১৯ ০০:৪২415307
  • মহাভারতে কি আর কোনও অবৈধে ইয়ে নেই?
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০০:৩৮415306
  • বিদুরের গোপণ পোলা যুধি ---এই কাহিনিটা পাব্লিকে খায় ভালো। বেশ একটা অবৈধে ইয়ে ও রইল, পিতৃতন্ত্রও খানিক রক্ষা পেল(নইলে একা একাই কুন্তী এত এত ছেলেপিলে সব জন্মিয়ে ফেলছে! পুরুষ ফুরুষ স্রেফ হায়ার করে এনে! ), সাব-অল্টার্ন বিদুর ও একটু স্পেস পেয়ে গেল---আঁতেল ও নন-আঁতেল সবাই খায় ভালো। তাই মনে হয় এই বেসিসে নাটক করেন শাঁওলি, এই বেসিসে বই লেখেন প্রতিভা। (এখন দেখা যায় কার্ভে না কে যেন, উনিও একই রাস্তা ধরেছেন।) ওদিকে এসব দেখেশুনে নৃসিংহবাবু তো চটে ক্ষেপে রেগে একাকার। ঃ-)
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০০:৩০415305
  • কথা হল গোণার পদ্ধতিটা কী ছিল? তখন কি এরকম হাজার হাজার সংখ্যা গোণার এই চমৎকার ডেসিম্যাল সিস্টেম ছিল?
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০০:২৮415304
  • সগর রাজার ষাট হাজার ছেলে ও তাই। সম্ভবতঃ রেজিস্টার্ড প্রজাগণের সংখ্যা।
  • S | ১২ আগস্ট ২০১৯ ০০:০৬415303
  • এলা, আরে একশো ছেলেপুলে মানে গুনে গুনে একশোজন নাকি। ওর মানে অনেক ছেলেপিলে। সোনার কেল্লা থেকে তাইলে কি শিখলেন?
  • . | ১১ আগস্ট ২০১৯ ২৩:০৯415302
  • উত্তর আবার কে চাইলো?
  • একক | ১১ আগস্ট ২০১৯ ২৩:০৮415301
  • এই রামপুরহাট, তারপর, খরুন নাম একটা জায়গা সেটাও যদ্দুর মনে পড়ছে ওরি কাছেপিঠে, তারপর নলহাটি তেও আমাদের আত্মীয়রা ছড়িয়ে ছিটিয়ে আছেন। কিন্তু কে যে কোথায় আছেন আমার মনেথাকেনা।
  • hmm | ১১ আগস্ট ২০১৯ ২২:৪৬415300
  • রামপুরহাট থেকে লুপ লাইনে তিনটে স্টেশনের (স্বাধীনপুর, নলহাটী আর চাতরা) পরে মুরারই আসে। বোধহয় বীরভূম জেলা, তবে মুর্শিদাবাদের সীমানায়।

    @ একক
  • | ১১ আগস্ট ২০১৯ ২২:৩৯415299
  • ডট, নিজের নামে লিখুন। কারন পরিচিত নিক নেম ছাড়া আমি উত্তর দিই না।

    ভালো থাকবেন।
  • আলফা | ১১ আগস্ট ২০১৯ ২২:২৮415298
  • সেই কোন ছোটবেলায় মেট্রো তে দেখেছিলাম!

  • আচ্ছা | ১১ আগস্ট ২০১৯ ২২:২১415297
  • আচ্ছা কাবলিদা কেমন আছেন, অনেক্দিন খবর নেই।
  • . | ১১ আগস্ট ২০১৯ ২০:৫৩415296
  • অন্যদের কথা বলতে পারবেন না কিন্তু নিজের ইয়েগুলোকে আপামর বাঙালীর মজ্জাগত অ্যাট্রিবিউট বলে চালাতে হবে, বেড়ে মজা।
  • | ১১ আগস্ট ২০১৯ ২০:২৪415295
  • নাজুক নাজুক
  • dc | ১১ আগস্ট ২০১৯ ১৯:৪৮415294
  • বেশ ২০১৯ এ আমি একটা লাইন জুড়ে দিলামঃ

    আমার অনুমান
    তুই একটা হনুমান!!
    খালি ল্যাজে দিশ শান
  • | ১১ আগস্ট ২০১৯ ১৯:০১415293
  • ;) এ তো প্রায় আমার মতো প্রতিভা?
  • :) | ১১ আগস্ট ২০১৯ ১৮:১৫415292
  • আকাশ ভরা সূর্য তারা

    প্যাঙ্গোলিনের হাসি

    আমি দেখতে

    ভালোবাসি
  • Ela | ১১ আগস্ট ২০১৯ ১৮:০১415291
  • গান্ধারীর একশ’ ছেলেপুলে আপনাদের আজগুবি লাগে না?

    দেবব্রত-সত্যবতীর ব্যথার থিয়োরি তো বাণী বসুও লিখেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত