এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ আগস্ট ২০১৯ ০৬:৩৬415350
  • / দেশ
  • | ১২ আগস্ট ২০১৯ ০৬:৩৫415349
  • আরে আটোজ যে?

    আটোজ আমার কাব্য "পোতিভা" বুঝলেও বুঝতে পারে।ও মাঝেমাঝে ই দপশ পত্রিকায় কবিতা লেখে
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০৬:৩৪415348
  • বিদুর একা কেন, ধৃতরাষ্ট্র আর পান্ডুও তো নিয়োগজাত।
  • :) | ১২ আগস্ট ২০১৯ ০৬:৩২415346
  • কতো আ গোলাপী হাতি উড়ে গেছে
    প্রদোষের ম্যাজেন্টা ব্ল্যাকহোলে
    তারপরে তাদের
    ন্যাজের টিকিটিও দেখতে পাওয়া যায় নি।
    ব্রহ্মান্ড কী প্রকান্ড হে পোঁদো!
  • | ১২ আগস্ট ২০১৯ ০৬:৩২415347
  • মথাভারতের যুগে এত " ঢাক গুড়গুড়" ব্যাপার ছিল না। কারের স্বামী সন্তান উতপাদনে অপরাগ হলে নিযেগ প্রথার আশ্রয় নেওয়া হতো। স্বয়ং বিদুর নিয়োগ প্রথার মাধ্যমে ব্যাস দেবের সন্তান। যিনি আবার মহাভারত লিখেছিলেন

    কী চাপ জীবনে!!
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০৬:২৭415345
  • আচ্ছা, সেই অর্ণব গোস্বামীর কী খবর?
  • | ১২ আগস্ট ২০১৯ ০৬:২৫415344
  • অমিত বাবু @৩;২৬ এএম

    ভালো লাগলো
  • | ১২ আগস্ট ২০১৯ ০৬:২৪415343
  • সুপ্রভাত গুরু
  • | ১২ আগস্ট ২০১৯ ০৫:৫১415342
  • কুমীর ধল্লে মোয়াপুরুষ হোয়া জাচ্চে ???

    আমি তো ছুতোব্যালায় মেছো কুমীর ধরিচি। ছোপি আচে। কীভাবে এপ্লাই লত্তে হয় এট্টু জানাবেন
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০৫:৫০415341
  • লীলাক্ষেত্র কিনা! লীলা করতে আসেন তাঁরা। ঃ-)
    পরশুরামের সেই বিখ্যাত "তিন বিধাতা" (তিন বিধাতাই তো? ) গল্পে গড খুব রেগে ব্রহ্মাকে বলছেন তোমার বাসুকী গিয়ে আমার উদ্যান থেকে আদম আর হবাকে নিষিদ্ধ ফল খাইয়ে দিয়ে কী কান্ড করেছে দ্যাখো। মানুষ নিষ্পাপ ছিল, স্বর্গোদ্যানে ছিল, এখন জ্ঞানবৃক্ষের ফল খেয়ে পাপে ভরে গিয়ে পৃথিবীতে কী করে চলেছে! বাসুকীকে তলব করা হল। তিনি কইলেন ঐ কড়াপাকের সন্দেশের মতন ফল খেয়ে আগে তাঁর আক্কেল দাঁত হল, তারপর তিনি হবাকে আর আদমকে পেড়ে দিলেন। ওরা খেয়ে আক্কেলওয়ালা হল। গড আরো রেগে বললেন দ্যাখো ও স্বীকার করছে। ব্রহ্মার সঙ্গে নারদ ছিলেন, তিনি কইলেন- মানুষ আক্কেলওয়ালা হবে, ভালোমন্দ সবরকম কাজ করবে তবেই না ! নইলে গরু ভেড়ার মতন আরেকটা প্রাণী সৃষ্টি করে লাভটা কী? ব্রহ্মাও তাই বললেন, বললেন, মানুষ ভালোমন্দ সবরকম কাজ করে ফলাফল পরীক্ষা করছে, এর মধ্যে পুণ্যই বা কী আর পাপই বা কী? যা করছে তারা খুব ভালোই করছে।
  • S | ১২ আগস্ট ২০১৯ ০৫:৩৬415340
  • দুই ধর্মগ্রন্থে যেটা আমার আজকাল সবথেকে স্টানিং লাগে সেটা হলো ভগবানকে পৃথিবীতে নিয়ে এসে তাঁকেও গ্রে শেড দেওয়া হয়েছে। রামের ক্ষেত্রে কম হলেও যথেষ্ট পরিমাণেই আছে। অন্যদিকে মহাভারতে তো শ্রীকৃষ্ণকে দিয়ে কিই বা না করানো হয়েছে।

    মানে বক্তব্য বোধয় এইটাই যে এই ঘোড়ার ডিমের পৃথিবীতে স্বয়ং ভগবানও উল্টোপাল্টা কাজ করে বসেন, আর বাকীরা তো নগণ্য মানুষ মাত্র।
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০৫:০৭415339
  • মহেঞ্জোদাড়ো সিনেমার সেই কুমীরটা --- ঃ-)
  • Amit | ১২ আগস্ট ২০১৯ ০৪:৫৮415338
  • অর্থাৎ যা বোঝা গেলো মহাপুরুষ হতে গেলে ছোটবেলা একবার কুমিরের মুখে পড়তেই হবে। :) :)

    এই গল্পটা কোনোমতে মিডিয়াতে ছড়িয়ে দিতে পারলে লোকে যদি খায়, একটা টিভি রিয়ালিটি শো ১০০-% নেমে যাবে।
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০৪:৫১415337
  • আরে সেই ম্যান ভার্সাস ওয়াইল্ড, তাই তো! কী হল ওটার?
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০৪:৫০415336
  • সময়ের সঙ্গে সঙ্গে উন্নত মিথ হবে তো। শোনা যাবে কুমীরের পিঠে চড়ে ঘুরতেন, নদীর হাওয়া খেতেন। ঃ-)
  • Du | ১২ আগস্ট ২০১৯ ০৪:৪৯415335
  • চ্যনেল কুমীর মোদীবাউ সবই তো আছে তো আরেকবার ধরে দেখালে হয় না ? ্রোকোডাইল মোদী
  • Amit | ১২ আগস্ট ২০১৯ ০৪:৪৫415334
  • সেই, এনারা অনেকেই কুমির ধরেছেন, কিন্তু এদের কাওকে আর কুমির ধরতে পারে নি। যত্তসব।
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০৪:৩৩415333
  • নিমাইকেও একবার গঙ্গায় কুমীরে ধরেছিল বলে শোনা যায়। লোকনাথকেও।
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০৪:৩২415331
  • শঙ্করাচার্য
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০৪:৩২415332
  • কুমীরের ব্যাপারটা কিন্তু খুবই ঐতিহ্যময় ব্যাপার। বড় বড় লোকেদের ছোটোবেলায় কুমীর-কানেকশন ছিল শোনা যায়।
    শোনা যায় একবার শংকারাচার্যকে ছোটোবেলা নদীতে কুমীরে ধরেছিল, তাঁর মা তখন নদীতীরে দাঁড়িয়ে বলেন "যা তোকে অনুমতি দিয়ে দিলাম, সন্ন্যাসী হবি। সংসারের কোনো দায় তোর রইল না", অমনি কুমীর তাঁকে ছেড়ে দিল। ঃ-)
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০৪:২৮415330
  • আরে নিতান্ত প্যাংলা ঝ্যাংলা কচুঘেচু পানিপান্তা খাওয়া এক গরীব বাঙালী তায় আবার কেলেকুষ্টি নিতান্ত খর্বকায় নিরীহ ভীরু ---অথচ একটু সুযোগেই তাকে নিয়ে পর্যন্ত ফ্যান্টাসি তৈরী হয়ে যায়, সে নাকি নিউটনের মতন গাছতলায় বসে বসে গ্রহনক্ষত্রদের নিয়ে চিন্তা করে---আর ওরকম বড় বড় সব মহাজ্ঞানী মহাবীরদের নিয়ে ফ্যান্টাসি তৈরী হবে না? মানুষ শুধু বাস্তব নিয়ে বাঁচতে পারে না, মানুষ ফ্যান্টাসি ছাড়া বাঁচতে পারে না। যেখানেই তারা একটু অবাক হবার মতন অন্যরকম কিছু পায়, সেটাকেই ১০০ গুণ ফুলিয়ে ফাঁপিয়ে রঙ ঢেলে দিয়ে গল্প বানিয়ে তোলে।
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০৪:২০415329
  • তবেই বুঝুন। একবার চিন্তা করুন, নিতান্ত বাস্তবের ঐতিহাসিক ক্যারেকটারদের নিয়েই ফ্যান্টাসি তৈরী হয়, আর কিনা মহাকাব্যের চরিত্রদের নিয়ে হবে না? এইসব ঐতিহাসিক ফ্যান্টাসিকে ১০০ দিয়ে(অথবা ১০০০ দিয়ে, অথবা আরো বেশি দিয়ে ) গুণ করুন, মহাকাব্যের ফ্যান্টাসিগুলো পাবেন।
  • Amit | ১২ আগস্ট ২০১৯ ০৪:১৮415328
  • যেমন ধরেন:

    আপাতত ২১ শতকের লেটেস্ট মিথ হলো মোদী বাউ ছোটবেলায় খালি হাতে কুমীর ধরেছিলেন। এবার গেরুয়া ইতিহাসে ৫০-১০০ বছর পরে ওটা আর মিথ থাকবে না। ডকুমেন্টেড ইতিহাস হয়ে যাবে :) :)

    আমি কিন্তু মোদী বাউ যাই করেন, তাতে পুরো বিশ্বাস করি।
  • Amit | ১২ আগস্ট ২০১৯ ০৪:০৭415327
  • এটা একমত। ঐতিহাসিক ক্যারেক্টার দের ঘিরে নানা ফ্যান্টাসি গল্প তৈরী হয়েই যায়। বাস্তব আর মিথ এর ফারাক করা অনেক সময়েই ডিফিকাল্ট।

    তবে রামায়ণ মহাভারত সেভাবে ঐতিহাসিক ঘটনা বলা যায় কি না সন্দেহ আছে। হয়তো মহাভারত কোনো সত্যি ক্ল্যান ওয়ার কে ঘিরে শুরু হয়েছিল, কিন্তু তারপর সময় যত সাজিয়েছে, গল্পের প্রয়োজনে নানান ফ্যান্টাসি ঢুকে গেছে, আর ঐতিহাসিক দলিল থাকে নি।

    রামায়ণ নিয়ে সেরকম জানা নেই, তবে রাম এর চরিত্র বড়ো বেশি বানানো মনে হয়। মানে গল্পের প্রয়োজনে ই বানানো। তার ওপর রাম সেতু, এরোপ্লেন, পাহাড় তোলা এতো হাবি জাবি জুড়ে ওতে কিছু প্রাকটিক্যাল ঐতিহাসিক এলিমেন্ট খুঁজে পাওয়া বিশাল চাপের।
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০৩:৪৬415326
  • ইতিহাস খুব জটিল বিষয়। যা ঘটেছিল সেটাই কি ইতিহাস? যা রেকর্ডেড হয়েছিল সেটাই কি ইতিহাস? নাকি সম্মিলিত জনমানস যা স্মৃতিতে রাখে, সেটাই ইতিহাস?
    এই যে উদাহরণ দেখুন না, সতীদাহ আর রামমোহন। লোকে "গবেষণা" করে টরে যতই প্রমাণ করতে চাক যে রামমোহনের বৌদি সতী হন নি, পুড়ে মরেন নি, সম্মিলিত জনমানস কি তা মানবে? মানবে না।
    বিদ্যাসাগর দামোদর পার হয়ে গেলেন সাঁতার দিয়ে( জলের উপর দিয়ে হেঁটে পার হন নি কিন্তু ঃ-) ), লোকে সেইটাই মনে রাখবে।
    তারপরে দেখুন গ্যালিলিও। বিচার শেষ হবার পরে সব মেনে টেনে নিয়ে লিখিত বাধ্যতামূলক স্বীকারোক্তি দেবার পর তিনি নাকি বলেছিলেন এপার সাই মুভ ( ইয়েট ইট মুভস), বাস্তবে এটা তো অসম্ভব। উনি ওরকম বলেনও নি। কিন্তু তাতে কী হয়েছে? সম্মিলিত জনমানস মনে রেখেছে যে হ্যাঁ, এই অপরাজেয় বীর বিজ্ঞানী বলেছিলেন "হ্যাঁ, পৃথিবী ঘুরছে(আমার বলা না বলায় কিছু যায় আসে না, পৃথিবী ঘুরছেই)"। এইটাই ইতিহাসের ম্যাজিক। ইতিহাস-বিখ্যাত ঐ ব্যক্তিরা প্লেসহোল্ডার মাত্র, ইতিহাস আসলে জনগোষ্ঠীর হৃদয়ের ইতিহাস, যা তারা মনে রাখতে চায় তার বিবরণ।
  • Amit | ১২ আগস্ট ২০১৯ ০৩:২৬415325
  • মহাভারতের বেশির ভাগ চরিত্র গুলো কিন্তু বেশ গ্রে শেড এর। এটা এক জনের লেখা কোনো মতেই হতেই পারে না, নানা জন্যে নানা সময়ে গল্পে শাখা প্রশাখা জুড়ে জুড়ে গেছে, গল্পের প্রয়োজনে বা সেই সময়ের নীতি শিক্ষার প্রয়োজনে গল্পকে বা সেই সমাজে প্রেক্ষিতে তাদের কান্ড কারখানা জাস্টিফাই করা যায়। পুরো জিগস পাজল এর মতো প্রতিটা ঘটনার এর জাস্টিফিকেশন বা রিসনিং এসে গেছে দু তিন আগের জন্মের গল্প শুনিয়ে বা দেবতার কাছে বর লাভের গল্প শুনিয়ে। এতো জুড়ে জুড়ে শেষে এক খান বিশাল গাম্বাট মাল তৈরী হয়েছে।

    ওভারঅল মনে হয় গল্প যখন শুরু হয়, তখনকার সমাজে লোকের মধ্যে হয়তো এতটা ভিক্টোরিয়ান মরালিটি ছিল না, ছেলে, মেয়ে সবাই হয়তো অনেক ফ্রি লাইফ বা সমাজ ব্যবস্থার মধ্যে ছিলেন। তারপর যত গোড়ামি চেপে বসেছে, তত গল্প মডিফাই হয়েছে শাক দিয়ে মাছ ঢাকার জন্য। তাই এতো পান্ডব দের জন্ম কাহিনী তে দেবতার ছড়াছড়ি, কর্ণের জন্ম কাহিনী, দ্রিতরাষ্ট্রের জন্ম, পান্ডুর জন্ম, কৌরবের জন্ম, সব কিছুর মধ্যেই কিছু না কিছু কনফুসিওন।

    পড়ে আমার একটা ধারণা হয় যে শুরু থেকেই কাওকে হিরো বানানোর অবজেক্টিভ নিয়ে মহাভারত শুরু হয়নি, হয়তো ওটা কোনো group ওয়ার বা লোকাল কনফ্লিক্ট এর আগে পরের ঘটনা ক্রম গুলো ধরে রাখার জন্যে শুরু হয়েছিল, তারপর গল্পের প্রয়োজনে হিরো, ভিলেন সব এসেছে পরে।

    রামায়নে যেমন রামকে পুরুষোত্তম হিসেবে ই প্রজেক্ট করা হয়েছে, পড়ে মনে হয় ওটা রচনার মূল উদ্দেশ্যই ছিল রাম কে গ্লোরিফাই করা। কিছু উল্টোপাল্টা ঘটনা সত্ত্বেও রাম এর ক্যারেক্টার কে কোনো মতেই গ্রে বলা যায়না, একেবারে অবতার ইমেজ। তাই হিন্দি বেল্ট এ রাম কথা পাঠ এখনো জনপ্রিয়, এখনো অনেক নর্থ ইন্ডিয়ান বাড়ি তে পুজোতে রামায়ণ পাঠ হয়। মহাভারতের পাঠের সেরকম শুনিনি কোথাও। গল্পের জটিলতা আর ক্যারেক্টার গুলোর গ্রে শেড ও কারণ হতে পারে।

    এই রামের ক্যারেক্টার প্রজেক্টশন টা দেখেও একটা ধারণা হয় যে রামায়ণ আসলে মহাভারতের অনেক পড়ে লেখা, জাস্ট টাইম লাইন টা এডজাস্ট করা হয়েছে বিষ্ণুর দশাবতার এর মডেল এ ফিট করানোর জন্যে। স্বাভাবিক ভাবেই দশাবতার এর গল্প ও হয়তো রামায়ণের ও অনেক পরের, ওটাও জিগস পাজোল মডেল এ এগিয়েছে। দু এক জায়গায় কনফুসিওন ক্লারিফাই করার টাইম জোটেনি, তাই রাম পরশুরাম দুই অবতার এক সাথে রামায়ণে এসে গেছে। :) :)

    গীতা তো ১০০-% নিশ্চিত পরে লেজুড় হিসেবে জোড়া হয়েছে নীতিকথা শেখানোর প্রয়োজনে। যুদ্ধের সময় কার হাতে ওতো জ্ঞান শোনার টাইম আছে ? হাতজোড় করে ওখানে বসে ওতো জ্ঞান শুনতে গেলে এদিকে অর্জুনের পশ্চাৎদেশে তীর ঢুকে যেত।

    আরো একটা জিনিস দেখা। মহাভারতে লোকাল জায়গার সাথে জুড়ে জুড়ে গল্প বানানো হয়েছে মুল কাহিনীর সাথে, যাতে নানা জায়গার লোক ইডেন্টিফাই করে নিতে পারে। নানা রাজ্যে নানা জায়গায়, কর্ণাটক থেকে অন্ধ্র, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় থেকে কাশ্মীর পর্যন্ত নানা জঙ্গলে বেড়াতে গেলে সেখানে কোনো গুহা র গল্প শুনতে পারবেন লোকাল গাইড দের থেকে যে পান্ডব রা বনবাসে বা অজ্ঞাতবাসে এসে নাকি সেই গুহায় ছিল এক দু বছর। রামায়ণে এ রকম লোকাল গুহার গল্প আছে কি না জানি না, আমি মহাভারতের গল্পই বেশি শুনেছি এই সব জায়গায় ট্রেককিং এ বেড়াতে গিয়ে।

    মহাভারত নিয়ে ডিডি-দা খুব ভালো লিখতেন এখানে। গোগ্রাসে জেলার মতো লেখা সব। মোদী আসার পর থেকে একটু কমে গেছে, :) :)
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০২:৩৩415324
  • "ভারত প্রেমকথা" র সুমুখ আর গুণকেশী র গল্পটা নিয়ে একটা ইংরেজী সিনেমা করুক ( ইংরেজদের বা আমেরিকানদেরই করতে হবে, আমাদের সেন্সর বোর্ড খানিকটা খোলামেলা হলেও এখনও অতটা খোলামেলা হয় নি ), সুপার সুপার সুপারহিট হয়ে যাবে।
  • একক | ১২ আগস্ট ২০১৯ ০১:৫৬415323
  • চোখের সামনে জি আর আর মার্টিনের লেখাগুলোর স্ক্রীন ভার্সন দেখেও আমাদের প্রোডিউসার রা মহাভারতের স্টোরিলাইন নিয়ে কিছু নাবাচ্ছেন না। এরা শুধু বোঝে রাংতা জড়ানো মুকুট আর জগঝম্প সাজপোশাক। একটা ঝকঝকে রগরগে ম্যাচিওর ভার্সন মহাভারত নাবাক, সব ওয়েব সিরিজ ফেল মেরে যাবে।
  • একক | ১২ আগস্ট ২০১৯ ০১:৫২415322
  • হ্যাঁ ভীষণ।
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০১:৪৮415321
  • না না, ধ্বংস হবে কেন? অযোধ্যা তো এখনও আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত