এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৫:১৬415440
  • না না একেবারেই ইতিহাস হিসেবে দেখছি না। ফিকশন হিসেবেই দেখছি। ব্যাস একা কোনো ব্যক্তি নন, ব্যাসগণ। পরম্পরাক্রমে কাহিনি রচনা করেছেন।
    কিন্তু ফিকশনেরও নিজস্ব একটা ছন্দ আছে, চাহিদা আছে, আচমকা কিছু জুড়ে দেওয়া যায় না। এই যেমন দেখুন "কপালকুন্ডলা"য় যদি দুত্তোর বলে ফট করে ওদের নদী থেকে তুলে আনি, তাহলে কাহিনিটা মার যায়। আবার দেখুন "অতিথি" গল্পে তারাপদকে যদি ওভাবে শেষে পালিয়ে যেতে না দিয়ে মাঝরাস্তায় খপ করে ধরে ফেলি, তাহলে ব্যাপারটাই ঘেঁটে যায়। "একরাত্রি" গল্পে যদি ওরা দুজনে প্রলয়রাত্রির শেষে ইলোপ করে বসে, তাহলে পুরো ব্যাপারটাই মার যায়।
    ঃ-)
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৫:০৯415439
  • নিয়োগ প্রথা কিন্তু প্রেম-ট্রেমের ব্যাপার ঠিক নয়। এখনকার পটভূমিতে ভাবলে অনেকটা ইন ভিট্রো ফার্টিলাইজেশনের তুল্য ব্যাপার বলা যায়। দম্পতির সন্তান হচ্ছে না, তখন বাইরের সাহায্য নিয়ে সন্তান উৎপাদন। চিকিৎসা নেওয়ার মতন অনেকটা।
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ০৪:৪৯415438
  • অটোজ,

    আপনি মহাভারত বা ব্যাসদেব এদেরকে সত্যি কারের ইতিহাস বা চরিত্র হিসেবে দেখছেন ? তাহলে অনেক হিসেবে মেলানো মুশকিল। কিন্তু যদি গল্প হিসেবে দেখা হয়, তাহলে হয়তো একটু সোজা হয়। একা একজন এতো বিশাল বড়ো, জটিল মহাভারত পুরোটা লিখেছেন সেটা বিশাল কঠিন ব্যাপার, সে ব্যাসদেব বা স্বয়ং গণেশ যেই হোন না কেন।

    হয়তো গল্পের বেসিক কাঠামোটা একজন খাড়া করেছিলেন। এবার নানা লেখক নানা যুগে তাতে না জিনিস জুড়ে জুড়ে গেছেন। নানা চরিত্র হয়তো শুরুতে এক রকম ভাবে এসেছে, পরে গল্পের প্রয়োজনে বা তখনকার সমাজের মরালিটি তে ফিট করাতে গিয়ে সেই চরিত্র গুলোকে মডিফাই করা হয়েছে, এ সবই নানা রকম পসিবিলিটি। আমরা যেটা দেখছি আজকে সেটাই যে একমাত্র ভার্সন কে বলবে ?

    যদি এর মধ্যে একটু খানি ইতিহাস আছে বলেও ধরে নি, তাও স্পেকুলেশন এর জায়গা থেকেই যায়। এই পান্ডব দের জন্মই দেখেন না। হতে পারে যে নিজের ইচ্ছেয় বা অন্যের চাপে পরে কুন্তী নিয়োগ প্রথায় সম্মতি দিয়েছিলেন। কিন্তু কুন্তীর কথা মতো আকাশ থেকে দেবতারা নেমে পুত্র উৎপাদন করছেন, এ বেশ ভালো লেভেল এ গাঁজাখুরি অথবা সাইন্স ফিক্শন। সবই মনের কল্পনা যতক্ষণ না সত্যি দেবতা বলে কিছু ছিলেন বা তেনারা কোনোকালে আকাশ থেকে নেমেছিলেন তা প্রমান না করা যাচ্ছে :) :) এটা হতে পারে যে হয়তো দেবতা বলতে কোনো ক্ষমতাবান রাজা অথবা অন্য দেশের, যেমন গ্রিক, আফগান, পার্সিয়া থেকে আসা যোদ্ধার দল হতে পারেন। কেও জানে না। এবার তাদের সাথে কোনো ভাবে কুন্তীর প্রেম হয়েছিল কি না অথবা কুন্তী চাপে পরে তাদের সাথে গেছিলেন, কেও জানে না।

    কিন্তু আবার এটাও পসিবিলিটি হতে পারে, যে কুন্তী যদি নিজের ইচ্ছেয় পার্টনার বেছে নেন, সে বিদুর হোক বা অন্য কেও, তারা সমাজের উচ্চ বংশজাত ই হবেন তার কোনো গ্যারান্টী নেই। প্রেমের গতি প্রকৃতি কি আর সর্বদা সমাজের নিয়ম মেনে চলে ? ওই হিসেবে করলে তো জীবনে কোথাও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বলে কিছু হতো না। সিনেমাতে দেখায় বড়োলোকের মেয়ে ড্রাইভার এর সাথে পালিয়ে গেলো, বাস্তবে কি দু একটা ও ঘটে না ? তাহলে আর এতো হানার কিলিং হয় কেন ? হালে ২০০৮ এ রিজয়ানুর র কেস টা ?

    এবার রাজার ঘরে ছেলে জন্মানোর পরে অবশই তার সাথে কোনো নিচু বংশের কানেকশন সামনে এসে গেলে সেটা রাজবংশের পক্ষে বিশাল অস্স্বস্তিকর। তো সেসব চাপা দেওয়ার জন্যেও এই তথাকথিত দেবতাদের মাধ্যমে পুত্র উৎপাদন এর গল্প লেখা হয়ে থাকতেই পারে। এবার বিদুর এর সাথে কুন্তীর সম্পর্ক ছিল কি না, সেটা কে জানবে ? বা জানলেও সেই কালে কোন লেখক সরাসরি এটা লেখার সাহস পাবেন ?

    আমি ব্যক্তিগত ভাবে ভাবি মহাভারতের মধ্যে হয়তো ১০-২০ % সত্যি থাকলেও থাকতে পারে, মানে মেজর দু একটা চরিত্র র ওপর বেস করে বা মডেল করে হয়তো ওটা লেখা শুরু হয়েছিল, তার পর কালের নিয়মে নানা মিথ, নানা গল্প জুড়ে জুড়ে গেছে নানা জনের হাতে। শেষে যা দাঁড়িয়েছে, সেটা এপিক হতে পারে, কিন্তু ইতিহাস নয়।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৪:২১415437
  • শাঁটুলবাবুর টইতে লিখে আলোচনার ফ্লো নষ্ট করলাম না, এখানেই বলি।
    অর্জুন, যারা বিনা কারণে কটুক্তি করে সেইসব কীটাণুকীটদের উপেক্ষার ফিনাইল ঢেলে ধুয়ে মুছে সাফ করে দিন। এদের বিন্দুমাত্র পাত্তা দেওয়া মানে সময় ও শক্তির অপচয়।
    ঐ পুরানো আলোচনার টইগুলো ঠেলে তুলুন তো! একটায় সুভাষচন্দ্রকে নিয়ে আলোচনা চলছিল। আর একটায় ব্রাহ্মসমাজের ইতিহাস ও বর্তমান নিয়ে। নতুন নতুন টই খুলুন। একটা অরবিন্দকে নিয়ে খোলা যেতে পরে। আর বিদ্যাসাগরকে নিয়ে আর একটা। জীবনানন্দকে নিয়ে একটা টই ছিল মনে হয়, সেটাও ঠেলে তোলা যাক।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৪:০৪415436
  • অর্জুন, মহারাজা মান সিং শুনেই আমার জগৎসিংহ আর তিলোত্তমার কথা মনে পড়ল।
    বিরিঞ্চিবাবা বলছেন, "অনেক টাকাপয়সা করেছিল, কিন্তু তার ছেলে বাঙালির মেয়ে বিয়ে করে সব উড়িয়ে দিল। বঙ্কিম তার বইয়ে এসব আর লেখেন নি।"
    ঃ-)
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৩:৫৪415435
  • অজিত-ব্যোমকেশ সম্পর্কের ব্যাপারটা কিন্তু অনেক জায়্গায় হিন্ট দিয়েছেন শরদিন্দু। ভাবুন, এসব এলজিবিটি আন্দোলনের কত আগের কালের কথা! যুগের থেকে এগিয়ে ছিলেন উনি। ঃ-)
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৩:৫০415434
  • ব্রতীন, হোটেলে আলাদা ঘর নিয়ে পূর্বরাগ অনুরাগ ইত্যাদি--- এলার আইডিয়াটা কিন্তু অতি চমৎকার। ট্রাই করতে পারো। ঃ-)
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৩:৩৫415433
  • কুন্তীকে পান্ডবজননী অবস্থায় যত শক্তিশালী দেখা যায়, আগে কিন্তু অতটা ছিলেন না, সম্ভবও হয়তো ছিল না(বয়সটাও তো কম ছিল, তার উপরে নিজের বাবামায়ের কাছছাড়া, পালকপিতার ঘরে মানুষ )। আগে যদি খুব স্ট্রং থাকতেন, প্রথম পুত্র কর্ণের জীবনটা তাহলে অমন নয়ছয় হয়ে যেত না। সদ্যোজাত ছেলেকে ওভাবে ভাসিয়ে দিতেন না, প্রশ্নই উঠত না। এমনকি যদি পালকপিতা কুন্তীভোজের ওখান থেকে যদুকুলে নিজের বাবামায়ের কাছে কিছুদিনের জন্যও আসতে পারতেন কর্ণের কেসের সময়, তাহলেও হয়তো কর্ণ ওভাবে পরিত্যক্ত হত না, কোনো না কোনো উপায়ে গৃহীত হত। হয়তো যদুবংশেই গৃহীত হত।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৩:১২415432
  • বিদুর বিষয়ে আমার একটাই কথা, বিদুর যদি যুধিষ্ঠিরের পিতা হতেন নিয়োগপ্রথার মাধ্যমে, তাহলে ব্যাসদেব সেই কথা অত্যন্ত জোরের সঙ্গে ঘোষণা করতেন। একে তো নিয়োগপ্রথা সমাজসচল ছিল, তার উপর আবার বিদুর ব্যাসদেবের নিজের প্রিয় পুত্র (ধৃতরাষ্ট্র পান্ডু আর বিদুর ---এই তিনটি পুত্র হয়েছিল ব্যাসের নিয়োগে, এদের মধ্যে ব্যাসের সবচেয়ে মনের মতন ছিলেন বিদুর। চরিত্রগুণ, ধর্মানুসরণ, বিবেকবুদ্ধি সবদিকেই। ধৃতরাষ্ট্র বা পান্ডুর যেমন নানা শারীরিক প্রতিবন্ধকতা ও অসুখ ছিল, বিদুরের সেসব কিছু ছিল না। স্ট্রং একটি লোক। এঁর মা যদি অম্বিকা বা অম্বালিকার মধ্যে একজন হতেন, তাহলে কোনো গন্ডগোলই হত না, ইনিই রাজা হতেন, এঁর পুত্র পৌত্ররাই পরবর্তীকালে হাস্তিনাপুর সামলাতো। )। এঁর ক্ষেত্রজ পুত্রটিকে লুকিয়ে লাভ কী?
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৩:০৫415431
  • অনেক অনেক ধন্যবাদ অর্জুন। ইরাবতী কার্ভে বিষয়ে কিছুই জানতাম না, এখন কিছুটা জেনে সমৃদ্ধ হলাম।
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ০০:১৯415430
  • প্রিন্সেস দীয়া কুমারী তো জয়পুরের রাজকন্যা। দাদু মহারাজা মান সিং দ্বিতীয় ও এক ঠাকুমা হলেন বাঙলার রাজকন্যা গায়ত্রী দেবী।

    এর এত কিছু পরিচয়ের কি দরকার হচ্ছে। দীয়া জয়পুর রাজপরিবারের চালকের ছেলেকে বিয়ে করে এক নজির সৃষ্টি করেছিল।
  • | ১২ আগস্ট ২০১৯ ২৩:০৪415429
  • আচ্ছা এখানে ফটো দেব কী করে? গ্যালারি তে আছে।

    একদম ভুলে গেছি
  • Du | ১২ আগস্ট ২০১৯ ২২:২৭415428
  • পরিবারতন্ত্রের হাইট
  • | ১২ আগস্ট ২০১৯ ২২:১৭415427
  • | ১২ আগস্ট ২০১৯ ২২:১৬415426
  • এই রামের বংশধর দাবী করা মহিলা আগে নিজেকে পদ্মাবতীর বংশধর বলেও নাকি দাবী করেছিলেন। যা বুঝলাম এরপরে দুগগাঠাকুর বা গনেশের শুঁড় নিয়ে মামলা হলে ইনি সম্ভবত নিজেকে গনেশের শুঁড়ওলা মুন্ডুর বংশধর বলেও দাবী করবেন

  • | ১২ আগস্ট ২০১৯ ২২:০৬415425
  • অর্জুম পুরো তথ্য দেবার কারন টা বুঝলাম
  • | ১২ আগস্ট ২০১৯ ২২:০৫415424
  • ডিসি
  • স্প্রিং | ১২ আগস্ট ২০১৯ ২১:৪৮415423
  • চেপেচুপে

    (শুনলেই মনে হয় চেপেচুপে ছেপে দেবে পুরনো মলাটে/ তার হাতিশালে হাতি তার হ্যারিকেন্ আলো/ তার ইচ্ছেটি পাতি/ তাই কবিতা বানালো)
  • অর্জুন | ১২ আগস্ট ২০১৯ ২১:৪৭415422
  • @ব, ধন্যবাদ (জানিনা এ ক্ষেত্রে ধন্যবাদ দেওয়া যায় কিনা)
  • Ela | ১২ আগস্ট ২০১৯ ২১:৪৫415421
  • @বি, পাড়ার ছোটখাট ইলেকট্রিকের দোকানে খবর নিন, ওরা অনেকসময় ঠিক করে দিতে পারে। মায়ের টিভির রিমোটে একই কাণ্ড হয়েছিল, ঠিক করে দিয়েছে।
  • dc | ১২ আগস্ট ২০১৯ ২১:৩৯415419
  • sm শুনলাম। এসব আমার মার প্রিয় গান, মার আবার রফিসাহেদ খুব প্রিয়।

    বিজয়বাবুকে ভানাক্কাম।

    ব টুক করে মালদ্বীপ ঘুরে আসুন, কনরাড মালদ্বীপে থেকে আসুন। ওরা জলের তলায় হোটেল খুলেছে।
  • অর্জুন | ১২ আগস্ট ২০১৯ ২১:৩৯415420
  • @ব

    আতোজ, ইরাবতী কার্ভে সম্পর্কে জানতেন না তাই তার সম্পর্কে সম্যক তথ্য দিয়েছি। ওর অন্যান্য বইগুলোর কথাও উল্লেখ করেছি। আমি পূর্ণ ভাবে বিশ্বাস করি কারো সম্পর্কে তথ্য দিতে হলে পুরোটাই দিতে হয়। তিনি কোথায় পড়িয়েছেন, কি গবেষণা করেছেন, ইত্যাদি। শাঁওলি মিত্র নিজে কার্ভের কথা বলেছেন, বলেছেন বুদ্ধদেব বসু ও পিটার ব্রুক। ইরাবতী কার্ভের উল্লেখ পাবেন Diana Eck, Wendy Doniger র মত Indologistদের বইয়ে।
  • | ১২ আগস্ট ২০১৯ ২১:৩৫415418
  • অর্জুন আন্তরিক সমবেদনা।
  • অর্জুন | ১২ আগস্ট ২০১৯ ২১:৩১415416
  • @.

    'অর্জুন আপনার ব্যক্তিগত ক্ষতির কথা শুনে দুঃখিত হলাম। এই ক্ষতি অপূরণীয়।'

    I'm still not out of yesterday's hangover. এ বছর আমাদের পরিবারে এটা তৃতীয় মৃত্যু।
  • b | ১২ আগস্ট ২০১৯ ২১:৩১415417
  • এইসব প্যাচাল ছাইড়া একটু কাজের কথা বলুন।

    হয়েচে কি, একটা কিবোর্ডের মধ্যে অনেকদিন ব্যাটারী রাখা ছেলো। তা সেগুলো গলে ভূত, ব্যাটারীর খাপ খুলে কিসব আধা সলিড, আধা তরল বস্তু বেরোলো। সেটা তো পস্কের করা গেলো খবরের কাগজ আর কাপড় দিয়ে, তবু এখনো ঠিক হয় নি। কিন্তু ঐ গলা পচা ব্যাটারীর নাড়িভুঁড়ি লেগে ব্যাটারির খোপের একটা স্প্রিং (যেখানে ব্যটারীর নেগেটিভ সাইডটা লাগানো থাকে) খুলে এসেছে।

    এখন কি করা যায়? স্প্রিঙটা এমনি ব্যাটারী দিয়ে চেপেচুপে বসিয়ে দিলে হবে? নাকি কিবোর্ড বিসর্জন দিতে হবে?
  • | ১২ আগস্ট ২০১৯ ২১:২৮415415
  • শামকল = গগনবিপিন।

    দাদা অঙ্ক কী কঠিন
  • গগনবিপিন | ১২ আগস্ট ২০১৯ ২১:২৩415414
  • এই শামকলটা আমি। অস্যার্থ হলো যে এই তক্কোটা যেদিকে গেছে তাতে রেলিভ্যান্স খোঁজা পণ্ডশ্রম।
  • শামকল | ১২ আগস্ট ২০১৯ ২১:২০415411
  • স্যান রেলিভ্যান্স খুঁজছে।

    হাহাহা!
  • | ১২ আগস্ট ২০১৯ ২১:২০415412
  • বেঙ্গলী ধন্যযোগ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত