এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ১৩ আগস্ট ২০১৯ ১৩:৫৯415590
  • হাহা, নইস্যার গল্পগুলি মজাদার।
    ***
    নইস্যা শুনে মনে পড়লো সিজনস অব বিট্রেয়ালে আছে নইস্যার মিষ্টির দোকান।
  • b | ১৩ আগস্ট ২০১৯ ১৩:২৬415589
  • না না এ বিষয়ে তপন রায়চৌধুরীর বরিশালী ছ্যামড়া নইস্যার কাছে সবাই তুচ্ছ। পাঁচ বছুরে নস্যার ওপরে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের চরিত্র সংশোধনী উপদেশের প্রভাব খুব গভীর ভাবে পড়েছিলো। ফলে সে পুকুরঘাটের কাছাকাছি লোকজন দেখলেই বলতঃ এদিকে আইসো ক্যান? মাইয়ালোকে সিনান করে এইয়া দ্যাখবার লাইগ্যা? একদিন দেখা গেল উপদিষ্ট ব্যক্তি নইস্যার বাবা। এর ফলে সে প্রবল ঠ্যাঙ্গানি খায়।
  • | ১৩ আগস্ট ২০১৯ ১৩:০০415588
  • আহা শ্রীমান পৃথ্বিরাজ এ উতপল দত্তের লিপে " দয়া করে করো মোরে রায়বাহাদুর"

    ও টা হলেই সাপের পাঁচপা!!
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১২:৫০415587
  • আপনারা গুহনিয়োগী নাকি?
  • ?? | ১৩ আগস্ট ২০১৯ ১২:৪৮415586
  • গুহ-নিয়োগীদের নিয়ে কোনো গল্প হবে?
  • একক | ১৩ আগস্ট ২০১৯ ১২:৪৬415585
  • ওয়েল, রায়চৌধুরীরা নিজেরাই একস্তরসনিস্ট। ছোটোখাটো ডাকাতি -তোলাবাজি -ভয় দেখিয়ে জমি লিখিয়ে নেওয়া এইসব করে এদের প্রতিপত্তি। এদের পরবর্তী ব্র্যান্ড এম্বাস্যাডোর সাবর্ণরা ব্রিটিশদের মেয়ে সাপ্লাই করতো। তো রায়চৌধুরী মধ্যে নিজেদের মেয়েদের সম্পত্তি ভাবা ও কেও তারমুখদেখলে গলা কেটে নেওয়া একদম আশ্চর্য ঠেকছে না :)
  • r2h | ১৩ আগস্ট ২০১৯ ১২:৩৯415583
  • একজনকে শূলে চাপানো তো তাও ভালো কথা; ময়মনসিঙ্গি ডাকাইতদের নিয়ে আরো ভয়ানক গল্প আছে, এটা অবশ্য বোধয় দত্ত রায়দের নয়, রায়চৌধুরীদের।

    নতুন বৌ আসছিল পাল্কি চেপে, কোন এক গ্রামে কোন কৌতুহলী কৃষক পাল্কির পর্দা তুলে নতুন বৌএর মুখ দেখেছিলো; তো কে সেই বদতমিজ জানার জন্যে পাল্কি রুটের গোটা দুতিন গ্রামের জোয়ান পুরুষদের মাথা কেটে এনে নাকি উঠোনে ফেলা হয়েছিল।

    এটা অবশ্য বাড়াবাড়ি মনে হয়, চাষীদের মাথা কেটে নিয়ে এলে খাজনা পাবে কোত্থেকে।
  • একক | ১৩ আগস্ট ২০১৯ ১২:৩৯415584
  • আমিও করেছি কম বয়সে। বললুম তো, কোনো একজন মেয়েকে স্নান করতে দেখা অতটা আকর্ষণীয় নয়। কিন্তু একদল মহিলা স্নান করতে করতে গল্প করছেন, হাসির আওয়াজ, গায়ের ওপর পড়া, বয়স্ক মহিলাদের একটু রিসারভনেস, কমবয়েসীদের চটুলতা, সাবান হারিয়ে যাওয়া --- একটু দূরত্ব থেকে দেখলে, সব মিলিয়ে একটা কমপ্লিট ভিজুয়াল ট্রীট।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১২:৩৮415582
  • বঙ্কিমচন্দ্র তো রীতিমতন শৈল্পিক বর্ণনা দিয়েছেন দলবেঁধে মহিলাদের বিকেলে পুকুরে/দিঘিতে স্নান করার। কেমন করে ফুল্ল কমল হয়ে জলের উপরে মুখ ভাসিয়ে রেখেছে কেউ, কেউ মত্স্যকন্যার মতন সাঁতার দিচ্ছে, কেউ মুখ ভর্তি করে জল নিয়ে ফু করে অস্তসূর্যের দিকে জলের ফোয়ারা ছুঁড়ে দিচ্ছে---
  • | ১৩ আগস্ট ২০১৯ ১২:৩৫415581
  • আহা একক কনসেন্ট নিলে কী আর দেখতে দিতো??
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১২:৩৪415579
  • গোপালচন্দ্র ভট্টাচার্য একবার পিঁপড়ে পর্যবেক্ষণ করছিলেন একটা ঝোপ জঙ্গলমতন জায়্গায়, কাছেই ছিল একটি পুকুর। পুকুরঘাটে মহিলারা আসছেন যাচ্ছেন, উনি সেভাবে লক্ষও করেন নি, নিজের পিঁপড়ে পর্যবেক্ষণে ব্যস্ত। অ মা, কিছুক্ষণ বাদে দশাসই কয়েকজন লোক এসে এই মারে কি সেই মারে, ক্যামেরা কেড়ে নিতে চায় ইত্যাদি আরো অনেককিছু। অনেক বুঝিয়ে সুঝিয়ে বসুবিজ্ঞানমন্দিরের চিহ্ন দেখিয়ে তবে রক্ষা পান।
  • San | ১৩ আগস্ট ২০১৯ ১২:৩৪415580
  • স্নানরতা নারীদের দেখতে ভালোলাগা পারভার্শন ক্যানো হতে যাবে !!!

    শূলে চাপানো নো ডাউট খুবই বাড়াবাড়ি। অল্প কিছু শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল :(
  • | ১৩ আগস্ট ২০১৯ ১২:৩৩415578
  • বললে বিশ্বাস করবে না রামকৃষন নাকি বিবেকানন্দ ও এই কীর্তি করেছেন একবার হলেও। আর কেষ্টো র কথা তো ছেড়ে দাও
  • r2h | ১৩ আগস্ট ২০১৯ ১২:৩০415577
  • তা ব্যাপার, কিন্তু লোকজন যে ধরে শূলে চাপিয়ে দিল।
  • একক | ১৩ আগস্ট ২০১৯ ১২:২৯415576
  • কোনো মহিলার কনসেন্ট না নিয়ে তাঁকে প্রাইভেট মোমেন্টে দেখাটা অন্যায়। এই অবধি ঠিক আছে। এর মধ্যে পারভার্সন কিসের। "শিল্পের প্রয়োজন " ইত্যাদি না থাকলেও, পুকুরঘাটে মহিলারা স্নান করছেন, গল্প করছেন, ভিজে শরীর, হাসির আওয়াজ -- এই সব মিলিয়ে বেশ দেখার মতোই দৃশ্য তো !
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১২:২৫415575
  • @হুতো, চিত্রশিল্পী ও ভাস্কর ব্রাহ্মণের গল্প ভালো লাগল। মনে হল ইনি শিল্পের প্রয়োজনেই হয়তো পর্যবেক্ষণ করতেন। (এখনকার দিনে আর্ট কলেজে মডেল এর সহায়তায় যে স্টাডি করা হয় সেই সুযোগ তো এঁর ছিল না। )
  • | ১৩ আগস্ট ২০১৯ ১২:১৮415574
  • হুতো কে ভাবছি আমাদের সদস্যপদ অফার করবো।
  • | ১৩ আগস্ট ২০১৯ ১২:১৭415573
  • হুতো ভালো লাগলো
  • r2h | ১৩ আগস্ট ২০১৯ ১২:১৫415572
  • বিটিডাব্লু আমি পূর্ববঙ্গীয় কিন্তু পাঁপড়ের তরকারী মন্দ লাগে না।

    এবং শুঁটকি মাছ পছন্দ করিনা, বেশি ঝাল খাই না, পোস্ত ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি।
  • r2h | ১৩ আগস্ট ২০১৯ ১২:১৩415571
  • বংশ টংশ পড়ে মনে হলো।

    মায়েদের বংশে কি একটা ইয়ে রহে উজর ইয়া বসে গুজর টাইপ ব্রহ্মশাপ ছিল, বংশের বড় ছেলেরা উদভ্রান্ত টাইপ হবে (আমার বাবার বাড়ি হরিদাস পালে আছে এই গল্পটা), তো ঠিক সেরকম না হলেও একজন করে ভবঘুরে ছিলোই, তাছাড়া সূর্যাস্ত আইন টাইন সবকিছুর জন্যেই এই ব্রহ্মশাপের ওপর দোষ চাপানো হতো আর ভয়ানক রকম ব্রাহ্মণবিদ্বেষ ছিল। সে যাই হোক, ওসব সত্যি মিথ্যের ঠিক থাকে না, আর অনেক গল্প শেয়ার্ডও হয়, তারাপদ রায়দেরও ওরকম গল্প আছে, ময়মনসিঙ্গি (রঞ্জনদাদের সঙ্গেও মায়েদের কমন আত্মীয়স্বজন আছেন/ ছিলেন)।

    তো, গল্প সেটা না। অভিশাপটা যে দিয়েছিলেন, তিনি নাকি মেয়েদের স্নানের ঘাটে ঝোপের আড়াল থেকে উঁকিঝুঁকি মারতেন, তো একদিন হাতেনাতে ধরে বিনাবাক্যব্যয়ে তাঁকে শূলে চাপিয়ে দেওয়া হয়, ফলত এই অভিশাপ।

    এবার এটা গপ্পো হতে পারে, কিন্তু আমার যেটা ইন্টারেস্টিং লাগে তা হলো এঁর সম্পর্কে কিছু ডিটেল আছে। ইনি পুজারী বামুন ছিলেন না, অল্পবয়সী আশ্রিত ব্রাহ্মণ, বাড়ির ছোট ছেলে মেয়েদের পড়াতেন। আর আরো ক্যাচটা হলো, ইনি নাকি শিল্পী ছিলেন; নিজের মত মূর্তি গড়তেন, ছবি আঁকতেন।
    এইটা শুনে মনে হয় এ কি নিতান্তই একজন ভয়ার পারভার্ট, নাকি তা নয়।

    শিল্প টিল্প করে ভবঘুরে সমাজচ্যূত লোকজন তো হতো। আগরতলায় একজন সেতারী ছিলেন, নাম ভুলে গেলাম, সুকন্যা ওঁর কাছে শিখতো ছোটবেলায়, পূর্ববঙ্গের লোক, কৈশোরে সঙ্গীতের টানে ঘরবাড়ি ছেড়ে আলাউদ্দিন খানের কাছে শিষত্ব নেওয়ার জন্যে চলে যান, কিন্তু আলাউদ্দিন খান তাঁকে শিষ্য হিসেবে গ্রহণ করেননি; তো নানান উঞ্ছবৃত্তি করে নাকি জানলার তলায় লুকিয়ে কানে এবং মনে সুর নিয়ে এসে নিজের চেষ্টায় শেখেন।
    একলব্য আর কাকে বলে।
  • | ১৩ আগস্ট ২০১৯ ১২:০৩415570
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১২:০২415569
  • হইলাম আপুনার ফ্যান
    ন্যান এই পেরাইজটি ন্যান। ঃ-)
    ( একবাটি ডিমের পায়েস )
  • | ১৩ আগস্ট ২০১৯ ১১:৫২415568
  • খচে যায় ট্যান
    খচে যায় স্যান
    খচে গিয়ে তারা
    করে ঘ্যানঘ্যান!!!

    আমার "পোতিভা" র আরেক পিস জ্বলন্ত নিদর্শন। অথচ একটুও গর্ব নেই
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১১:৪৫415567
  • এই তো এবিসিডিও ঘটি। পাঁপড়ের তরকারি ভালোবাসেন।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১১:৪৩415566
  • তাই তো! বৈদ্যদের কথা লিখল না কেন? পাবনার লোক, বরিশাল তো কাছেই,বদ্যিদের কথা বেমালুম না বলে ছেড়ে দিল?
  • dc | ১৩ আগস্ট ২০১৯ ১১:৪১415565
  • অনেকে আবার প্রেমে পড়ে পাগোল মতো হয়ে যায়, কবি তাদের নিয়েও লিখতে ছাড়েন নি।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১১:৩৮415563
  • এই যে পিতামাতা বদ্ধ পাগল সেই গানটা শোনেন।
  • San | ১৩ আগস্ট ২০১৯ ১১:৩৮415564
  • একে বজ্জাত তায় বাসন্তী পোলাও ভালোবাসি ঃ(
  • একক | ১৩ আগস্ট ২০১৯ ১১:৩৫415561
  • বদ্যিরা তো কোনো জাতের মধ্যে পড়েনা তাই লেখেনি। ওঁরা বজ্জাত :)
  • | ১৩ আগস্ট ২০১৯ ১১:৩৫415562
  • গুড পয়েন্ট স্যান।
    গুরু তে বদ্যি নেহাত কম নেই!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত