এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ আগস্ট ২০১৯ ২০:০৫415619
  • কিন্তু গায়ত্রী দেবীর ব্যক্তিগত আচিভমেন্ট বলতে ঐ রাজপুত ঘরণী হয়ে ঘোমটা না টানা, এটুকুই? আর ঐ পোলো, ঘোড়া, স্টাইল আইকন, ফ্যাশন ট্রেন্ড সেট কতা, এইসবই?
    এগুলোকেও তো আচিভমেন্ট বলব, যদি আইকন হন, মানে অনেককে প্রভাবিত করে থাকেন। তো, কতজন রাজস্থানী ঘরণী এতে উদবুদ্ধ হন, জানা আছে?

    সাংসদ হিসেবে কাজকর্মের কথা কিছু জানা যায়?

    মানে এঁকে নিয়ে এত উলুতপুলুত হওয়ার কারণ তো সেই আভিজাত্য আর গ্ল্যামার?
  • | ১৩ আগস্ট ২০১৯ ২০:০৫415620
  • ওহো আপনিও মগজ ধিকাই জানেন।তবে তো এ পাতার পুরোনো পাপী
  • | ১৩ আগস্ট ২০১৯ ১৯:৫৮415618
  • যশোদাবেনকে শ্রীরাধিকে ধরা যায়। নামের দিকে মাতৃস্থানীয় হলেও ত্যাগিত হওয়া দেখলে ক্লোজেস্ট।
  • Ishan | ১৩ আগস্ট ২০১৯ ১৯:৫৫415617
  • দ্রৌপদী, শ্রীরাধিকে, যুধিষ্ঠির, এইসবও তো লাগবে নাকি? না তারা সিনে নেই?
  • বেঙ্গলী | ১৩ আগস্ট ২০১৯ ১৯:৪৮415616
  • হুঁ, নরেন্দ্র-অমিত জুটিই নাকি নব্য কৃষ্ণার্জুন : এরকম দাবি শুনলাম।
  • Ela | ১৩ আগস্ট ২০১৯ ১৯:৪৪415615
  • যা নাই ভারতে, তা নাই ভারতে। মহাভারত সম্পর্কে বলা হয়। কিন্তু এ রকম পিসি-ভাইপো জুড়ি মহাভারতে ছিল কি?

    (দয়া করে কুন্তী-শ্রীকৃষ্ণ বলবেন না, তুলনাটা জাস্ট হয় না ঃ))
  • বেঙ্গলী | ১৩ আগস্ট ২০১৯ ১৯:২০415614
  • টই খুলে দিলেই আলোচনা থেমে যায়। দেখুন না, রাণা প্রতাপের টই খোলা মাত্রই হলদিঘাটের যুদ্ধ থেমে গেল। অথচ তার আগে পাতার পর পাতা ভাট হচ্ছিল। আসলে টই দেখলেই লোকজনের মন সিরিয়াস হয়ে যায়, কার্যকারণ বিবেচনা চেগে ওঠে, মগজ ধিকাই হয়ে যায়।
  • ন্যাড়া | ১৩ আগস্ট ২০১৯ ১৯:০৫415613
  • হুতো যদি কবি পদবী রাখতে চায়ই, প্রতি শুক্রবার অন্ততঃ দুটি করে পদ্য পোস্ট করা আবশ্যক। ভগমান, অর্থাৎ ডিডিদা, আজকাল গোলযোগ সইতে পারেন না বলে শুক্কুরবারের পদ্যর ব্যাপারটাই মহারানীর রাজ্য থেকে উঠে যাবে, এ কেমন ব্যাপার?
  • PT | ১৩ আগস্ট ২০১৯ ১৮:৩৯415612
  • আপনেরা হাই লেভেল চর্চা করছেন আর এদিকে দেখেন কি কান্ড!!
    "হামলার নেতৃত্বে ভাইপো, নেপথ্যে ডন পিসি, প্রভাবশালী নেতার প্রশ্রয়েই টালিগঞ্জ কাণ্ড?"
  • dc | ১৩ আগস্ট ২০১৯ ১৮:২২415611
  • এলসিএমদা বলেন কি? আমি গুগল করে গায়ত্রী দেবীর যে ছবিগুলো দেখলাম সেগুলোতে তো অসাধারন সুন্দরী মনে হলো! নাফিসা আলির পুরনো দিনের ছবি দেখলেও ওরকম মনে হয়। আর অবশ্যই মধুবালা।

    অবশ্য এ নিয়ে তর্ক করা যায়্না, বিউটি লাইস ইত্যাদি ঃ-)
  • | ১৩ আগস্ট ২০১৯ ১৮:০২415610
  • ধুর বাবা হেজে গেলাম।

    গায়ত্রী দেবী নামক একটা টই খুলে ফান্ডা দিলে তা কালের গর্ভে হারিয়ে যাবে না আমরাও হাঁফ ছেড়ে বাঁচবো।

    আর আলোচনা করার জন্য গুরু তে প্রফারড টই ভাটিয়ালি নয়।
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ১৭:২৮415609
  • গায়ত্রী দেবীর 'আ প্রিন্সেস রিমেমবার্স ' র বাংলা অনুবাদ করেছেন লেখিকা তৃপ্তি সাঁতরা। তাকে এই মে মাসেই আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি এই বইটার অনুবাদে উৎসাহী হলেন কেন? উনি বলেছিলেন 'ভাই এ প্রশ্ন গত ১০-১১ বছর ধরে আমাকে অনেকে করেছে। বইটা পড়ে মনে হল এই গল্প অনেকের জানা উচিত। করে ফেলেছিলাম অনুবাদ।' আমি তখন প্রি ইন্ডিপেন্ডেন্ট সময়ে রাজন্যবর্গদের নানা নেতিবাচক দিক তুলে ধরলাম তখন উনি বললেন 'কত লোককে গরীব রেখে একটি পরিবার বড়লোক থাকত সেটাও জানার থাকে বোধহয়'।

    গায়ত্রী যে সোসাইটিটিতে বিলং করতেন তার বাইরে গিয়ে সাংঘাতিক কিছু রেভ্লিউশনরি কিছু করার আশা আমরা করতে পারলেও উনি পারেন না। ওর পরিচিতির ভিতটাই ওই সামন্ততান্ত্রিক প্রিভিলেজ। কিন্তু খুব পাশ্চাত্য মনভাবাপন্ন একটি পরিবার থেকে রাজপুতানার মত একটি জায়গায় পৌঁছে উনি কিন্তু খুব ব্যালেন্সড ভাবেই চলেছেন। বৃদ্ধ বয়েসে সাংবাদিক শেখর গুপ্তকে একটা ইন্টার্ভিউতে উনি বলেছিলেন 'I never challenged any tradition here however it seemed odd and difficult for me to follow. কোনো জায়গায় নূতন গিয়ে সেখানকার ভূমিজ সংস্কার ও মানুষকে না জেনে হঠাৎ ব্লাস্ফেমাস কিছু করলে তার এফেক্ট কিছু ভাল হয়না।

    উনি পর্দা প্রথা মানলেন আবার স্কার্ট পরে ঘোড়ায় চড়লেন, টেনিস খেললেন, মেয়েদের স্কুল খুললেন, বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের কনভিন্স করে ছাত্রী জোগাড় করতেন। মহারাণীর মুখের ওপর 'না' বলা অসম্ভব। এর পরে মেয়েদের কলেজ করলেন, সবচেয়ে বড় কথা ৭০ র দশকে সদ্য প্রয়াত স্বামীর নামে কো-এডুকেশনল স্কুল খুললেন। জয়পুর তখন নিশ্চয় অনেক বদলেছে।

    বরাবর কংগ্রেস বিরোধী তাই রাজাজির পার্টিতে দাঁড়ালেন। অনেকে ভয় দেখিয়েছিল। 'কংগ্রেস এবার তোমায় শেষ করবে!' রেকর্ড ভোটে জিতলেন। কংগ্রেসের মোড়কে মোড়া ভারতে তখন এই বিরোধিতার প্রয়োজন ছিল রবং তখনও কেউ জানতঁ না যে কংগ্রেস নিজেই ডিনেস্টি তৈরি করবে!

    ওঁর মধ্যে এই বোল্ড ব্যাপারটা তৃপ্তিদিও বলেছেন। চ্যালেঞ্জ নিতে জানতেন।
  • | ১৩ আগস্ট ২০১৯ ১৭:১৩415608
  • আরে এলসিএম দা কেমন আ?
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ১৬:৫৭415607
  • গায়ত্রী দেবী ১৯৪০ সালে এমন একজনকে বিয়ে করলেন ছ-৭ বছর প্রেম করে যার তখনই দুই স্ত্রী বর্তমান এবং তিন চার সন্তান। কোচবিহার রাজ পরিবার থেকে আসা রাজকুমারী আয়েশার (গায়ত্রীর ডাকনাম) এই বিবাহ তার মত ইঙ্গ বঙ্গ হাই সোসাইটিতেও যথেষ্ট স্ট্রেঞ্জ ব্যাপার স্যাপার। ঠাকুমা সুনীতি দেবীর যখন তার প্রায় ৬৫ বছর আগে বিবাহ হয়েছিল তখন কেশব সেনের অনেক সুহৃদ তাকে বুঝিয়েছিলেন যে মহারাজা জামাই আনার লোভে তার কন্যা পলিগ্যামির স্বীকার হয়ে সতীন কাঁটা অবশ্যাম্ভাবি। কেশব সেন শোনেননি। সুনীতি দেবীর আত্মজীবনে পড়লে দেখা যায় ঐ ১৩ বছর বয়েসেই তিনি কোচবিহারের বালক রাজাকে বেশ মনে মনে প্রেমে পড়েই বিয়ে করেছিলেন। বাপের জোরাজুরির কোনো ব্যাপারই নেই।

    সুনীতি পলিগ্যামির শিকার হয়েছিলেন কি? নৃপেন্দ্র নারায়ণ remained a devoted husband. এই বিয়ে না হলে আজকের কোচবিহারও হত না।

    ১৯১১ র দিল্লীর দরবারে এই সুনীতি- নৃপেন্দ্র নারায়ণের মেজছেলে
    জিতেন্দ্র নারায়ণ বরোদার মত ধনী রাজবংশের একমাত্র রাজকন্যা ইন্দিরা গায়েকওয়াড়ের প্রেমে পরে তাকে বিয়ে করল। ইন্দিরা তখন গোয়ালিয়রের মহারাজার বাগদত্তা এবং ইন্দিরার চাইতে যিনি প্রায় ২০ বছরের বড় ও তার দুই স্ত্রী বর্তমান। বরোদার পক্ষ থেকে জিতেন্দ্র নারায়ণ ও ইন্দিরারা বিয়ে মেনে নেওয়া হয়নি। লন্ডনে গিয়ে রেজিস্ট্রি করে তাদের বিবাহ হয়।

    জিতেন্দ্র নারায়ণ ও ইন্দিরা ভারতের সম্পূর্ণ দুটি বিপরীত রাজ্যে থেকে এসে এই যে আন্তঃরাজ্য বিবাহ বন্ধনে নিজেদের যুক্ত করলেন তা এক দৃষ্টান্ত হয়ে রইল।

    ইন্দিরা- জিতেন্দ্র নারায়ণের মেয়ে গায়ত্রী নিজের ইচ্ছেয় মান সিং'র তৃতীয় ঘরণী হলেন।

    কোন জায়গায় ঠকেছিলেন আয়েশা ?

    বিয়ের কেমিস্ট্রি সামাজিক ছকের মধ্যে হয়না।

    বিয়ে ব্যাপারটাই একটা অ্যাক্সিডেন্ট
  • Ekak | ১৩ আগস্ট ২০১৯ ১৬:৫০415606
  • তখন পয়্সাওয়লা ট্রেন্ডি মহিলা মাত্রেই ওরোকোম লরেন ব্যাকালের মতো চুলের কাটিঙ্গ আর বার্গম্যানের মত করে হাসার চেষ্টা কর্তেন। ওটা ঐ সময়ের ট্রেন্ড।

    কিন্তু তার্পরেও, ইরোটিসিটি ম্যাটর্স। গায়ত্রী একটা ইরোটিক স্টান্ডর্ড সেট কর্ছেন ফর ম্যরেড উওমেন। পুরুষ নর্ম্যলি ঘরে ঘরেলু বউ আর বাইরে লিবরাল মৌ এরকম বন্দবস্তে কাটিয়ে সিতে চায়। সেখানে গয়োত্রি ওনেক হার্ড নিগোশিএটর। সেটা এক শ্রেনির মহিলর কাছে এক্টা স্টেপ এহেড তো বটেই। শুধু ফ্যাশনের ব্যাপর নয় এটা।
  • র২হ | ১৩ আগস্ট ২০১৯ ১৬:২৪415605
  • হ্যাঁ, অ্যাচিভার তো বটেই। টাকাকড়ি প্রভাব প্রতিপত্তি ছিল, জন্মসূত্রে সামন্ততান্ত্রিক প্রিভিলেজ ছিল, সেসব আরো বাড়িয়েছেন, ভালোভাবে ফ্লন্ট করেছেন, চোখ ধাঁধিয়েছেন, সেসব ঠিক আছে।
    কোটি কোটি মানুষের দেশে হাজার হাজার প্রিভিলেজড মানুষ হয়তো অনুসরন ও অনুকরণও করেছেন। খুব সুন্দরীও। ফ্যাশন ট্রেন্ডও সেট করে থাকতে পারেন।
  • একক | ১৩ আগস্ট ২০১৯ ১৬:১২415604
  • নারীমুক্তির আইকন বড় গোলমেলে জিনিস। কোন ক্লাসের নারী, তাদের কাছে কোনটা বন্ধন, মুক্তি বলতে তারা কী বোঝে সবকিছুই নির্ভর করছে। তাছাড়া আজকাল ইনফরমেশনের যুগে যে কোনো আইকন যে কোনো মুহূর্তে বেফাঁস কথা বলে নারীবাদীদের থেকে বিপদে পড়ছেন, এইটা তো আগে ছিলোনা :) ইউ নেভার নো গায়ত্রী দেবী রিসেন্ট কোনো ফিয়াস্কো নিয়ে টুইটারে মুখ খুললে কী হতো।

    দ্বিতীয়ত, আইকন দুরকমের হয়। এক যারা অন্যের জন্যে পথ তৈরী করে। সে জিনিস লাখে একজন ও নয়। আমাদের ফিউডাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষিত মদ্ধবিত্ত কালচারে যা চলে তা হলো, ব্যক্তিগত ক্ষেত্রে এচিভার হলে লোকে তাকে আইকন বানায়। যেমন গ্রামের একজন নাসায় চাকরি পেলে গ্রামের কিছু ছেলের "আইকন "। এবার গায়ত্রী দেবী নিঃসন্দেহে ব্যক্তিগত জীবনে এচিভার ছিলেন। মহারাজা ওনাকে বিয়ে করার এবং ওনাকেই মহারানী বানানোর পিছনে গায়ত্রী দেবীর ওই যত্নলালিত ডেয়ারিং ব্যাপারটাই কাজ করছে, যেটা কিনা মহারাজ তাঁর নিজের লিনিয়েজের জেনানা দের মধ্যে পান নি :) সো, শী কাইন্ড অফ ক্যারিজ দিস মেসেজ, যে দেখো, ঘোমটা দেওয়া বৌ যদি তোমার মুখে না রোচে তাহলে আমার শর্তেই আমাকে মেনে নিতে হবে। ইউ ক্যান নট হ্যাভ ইট অল। এটা, ম্যান-উওম্যান ইকুয়েশনের প্রেক্ষিতে একটা স্ট্রং মেসেজ বৈকি। আমার এরকমই মনে হয়েছেঃ

    এ বাদে, যে মেয়েটাকে রেগুলার অফিসে বসের উৎপাত সহ্য করতে হয় তার কাছে এসব সাংসারিক লুডুখেলার এচিভমেন্ট কোনো মেসেজ আদৌ বহন করে কিনা সে নিয়ে সন্দেহ আছে। সবার জন্যে তো সবকিছু না। যতই গায়ত্রী -ইন্দিরা বিরোধ থাক দুজনেই টিপিক্যাল একটা ক্লাসের আরাধ্য সে নিয়ে সন্দেহ নেই।
  • র২হ | ১৩ আগস্ট ২০১৯ ১৫:৪৫415603
  • আচ্ছা, রাজস্থানের এই রাজা রানীদের অনেক টাকা থাকা ছাড়া আর কোন গুরুত্ব আছে? জানতে চাইছি, জানা নেই তাই।
    গায়ত্রী দেবীকে নারীমুক্তির আইকন হিসেবে দেখার একটা চল আছে, কিন্তু রাজস্থান মিসোজিনির তীর্থক্ষেত্র, কন্যাভ্রূণহত্যা থেকে সতীদাহ, এখনো, তো এঁরা ঠিক কি করলেন?
    গায়ত্রীদেবীর জেল হওয়াটাও তো প্রিভি পার্সের চক্করে, ওতে কিছু পদ্ধতিগত ত্রুটি ছিল কি?

    প্রিভিলেজড এলিটদের আইকন হিসেবে ভালোই যদিও।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১৫:৩১415602
  • কিছুদিন আগে ফেবুতে দেখেছিলাম বৃদ্ধা গায়ত্রীদেবীর একটা ছবি সুচিত্রা সেনের ছবি বলে চালানোর চেষ্টা করছিলেন কেউ কেউ। অবশ্য কমেন্টে তক্ষুনি অনেকেই বলে দিয়েছিলেন সুচিত্রা নন, উনি গায়ত্রী।
  • ?? | ১৩ আগস্ট ২০১৯ ১৫:২৮415600
  • দুই সতীন বর্তমান থাকতে ১৯৪০ সালে জয়পুরী মহারাজকে বিয়ে করলেন কেন? সুনীতি দেবী ১৮৮০ না কতোতে কী এমন করতেন বলে মনে হয়?
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১৫:২৭415599
  • মুক্তোর হার গলায় পরা একটা রঙীন ছবি আছে এলসিএম, খুঁজে পেলে সেটা দেখুন। আনন্দবাজারেও আছে।
  • lcm | ১৩ আগস্ট ২০১৯ ১৫:২৩415598
  • আমিও দেখলাম। গুগল সার্চে সাদা কালো কিছু ছবি এল। কিস্যু সুন্দরী টুন্দরী বুঝতে পারলাম না। মানে স্পেশাল কিছুই বুঝতে পারলাম না। অনেকেরই ফ্যামিলি অ্যালবাম খুললে আগের জেনারেশনের মহিলাদের সুন্দর সাদা কালো ছবি দেখা যায়। বিশেষ করে ধনী ব্যক্তিদের। স্পেশাল কিস্যু ধরতে পারলাম না।
  • dc | ১৩ আগস্ট ২০১৯ ১৫:১৯415597
  • অর্জুনবাবু ধন্যবাদ। ওনার ছবি আগে দেখেছি মনে হচ্ছে, সত্যিই অসাধারন।
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ১৫:১৫415596
  • এখানে ছবি কি ভাবে পোস্ট করতে হয় জানিনা। আমার কালেকশনে ওঁর অনেক ছবি আছে।

    ইমেজে গিয়ে টাইপ করুন

    Gayatri Devi of Jaipur বা Gayatri Devi of Cooch Behar
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ১৫:১২415595
  • সিমি গারেয়াল ওঁকে যখন ইন্টার্ভিউ করেন ওঁর তখন আশী বছর বয়েস। সিমি বলেছিল আপনি শুধু আমার নয় কত হাজার, হাজার মহিলার রোল মডেল। গায়ত্রী দেবীর উত্তর 'তাই নাকি! ভেরি সুইট অব ইউ। কিন্তু আমি কোনোদিন জানতে পারিনি যে আমি রোল মডেল বা কাউকে দেখেও আমার মনে হয়নি সে আমায় অনুসরণ করছে।'
  • dc | ১৩ আগস্ট ২০১৯ ১৫:১১415594
  • ইয়ে ওনার ছবি কোথায় দেখতে পাবো? মানে গুগলে কি দিয়ে সার্চ করবো?
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ১৫:০৯415593
  • আতজ, আপনি মহারাণী গায়ত্রীর ছবি এই প্রথম দেখলেন? অসামান্যা সুন্দরী। ওঁকে দেখলে চোখ ধন্য হয়। ওঁর রূপৈশ্বর্যের মধ্যে একটা প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রণ লক্ষ করা যায় তাই স্কার্টেও যেমন সুন্দরী, ঘাগরা পরে ঘোমটাতেও। শুনেছি পৃথিবীর প্রথম দশ জন সুন্দরীর একজন উনি। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সময় ছাত্রী ছিলেন। পার্লামেন্টে ১৫ বছর সাংসদ। ইন্দিরা গান্ধী কি আর সাধে জ্বলেছিলেন !!
  • lcm | ১৩ আগস্ট ২০১৯ ১৪:৩০415592
  • কবিয়াল সুমনকে যখন সাহিত্য আকাদেমি দেবে তখন দেখবে
  • r2h | ১৩ আগস্ট ২০১৯ ১৪:১০415591
  • তপনবাবুর কথায় মনে হলো, ন্যাড়াদার লিস্টিতে দেখছি আমার নাম উঠেছে। ওখানে অনেক আজাইরা কথা হয়ে গেছে, তাই এইখানেই লিখি।

    লক্ষ্য করছি আজকাল কিছু কিছু লিস্টিতে আমার নাম উঠছে। শুরুতে আনন্দিত হয়েছিলাম, এতদিনের চেষ্টায় কি অবশেষে বিদ্বজ্জন বা সুশীল সমাজে আসন মিলছে এবং ধীরে ধীরে চেষ্টা চরিত্র করে কোন একটা কমিটি টমিটিতে ঢোকা যাবে, কিন্তু এখন একটু সন্দেহ হচ্ছে।

    সুমন একবার খুব রাগারাগি করেছিলেন, পঃবঙ্গ সরকারী গেজেটে নাকি তাঁর নাম কবি হিসেবে ঢোকানো হয়েছে, এবং সেটা আসলে সংগীতকার হিসেবে তাঁকে মেনে না নেওয়ার একটা সিপিএমি অপচেষ্টা।

    একই রকম ভাবে পড়াশোনা করার লিস্টে আমার নাম ঢুকিয়ে আসলে আমাকে কবি হিসেবে মেনে না নেওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে কিনা সেই নিয়ে আকাশ পাতাল। ইনফ্যাক্ট কবিতা লেখা বন্ধ করার একটা ইন্সেন্টিভ থাকে, লোকজন বলবে আহা কি প্রতিভা ছিল লোকটার, আর কদিন লিখলে ফাটিয়ে দিত, মাঝপথে বিবাগী হয়ে গেল। মনে হচ্ছে সেইটা থেকেও বঞ্চিত হতে হবে।
    জালিম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত