এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ০১:১৩415860
  • ধন্যবাদ @ আতোজ @ রামরাম আদিক

    যত্ন করে সুন্দর মেসেজ লেখার জন্যে।

    জানিনা কি লিখে উঠতে পারব। আমার অতি প্রিয় ঠাকুমা সদ্য প্রয়াত হয়েছেন, মন একেবারে ভাল নেই। এখানে এক দল রিডিকিউলাস ধরণের ব্যবহার করে আমার সম্পূর্ণ অজানা কারণে এবং এরা একটা আচরণ করে যেটা কোনো সুস্থ আলোচনার পরিপন্থী।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০১:০৬415859
  • এক বিখ্যাত লেখকের শান্তিনিকেতনের বাড়ির হাতায় ছিল বাগান ও পুকুর। পুকুরপাড়ে ছিল তিনটি তালগাছ। একটি পুরুষ তালগাছ, তার জটা হত, তাল হত না। দ্বিতীয়টি নারী তালগাছ, প্রচুর তাল হত। তৃতীয়টি চুপচাপ ছিল, তাল বা জটা কিছুই হয় নি তখনও। এদের নিয়ে গল্প লিখেছিলেন লেখক। কিন্তু পরে তৃতীয় গাছটির কী হল, আর জানা যায় না। লেখক পরলোকে, নইলে জিজ্ঞেস করা যেত তাঁকে।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০১:০১415858
  • তাল আর পেঁপে ---এই দুটি অনন্য গাছ। আর সব গাছই নারী, শুধু তাল আর পেঁপেরই নারী ও পুরুষ উভয় প্রকারই দেখা যায়।
  • রামরাম আদিক | ১৫ আগস্ট ২০১৯ ০০:৫৮415857
  • তাল বলে অবজ্ঞা করবেন না।

    অমন একমাত্রিক গাছ হয়?

    আমাদের পাড়ার পুকুরপাড়ে রাইমত দা চ্যালেঞ্জ নিয়ে লুঙ্গি পরে তালগাছে উঠে ছিল। 15 ডিগ্রি মত ভার্টিক্যালের সঙ্গে পুকুরের দিকে হেলে।
    গাছের টঙে রাইমত দা। লুঙ্গি খুলে গেল। আশেপাশে রাস্তায় লোকজন ও মহিলাও ছিল।

    নগ্ন রাইমত লাফ মারল। জলে।

    ঝপাং।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০০:৫১415856
  • হুঁ। তালনবমী। একটা কী অসাধারণ গল্প!
  • | ১৫ আগস্ট ২০১৯ ০০:৪৭415855
  • হমমম।

    তাল নবমী মনে পড়ে?
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০০:৪৪415854
  • তালফুলুরি কী জিনিস? তালের ফুলুরি?
  • | ১৫ আগস্ট ২০১৯ ০০:৪২415853
  • আহা চটো কেন?
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০০:৩৭415852
  • ওহে ব্রতীন, আতোজের নাম কোন্‌ লিস্টে উঠল না উঠল কী এসে যায় বলো? কেন্দ্রগতং নির্বিশেষং, যাহা বাঁদর তাহাই বিড়াল তাহাই কাঠবেড়ালি---কী এসে যায়? "কাঁদো রে মন কাঁদো রে/ আমার রামবাগানের সাধের তরুর ফল খেয়ে যায় বাঁদরে।" ঃ-)
    সেই হেঁড়ে তালটা দিয়ে কী করলে? তালের বড়া নাকি তালক্ষীর নাকি তালের লুচি? ঃ-)
  • রামরাম আদিক | ১৫ আগস্ট ২০১৯ ০০:২৯415851
  • আমিও Atoz কে সমর্থন করি।
    যত বেশি সমালোচিত হবেন, অর্জুন, জানবেন আপনি ঠিক রাস্তায় হাঁটছেন। লক্ষ্যে স্থির থাকুন, যা ভাববেন, বুঝবেন, লিখবেন। কেননা আপনি যদি সত্যিই পার্থ হন তাহলে অস্ট্রেলিয়ার পার্থ এর কঠিন পিচেই খেলে দেখান।

    বাউন্সারে হুক করুন। বাউন্ডারি লাইনের বাইরে থেকে খিস্তি আসুক। তথাপি, স্কোয়ার কাটে ছয় মারুন।
    আপনার পক্ষেও রয়েছে মুগধ দর্শক।

    লিখুন, লিখুন, লিখুন।

    কেননা, আপনার হাতেই রয়েছে এক অনন্য গাণ্ডীব।
  • | ১৫ আগস্ট ২০১৯ ০০:২৬415850
  • আটোজ তোমার নাম সুজন লিস্টিতে উঠেছপ।

    ট্টিট চাই কিন্তু
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০০:১৮415849
  • বুঝলেন রামরামবাবু,
    মহাকর্ষের এই চিত্ত-আকর্ষক উপ-আখ্যান শুনে তো আমি একেবারে চমৎকৃত। তারপরেই দূরত্বের বর্গের ব্যস্ত-অনুপাতে পলায়ণ শুরু করলাম। কিন্তু পলায়ণ অত সহজ নয়, নিউটনের আপেলের চেয়ে অনেক বেশি লোষ্ট্র ছুটে আসে, এরা সব মহাকর্ষের নিয়মে চলে বটে কিন্তু টাইডাল ফোর্সও নিহিত আছে নিকটত্বের কারণে। সে এক তুমুল গন্ডগোলের গণিত। ঃ-)
  • Du | ১৫ আগস্ট ২০১৯ ০০:১৬415848
  • উফ কালকে শুনলাম অসহ্য ফেকুটা টেক্সাসে আসছে।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০০:১১415847
  • অর্জুন, আগেই বলেছি আবারও বলি, এদের এবারে পাত্তা দেবেন না। এরা যা খুশি বলুক, আপনি আপনার মতন লিখে যান। মনে করুন এরা প্রোজেকশন, পর্দার অডিওভিসুয়াল। অসংখ্য নীপা(নীরব পাঠক) আছেন, যাঁরা লেখাগুলোই পড়তে আসেন। তাঁরা এইসব খিল্লিফিল্লির কাঁকড় ঝেড়ে ফেলে ভালো জিনিসগুলোই পড়বেন। তাঁরা ঠিকই বিচার করছেন কার কন্টেন্ট কী। আপনি এসবে পাত্তা দেবেন না।
  • রামরাম আদিক | ১৫ আগস্ট ২০১৯ ০০:০৬415846
  • @Atoz

    সা-ব্যস্ত নিয়ে শশ-ব্যস্ত হবার কিছু নেই।

    যেখানেই থাকুন না কেন আমি-আপনি দুজনেই ব্যস্ত-অনুপাতে।

    দুর্গাপুর ও কলকাতার মহাকর্ষীয় আখ্যানও চিত্ত-আকর্ষক।
  • Atoz | ১৪ আগস্ট ২০১৯ ২৩:৫৯415845
  • @এলেবেলে, আপনার টইতে লিখলাম। আরো লিখবো ভুবন দেখার পর। বাকীগুলোর কিছু কিছু আগেই দেখা, আকালের সন্ধানে, পদাতিক, খন্ডহর। আরো দিন। অনেক ধন্যবাদ।
    (আর নেতাজী সুভাষের টইটা মনে করিয়ে দিলাম। ওখানে লিখুন। সম্প্রতি নেতাজী সুভাষচন্দ্র বোসঃ দ্য ফরগটেন হিরো, এই নামে একটি ডকু দেখলাম। )
  • Atoz | ১৪ আগস্ট ২০১৯ ২৩:৩৭415844
  • রামরামবাবু, তাৎপর্যপূর্ণ তো বটেই। সাব্যস্ত নিয়েই শশব্যস্ত হয়ে পড়লাম। ঃ-)
  • রামরাম আদিক | ১৪ আগস্ট ২০১৯ ২৩:৩৪415843
  • ধন্যবাদ র২হ এবং ব।
    বাবু না বলে 'ভূতের মুখে' কিম্বা 'রামরাম' বললেই চলবে।

    @Atoz 'সাব্যস্ত' শব্দটা কিন্তু তাৎপর্যপূর্ণ!!
  • Atoz | ১৪ আগস্ট ২০১৯ ২৩:৩০415842
  • আরে ভুবন সোম আমি কত্তদিন থেকে খুঁজছি। অনেক অনেক ধন্যবাদ। বনফুল রচনাবলি থেকে উপন্যাসটা পড়া আছে, সিনেমাটা কেমন হল সেটাই দেখতে চাই। অনেক ধন্যবাদ।
  • এলেবেলে | ১৪ আগস্ট ২০১৯ ২৩:২৭415841
  • আতোজ, ওখানে না লিখলে আড়ি কিন্তু! স্টকে আরও আছে, সেগুলো আর পাবেন্নাকো!!
  • Atoz | ১৪ আগস্ট ২০১৯ ২৩:২৬415839
  • তাহলে কী সাব্যস্ত হল? কলকাতা পৃথিবী আর দুর্গাপুর চাঁদ????
  • Atoz | ১৪ আগস্ট ২০১৯ ২৩:২৬415840
  • মৃণাল সেন। অ্যাত্তোদিনে পেয়েছি। ইয়া আ আ আ হু। সিনেমাগুলো। ইয়া আ আ হু। অনেক ধন্যবাদ।
  • রামরাম আদিক | ১৪ আগস্ট ২০১৯ ২৩:১৪415838
  • এগুলি ডিকোড করেন তো। কেলাস ফোরে ভুবন স্যার বলেছিলেন। অদ্যাবধি মাগিয়ে রেখেছি:

    1.বহুমেবীবাঁপু
    2.কচনহামূ
    3. মাদাকোজপ
  • | ১৪ আগস্ট ২০১৯ ২২:৫৫415837
  • রামরাম বাবু ভাট এ স্বাগত
  • র২হ | ১৪ আগস্ট ২০১৯ ২২:৪৬415836
  • হাহা, সন্তুষ্ট বিজেপি; হ্যাঁ, সমার্থকই বটে!
  • রামরাম আদিক | ১৪ আগস্ট ২০১৯ ২২:২৫415835
  • প্রথম বলটা ভুল খেলেছি। ওটা সমার্থক।

    ইসে এই প্রথম ভাট এ মুখ খুললাম।ঈষৎ কর্ষণ ঘাউড়ি হয়ে গেছি তাই।

    মার্জনা চেয়ে নিনু। ক্ষমা ঘেন্না করে নেবেন।
  • রামরাম আদিক | ১৪ আগস্ট ২০১৯ ২২:০৫415833
  • 'বিক্ষুব্ধ তৃণমূলে'র একটা antonym শুনলাম।

    সেটা হলো:

    'সন্তুষ্ট বিজেপি'

    প্রসঙ্গত 'লাফিং বুদ্ধা'র antonym:

    'গৌতম গম্ভীর'

    লক্ষ্য করে দেখবেন, সমস্ত শব্দের রয়েছে এক অনন্য, অনাস্বাদিত, আখুটে, আত্মাভিমানী এন্টিসেপটিক এন্টোনিম।
  • দোবরু পান্না | ১৪ আগস্ট ২০১৯ ২১:৫৪415832
  • জলশোভনবাবু কিন্তু একাধারে অভিজাত এবং ফ্ল্যামবয়েন্ট। শুনলাম দেবশ্রীদিকে আটকে দিয়েছেন ঢুকতে না ঢুকতেই। ব্যাড নিউজ ফফ মুকুল মে বী?
  • বেঙ্গলী | ১৪ আগস্ট ২০১৯ ২১:১৯415831
  • ডিসি, ভালো অপশন। ফিচার ইত্যাদি দেখলাম। তুখোড়। সার্ভিসের ব্যাপারে একটু তথ্য জোগাড় করতে হবে। এবং টেস্ট ড্রাইভ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত