এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ০৯:৫৩415919
  • @dc আমার ঠাকুমা, আম্মা ডাকতাম ছিলেন আমাদের পরিবারের Grand Matriarch। উনি আমাদের বড় করেছেন। ঠাম্মা, দিম্মাদের নিয়ে লেখা সবচেয়ে কঠিন। গত রবিবার ওঁকে দেখতে যাওয়ার ঠিক মিনিট তিনেক আগেই উনি প্রয়াত হলেন। তার আগের দিন অবস্থা খুব সংকটাপন্ন হওয়ায় সেদিন আমাদের কারো প্রায় রাতে ঘুম নেই। ভিজিটিং আওয়ারের আগেই চলে গেছি। রিসেপ্সশনে ঢুকে বসতে না বসতে ডাক এল। হেড মেট্রন বললেন ';এই উনি এখুনি চলে গেলেন।' আমি পালস দেখলাম। একটা যুগ শেষ হল। ওঁর বয়েস হয়েছিল ৯৭। মানুষ অনেকদিন বাঁচলে অ্যাটাচমেন্ট গভীর হয়।
  • | ১৫ আগস্ট ২০১৯ ০৯:৫৩415920
  • লা লা লা রা লা রা লা লা লা!!
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ০৯:৪৬415918
  • @গুড মর্নিং অমিত বাবু

    আপনার সঙ্গে আলোচনা করতে ভাল লাগে। কিন্তু

    'যাক গে, মাঝে মাঝে ওরকম কথা কাটাকাটি হয়েই যায়, ওসব নিয়ে ভাবলে কি চলে ? সব আবার গা ঝাড়া দিয়ে বসুন।' এই কথা গুলোর কোনো অর্থ। কাল আমি আর আপনি যে আলোচনা করছিলাম সেটা পণ্ড করতে এক দলের গন হাজিরা ছিল।

    অ্যানি ওয়ে

    হ্যাপি ট্র্যান্সফার অব পাওয়ার ডে
  • | ১৫ আগস্ট ২০১৯ ০৯:৪৪415917
  • ইটি দেখুন
  • | ১৫ আগস্ট ২০১৯ ০৯:৪৩415916
  • অমিত বাবু@২ঃ৫০,

    ভারত ভ্রমণ কালে লেখিকা সই সমেত স্বহস্তেে ওনার বই আমাকে উপহার দেন।

    একী বড় কম প্রাপ্তি??
  • ?? | ১৫ আগস্ট ২০১৯ ০৯:১৮415915
  • ইন্ডিয়া ২০১০-২০১৯ কার প্রোডাকশন/সেলসের ডিটেইলস (কোন সেগমেন্ট কতো) পাওয়া যাবে বছর/মাস ওয়ারি?
  • T | ১৫ আগস্ট ২০১৯ ০৮:৪১415914
  • এতে অসুবিদের কী। কুলীন সংসর্গ তো সবার কপালে জোটে না কীনা। :)
  • | ১৫ আগস্ট ২০১৯ ০৮:৪০415913
  • টি, যাকে বাংলায় বলে স্পট অন
  • | ১৫ আগস্ট ২০১৯ ০৮:৩৯415912
  • ইয়ে মানে আমারো আড়াই টে নকুল দানা প্রাপ্য। বললে হবে??
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০৮:৩২415911
  • আজ যদি এলেবেলে বাবু থাকতেন এখন !!!! ঃ-)
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০৮:৩০415909
  • এলা, চারটে নকুলদানা। ঃ-)
    দেখেছেন, ব্যানার্জী মুখার্জী সেন মিত্র !!!! একেবারে যাকে বলে ----
    ঃ-)
  • T | ১৫ আগস্ট ২০১৯ ০৮:৩০415910
  • গোবরডাঙা থেকে দশমাইল হেঁটে, দুমাইল দৌড়ে। :)
  • | ১৫ আগস্ট ২০১৯ ০৮:২৮415908
  • এলা
  • | ১৫ আগস্ট ২০১৯ ০৮:২৭415907
  • আর টেনিদার গল্পে ফুচকা ঝালমুড়ি
    কাটলেট রসগোল্লা সন্দেশ
    সরভাজা এমন কি ঝাল নুন র ছড়াছড়ি।

    ভালো লাগবে না বলুন??
  • Ela | ১৫ আগস্ট ২০১৯ ০৮:২৫415906
  • স্বর্ণেন্দু সেন
    কুশল মিত্র
    কমলেশ ব্যানার্জী
    ভজহরি মুখার্জী
  • Amit | ১৫ আগস্ট ২০১৯ ০৮:২৩415905
  • হেইডা ডিসি র সাথে ১০০ % একমত। :) :) পেট পুজোই সবার সেরা পুজো।
  • | ১৫ আগস্ট ২০১৯ ০৮:২২415904
  • হাবুল সেন
    স্বনেন্দু
    ভজহরি মুকুচ্চে
    কুশল ভুলে গেছি
  • dc | ১৫ আগস্ট ২০১৯ ০৭:৫৭415903
  • খাওয়া দাওয়ার কথা যেই বলুক না কেনো আমি তার সাথেই একাত্ম বোধ করি।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০৭:৫০415902
  • ব্রতীন, টেনি প্যালা ক্যাবলা হাবুল এদের ভালো নামগুলো বলোতো।
  • | ১৫ আগস্ট ২০১৯ ০৭:৪৮415901
  • " ঘুঁটে পাড়ার সেই ম্যাচ"
  • dc | ১৫ আগস্ট ২০১৯ ০৭:৩৯415900
  • অর্জুনবাবুর খবর পড়ে খারাপ লাগলো। আমার ঠাকুমাও আমার খুব প্রিয় ছিল। আর আমার কোলে মারা গেছিল - আমি ধরে ছিলাম যখন শেষ নিঃশ্বাস ফেলেছিল। সময়ের সাথে আপনার দুঃখ হয়তো কমে আসবে, ভালো ভালো স্মৃতিগুলো থেকে যাবে।
  • ন্যাড়া | ১৫ আগস্ট ২০১৯ ০৫:৫৬415899
  • ওই তো, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, ঘুঁটেপাড়া।

    তবে ওই গল্পে ঘুঁটেপাড়া যাবার ম্যাপ ছিলনা। জামাই-ঠকান প্রশ্ন নিপাত যাক।
  • চারুবাবু | ১৫ আগস্ট ২০১৯ ০৫:৫২415898
  • বিপ্লবী প্রভাত! পুর্বাকাশে মূক্তিসূর্য সমাগত।
  • abcd | ১৫ আগস্ট ২০১৯ ০৫:২৯415897
  • না না, সেই "থ্রি টিয়ার্স ফর ঘুঁটেপাড়া"র ঘুঁটেপাড়া।
  • Amit | ১৫ আগস্ট ২০১৯ ০৫:২০415896
  • ঘুঁটেপাড়া না, ধোপাপাড়া, ওই যেটা শেয়াল পুকুরের সামনে।

    হু হু বাবা, আম্মো পড়েছি। :) :)
  • T | ১৫ আগস্ট ২০১৯ ০৫:০৯415895
  • তাহলে বলুন দেখি ঘুঁটেপাড়া কিভাবে যেতে হয়?
  • ন্যাড়া | ১৫ আগস্ট ২০১৯ ০৪:৪৩415894
  • আমিও আচি। টেনিদা খুব খুঁটিয়ে পড়া আচে।
  • Amit | ১৫ আগস্ট ২০১৯ ০৪:৩৩415893
  • এটা একদম ঠিক। এই জন্যেই এই পাড়াতে এসে উঁকি মারতে ভালো লাগে, বেশ কিছু সাবজেক্ট জানা যায় বা নিজের মত টাও পাশাপাশি দেওয়া যায়। এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন বা ডিসকাশন সব সময় ভালো জিনিস।

    আমি অবশ্য বেশির ভাগ সময় উল্টোপাল্টা ভাট প্রশ্নই করি। :) :) সে যাক গিয়ে। সবাই SME হলে চলবে কি করে ? ওগা বগা কিছু ও তো দরকার।
  • abcd | ১৫ আগস্ট ২০১৯ ০৪:২৩415892
  • আতোজের সবথেকে বড় কোয়ালিফিকেশনটা তাহলে আমিই বলে যাই, পুরোনো সংস্কৃত সাহিত্যটা ওনার খুব খুঁটিয়ে পড়া, ডিটেলেও। তাতে নিজের মতবাদ কি নেই? একদম আছে। কিন্তু পড়াটা একদম খাঁটি।

    অবশ্য ডিটেলে খুঁটিয়ে পড়া জিনিসটাই গুচ'র সাইটের ইউএসপি। যে কোনো সাবজেক্ট বলুন, অন্তত দুজন থাকবেনই যাঁর সেই বিষয়ে একদম আসলি পড়া থাকবে। একসময় এমনও হত যে ভাটের একটা পাতায় পাওয়া যেতনা যেপাতায় কোনও পিএইচডি, হ্যা হ্যা বা জ্ঞানগম্ভীর বা গাঁগাঁ মোডে আঁচড় কাটেননি।
  • Amit | ১৫ আগস্ট ২০১৯ ০৪:০৭415891
  • অরে না না। তা কেন ভাববো ? :) :)

    তবে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হলে আরো একটু ভেবে চিন্তে তর্কাতে হবে এবার ::) :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত