এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ আগস্ট ২০১৯ ১৮:৩৩415981
  • দ, দু দি, কুমু দি, ইন্দ্রানী দি, আটোজ, পাই,এলা কে শুভ রাখী পুর্নিমার শুভেচ্ছা আর ভালোবাসা।
  • | ১৫ আগস্ট ২০১৯ ১৮:২৭415979
  • আরেকটা রিসেশন?
  • test | ১৫ আগস্ট ২০১৯ ১৮:১৭415978
  • test
  • S | ১৫ আগস্ট ২০১৯ ১৬:২২415977
  • এভারেস্টে ওঠার ভীড়। কোলকাতার খুব কম পুজোয় এতো লাইন পরে।

  • S | ১৫ আগস্ট ২০১৯ ১৬:১৯415976
  • এভারেস্ট নিয়ে জন ওলিভারের এপিসোডটা দেখে নিন। ওটা তো এখন প্রায় সান্দাকফুতে পরিণত হয়েছে। অনেকেই যাই একটু মাউন্ট এভারেস্ট ঘুরে আসি বলে টপাটপ মাথায় উঠে পরছে আর দেদার সেলফি তুলছে।
  • T | ১৫ আগস্ট ২০১৯ ১৫:৩৮415974
  • সেদিন কাগজে পল্লাম যে নেপাল দেড়টন বর্জ্য সাফ করেছে এভারেস্টের রুটে। অ্যাঁ!
  • b | ১৫ আগস্ট ২০১৯ ১৫:২৩415973
  • আগে সব্জি মাপতে গেলে একটা ঝুড়ি বা সরা বাড়িয়ে দিতো। এখন কেউ কেউ দেখছি সে পাট উঠিয়ে অই পলিথিন প্যাকেটেই সব্জি মেপে খদ্দেরকে দিচ্ছে। এমনকি মাঝে মধ্যে ঝগড়া করতে হয়, পলিথিন না নেবার জন্যে।

    পি এম তো ২রা অক্টোবর থেকে প্লাস্টিকের/পলিথিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন বলেছেন, কোন একটা ব্রেকিং নিউজ দেখলুম। দেখি কি হয়। লোকজন যখন পি এম বল্লে ডান হাত দিয়ে জলশৌচেরও সাপোর্টার হয়ে যায়, এতে নিশ্চয় আশা করি আপত্তি করবে না।
  • রামরাম আদিক | ১৫ আগস্ট ২০১৯ ১৪:২৭415972
  • এলেবেলের নামটাতে যথেষ্ট সায় দিয়েই একটু হালকা সংশোধনী:
    'আপ্যায়ন স্থান' এর জায়গায় 'আপ্যায়নস্থল' করলে কি একটু বেটার হতো? এই শব্দের বহুল প্রচলন রয়েছে।

    বিবেচনায় রাখুন বা না রাখুন দেওয়া রইল।
  • Ekak | ১৫ আগস্ট ২০১৯ ১৪:১৬415971
  • নেপাল এভারেস্ট কে জঘন্য ভাবে এবিউস কর্ছে। ডলারের লোভে খোলা হাটে জা নয় তাই শুরু করেছে। কোন ভাবে এভারেস্ট কে ইন্টরন্যশেনাল ল্য এর আন্ডারে না আনলে, আরো রেকলেস ইভেন্ট আরো বড় আস্তাকুড়, এটাই অদূর ভবিষ্যত।
  • রামরাম আদিক | ১৫ আগস্ট ২০১৯ ১৪:০৭415970
  • কোথায় পড়লাম একটা যে এভারেস্টের পথে নাকি থিকথিক করছে পলিথিন।

    জঙ্গলে শালপাতা বা প্রাণীর অস্থি দেখে গা ঘিনঘিন করে না। টুকরো কাগজ দেখলেও অতটা হয় না। কিন্তু রকমারি পলিথিন, আর বাতিল প্লাস্টিক বোতল... কেমন একটা ওয়াক উঠে আসে।

    ছোটবেলায় মুদির দোকানে দেখতাম শালপাতা, কাগজের ঠোঙা। মাংসও শালপাতা মুড়েই দিত।আলু ইত্যাদি বেশি পরিমাণে নিলে ডিরেক্ট ময়লা কাপড়ের ব্যাগে ঢেলে দিত। এসব ঠিক কবে থেকে উঠে গেল কে জানে।
  • Ekak | ১৫ আগস্ট ২০১৯ ১৪:০৬415969
  • লাইট পলিউশন নিয়ে কিছু করা দর্কার। কী অসহ্য লাগে বাড়ি গেলে। গাছের পাখি পোকামাকরের ইকোলজি ঘেটে জাচ্চে। এরপর কোন একটা স্পীসিসের পোকা হঠাত বেড়ে গেলে কন্ট্রোল করা জাবেনা। রাস্তায় মাপা আলোর বেশি থাকাই ক্ষতিকর পরিবেশের পক্ষে।
  • T | ১৫ আগস্ট ২০১৯ ১৩:৫৯415967
  • সে কর্পোরেট অয়েল ডিগিং কত্তে চাইলে এমনিই আটকাতে পারবে না। ট্যুরিস্ট স্পট অর নো ট্যুরিস্ট স্পট।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১৩:৫৯415968
  • ধন্যবাদ @এলেবেলে

    ''আপ্যায়ন স্থান' sounds good
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১৩:৫৮415966
  • @hmm

    কালকে আমাকে উদ্দেশ্য করে একটা মন্তব্য করেছেন তাই তাকে কিছু কথা বলতে চাই।

    আমি জানিনা আপনি কে? আর কেন এই কথাটা আমাকে বললেন? আপনার অন্য বা পরিচিত আইডি থেকে যদি মেসেজ পাঠাতেন তাহলে হয়ত বলতে পারতাম। আমি আপনার এই আইডির দেখেছি মনে হচ্ছে কিন্তু কোনো ইন্টার অ্যাকশনের কথা একেবারেই মনে নেই। অন্তত আপনাকে আমি ব্যক্তিগত ভাবে কখনো আক্রমণ করিনি। এখানে এই টুকু বলার চলতি স্রোতে লাগাম দিতেই এটা বললেন নাকি! নাকি এখানে যারা আড্ডা দিতে আসবে তাদের গাইড লাইন আছে, সে অনুযায়ী চলতে হতে হবে। একটা গ্রুপকে হয়াল দিতে হবে নইলে আউট! অর্থাৎ একটা নির্দিষ্ট দল আছে যাদের কথা অনুযায়ী চলতে হবে।

    আপনি কিছু বললে আমাকে সরাসরি বল তে পারেন তাহলে এই লুকানো বা পালানো কেন ? এতে একটু জব্দ করা যায়? পিছন থেকে ছুরি মারার মত। জানিনা, তবে এই ট্রেণ্ডটা গভীর সমস্যার। পারলে ভেবে দেখবেন আর এটা করে আপনার লাভটাই বা কি হল!!

    যাইহোক, ১৫ ই অগাস্টের শুভেচ্চা আপনাকে এবং আপনার দলকে।
  • বেঙ্গলী | ১৫ আগস্ট ২০১৯ ১৩:৪৯415965
  • :))))))))
  • এলেবেলে | ১৫ আগস্ট ২০১৯ ১৩:৪৭415963
  • @অর্জুন, ঠাকুমার ব্যাপারে 'ভেনু' জিজ্ঞাসা করছেন। স্রেফ 'শ্রাদ্ধবাসর' লিখুন। যদি বাড়িতে না খাইয়ে অন্যত্র খাওয়ান তাহলে লিখবেন 'আপ্যায়ন স্থান'।

    @ন্যাড়া, আড়াইখানা ছবি করিয়ে মৃণাল সেন আপনার কাটাছেঁড়ার অপেক্ষায়। ছুরি-কাঁচি হাতে নেমে পড়ুন।
  • Ekak | ১৫ আগস্ট ২০১৯ ১৩:৪৭415964
  • ওটা ঠিক ধারনা নয় মনে হয়। আজ আপনি যাকে লোকচক্ষুর আড়ালে রাখতে চাইছেন, কাল জদি কর্পোরেট সেখানে অয়েল ডিগিঙ্গ কর্তে চায় তখন বাধা দেওআর একটাও লোক পাবেন না। বরঙ্গ লোকে জায়গাটা চিনলে কিছু বাধা আসবে।

    টুরিস্ট আন্তে গেলেই সব নস্ট কর্তে হবে তা ঠিক নয়।
  • Ekak | ১৫ আগস্ট ২০১৯ ১৩:৪২415962
  • আর এই ভদ্রমহিলা মমতা
  • b | ১৫ আগস্ট ২০১৯ ১৩:৪০415961
  • কিন্তু বক্তব্য হল সুযোগ সুবিধা করে দিলেই পিপ্ল্পিলিয়ে লোক যায়, আর সেই জায়গাগুলোর প্রিস্টিননেস চলে যায়।
    সুন্দরবনের টুরিজম ভাল্যু বাড়াতে গিয়ে যদি ম্যানগ্রোভেইর জঙ্গলই মায়ের ভোগে যায়, তবে তার মনে কি?
    (হবেই যে, বলছি না, তবে আমাদের দেশে এখনো টুরিজম ডেভেলপমেন্ট মানে ঐ। বিশেষতঃ ডেভেলপমেন্ট কথাটার মানেঃ ওহ সবুজ আছে? দাও এক্ষুণি কংক্রিট ঢেলে)
  • Ekak | ১৫ আগস্ট ২০১৯ ১৩:৩২415960
  • এই পার্থক্য টা সত্যি। অস্বীকার করার কিছু নেই। আর জতই আমরা বাঙ্গলার লোক হইনা কেন, ওজুহাত খুজেও লাভ নেই কারন মোটামুটি একইরকম পরিবেশ ও ওয়েদারের তিন টি পাশাপাশি ডেস্টিনেশন আপনি কম্পেয়ার করে দেখুন, পার্থক্য বুঝবেন ঃ লোয়ার পার্ট ওফ ভুটান, সিকিম, নর্থ বেঙ্গল।

    গায়েই সিকিম কত উন্নতি করেছে, নর্থ বেঙ্গল এখনো অপরিস্কার এবঙ্গ লার্জলি হোস্টাইল।
  • রামরাম আদিক | ১৫ আগস্ট ২০১৯ ১৩:২৯415959
  • ওড়িশা ট্যুরিজম থেকেও শেখার।
    ছোট ছোট জায়গাগুলোও মেইনটেইন করছে।
    এমনকী ঝাড়খন্ড ও প ব র চেয়ে বেটার।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১৩:২৪415958
  • @Ekak এটা একমাত্র আপনাকেই বলছি কারণ আমার মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে একটা রিঅ্যাকশন আসবে।

    ৪০ র দশকে আমার এক দিদা ইউরোপে গিয়েছিলেন। উনি আমায় গল্প করেছেন ইউরোপে একটা ছোট টিলা বা পাহাড় থাকলে ওখানে ওরা ক্যাফে বানায়, আর্ট গ্যালারি করে আর এখানে সব পাহাড়ের চুড়োয় একটা মন্দির। উনি ঠিক এই কথাটা ব্যবহার করেছিলেন 'This is the difference between the orient & the occident.

    অন্যান্য জায়গায় এটা বদলেছে। কিন্তু
    বাংলায় সব জায়গায় কিরকম একটা পরিত্যক্ত, আসা, যাওয়ার অসুবিধে, নোংরা, থাকার বন্দোবস্ত নেই!!

    ভেবে দেখুন চট করে ইচ্ছে হলে ছুটির দিনে কোথাও যাবেন ভেবে পাবেন না। পুনে থেকে মহাবালেশ্বর টুক করে ঘুরে আসা যায়

    আমার প্রথম প্রেম পর্বের সময় বাগবাজার গঙ্গার ঘাটে বেশ কয়েকবার সময় কাটিয়েছি। ২০০৮- '০৯। তার খুব পছন্দের ছিল 'মায়ের ঘাট। ' আর আমার তার পাশের ঘাট গুলো। বাগবাজার অঞ্চলের ঘাটগুলো প্রশস্ত, ভাল প্রাইভেসি পাওয়া যায় আর ঘাটের পাশ দিয়ে রাস্তাগুলো গাছে ঢাকা ছায়া, সন্ধ্যে হলে আলো আঁধারি খেলা চলে। হাঁটতে, হাঁটতে অনেক দূর যাওয়া যায়।
  • Ekak | ১৫ আগস্ট ২০১৯ ১২:৫৪415957
  • এটিটিউড এ বিশাল পার্থক্য। সাউথে এরা একটা উইঢিপি পেলে তাকে সাজিয়ে গুছিয়ে রিমার্কেবল ট্যুরিস্ট স্পট বানিয়ে তোলে। ওদিকে বাঙ্গলায় সবকিছু কেমন আল্লার নামে চলছে। অতবড় সুন্দরবন তার একটা হার্পেটোলজি ক্যাম্প নেই। স্ট্যান্ডর্ড ক্রুজ নেই।

    ওরা কী আশা করে, টুরিস্ট রা গিয়ে বোঙ্গাবাবা হো হো গাইতে গাইতে কোর এরিয়াতে ঢুকে সাপ দেখবে ??

    সুন্দরবন ট্যুরিজম হচ্চে হয় আপ্নি প্রান হাতে করে শুলোর খোচা খেয়ে রিস্কি স্পটে জান, আর নইলে পাতি "লন্চে" বসে কুচো চিঙ্গরি দিয়ে হুইস্কি সেবন করে সারেঙ্গ সাহেবের কাছে পান্চশোবার বলে বাসী হয়ে জাওআ বাঘের গপ্পো শুনুন।
  • র২হ | ১৫ আগস্ট ২০১৯ ১২:৫৩415955
  • আমি একবার শাসন রোড গেছিলাম মেলা দেখতে। সেখানে বাউল (ভেজাল) গান হলো (একটা গান মনে আছে - ওগো মোর মরমমিয়া/ বাজারে নাই তেলাপিয়া), আর যাত্রা (ডাইনি মায়ের বিচার)। তবে ওসব জায়গায় চেনাশুনো ছাড়া যাওয়া মুশকিল, ছেলেধরা বলে পিটিয়ে দেবে।
  • T | ১৫ আগস্ট ২০১৯ ১২:৫৩415956
  • বেঙ্গলী, ওটা অফ সিজনে। পিকের সময় পাঁচ ছয়ে চলে যায় হামেশাই। পাহাড়ের ট্রাফিক।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১২:৩৯415954
  • ঠিক বলেছেন। আর 'উঠল বাই তো কটক যাই' ঠিক কলকাতায় করা যায়না।

    ' ট্যুরিজম ইন্ফ্রা' অন্য রাজ্যে অনেক ভাল।
  • বেঙ্গলী | ১৫ আগস্ট ২০১৯ ১২:৩৮415953
  • এনজেপি থেকে দার্জিলিং তিন ঘন্টা, কার্সিয়ং এক বা সোয়া ঘন্টা। তবে ওই আর কি, ওভারনাইট।
  • Ekak | ১৫ আগস্ট ২০১৯ ১২:৩৩415952
  • সুন্দরবন খুবি ভালো কিন্তু ট্যুরিজম ইন্ফ্রা জঘন্য বল্লে আন্ডারস্টেটমেন্ট হয়।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১২:২৮415951
  • সুন্দরবন খুবই সুন্দর একটা অন্য ব্যাপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত