এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pi | ১৫ আগস্ট ২০১৯ ২৩:৫০416010
  • কিন্তু হানুদা, আজকে বেরন সার্ভেগুলো দেখেছ? ৬০% লোক নাকি বলছেন, কোন স্লোডাউন নেই, আগের থেকে অবস্থা ভাল হয়েছে। তাহলে সম্ভাবনা এটাই যে সার্ভের স্যাম্প্ল সাইজ পুরো স্কিউড।
    নাকি এমন কোথাও কোথাও ছোটোখাটো জব জেনেরেট হচ্ছে, যা আমাদের রাডারের বাইরে? যেমতি আইটি সেল? কানামামাই সই সিন্ড্রোমে লোকে খচছে না?
    এদিকে ত্রিপুরার গ্রামীণ স্বাস্থ্য সেক্টরে কিছু চাকরি তৈরি হতে দেখছি, নানা জায়গাতেই পুরানো অনেকদিন ধরে পেন্ডিং ভ্যাকাণ্ট সিটেও লোক নিতে দেখছি। সারা দেশেই। সরকারি ক্ষেত্রে বলছি।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ২৩:৪৮416009
  • ঠিক বুঝলাম না @খ বাবু
  • | ১৫ আগস্ট ২০১৯ ২৩:৪৬416008
  • ঃ-))))))))))))))))))))))))))))))))))))) অর্জুন অভিষেকের অনেক সুন্দর অবসারভেশন আছে, লিখিত রয়েছে, কিন্তু এটাই বেস্ট।
    বেঙ্গলি, নন বেঙ্গলি সবার চোখেই পড়েছে।
  • নন বেঙ্গলি | ১৫ আগস্ট ২০১৯ ২৩:৪৩416007
  • এ পাড়ায় অনেকেই নতুন সিপিএম, যেমন ন্যাড়া, এস এম, ব।
  • একক | ১৫ আগস্ট ২০১৯ ২৩:৩৮416004
  • আরে এদিকে প্রসেনজিৎকে সিকি সেজে পুরো নেতাজির মত দেকতে লাগ্চে ক্লোজ শটে। নিজ্যস ! :))

    সিকি কোই ? খবর সব ঠিক তো ....
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ২৩:২৩416003
  • রামরাম আদিক, আমার আপনার ওয়েভলেন্থ ম্যাচ করবে বলে মনে হয়।

    'আপ্যায়ন স্থানে' র বদলে 'স্থল' ই দিয়েছি টাইপ করার সময়।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ২৩:২০416002
  • ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা @রামরাম আদিক

    রাখী তো দুরস্থান, শুভেচ্ছাও প্রায় জোটেনি। ওই এক কাজিন দিদি একটা ভিডিও পাঠিয়ে উইশ করেছে।

    গত তিন বছর বোন আর দেশে থাকেনা তাই রাখী পাইনা। সে বলল কাল ভোরে ফোন করবে।

    তাই আপনাকে অনেক ধন্যবাদ।
  • পাগলা পাঠক | ১৫ আগস্ট ২০১৯ ২২:৪৬416001
  • জয়া সূরা তো গেল সেদিন তুললাম।বেশ কিছুদিন গড়াগড়ি যাচ্ছিল। দেখতাম আর দেখে দেখে পালিয়ে আসতাম। আহা বড় ভালো বই
  • বেঙ্গলী | ১৫ আগস্ট ২০১৯ ২২:৩১416000
  • গুরুর সিইও নিজেও কিন্তু প্রচুর বই পড়ে থাকেন। ব্রতীনবাবুর তালিকায় ডিডি, বা বড়াই ছোটাই সবারই বেশ উজ্জ্বল অনুপস্থিতি দেখে অবাক হলাম।
  • রামরাম আদিক | ১৫ আগস্ট ২০১৯ ২২:২৮415999
  • পলেভয় এর মানুষের মত মানুষ অসামান্য।
    একই রকম অসামান্য 'জয়া (আসল উচ্চারণ জোয়া) শূরার কথা'।

    মাকারেঙ্কর 'বুরুজে নিশান/ বাঁচতে শেখা'ও কিছু কম নয়।
    এই বইগুলির আখ্যান কিছুটা ডকু-ফিচার গোছের বলে অন্যরকম লাগত।
  • | ১৫ আগস্ট ২০১৯ ২২:২৫415998
  • এ পাতায় প্রচুর নানা ধরনের বই যারা পড়ে তারা হল দ, বোধি দা, ন্যাড়া দা, কেসি, স্যান, হুতো, সৈকত ২, রনজন দা, শিবাংশু দা।

    আরো অনেকে থাকবেন। কিন্তু তাদের আমি জানি না।
  • Ela | ১৫ আগস্ট ২০১৯ ২২:১৫415997
  • আহা মানুষের মত মানুষ! আনপুটডাউনেবল যারে কয়।
  • পাগলা পাঠক | ১৫ আগস্ট ২০১৯ ২২:১১415996
  • পুরোনো এক পিস বই জুটিয়েছি। বরিস পলেভয় এর A story about a real man.flying commander এর জীবনী। প্রচ্ছদ দেখে এবং ব্ল্যার্ব পড়ে এটুকু বুঝলুম। বরিস পলেভয় কে ছোটকালে মানুষের মত মানুষ পড়ে চিনেছিলুম।
    এক প্রস্ত পলেভয় কে নিয়ে গপ্প হোক কি বলেন গো বন্ধুরা
  • | ১৫ আগস্ট ২০১৯ ২১:৫২415995
  • আরে ফুটকি কেমন আছো?

    রাখীর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা
  • সু | ১৫ আগস্ট ২০১৯ ২১:৪৭415994
  • @Atoz 1:19 আমি
    এক্কেবারে ঠিক কথা কোয়েছেন। আমিও ওই রকম একজন পড়ুয়া। আপনাদের আলোচনা গুলো চুপচাপ পড়ি আর ভাবি, কি গভীর জ্ঞান আর পড়াশোনা আপনাদের! অনেক কিছু শেখা যায় আপনাদের আড্ডায়।
  • Phutki | ১৫ আগস্ট ২০১৯ ২১:৩৯415993
  • সাব্বাশ! কত্তদিন পরে এসে দেখি বোতীনদা! আবার লিস্টিও! ও বোতীনদা, ভাল আছ?
  • | ১৫ আগস্ট ২০১৯ ২১:৩৫415992
  • আহা পরশুরাম। কী ডেসক্রিপসন। বিরিঞ্জি বাবার নাকের বিবরণ দিচ্ছেন "কত" পয়সার সিঙারা!!
  • বেঙ্গলী | ১৫ আগস্ট ২০১৯ ২১:১৫415991
  • রাম রাম বাবুসাহেব।
    এইটা ভাবলেই সেই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেডের গণ্ডেরিরামের প্রবেশদৃশ্য মনে পড়ে, চিত্ত প্রফুল্ল হয়।
  • | ১৫ আগস্ট ২০১৯ ২০:৩৩415990
  • আপনি একটা ছোট নিক নিন না মশায়? প্রচুর টাইপাতে হবে
  • রামরাম আদিক | ১৫ আগস্ট ২০১৯ ২০:২৭415989
  • ধন্যবাদ Ela.
    রাখী এবং পূর্ণিমা দুইই চোখ ঝলসানো এফ কি না !!

    আমাকে সবাই নামের পাশে বাবু লাগিয়ে স্পেশাল স্টেটাস দিচ্ছেন। এতে আমি যারপরনাই অভিভূত।

    বিগলিত, আপ্লুত, আহ্লাদিত।

    এত সম্মান জীবনে পাই নি। আমারও জননেতার ন্যায় বলতে ইচ্চে:

    মোর নাম এই বলে খ্যাত হোক ইত্যাদি।
  • Ela | ১৫ আগস্ট ২০১৯ ১৯:৫৯415988
  • খ্যাল করে দেখুন, ব’দার লিস্টিতে সবাই মহিলা, মানে রাখীপূর্ণিমার উঃ ভারতীয় পার্সপেক্টিভ থেকে উনি শুভেচ্ছা জানাচ্ছেন, তাই আপনি বাদ পড়েছেন মনে হয় ঃ)
  • Ela | ১৫ আগস্ট ২০১৯ ১৯:৫৩415987
  • আপনাকেও শুভেচ্ছা জানাই, রামরাম বাবু।
  • রামরাম আদিক | ১৫ আগস্ট ২০১৯ ১৯:৩৯415986
  • ব্রতীন বাবু, আপনার নির্বাচিত শুভেচছা র লিস্টিতে আমি বাদ পড়ে গিয়েছি।
    ভাট এর সকলেই আমার অপরিচিত।

    তথাপি,
    খ, বেঙ্গলী, এলা, ব, এস, একক, অর্জুন, এতজ, এলেবেলে ও আড্ডারুমের অন্যান্যরা আমার এক সমুদ্দুর শুভেচ্ছা গ্রহণ করবেন।

    সবাই ভাল থাকুন বন্ধুরা।
  • বেঙ্গলী | ১৫ আগস্ট ২০১৯ ১৯:১০415984
  • ধুর, ভারতে কোনো রিসেশন নেই। কবে যেন দেখলাম কোরায় একজন জিজ্ঞেস করেছে কাশ্মীরের গভর্নরের এখন কী করা উচিত। তাতে একজন নিশ্চিন্তে লিখেছেন, মোটামুটিভাবে কাশ্মীরের সকল ১৮-৫০ বছরের পুরুষদের ইমিডিয়েটলি চাকরি দেওয়া উচিত। এখানে তিনি ব্র্যাকেটে লিখছেন, ভারতীয় অর্থনীতির সেই ক্ষমতা এখুনি করার ক্ষমতা আছে, তিনি জানেন। তারপর তিনি আরো জানাচ্ছেন যে চাকরিটা যেন আটটা থেকে আটটা অব্দি মূলতঃ অফিসের কাজ হয়, যেখানে তাঁরা গুগল ও অন্যান্য কাজের সাইটে যেতে পেলেও ফেবু বা হোয়া করতে পারবেন না। এর ফলে আর কেউ পাথর ছোঁড়ার সুযোগ পাবেন না, কেউ দল পাকাতে পারবেন না, ভূস্বর্গ সুজলাং সুফলাং হয়ে উঠবে। এর তলায় দলে দলে জ্ঞানী ভারতীয়রা এসে বাহবা দিচ্ছেন এবং আরো আরো সাজেশন দিয়ে চলেছেন। এঁরা কিন্তু কেউ জমি বা মেয়ের সন্ধানে থাকা পাপী নন, বরং বেশ মিশনারি স্পিরিটে আছেন দেখলাম। দেশের প্রতি প্রচুর ভালোবাসা, কৃষ্ণার্জুনে প্রচুর আস্থা।
  • Ela | ১৫ আগস্ট ২০১৯ ১৮:৪৮415983
  • রিসেশান কই? এভারেস্টে ওঠার তো ভালই খরচ শুনেছি, এত দলে দলে লোক লাইন দিচ্ছে যখন, তখন মোটেও রিসেশন নাই, সব অপপ্রচার।

    @ব্রতীনদা, আপনাকেও রাখীপূর্ণিমার শুভেচ্ছা জানাই।
  • | ১৫ আগস্ট ২০১৯ ১৮:৪০415982
  • কেন ভারতবর্ষে।
    মোদি আর অমিত শাহ ছাড়া সবাই তে দেশের
    " প্রকৃত গ্রোথ" হাড়েহাড়ে টের পাচ্ছে
  • বেঙ্গলী | ১৫ আগস্ট ২০১৯ ১৮:৩৩415980
  • কোথায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত