এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৬ আগস্ট ২০১৯ ০১:৩৩416040
  • ৩৭০ নিয়ে দিদির পক্ষে কিছু বলা খুবই মুশকিল। এমনিতেই আদ্ধেক দল অন্যদিকে পা বাড়িয়েই আছে। পার্লামেন্টে বিরুদ্ধে ভোট দেওয়ার সাহসটাও দেখালোনা। এখন এসব নিয়ে মুখ খুললেই দেশোদ্রোহী তকমা দিয়ে দেবে। পিকে নিস্চই বারণ করে দিয়েছে; তাছাড়া পিকে নিজে যথেস্ট চাড্ডী।
  • অর্জুন | ১৬ আগস্ট ২০১৯ ০১:২৮416038
  • ব বাবু, আপনার যাকে মন চাইবে তাকেই শুভেচ্ছা জানাবেন। ওটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি আপনাকে উদ্দেশ্য করে বলিওনি।

    শুভ রাত্রি
  • | ১৬ আগস্ট ২০১৯ ০১:২৮416039
  • ব,হ‍্যা়ঁ শিয়োর। ব্ল্যাঙ্কি কিন্তু লাসায় ব্লক চেন মতে সিকিওর্ড বিবাহ করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটলড। ও অতীশ দীপঙ্কর এর অশরীরি আত্মার কাঁধে চেপে মাঝে মাঝে নৈহাটি অব্দি মর্নিং ওয়াক করে যায়।
  • Ishan | ১৬ আগস্ট ২০১৯ ০১:১৪416037
  • এইটা একক দারুণ দিয়েছে। :-)
  • একক | ১৬ আগস্ট ২০১৯ ০০:৫৯416035
  • মানে, এখন ইন্ডিয়ানদের যা মেন্টালিটি : তোমার কাছে কেও যদি ক্রনিক ব্যাথা নিয়ে আসে এবং তুমি তাকে অজ্ঞান করে কিডনি বেচে দাও ; সে জ্ঞান ফেরার পর লাফিয়ে উঠে তোমাকে থ্যাংকস দেবে এবং ফেবুতে স্টাটাস দেবে যে ; কোনো ডাক্তার ব্যাথা সারাতে পারেনি, একজন তো তবু সাহস করে কিডনি উড়িয়ে দিলো !!!
  • অর্জুন | ১৬ আগস্ট ২০১৯ ০০:৫৯416036
  • পরাঞ্জয় গুহঠাকুরতার বইয়ের লিঙ্কের জন্যে ধন্যবাদ, আমি অবশ্য ওর টিভিতে উপস্থিতির কথা বলেছি।

    রাম রাম আদিক, একদম ঠিক বলেছেন। ৩৭০ ধারা নিয়ে সবাই ডিভাইডেড। দিদির মন ও মতি বোঝা মুশকিল। কোন কাগজে হেডলাইন দেখলাম উনি বলেছেন কাশ্মীর সমস্যা ওর ওপর ছেড়ে দেওয়া হোক।

    ৩৭০ ধারা বিলুপ্তি নিয়ে বড়সড় কোনো প্রতিবাদ দেখলাম না।
  • একক | ১৬ আগস্ট ২০১৯ ০০:৫২416034
  • আমার ওরকম সকলেই মারকুটে চাড্ডি মনে হয়না। এক গুজ্জু ফ্যামিলির কথা বলি। নেহাত ভালোমানুষ বললে কম বলা হয়। হাজব্যান্ডের চাকরি গ্যাছে। সিনিয়র পোস্টে ছিলেন, আর পাওয়ার বয়েস নেই। ওয়াইফের চাকরি আছে। তার মধ্যে ফ্ল্যাটের লোন। অসুস্থ ইন ল্যয। ছেলেটা টুয়েলভ এ। আমি বললুম চারপাশের অবস্থা এরকম কেন মনে হয় আপনার ? ভদ্রলোক বললেন : উই নিড আ স্ট্রং গভমেন্ট !!

    বোঝো !

    একটা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অশিক্ষা এবং প্রশ্নহীন আনুগত্য ঢোকানো হয়েছে শিক্ষাব্যবস্থা নামক বালবাজারির মাধ্যমে। চাড্ডিরা তার ফায়দা তুলছে মাত্র।
  • র২হ | ১৬ আগস্ট ২০১৯ ০০:৪৩416033
  • কিছু মিস হচ্ছে, কোথাও কিছু বুঝতে ভুল হচ্ছে - এটা আমারও মনে হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ অন্তর্গতভাবে চাড্ডিত্বপ্রবন, সেসব ঠিক আছে। কিন্তু টাকাকড়ির ব্যাপারটা গোলমেলে। আফিমগেলা ফেজ থেকে যাবে সেটাও ঠিক। বিপদে পড়লেও রিয়েলাইজেশন হবে বলে মনে হয় না, কারন ওই কালচার সেট হয়ে যাচ্ছে। সরকার দায় নেবে কেন, সরকার শুধু যুদ্ধ করবে, বাকি ডগ ইট ডগ, এরকম।

    স্কুল হাসপাতাল সব গরীব মধ্যবিত্ত বড়লোকের আলাদা হয়েই গেল।
  • pi | ১৬ আগস্ট ২০১৯ ০০:৩৫416032
  • ওদিকে সিজিদ্দার গুমনামী কেসে ( ছবিতে কিন্তু একক বলার পরে দেখলাম, সত্যি সিকি সিকি লাগছে!) অনুজ ধরের মত চাড্ডিদের সংগে মাখামাখি আর কিছু পোস্টের ভাবগতিক বিশেষ সুবিধের ঠেকছেনা। সিজিদ্দাও কি...?
  • pi | ১৬ আগস্ট ২০১৯ ০০:৩০416030
  • সোশ্যাল সিকিওরিটি, জব সিকিওরিটি কতটা আর কেন গুরুত্বপূর্ণ, বিরোধী কি এক্টিভিস্টরা যদি সেই নিয়ে কিছু সচেতনতা তৈরি করে মাস স্কেলে জনতার ওপিনিয়ন তৈরি করে কিছু সোরগোল ফেলতে পারতেন!!
    লোকে তো কানা মামাতেই অভ্যস্ত হয়ে পড়ছে!
  • রামরাম আদিক | ১৬ আগস্ট ২০১৯ ০০:৩০416031
  • গতকাল পাড়ায় সিপিএমের মিছিল গেল। 370 এর বিরোধিতায়।
    ক্ষীণ মিছিল, জন্য কতেক রোগা কালো লোক।
    দিল্লিতে, কলকাতায় ও অন্যত্র মিছিল হচ্ছে দেখলাম।

    প্রশ্নটা হলো, তৃন র তো মিছিল বের করার শক্তি আছে, পালিত ও কমিটেড বুদ্ধিজীবি আছে বেশ কিছু। কোনো নড়াচড়া নেই কেন। বিবৃতি নেই কেন?
    পার্লানেন্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাগ রাখার মতন সোচ্চার এম পিও আছেন। 370 নিয়ে বলার হিম্মত নেই কেন?

    খবরে প্রকাশ, তিনশো সত্তরের বিলুপ্তির দিন দিদি বলিউডি কাজল কে জন্মদিনের শুভেচছা জানিয়ে একটি ট্যুইট করেন। পরেও যা বক্তব্য সেগুলোও দায়সারা।

    অবশ্য কেউ কেউ মনে করেন উনিই নাকি বিজেপিকে ফাইট দিচ্ছেন।

    ওনার এম পি দের ফাইট দেওয়ার একটা হেবি স্টাইল। তা হলে কোন পক্ষে ভোট না দিয়ে কক্ষ ত্যাগ করা। এতে নাকি হেবি প্রতিবাদ হয়।
  • একক | ১৬ আগস্ট ২০১৯ ০০:২৬416029
  • আই এম নট মাচ হোপফুল। মোদী থেকে যাবে আগামী বিশবছর এরকম আদৌ ভাবছিনা কিন্তু মনে হচ্ছে মোদী থাকুক বা না থাকুক, এই আফিম গেলা ফেজটা থেকে যাবে। যুবসমাজ, তারপর এখন যারা সদ্য কাজ খুঁজছে তারা মিড্ এজে না পৌঁছনো অবধি, সোশ্যাল সিকিউরিটির কথা -জব সিকিউরিটির কথা এগুলো একটা লং পিরিয়ডের জন্যে নো নো হয়ে গ্যালো।
  • pi | ১৬ আগস্ট ২০১৯ ০০:২৩416027
  • না বলে আর পারা গেল না। পরঞ্জয় গুহ ঠাকুরতা সুপার এক্টিভ৷ একের পর এক বই বের করছেন। রাফালে নিয়ে বই ও ওঁ্র উদ্যোগ।
  • | ১৬ আগস্ট ২০১৯ ০০:২১416026
  • বিসএনএল র ১লক্ষ ৭৬ হাজার কর্মীর রাফলি ১/৩ ছাঁটাই হচ্ছেন
  • অর্জুন | ১৬ আগস্ট ২০১৯ ০০:২০416025
  • ভেটেরেন জার্নালিস্টদের মধ্যে পরাঞ্জয় গুহ ঠাকুরতা নিশ্চয় আছেন এখনো! খুব সুন্দর অ্যানালিসিস করতেন। ওকে আর দেখাই যায়না।
  • pi | ১৬ আগস্ট ২০১৯ ০০:১৮416024
  • একক, হ্যাঁ।৷ আর এটা এই ভোটে এদের এই হেতু খারাপ না করার একটা কারণ বলেও মনে হয়। নইলে ওই হাইপারন্যাশানালিজম দিয়ে নির্বাচনী বৈতরণী এত তরতরিয়ে পেরিয়ে যেতে পারত না, হাতে সবার সত্যি হারিকেন ধরানো হলে। এটা আমার ধারণা। শাইনিং ইন্ডিয়া কিন্তু ভুক্তভোগীরা খায়নি, লাথিয়ে ভাগিয়েছিল। জনতাকে যতই ছাগল ভেবে মনে করিনা কেন, নিজেদের ভাঁড়ে মা ভবানী হলেও নিজেদের পায়ে কুড়ুল মেরে এদের ফেরাল, শুধু ওই হাউ'জ জোশের বশে, এতে কিছু তো মিস করছি মনে হয়। এইসব জব কোথায় নথিভুক্ত হচ্ছে, কোন হিসেবে এদের পাওয়া যাবে জানিনা। সে হিসেব সরকার স্পষ্ট করে দেয়না কেন, সেটাতেও ধাঁধা লাগে।৷ তবে এই অটোমোবাইল টেলিকমে যে হারে ছাঁটাই হচ্ছে/হবে শুনছি, এবার জনার্দন জনতার মতামতের কী অবস্থা ও অবস্থান হয়, কিছুদিন বাদে দেখার।
  • | ১৬ আগস্ট ২০১৯ ০০:১৫416023
  • একক, নেহাত আমি এখন ইটি পড়ি না আর এনডিটিভি প্রফিট দেখি না। নাহলে জান কবুল করে লড়ে যেতাম
  • | ১৬ আগস্ট ২০১৯ ০০:০৯416022
  • শুভরাত্রি
  • একক | ১৬ আগস্ট ২০১৯ ০০:০৮416021
  • এই ইকোনোমিটা আদতে আমার মা এর ভাষায় হলো : "কেও বসে নেই !! " বলেই তেরো সেকেন্ডের মধ্যে ব্যাজার মুখ করে "কিন্তু মানুষের অবস্থা খুউউব খারাপ " ...... :)))))
  • | ১৬ আগস্ট ২০১৯ ০০:০৪416018
  • অর্জুন বাবু যদি একটু খেয়াল করেন তবে দেখবেন আমার লিস্ট এ সবাই মহিলা।

    কাজেই উদারতার প্রশ্ন ই নেই।
  • একক | ১৬ আগস্ট ২০১৯ ০০:০৪416019
  • জব জেনারেট হচ্ছে তো। কাতারে কাতারে মাইক্রো সার্ভিস চাদ্দিকে। প্রচুর হাইপারলোকাল পয়েন্ট গ্রো করেছে। শুধু সরকারি বলে নয়, সেটা তো বাঁধের জল ছাড়ার মতো মাঝে মাঝে দেখা দেয় ; প্রাইভেট এও জব সিকিউরিটির বালাইবিহীন প্রচুর জব গ্রো করেছে। লোকে বিগ ইনভেস্টমেন্ট করছেনা কিন্তু মাইক্রোকনসাম্পশন বেড়েছে বলেই মনে হয় ওই ওই সংক্রান্ত সার্ভিসের বাড়বাড়ন্ত দেখে।
  • অর্জুন | ১৬ আগস্ট ২০১৯ ০০:০৪416020
  • বড্ড কম্পলিকেটেড ব্যাপার স্যাপার @এলেবেলে
  • | ১৬ আগস্ট ২০১৯ ০০:০২416017
  • ইয়ে মানে আমি এখনো ঠিক সিপিএম হতে পারি নি।
    আন্টি বিজেপি আন্টি কংগ্রেস আন্টি তৃণ।

    কোথায় যে যাই??
  • অর্জুন | ১৬ আগস্ট ২০১৯ ০০:০১416016
  • শুভেচ্ছার ক্ষেত্রে মানুষ বোধহয় মানুষকে একটু উদার হতে হয়।

    ভাটির সকলকে আমার রাখী পূর্ণিমার শুভেচ্ছা, পক্ষে, বিপক্ষে, যারা আমায় উত্যক্ত করেন, এখানে অস্তিত্ব সংকটে ফেলেন আবার যারা আশ্বাস দেন, পাশে থাকেন।

    আমি শুভেচ্ছার ক্ষেত্রে সিলেক্টিভ হওয়ার বিপক্ষে।
  • এলেবেলে | ১৫ আগস্ট ২০১৯ ২৩:৫৭416015
  • @অর্জুন, আসলে কবি (খ) বলতে চেয়েছেন এসেম সিপিএম নন। ওঁর সঙ্গে পিটির খুনসুটি গুরুর পাতায় কিংবদন্তীর মর্যাদা পেয়েছে। পৃথিবীর হেন বিষয় নেই যে ব্যাপারে উনি বাণী বিলোতে বাকি রেখেছেন। শুধু সিপিএমের নয়া অবতারে এই মরা গাঙে কতটা জোয়ার তুলতে সক্ষম তা দেখতে আমরা সবাই হা পিত্যেশ বসে আছি। হলে আমাদের প্রত্যেকের কাছে তা পরম পাওনা ও চরম পুলকের বিষয় হবে বটেক।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ২৩:৫৬416014
  • আহা! 'আপ্যায়ন' র কপিরাইট তো আপনার আর উনি 'স্থল' সাজেস্ট করার আগেই তো আমি তা বসিয়েছি। উধার হ্যায় আপকা পাস!

    গুলজার, রাখীর শুভেচ্ছা তো অনেককাল বন্ধ।
  • | ১৫ আগস্ট ২০১৯ ২৩:৫৫416013
  • বেধি দা একদিন আড্ডা দিতে বসবে কিনা বলো?????
  • | ১৫ আগস্ট ২০১৯ ২৩:৫৪416012
  • ইয়ে মানে আমি প্রতিবার ই লিস্ট বানাই আর অবধারিত ভাবে কিছু নাম বাদ পড়ে। গুরুর পুরোনো লোকেরা জানে।
  • এলেবেলে | ১৫ আগস্ট ২০১৯ ২৩:৫২416011
  • আ মোলো যা! আদিখ্যেতা দ্যাকো সকলের। বলি রাখির শুভেচ্ছা পাবে গুলজার। আমি পাওয়ার কে?

    @অর্জুন, খুবই দুঃখ পেলাম। রা আ 'স্থান' কেটে 'স্থল' লিখল বলে বুঝে ফেল্লেন আফনের সঙ্গে লেংথ-লাইনে মিলবে, আর আমি যে আপ্যায়ন কতাটা লিখলাম, আমারটা নো বল? এ ভারি অন্যায়। আফনের মৃণাল সম্পর্কিত পরের মন্তব্যটি কবে পাওয়া যেতে পারে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত