এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ১৬ আগস্ট ২০১৯ ০৮:৩১416100
  • ৪৩ এর দুর্ভিক্ষ পুরো undocumented সেটা বলছি না। কিন্তু সেভাবে ফাইনাল নম্বর কি কোনো সরকারি সূত্র থেকে সেভাবে পাওয়া যায় ? অমর্ত্য সেন এর ২৭-৩০ লক্ষ সংখ্যা টা একটা স্পেকুলেশন বেসড মনে হয়। কয়েকটা ভাল ডকুমেন্টেড জায়গার স্যাম্পল নিয়ে সেটাকে একটা ওয়াইড এরিয়া কার্ভ এ প্রজেকশন করা হয় যেগুলোতে হয়তো ডকুমেন্টেড করা যায়নি, সেই স্ট্যাটিসটিকাল মেথড এই।

    ফলে ফাইনাল নম্বর ওনার ফিগারের কাছাকাছি হতেও পারে, আবার নাও হতে পারে, কন্ফার্ম করার কোনো উপায় নেই।
  • T | ১৬ আগস্ট ২০১৯ ০৮:৩০416099
  • রোজা লুক্সেমবার্গ নিয়ে এইরম চটুল রসিকতার জন্য ন্যাড়াদাকে ধিক্কার। ;)

    ও হ্যাঁ, ডিসিকেও ধিক্কার।
  • dc | ১৬ আগস্ট ২০১৯ ০৮:০১416098
  • দাদু কি তখন রোজা জানেমান গানটা গেয়েছিলেন?
  • বেঙ্গলী | ১৬ আগস্ট ২০১৯ ০৭:৫৯416097
  • চলচিত্তচঞ্চরী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। আজও কতরকম জায়গায়, সামনাসামনি বা ভার্চুয়ালি চলচিত্তচঞ্চরীর চরিত্ররা পাতা থেকে উঠে এসে কথা বলে যায়।
  • ন্যাড়া | ১৬ আগস্ট ২০১৯ ০৭:৫২416096
  • আমি কি আজকের সিপিয়েম? ১৯১২ সালে ফ্ল্যামবয়েন্স জাহাজে চেপে আমার ছোটদাদু যখন ইউরোপে যান, তখন একটা অভিজাত পেলিক্যান কলম কিনেছিলেন। সেই কলম দিয়ে রোজা লুক্সেমবার্গ দাদুর দাস ক্যাপিটালে সইও করেছিলেন। রোজামাসীকে আমি জিগেস করেছিলাম, "তোমার অমন কুলীন মঁ ব্লাঁ থাকতে পেলিক্যান কলমে সই করলে কেন?" রোজামাসী বলেছিল, "দাস ক্যপিটাল যেরকম এলিট বই, পেলিক্যান তেমন এলিট কলম। তাই ওদের একটু এলিট সংসর্গ করিয়ে দিলাম।" সে থেকে আমি সিপিয়েম।
  • Ishan | ১৬ আগস্ট ২০১৯ ০৭:৫১416095
  • ১৭৭০ সালের দুর্ভিক্ষে ১ কোটি লোক মারা গিয়েছিলেন। সূত্র শিবনাথ শাস্ত্রী।

    ১৯৪৩ এর মন্বন্তরে ২৭ থেকে ৩০ লাখ। সূত্র অমর্ত্য সেন।

    ফলে খুব আনডকুমেন্টেড কিছু এমন না।
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৭:৪৮416094
  • সুকুমার রায় ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন। আস্তে আস্তে আরো বোঝা যাবে।
    (সত্যি কথা বলতে কী, ছোটোবেলা আবোলতাবোল যখন প্রথম পড়লাম, একটুও ভালো লাগে নি। পরে বড় হয়ে এই তখন ক্লাস সেভেন এইটে পড়ি, চলচিত্তচঞ্চরি পড়লাম, সেই থেকে আটকিয়ে গেলাম। ঃ-) )
  • dc | ১৬ আগস্ট ২০১৯ ০৭:৪৪416093
  • "খোল তলোয়ার" এই হুঙ্কার এর উত্তরে "দাঁড়া, দেখছিস না বকলস আটকিয়ে গেছে? "

    সক্কালবেলা হঠাত এটা পড়ে কেমন সনদেহ হলো। সুকুমার সত্যি সত্যি ছোটদের জন্যই লিখতেন তো?
  • | ১৬ আগস্ট ২০১৯ ০৭:৪০416092
  • স্কুল বিদ্যামন্দির কলেজ সব গুলো গ্রুপের আমি ই আডমিন।
    " ভালো মানুষ" পেয়ে বিভিন্ন গ্রুপের সব গেট টুগেদার আমাকই আউটসোর্স করে।সেখানে ভেনু থেকে শুরু করে কী কী ক প্লেট করে হবে, কে বিয়ার কে স্কচ এমন কি কার ছেলে মাটন খায় না সব দায়িত্ব আমার
  • Amit | ১৬ আগস্ট ২০১৯ ০৭:৩৯416091
  • যারা জেতে, তারাই ইতিহাস লেখে। জার্মানি হেরে গেছে, তাই আমরা হলোকাস্ট সম্মন্ধে জানি সব আমেরিকান বা ব্রিটিশ ভার্সন এ। চীন সে রকম ভাবে হারে নি, তাই জানা যায়না, রাশিয়া থেকে ডিফেক্টের রা ওয়েস্ট এ পালিয়ে না এলে সাইবেরিয়া তে কত লোক মরেছে সেটা যেন যেত না। ইন্ডিয়া থেকে ব্রিটিশ রা না গেলে জানা যেত না ৪৩ র ফ্যামিনে এ কত লোক মরেছিল, এখনো জাস্ট একটা আন্দাজ পাওয়া যায়। ১৯৪৭ এর দেশ ভাগে কোথায় ঠিক কত লোক মরেছিল, সেটাও সবই ভাসা ভাসা, কারণ এক্সাক্ট সংখ্যা ভারত, পাকিস্তান বা বাংলাদেশ সবার কাছেই অস্স্বস্তিকর।

    এখন যেমন জানা যায়না আমেরিকা ইরাকে ঠিক কত নিরীহ লোক কে মেরেছে বা আফগানিস্তানে। আগামী ৫০-১০০ বছরে যদি এমেরিকার হাল খারাপ হয় বেজায়, তখন যারা জিতবে, তখন সব কবর খুঁড়ে বার করবে আবার।

    সব ই বড়ো দের পাওয়ার গেম। আমরা তো জাস্ট উলুখাগড়া।
  • aranya | ১৬ আগস্ট ২০১৯ ০৭:৩৮416090
  • ন্যাড়াও সিপুয়েম, শুধু ব্রতীন আর sm-এর লাল জার্সি পরা বাকী। তারপর-ই সূর্য পৃথিবীর চারপাশে ঘোরা শুরু করবে, কেসি পাল খুশী হবেন :-)
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৭:৩৭416089
  • অভ্যুকে ফিরে পেলে খুবই ভালো লাগবে।
  • aranya | ১৬ আগস্ট ২০১৯ ০৭:৩৫416087
  • গুরু-কে আম যৌথ পরিবার হিসাবে দেখি। বিভিন্ন কারণে পুরনো অনেকে ছেড়ে গেছিল, তারা ফিরে এলে ভাল লাগবে।
    যেমন ব্রতীন, কেসি আবার লিখতে শুরু করায় খুবই খুশী হয়েছি। সোসেন, ভাগী, 4Z, অরিজিৎ আরও যারা লিখত আগে, হগ্গলডিরে এ পাতায় আবার দেখার আশ :-)
  • ন্যাড়া | ১৬ আগস্ট ২০১৯ ০৭:৩৫416088
  • গরবসে বোলো হম সিপিয়েম হ্যায়। ওজ্জুনবাবু লাল সেলাম।
  • aranya | ১৬ আগস্ট ২০১৯ ০৭:৩০416086
  • বন্ধুত্ব জিনিসটা খুবই জরুরী একটা ব্যাপার, আমার কাছে। কারও সাথে হয়ত বহু বছর যোগাযোগ নেই, হঠাৎ দেখা/কথা হল, দেখলাম সম্পর্কে উষ্ণতা, আন্তরিকতা আগের মতই আছে, বড় ভাল লাগে।
  • Ela | ১৬ আগস্ট ২০১৯ ০৭:২৯416085
  • সেই। মাস প্রোডাকশন ইজ নেভার ক্লাস প্রোডাকশন।
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৭:২৭416084
  • আহা, নাটক জিনিসটা খুব ভালো। মহাভারতের অংশবিশেষ নিয়ে নাটক হলে তো আরোই ভালো। "খোল তলোয়ার" এই হুঙ্কার এর উত্তরে "দাঁড়া, দেখছিস না বকলস আটকিয়ে গেছে? " ---এইরকম নাটক হলে তো জমে ক্ষীর। ঃ-)
  • Tim | ১৬ আগস্ট ২০১৯ ০৭:২১416083
  • ভালো ব্রতীনদা ঃ-))
  • | ১৬ আগস্ট ২০১৯ ০৭:২০416082
  • ফর হোয়াট আই হ্যাভ আই হ্যাভ গন থ্রু, আই ডোন্ট বিলিভ ইন দিস কমিউনিটি শিট এনিমোর। আমার গুরুচন্ডালি একটা রিজনেবলি ইন্টারেস্টিং ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার এর রিজনেবলি ইন্টারেস্টিং বিগিনিং। ফেস বুক গ্রুপে হয়তো বড় কমিউনিটি আছে বাট নট রিয়েলি ইন্টারেস্টেড ইন জয়েনিং দ্যাট। আমি শালা শান্তিনিকেতন, বীরভূম, কমিউনিস্ট পার্টি, লেফ্টি গ্রুপ, ইউনি লেফ্টি গ্রুপ, কিছু সংক্রান্ত কোন গ্রুপ দেখলেই অ্যাভয়েড করি, পোসায় না। ইন ফ্যাক্ট লেখা লিখি ভালো ই লাগে বেশি কমিউনিটি চটকাতে হয় না বলে ঃ-)))) নাটক এই জন্যেই ছেড়ে দিয়েছি ঃ-)))) মহান কাজ কিসু না, কিন্তু আমার জেনেরালি মনে হয়েছে, অয়্ফেকশন জিনিস্টা অবজেক্টিভিটির ক্ষতি করে খানিকটা। মানে হোয়েন আই উইয়ার দ্য রিভিউয়ার'স হ্যাট। একটা লেখা বা একটা বইয়ের ভালো করে সমালোচনা করতে পারলাম ই না, যদি সেটা প্রিয় বন্ধু/বান্ধবীর থেকেও (তারা হয়তো তবু বুঝবে), প্রিয় পরিচিত হলে খুব ই চাপ। আর পোলিটিকাল প্রোপাগান্ডার কাজ করি না তা না, বিজেপির বিরুদ্ধে, কনজারভেটিজম এর বিরুদ্ধে, রেসিজম এর বিরুদ্ধে, শাসকের বা মেডিয়ার বুল শিটিং এর বিরুদ্ধে করেই থাকি, কিন্তু কোন পার্টির হয়ে বিশেষ কিসু বলতে ইচ্ছে করে না, নট হোয়েন আই হ্যাভ দ্য অ্যানালিস্ট হ্যাট। আর ব্যক্তিগত ভাবে আই হ্যাভ হ্যাড দ্য মোস্ট বোরিং লাইফ, জিরো অ্যাচিভমেন্টস, জিরো লার্নিং, সুতোরাং, নিজেকে নিয়ে স্টোরি করার মত কিসু নেই।

    এখন ফ্র্যাংক লি গুরুচন্ডালি তে আসার কোন কারণ খুঁজে পাই না, বই য়ের আলোচনা টা একটা কারণ ছিল, সেটা তো এখন বিশেষ নেই। আর একটা প্রবন্ধ লিখে বেরিয়ে গেলাম, কোন পার্টিসিপেশন করলাম না আলোচনায়, সেটা তো অন্যত্র ও করা যায়। এখন আসি অভ্যেসে। আর প্রবন্ধ ভালো বেরোলে সেটা পড়তে ইচ্ছে করে, সেতো সর্বত্রই সে কারণেই তক্কে তক্কে থাকি। আই হ্যাভ টু সে থো, যে কোনো পুরোনো আড্ডার মতই চমৎঅকার কিছু সময় কেটেছে, আর কিছু বন্ধুত্ত্ব তো হয়েছে, সারাজীবন ই থাকবে মানে না থাকলে খুব ই অবাক হব।

  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৭:১২416081
  • এলা,
    একেবারে জমিদারে জমিদারে রেষারেষির মতন হয়ে গেছে। আমরা সবাই লাঠিয়াল। চরদখলে চলেছি।
  • Ela | ১৬ আগস্ট ২০১৯ ০৭:১১416080
  • *প্রত্যাশিত
  • Ela | ১৬ আগস্ট ২০১৯ ০৭:০৯416077
  • এই অসম্ভব ফিউডাল সমাজব্যবস্থা আরও একটা কারণ যা প্রশ্ন তোলার পরিসরকে ছোট থেকে ক্রমাগত আরও ছোট করে চলেছে।

    সেদিন অফিসে বলছিলাম হিন্দি-পাকি ভাই ভাই, বর্ডার তুলে এক হয়ে যাওয়া উচিত ইত্যাদি (সবিস্তার লিখছি না কিন্তু গোদাভাবে এই ছিল প্রতিপাদ্য)। তাতে আমাকে কেউ কেউ সরাসরি বলল, তুমি কি কিছু খেয়ে (অ্যাজ ইন নেশা করে) অফিস এসেছ? তাতে স্বাভাবিক ভাবেই একটু তর্ক হল, আর প্রত্তশিতভাবেই ঘৃণা ছাড়া ওপক্ষে কোনও যুক্তি নেই, কিন্তু ঘৃণা এমন সর্বগ্রাসী যে গণভোটে হেরেই গেলাম।

    পেটে লাথ পড়লেও প্রতিশোধের আগুন পোয়াতে উত্তেজনা বেশি।
  • | ১৬ আগস্ট ২০১৯ ০৭:০৯416078
  • আরে টিম যে। কত দিন পরে এলে।দিনকাল কেমন কাটছে? হুচির কী খবর??
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৭:০৯416079
  • ব্রতীন,
    একটা ছেলে সেদিন আত্মহত্যা করল। সাতান্ন হাজার টাকা দিয়ে সেন্ট জেভিয়ার্সে ভর্তি হয়েছিল। মফ্স্বলের বাংলামাধ্যমের ছেলে, হাইফাই কলেজে একেবারেই মানিয়ে নিতে পারে নি। নোটে লিখে রেখে, গেছে সর্বনাশ হয়ে গেল, কিছুই ফেরত পাওয়া যাবে না।
  • | ১৬ আগস্ট ২০১৯ ০৭:০৭416074
  • সে দির সাথে ফোনে যোগাযোগ আছে। এখন জার্মানিি থেকে প্রকাশিত এক বাংলা ই ম্যাগাজিনপর এডিটর। সেই নিয়ে ব্যস্ত
  • Tim | ১৬ আগস্ট ২০১৯ ০৭:০৭416075
  • ব্রতীনদা শুদু মিচকে ফচকেই না, খুবই ফ্ল্যামবয়েন্ট। এমনকি কায়দা করে FOAT ও বলা যায়। ;-)
  • | ১৬ আগস্ট ২০১৯ ০৭:০৪416073
  • সিপিএম র আমলে শুধু লোকেদের( অনেক ক্ষেত্রেই অকর্মণ্য। শুধু কতটা মন দিয়ে
    পার্টি করেছে সেটা একমাত্র মাপকাঠি)স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তে ঢোকানো হতো।

    আজকাল শুনছি কলেজের এক একটা সীট টাকার বিনিময়ে বিকোয়। ১৫ কে থেকে ৫০ কে সাবজেক্ট
    অনুযায়ী।

    কী দিনকাল
    এলো!!!
  • muhaha | ১৬ আগস্ট ২০১৯ ০৭:০৩416072


  • | ১৬ আগস্ট ২০১৯ ০৭:০১416071
  • আমি ও সকলকে ই মিস ক‍রি। কিন্তু কোন সাইটের পক্ষেই বিগ হ‍্যাপি ফ‍্যামিলি এমনকি বিগ আনহ‍্যাপি ফ‍্যামিলি ও থাকা সম্ভব না, লোকজন আসবে যাবে, যারা আছে তাদের সে কি আপনাদের কোন কাজ নেই দেখছি বলে যাবে, এইটাই ভবিতব্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত