এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২০ আগস্ট ২০১৯ ১০:০৮416550
  • ডাগর আঁখি, পিছন সারি, শামুক তাহার রানার
    বৈরাগী প্রেম দুইটি দিনের, উপচে ওঠে ভাঁড়ার
    রাঘববোয়াল হিসেব বাবদ নিদ্রাঘুমে হাই,
    মাছ ধরিতে যাই গো মোরা মাছ ধরিতে যাই।।
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ১০:০৩416549
  • এত সুন্দর করে গুছিয়ে লেখার জন্যে @smকে অভিনন্দন।
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ১০:০০416548
  • @lcm যে তথ্য দিলেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০০২ এর গুজরাত দাঙ্গার জন্যে দুঃস্বপ্নেও দায়ী করা যাচ্ছেনা।
  • র২হ | ২০ আগস্ট ২০১৯ ০৯:৫৩416547
  • বৃন্দা কারাতের এমনিতেই বড় বড় চোখ। ডাগর আঁখি যাকে বলে। এছাড়া কোন বক্তব্য নেই।

    ব্রতীনদা কই গেল?

    আবার মাধবী হঠাৎ কোথা থেকে এল ফাগুন দিনের স্রোতে/ এসে হেসেই বলে যাই যাই মনে পড়লো।
  • PT | ২০ আগস্ট ২০১৯ ০৯:৫০416546
  • "বাইরে থেকে সাপোর্ট করা মানেই তো ঐ সরকার এর ওই সময় সমস্ত কাজের ওপর সমর্থন আছে।"
    অসীম বোধহীন বক্তব্য!!
    "common minimum programme"-এর ভিত্তিতে সমর্থন ছিল।

    আর রাজ্যের কংগ্রেস বামেদের "শাস্তি" দেওয়ার জন্য তিনোকে সমর্থন দিতে গিয়ে নিজেদের সর্বনাশ করেছিল। সে সব ইতিহাস।
    অবিশ্যি ইতিহাস বোধহীনদের জন্য লেখা হয়না।
  • lcm | ২০ আগস্ট ২০১৯ ০৯:৪৯416545
  • তাহলে গান শোনো, সুরকার খৈয়াম মারা গেছেন, ভারি ভাল সব সুর দিয়েছেন, কল্লোলদা একটা টই খুলেছেন -

    হাজার রাহে মুড়কে দেখি

  • T | ২০ আগস্ট ২০১৯ ০৯:৪৪416544
  • উঁহু, শব্দটা 'আলোচোনা'। এইই চলে আশচে। ইদানীং আবার আমন্ত্রণমূলক।
  • Amit | ২০ আগস্ট ২০১৯ ০৯:৩১416543
  • ব্যাস। আলোচনা চেনা লুপে ঢুকে গেছে, এবার গড়গড় করে চলবে।

    গুরুর পাতায় এই এক মিরাক্কেল মাইরি, পুরো সেই অরণ্যদেব কেস। যে দেশে হোক, যে সাবজেক্ট হোক, যে মানুষ নিয়েই যে আলোচনা শুরু হোকনা কেন, সব ঘাট পেরিয়ে তার গঙ্গাযাত্রা সেই মমতা vs সিপিএম এ এসেই ঠেকে। কারোর ক্ষমতা নেই যে ঠেকাবে।
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ০৯:২৫416542
  • নেতাজী ভবনের অনুষ্ঠানের কার্ড বরাবর আসে আমাদের বাড়িতে। সময় থাকলে, শহরে রইলে যাইও। সেবার এসেছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। একদম পিছনের সারিতে দেখি বসে আছেন বিকাশ ভট্টাচার্য গোবেচারা মুখ করে। কৃষ্ণা বসু এসে তাকে অনুরোধ করলেন সামনে গিয়ে বসতে। এবারে হাইট। বিকাশ বাবুর উত্তর ' নাআআ। এখন আমাদের পিছনের সারিতে বসাই ভাল।' কৃষ্ণা বসু তাও দু, একবার অনুরোধ করলেন কিন্তু উনি সামনে এসে বসলেন না।

    ওখানে তো জোরে হাসাও সম্ভব না! ঃ-) ঃ-)
  • মানিক | ২০ আগস্ট ২০১৯ ০৯:১৮416541
  • এই তেহেলকা এক্সপোজারটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। একদমই নারদা কেসের ফটোকপি। শুধু তৃণমূলী নেতাদের বদলে বঙ্গারু লক্ষণ। সততার আস্ফালন তখন দর্শনীয় ছিল।
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ০৯:১৩416540
  • বিশ্ব বাংলার ধুতি, কুর্তা বুদ্ধদেব বাবুও পরেন। ভট্টাচার্য পরিবার ব. ব র প্রডাক্ট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। তারা নাকি ওখানকার প্রডাক্ট ছাড়া কিছু ব্যবহার করেনা।
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ০৯:১২416539
  • হাস্যকর! বামেরা এবং বামপন্থী ভাবাদর্শে বিশ্বাসী শিল্পী, লেখকরা (ভাবাদর্শই বটে ঃ-), সে দল অবশ্য বাম শিবির অনেকদিন ত্যাগ করেছে) কেন্দ্র থেকে পুরষ্কার এলেই বলে ককিয়ে উঠত 'যাদের হাতে রক্ত বয়েছে, সেই হাত থেকে পুরষ্কার নেব না' গোছের ........ তাহলে সেই '৮৪ র দাঙ্গায় যাদের হাতে রক্ত সেই তাদের সঙ্গে ২০০৪ এ কি করে বামেরা মিলল কি করে!, আবার ২০০৯ এ ডিভোর্স করে আবার লজ্জার মাথা খেয়ে ২০১৬ তে রিম্যারেজ হল!

    পরাঞ্জয় গুহঠাকুরতা বৃন্দা কারাটের একটা ইন্টার্ভিউয়ে এসব নিয়ে নানা প্রশ্ন করাতে বৃন্দা কারাটের চোখ বড় বড় করে কি আস্ফালন!

    স্যাচুরেশনেরও বোধহয় সীমা থাকা উচিত!

    ৩৪ বছরের বাম সন্ত্রাসের ইতিহাস নিয়ে তো অন্তত ৫-৬ খণ্ড এমনি লেখা যায়। টি এম সি'র উচিত এই প্রজেক্টে এবার হাত দেওয়া।

    বামেদের কন্ট্রিবিউশন হল আরও গরীব থাকো, পরকে দেখে হিংসেই জ্বলো, তার সর্বনাশ করো আর মিছিলে হাঁটো।
  • মানিক | ২০ আগস্ট ২০১৯ ০৯:১০416538
  • এলসিএম ঠিক বলেছেন। আমি উইকির ওপর নির্ভর করে ভুল তারিখ দিয়েছিলাম। মমতা ২০০১ এর পর আবার ২০০৩ এ বাজপেয়ীর ক্যাবিনেটে দপ্তরহীন মন্ত্রী হিসেবে ফেরত আসেন।

    আই স্ট্যান্ড কারেক্টেড।
  • T | ২০ আগস্ট ২০১৯ ০৯:০২416537
  • আমসন্দেশ মনে হয় :))
  • aranya | ২০ আগস্ট ২০১৯ ০৮:৫৭416536
  • সন্দেশ না আম - নাকি দুটো-ই?
  • T | ২০ আগস্ট ২০১৯ ০৮:৫৪416535
  • তাও তো মোদীর জন্য নিজের হাতে পছন্দ করা কুর্তাপাজামা সন্দেশ পাঠানোর মতন গোপন ব্যাপার কেউ বলছেই না।
  • lcm | ২০ আগস্ট ২০১৯ ০৮:৪৪416534
  • মানিক,
    ডেট গুলো ঠিক করে দিলাম।

    - Gujarat riot : started Feb 27, 2002 (Godhra train buring day)

    - Mamata Banerjee Railway Minister under Bajpatee govt during : 13 Oct 1999 - 15 Mar 2001.

    - In early 2001, after Tehelka's exposure of Operation West End, Mamata Banerjee walked out of the NDA cabinet and allied with the Congress Party.
  • sm | ২০ আগস্ট ২০১৯ ০৮:৩৩416533
  • সকাল বেলায় কি জোলাপ লাগবে?
    সংসদীয় গণতন্ত্র সরকার গঠন হয় সংখ্যার ওপর।তখন ইউপিএ সরকার কে অনধিক ষাট এমপি এ সাপ্লাই করেছিল বামেরা।
    সরকার দুম করে ফেলে দিলে, পুনঃনির্বাচিত হ আসতে সমস্যা হতেই পারে।
    ঠিক যেমন পব তে একবার সরকার থেকে চলে গিয়ে ভিজিটিং কার্ড হয়ে গেছে,বামেরা।
    কিন্তু বদমায়েশি যাবে কোথায়?
    বাইরে থেকে সাপোর্ট করা মানেই তো ঐ সরকার এর ওই সময় সমস্ত কাজের ওপর সমর্থন আছে।এটা বিরাট কিছু শিশি, বোতল ব্যাপার নয়।
    ইউপিয়ে,ছাড়াও কেন্দ্রে দোস্তি রাজ্যে কুস্তি চালিয়ে গেছে।
    রাজ্য কংগ্রেস কে অস্তিত্ব হিন করে তুলেছিল গোপনে কয়েক দশক ধরে কেন্দ্রে কংগ্রেস সাপোর্ট দিয়ে। সুতরাং জাতীয় কংগ্রেস এর কৃত জাতীয় পাপ গুলোর ভাগীদার বামেরা তো বটেই।
  • PT | ২০ আগস্ট ২০১৯ ০৮:১৬416532
  • এবার নির্বোধের ডেফিনিশন ঠিক করা দরকার।

    মন্ত্রীসভার মন্ত্রী আর বাইরে থেকে সমর্থনের ফারাক যারা বোঝে না তারা কেন যে রাজনৈতিক আলোচনায় যোগ দেয় কে জানে!!
    আর তিনটে রাজ্য থেকে সাংসদ জিতেছিল যে পার্টি তারা সমর্থন তুলে নেওয়ার জন্য একটা সর্বভারতীয় দল বিজেপির কাছে হেরে গেল। কি রাজনৈতিক বোধ!! কি গভীর বাণী!!
  • sm | ২০ আগস্ট ২০১৯ ০৮:০৮416531
  • মানিক এর কথামত বাজপেয়ী মন্ত্রী সভায় কি কি সিদ্ধান্ত হয়েছিল?
    আর তাতে কি ভাবে মমতা দায়ী ছিলেন?
    ইউ পি এ সরকার কে সিপিএম তথা বামেরা সাপোর্ট করতো।তা,ওই সরকারের সমস্ত পাপের ভাগীদার বামেরা?
    যতো দুর্দান্ত স্ক্যাম গুলো হয়েছে,সবেতে বামেদের সায় ছিলো?
    এসব আট ভাট আবার শুরু হয়েছে।
    বরঞ্চ নিউক্লিয়ার ইস্যু তে সরকার ফেলে দিয়ে,বিজেপি তথা এন ডি এ আসার পথ প্রস্তুত করেছে বামেরা।
  • মানিক | ২০ আগস্ট ২০১৯ ০৭:৫৯416530
  • অর্জুনবাবু, আপনি কাকে নিয়ে কি লিখবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। সংবিধানমতে মমতা ব্যানার্জী গুজরাট দাঙ্গায় বাজপেয়ী মন্ত্রিসভার সিদ্ধান্তের শরিক ও সমঅংশভাগী। সংবিধান বামেদের লেখা নয়।

    এগুলো ফ্যাক্ট। আপনার অপিনিয়নের ব্যাপার নয়। তারপর আপনি বলতেই পারেন সংবিধানে কি আছে তাতে আপনার কিছু যায় আসে না।
  • aranya | ২০ আগস্ট ২০১৯ ০৬:৪৪416529
  • চারু মজুমদার-এর জন্ম শতবর্ষ, কবি বীরেন চাটুজ্জে-র ও। কিছু লেখা এলে ভাল লাগত।
    কল্লোল-দা একটা টই খুলেছেন দেখলাম
  • T | ২০ আগস্ট ২০১৯ ০৬:১৬416528
  • ওরে বাবা। আবার প্রবন্ধ! মানে ওই লাইনের পর লাইন ধরে শুদু এ ওর মাসি কিংবা সে তার পিসে বা যাত্রীবেড়ালের জাহাজে ইঁদুরের বিবরণ ! ওঁকস।
  • চারুবাবু | ২০ আগস্ট ২০১৯ ০৫:২৬416527
  • বৈপ্লবিক প্রভাত! যাই কামানের ফরমাশ দিয়ে আসি।
  • Du | ২০ আগস্ট ২০১৯ ০২:৩৩416526
  • অবশ্য আমার এই জানতে চাওয়াটাও সিপিএমের দোষের লিস্টে সংযোজিত হবে এ নিয়ে নিশ্চিত।
  • Du | ২০ আগস্ট ২০১৯ ০২:২৯416525
  • খারাপ ভালো কিছুই তো আশা করিনি। আক্রোশে যা খুশি তাই এর মানেটা বুঝতে চাইছিলাম।
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ০২:১৯416524
  • বাংলায় এইরকম সিভি আর খুব কম রাজনীতিবিদের আছে। তাও পুরোটা এখানে দেওয়া নেই।
  • lcm | ২০ আগস্ট ২০১৯ ০২:১৭416523
  • 1992 Dec : Babri Masjid demolition
    1991-1996 : PV Narasimha Rao PM under INC
    1991-1993 : Mamata Banerjee Union Minister of State for Youth Affairs and Sports under INC govt with PM Narasimha Rao
    1999-2001 : Mamata Banerjee Railway Minister under BJP PM Bajpayee
    2009-2011 : Mamata Banerjee Railway Minister under INC PM Manmohan Singh
    2011-now : Mamata Banerjee CM of West Bengal with TMC
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ০২:১০416522
  • আগের থেকেই বা ভাবছেন কেন, খারাপ কিছু লিখব! সহানুভূতি নিয়েও লিখতে পারি, এত কালের পরিচয় ! ঃ-) ঃ-)
  • Du | ২০ আগস্ট ২০১৯ ০২:০০416521
  • ৮৪তে নেই সুতরাং সারদায়ও নেই এটা বুঝে গেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত