এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মানিক | ২২ আগস্ট ২০১৯ ১৯:৩৭416671
  • এসএম, আপনি যে অতি অভদ্র লোক সেটা নিয়ে আমার কোনই সন্দেহ নেই। কোনটা বাজে বকা সেটা ঠিক করার ঠিকাদারী নিজে থেকে নিয়ে নেওয়া ভদ্রোজনচিত ব্যবহার নয়।

    তৃণমূল দল হিসেবে কি করবে সেটা অবশ্যই তেনার ব্যাপার। কিন্তু কি করলে রাজ্যের ভাল হবে সেটা সকলের ব্যাপার। আরো, তৃণমূল ভোট চাইছে যে সব কারণে, তার মধ্যে সাম্প্রদায়িকতার বিরোধীতা একটা। সেখানে, সুপ্রিমোর অসাম্প্রদায়িক ক্রেডেনশিয়াল দেখার কারণ আছে।
  • dc | ২২ আগস্ট ২০১৯ ১৯:৩৪416669
  • আমি তো জানতাম সিএমডিএ মানে কলকাতার মানুষের দুর্গতির একশেষ।
  • sm | ২২ আগস্ট ২০১৯ ১৯:০৭416668
  • মানিক,প্রচন্ড বাজে বকলে,উত্তর দেওয়া মুশকিল হয়ে পড়ে।বিজেপি,নির্বাচনে জিতে আসা দল।স্বীকৃত দল।
    এন ডি এর প্রচুর শরিক রয়েছে।নীতিশ এর দল, রামবিলাস এর দল,শিব সেনা,এজিপি,এ আই ডি এম কে সবাই রয়েছে।
    সাম্প্রদায়িক বলে কেউ অস্পৃশ্য করে দেয় নি।
    আপনি ব্যক্তিগত ভাবে পরিত্যাগ করতেই পারেন।
    সুতরাং তৃণমূল কি করবে,সেটা দিদির দলের ডিসিশন।লোকে যদি দেখে,বিজেপির সঙ্গে সখ্যতার ফলে পেটে অন্ন ও চাকরি,বাসস্থান অপেক্ষাকৃত বেটার হচ্ছে,তো ভোট দেবে নয়তো দেবে না।
    এতো চুলকানির কি হলো?

    পিটি,এইমস হবার ইচ্ছে প্রিয়দার ছিলো।জীবিতাবস্থায় দেখে যেতে পারেন নি।
    গনি খানের কৃতিত্ব হলো,কলকাতায় প্রথম মেট্রো চালু করে দিয়েছেন আর দিদি পরবর্তী প্রজেক্ট গুলোতে বাজেট এলকেশন করেছেন।
    পরিভাষায় স্থিতিজাড্যতে গতি এনেছেন।
    আবার ক্রমশ গতি শ্লথ হচ্ছে,যদিও।
  • PT | ২২ আগস্ট ২০১৯ ১৮:৪৩416667
  • "গনি খান সিঙ্গল হান্ডেডলি কলকাতা মেট্রো রূপায়িত করেছিলেন।"
    এই ইতিহাসটা এক্কেবারে গোলমেলে। তিনি মাত্র বছর দুয়েক রেলমন্ত্রী ছিলেন আর মন্ত্রী হওয়ার আগেই মেট্রোর কাজ শুরু হয়েছিল। তার আগে ও পরে ground level-এ রকমারি ঝক্কি সামলেছিল বাম সরকার। CMDA-কে তখন লোকে "কাটছি মাটি দেখবি আয়" অথবা calcutta Mad Dog Association" ইত্যাদি বলে খিল্লি করত। তা সত্বেও বড় কোন সমস্যা হয়নি তিনোর সৃষ্টি না হওয়া পর্যন্ত।

    ইতিহাস আরেকটু ঘাঁটা প্রয়োজন। ১৯২১-এ নেওয়া সিদ্ধান্ত ৮০-র দশকে রূপায়িত হয়। তেমনি ২০১০-এই ঐসব মেট্রোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা ভাবার কোন কারণ নেইঃ
    একটা উদাহরণঃ
    Kolkata Metro Line 2 (Line 2 or East-West Corridor)
    The master plan had already identified the corridor way back in 1971........ In January 2004, Pacific Consultant International Group conducted a feasibility study for the line. The report proposed the route and tubular structures under the Hooghly River.
    A new organisation was formed known as Kolkata Metro Rail Corporation Limited (KMRC) which will be executing the operations of this Line thus starting the physical construction in 2009...... ইত্যাদি।
  • মানিক | ২২ আগস্ট ২০১৯ ১৮:২২416666
  • কেন্দ্রে বন্ধু সরকার খুব দরকারী হলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে ভাব করে নিলেই পারেন। ওনার তো আর সাম্প্রদায়িকতা নিয়ে খুঁত খুতুনি নেই।

    রামমন্দির ভাঙার পরে, বা গুজরাট দাঙ্গার পরেও উনি বিজেপি মন্ত্রিসভার ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন। সেটা নিয়ে মৌখিক দুঃখপ্রকাশও করেছেন বলে জানি না।
  • sm | ২২ আগস্ট ২০১৯ ১৭:২৮416665
  • 2010 সালে বুদ্ধ বাবুর বিজয় ঘন্টা বাজছে।এসময় রাজ্যের জন্য মেট্রো প্রকল্প
    না করতে দেওয়ার বা বাঁধা দেওয়ার মতোন কোমরের জোর ওনার সরকারের ছিল না।
  • sm | ২২ আগস্ট ২০১৯ ১৭:১৩416664
  • আরো লিংক দিতে পারি।গনি খান সিঙ্গল হান্ডেডলি কলকাতা মেট্রো রূপায়িত করেছিলেন।
    বর্তমানে যে পাঁচটা মেট্রো প্রজেক্ট এর কাজ চলছে,এটার ফান্ডিং মমতা রেল বাজেট এ করে গিয়েছিলেন।নতুবা এসব প্রজেক্ট দিনের আলোই দেখতো না।
    আর কেন্দ্রের নিষ্ক্রিয়তা উপমা এসেছে হানুর পোস্ট এর পরিপ্রেক্ষিতে।হানু বলতে চেয়েছেন কেন্দ্রে বন্ধু সরকার থাকলো কি না থাকলেও রাজ্যের কিছু মাত্র উন্নতির পরিবর্তন হয় না।
    এটা ঠিক নয়।কেন্দ্র উপকার করতে না পারুক অনেক প্রকল্প ঘন্ট করে দিতে পারে।
    প্রাপ্য অর্থ না পাওয়া থেকে বঞ্চিত করতে পারে।
  • PT | ২২ আগস্ট ২০১৯ ১৬:১৪416663
  • "He took active part"-১৯৮২-১৯৮৪-র মধ্যে? কথিত আছে যে দক্ষিণ রেলের প্রাপ্য অর্থ তুলে এনে মালদহে ঢেলেছিলেন। লিং নেই।

    "In 2010, the Railway Ministry announced plans"
    সেই সময়ে রাজ্যে কারা ছিল? অর্থাৎ কিনা রাজ্যে ও কেন্দ্রে সমমনস্ক দল (সব্বে UPA-এর সঙ্গে ঝগড়া হয়েছে) ক্ষমতায় থাকা জরুরী নয়।

    আগের জমানায় "কেন্দ্রের নিষ্ক্রিয়তা" ব্যাপক খিল্লির বিষয় ছিল!! আপনে শেষ পর্যন্ত তাকেই আশ্রয় কর্লেন?
  • অর্জুন | ২২ আগস্ট ২০১৯ ১২:৪৪416661
  • হিন্দু ধর্মের রিচ্যুয়ালগুলো বেশ অদ্ভুত! এগুলো ফেলাও যায়না, গেলাও যায়না। আবার এসব রিচ্যুয়ালের মধ্যে বর্ণ ভেদ আছে। ব্রাহ্মণদের জন্যে একরকম, অব্রাহ্মণদের জন্যে আরেক। এই রিচ্যুয়াল গুলো অনেকটা জাঁতাকলের মত। যে মুহূর্তে এসব করতে হয়, সেখান থেকে ড্রিফট করার সময় থাকেনা।
  • sm | ২২ আগস্ট ২০১৯ ১১:৫৮416660
  • In 2010, the Railway Ministry announced plans for the construction of five new metro lines and an extension of the existing North-South corridor. These new projects are:

    Salt Lake City - Howrah Maidan (East-West Metro Corridor)
    Joka - BBD Bagh
    Noapara - Barasat via Biman Bandar (Dum Dum Airport)
    Baranagar - Barrackpore
    New Garia - Biman Bandar (Dum Dum Airport)
    Extension of Line 1 from Dum Dum to Dakshineswar via নোয়াপাড়া

    এই সময় কে ছিল রেল মন্ত্রী ?
    বন্ধু সরকার না থাকলে, এসব করা সম্ভব হতো?
    বর্তমানে দেউড়ি পাঁচমা খনি কেন্দ্রের নিষ্ক্রিয়তায় ঝুলে আছে।
    বেঙ্গল কেমিক্যাল, বেসরকারি করা হবে, শোনা যাচ্ছে।
    বার্নপুর, আসানসোল এর শিল্প গুলির ভবিষ্যৎ সুতোয় ঝুলছে।
    এইমস এখনো হতে পারলো না।
    দিল্লি রোড এর কাজ ৮০ শতাংশ শেষ হয়েও, এখন খুব ধীর গতিতে এগোচ্ছে।
    যেকোন রাস্তা ঘাট বা রেল প্রজেক্ট থমকে যাচ্ছে, জমি অধিগ্রহণে সমস্যা এই বাহানায়।
    ৪৪ শতাংশ থেকে রাজ্য গুলির বাজেট বরাদ্দ ৩২ শতাংশ করা হবে শোনা যাচ্ছে।
    কেন্দ্রে বন্ধু সরকার না থাকলে, এমনি হাজারো সমিস্যে .।
  • sm | ২২ আগস্ট ২০১৯ ১১:২৬416659
  • পিটির জন্য,
    He took active part in introducing the Kolkata Metro Railway and Circular Railways in the city of Kolkata, and towards establishing the Malda Town railway station as one of the most important stations of the region. For his contributions, Choudhury is often respected as the architect of modern Malda.[2]
    https://en.wikipedia.org/wiki/A._B._A._Ghani_Khan_Choudhury
  • | ২২ আগস্ট ২০১৯ ১০:২৫416658
  • ডিসি, ঐ আর কি বিশ্বাস অবিশ্বাসের মাঝা মাঝি, মানে অবিশ্বাস এর দিকেই বেশি পাল্লাভারী ঃ-)))
  • Du | ২২ আগস্ট ২০১৯ ০৮:০০416657
  • শ্যমাবাবুর স্বপ্ন নিয়ে কোন টই নেই গুরুতে? যেগুলো প্রতিবছর রাউন্ড দেয়। দিয়ে থাকলে জানতে চাইতাম উনি শুধু কাশ্মীরের জন্য জান লড়ালেন কেন? বাংলা কি কিছু কম অবিচ্ছেদ্য অংশ ছিল ভারতের? মহাভারতে কি তার নাম ছিল না?
  • বেঙ্গলী | ২২ আগস্ট ২০১৯ ০৭:৪৭416656
  • তুফান (এখন কায়দা করে বলে উদিয়ানাভা তুফান এক্সপ্রেস, বাঙলাতেই) এবং কুরলায় চড়ে যথাক্রমে দুর্গাপুর এবং খড়গপুর অব্দি গেলেই বোঝা যায় কী বিষ জিনিস। বাবাগো! তুফান তো হাওড়া থেকে ব্যান্ডেল পৌঁছাতেই পারলে এক দেড় ঘন্টা দেরি করে নেয়। আবার রেলওয়ে গত একবছর ধরে ধারাবাহিকভাবে দার্জিলিং মেল নামক কুলীন ট্রেনটিকেও গাছে তোলার সফল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেরি করে, রাস্তা যখন তখন বদলে দিয়ে, লাইন এক্সটেন্ড করে, প্লাটফর্ম বদলে দিয়ে যা খুশি করে যাচ্ছে।
  • dc | ২২ আগস্ট ২০১৯ ০৭:৪১416655
  • Atoz, লিখবো ঃ-)

    খ দা, সিরিয়াসলি জিগ্যেস না করে পারলাম না, সোশ্যাল মিডিয়ার মরীচিকায় সত্যিই বিশ্বাস করো? আই মিন সিরিয়াসলি? আমার তো পুরো সোশ্যাল মিডিয়াটাই (হোয়া, ফেবু, টুইটার সব নিয়ে) স্রেফ একটা টাইমপাস ছাড়া কিছু মনে হয়না।
  • Atoz | ২২ আগস্ট ২০১৯ ০৭:৩৩416654
  • কুমুদির সেই রোমহর্ষক গল্পগুলোও অত্যন্ত মিস করি। কুমুদি, আর সেরকম লেখো না কেন?
  • Atoz | ২২ আগস্ট ২০১৯ ০৭:৩১416653
  • ডিসি, এশার আর পেনরোজ ভুলবেন না। সেই টইটা ঠেলে তুলুন। স্পন্টেনিয়াস সিমেট্রি ব্রেকিং এর লিংকটা খুঁজে পেলেই দেবেন কিন্তু। আগাম ধন্যবাদ।
  • Atoz | ২২ আগস্ট ২০১৯ ০৭:৩০416652
  • ব্রতীন না এলে ভাটিয়ালিতে সেরকম আলো-হাওয়া খেলে না। ব্রতীন হে, গেলে কই? বৃষ্টি তো থেমে গেছে শুনেছি, রোদও উঠেছে। তুমি গেলে কোথা?
  • | ২২ আগস্ট ২০১৯ ০৭:২২416651

  • ডিডি দাকে মিস করি, হ্যাঁ সত্যি ই করি। অনেক কেই করি, ব্রতীন এর সব কটা সম্ভাব্য লিস্টের সবাই কেই ঃ-)))) কিন্তু যাঁরা এসেছেন, এবং ভাটাচ্ছেন, তাঁরা এসেছেন বলেই তেমন যোগ্যতা নেই, বা দে নিড টু প্লে হার্ড টু গেট, এটা ভাবতে লাইরলাম। অনেকে চেচামেচি, কোলাহল এনগেজমেন্ট পসন্দ করেন না, শান্ত মানুষ সেটা অবশ্য ঠিকাছে, কি আর করব।

    সোশাল মেডিয়া আমাদের একটা মরীচিকা দিয়েছে, যে গণতন্ত্রে যেন আমরা পার্টিসিপেট করছি, যারা সেই মরীচিকা র মায়া কাটিয়ে ফেলেছেন, তাঁরা মহান। এই যেমন গুরুচন্ডালি আর মেডিয়া বুমের পরেকার ছোটো বড় পত্রিকায় তে লিখে লিখেই আমি রবিন সিং এর মত শেষ বয়সে শেষ পর্যন্ত সম্ভাবনাময় হয়ে উঠলাম তাতে কি গণতন্ত্র বা নাগরিক হিসেবে শক্তিশালী হলাম? বাল হলাম, কারো কোন উপকার হল, বাল হলঃ-)))) কিন্তু এর উল্টো দিকে তো হয় শ্মশান নয় কাশ্মীর নয় এন আর সি র কোর্ট ইম্পোজ্ড নীরবতা রাখতে হয়, কোনটাই কাম্য বোধ হচ্ছে নাঃ-))) এটা কে শুধুই পার্সোনাল বলে দেখা একটু কঠিন, সেখানেই কেস খেয়ে গেছি, যদিও সম্পূর্ণ অর্থহীন। কারণ সকলেই জানেন সমুখে পারাবার বলতে কেবল ই কমোডের কোলের কেলি সম্ভাবনা ঃ-)))
  • Atoz | ২২ আগস্ট ২০১৯ ০৭:১৮416650
  • ডিসি, একেবারেই তাই। শুধু স্থানকাল হলেই তো হবে না, স্থান-কাল-পাত্র হতে হবে। আইনস্টাইন এই পাত্র বাদ দিয়েই গন্ডগোল করেছেন। শুধু স্থানকাল দিয়ে করতে গিয়ে বিরাট মিসম্যাচ হয়েছে। (এসব গেরুয়াভক্তদের বলবেন না যেন, এক্ষুণি একটা ধুন্ধুমার লেগে যাবে ঃ-))
  • Atoz | ২২ আগস্ট ২০১৯ ০৭:১৬416649
  • এই যে পেয়েছি। "হ য ব র ল " তে ছিল( লেখাটা একটি মাস্টারপীস)।
    "কাক বলল, “পথ আবার যাবে কোথায়? যেখানকার পথ সেখানেই আছে। পথ কি আবার এদিক-ওদিক চরে বেড়ায়? না, দার্জিলিঙে হাওয়া খেতে যায়?”
    ঃ-)
  • dc | ২২ আগস্ট ২০১৯ ০৭:১৫416648
  • যে যেমনভাবে দেখেছেন আর কি। সবই তো অবসার্ভারের সৃষ্টি।
  • Atoz | ২২ আগস্ট ২০১৯ ০৭:০৯416647
  • কিন্তু আর একজন বলেছিল,
    "যেখানকার পথ সেখানেই আছে। পথ কি আর চলে বেড়ায় না দার্জিলিং এ হাওয়া খেতে যায়?" ঃ-)
  • ন্যাড়া | ২২ আগস্ট ২০১৯ ০৬:৫৭416646
  • "আমার বা যে কোনো অ্যাকটিভ ভাটুরে দের চাপে পুরোনো রা মুখ ফুটে কিছু কইতে পারছেন না" - তোমার ভয়ে আমি কথা কইতেই পারিনা। তবে সবই মেনে নিই কারণ খনু এই ডিসিপ্লিন। সকালে উঠে খালি পেটে, মুখে একটু চা গুঁজে কি না-গুঁজে, পায়জামা গুটিয়ে বসে ভাটে দুটো লম্বা পোস্ট না করে বাহ্যিতে বসে না যে বাঙালি তার প্রতি গভীর শ্রদ্ধা ছাড়া আর কী দিতে পারি!
  • dc | ২২ আগস্ট ২০১৯ ০৬:৫৬416645
  • "সব সমুদ্রই এক। এক মহাজলধির অংশ। এর গপ্প করার সাধ্য মানুষের নেই।"

    ভাল্লাগলো। যেমন বিলবো বলেছিল সব পথই এক পথ, সব পথই চলমান। বাড়ি থেকে বেরিয়েছো কি প্রশান্ত মহাসাগরের এক দ্বীপে গিয়ে উঠেছো। তবে সমুদ্রে ঝড়ের বর্ণনা অ্যালিস্টেয়ার ম্যাকলিন খুব ভালো লিখতেন, ওরকম বর্ণনা খুব বেশী পড়িনি।
  • Atoz | ২২ আগস্ট ২০১৯ ০৬:৩৪416644
  • ভিখারী না, রাঘব-বোয়াল ঃ-)
  • | ২২ আগস্ট ২০১৯ ০৬:৩৩416643


  • দমু সেদিন চোপা করেছে, আমি খেয়াল করেছি। সিনিয়র বন্ধু লোকের ওভারল চোপা হজম করতে অসুবিধে নাই। বিজেপি বিরোধী যে কোনো লোকের চোপা অ্যাকচুয়ালি শিক্ষনীয়। পাথেয়।

    কোন কিছু ই একেবারে অকারণে কোন দিন হয় নি, প্রথমত কেউ ই কোনো দিন একেবারে একলা ব্যান্টার করে নি, যদিও আমার বেলায় বলতে পারি, আমাকে লোকে খিস্তোলেও কিসু এসে যায় না, অনেক সময়েই অনেকে মিলে এক সঙ্গে যাতা লোকে বলেছে, আমার সবটা মনে নেই, কারণ বিষয়্টা গুরুত্ত্বহীন। মানে আমার বক বক, এবং পাল্টা দুটো-ই ঃ-)))))) তবে আমার মনে হয় নি, কেউ খুব কনসার্টেড চক্রান্ত করে কিসু বলেছে, একেক টা কজে একেক জন একটু বেশি উত্তেজিত হয়ে সাবস্ক্রাইব করে কি করা যাবে, দেয়ার্স নট মাচ টু ইট। আমি যখন ই উত্যক্ত বোধ করেছি, পাটকেল ছুরেছি, কিন্তু এখন একটাই চেঞ্জ, সেটাও ভালো লাগে না, কারণ গোটাটাই গুরুত্ত্বহীন বোকা বোকা। এই এঙ্গেজমেন্ট কম্পালসিভ এবং মিনিংলেস। জাস্ট আ হ্যাবিট।

    এবং আমার ব্যক্তিগত ভাবে কে কেমন মানুষ, ইত্যাদি ভ্যালু জাজমেন্টে কোন আগ্রহ নেই, কিসুই এসে যায় না, কারো ইলেকট্রিক বিল আমি দেই না যে নিজের সংসার চালায় তাকে কি বলবো, দু চারটে রসিকতায় আগ্রহ আছেঃ-)

    কারণ খুব ভালো ব্যবহার পাবার জন্য পরিশ্রম করে সোশাল মেডিয়ায় কেউ আসে না ঃ-))) বিশেষ করে ব্যক্তিগত গুরুত্ত্বের প্রতিযোগিতা যেখানে প্রকটঃ-)))) আর্গুমেন্টের মেরিট নিয়ে আলোচনা র আশা তো প্রায় ছেড়েই দিয়েছি। ভ্যালু জাজমেন্ট ই এখন হনেস্টি বলে বেচা সোজা হয়েছে ফেসবুক জমানায়।

    যা ব্যান্টার হয়েছে আর্গুমেন্টের চাপান উতোরেই হয়েছে, পার্সোনাল কোন ম্যালিস ছিল না, কোথাও ই, নেই ও। আমার বা যে কোনো অ্যাকটিভ ভাটুরে দের চাপে পুরোনো রা মুখ ফুটে কিছু কইতে পারছেন না, যদি এটা হয়ে থাকে এ ফোরামে, সেটা অবশ্য দুখের, তবে তোমার কল্পিত গুরুচন্ডালির স্বর্ণজুগে, কেউ কাউকে ছেড়ে কথা কয়েছে দেখি নি। আই ওয়াজ নট দ্য অনলি সোর্স অফ ব্যান্টার। ডিডি দা আসেন না এটা দুঃখের, যে কারো না আসাটাই দুঃখের, দিস ইজ অ্যাজ ব্যাড অ্যাজ ফেসবুক, অ্যাট বেস্ট অফ টাইম্স। লং ফর্ম টা অবশ্য একটা ডিস্টিন্ক্ট অ্যাডভান্টেজ।

    ডিডি দা এসে আমার মজা করে অপমান করলেই খুশি ই হব, গ্রেট ফেলা। ব্যান্টার হলে ব্যান্টার হবে, কিন্তু আই গেস হি গট টায়ার্ড অফ আস। পনেরো বছর ধরে সোশাল নেট ওয়ার্কিং কারো পোষায়? এ কি ডিভোর্সে ভীত বিবাহ ঃ-)))) আমাদের নেহাত ই কোন কাজ নেই ঃ-))))
  • | ২২ আগস্ট ২০১৯ ০৬:০২416642

  • (সময় কি করে পায়, কোনো কি কাজ নেই ইত্যাদি তো কথা হবেই, তাতে কি ডরাই সখী ইত্যাদি, রাঘবেরা অবশ্য ভিখারি ননঃ-))), আমার সিংগল পয়েন্ট এজেন্ডা, পার্টিজান আলোচনার কোন মানে হয় না, নিজেদের মধ্যে অ্যাট লিস্ট, পরিস্থিতি বিচারে সময় ধরে এগোনো যেতে পারে)

    আমি পার্টিজান আলোচনা টা য় আপত্তি করেছি, বাকি ঠিক আছে। অবশ্যই ছেলে ঢূকানো উদ্দেশ্য, কিন্তু আমার বক্তব্য কোটি কোটি বেকারের দেশে, জেলা টাউনে, সেটা খুব অ-মহৎ উদ্দেশ্য কিসু না। তুমি বোধ হয় বেকার বেশি দিন ছিলে না। বড় শহর থেকে দূরের ভবিষ্যৎঅ হীন টাউনে বেশি দিন হয়তো থাকো নি। বোল্পুর মালদা বহরমপুর এরকম অসংখ্য টাউন রয়েছে, যেখানে ক্যারিয়ার এর হাইট হল স্কুল মাশ্টারি, সেটার ৭০স, ৮০স এ মাইনে টা ভেবে দেখো, কেন ভদ্রলোক বিধাতা রূপে দেখা দেবেন না। আমি তো বলছি এগুলো ফেইল্ড স্টেটের উদা।

    তবে তোমার যেটা ব্রডার পয়েন্ট, বা অন্তত যেট হওয়া উচিত ছিল, সেটা আরেকটু লুসিডলি বলতে পারো। রাষ্ট্রায়ত্ত্ব শিল্পে যখন কেন্দ্রীয় সরকার পার্টিসিপেট করত, বা রাজ্য সর কার গুলো নিজেদের অর্থনৈতিক পলিসি কিছুটা নিতে পারতো,তার ফান্ডিং দরকার হত, তখন এই বন্ধু সরকার ইত্যাদি কথাটার একটা মানে ছিল। এখন নেই, এবং সেটা এস এম দা রা খেয়াল করেন নি। কারণ তাতে তাঁদের বিজেপি আপাতত সমর্থন এর যুক্তি বা সাধারণ ভাবে কেন্দ্রীয় দল কে সমর্থন কে যুক্তি কোলাপ্স করবে। কেন্দ্রীয় দল কে সমর্থন এর যুক্তি এখন শুধুই অ্যাসপিরেশনাল, প্রায় ৮০ র দশকে দুর্গাপুরে বসে তিন হাজার টাকা টিকিট দিয়ে জগজিত সিং এর গজল শোনার মত। মানে উনি তখন, জীবনের একটা মেল অ্যাচিভমেন্ট এর প্রতীক বেসিকালি। পয়সা হবার পরের স্টেজ হল, দামী গজলের আসরে কেয়া বাৎ, নাজুক এসব বলা, গান টা খারাপ না, কিন্তু ঘটনা হল, সেটা একটা অ্যাসপিরেশনাল মার্কেটিং এর পার্ট, এবং দুরদর্শন কে সামনে রেখে হিন্দী হেজেমনির পার্ট।

    সেটাই আবাপ প্রোমোট করে। এবং সেটাই আবাপ র শহুরে গ্রহণযোগ্যতার চাবিকাঠি, এবং আশি নব্বই এর দশকে তাকে অন্য রিজিওনাল মেডিয়া থেকে আলাদা করেছে, মনে রাখতে হবে, এটা জাতীয় স্তরের কোম্পানের রিজিওনাল মেডিয়ায় ইনভেস্ট মেন্ট এর আগের পর্যায়।এবং আবাপর ক্যালি হল, সে রাজ্য সরকারের সমালোচনা টা র এক্সটেনশন হিসেবে এটা করতে পেরেছে, এবং সেই টার্ম্স এ চিন্তা করাটা এস এম দা রা এখনো ছাড়তে পারে নি, বয়স ও হয়েছে ;--)))

    এবার মূল পয়েন্টে ফেরা যাক। ১৯৯৭ এর চিদাম্বরম এর বাজেটের পর থেকে ভেবে দেখো এমন একটা সিচুয়েশন ধীরে ধীরে তৈরী হচ্ছে, যে রাজ্য সরকারের অর্থমন্ত্রী র দপ্তর আস্তে আস্তে ইরেলিভ্যান্ট হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়তে বন্ধু সরকার চাই, ফেডেরালিজম অভাবের প্রতিক্রিয়ায় এই শ্লোগান ও ইন্টারেস্টিং লি ভেঙে পড়ছে কারণ সিস্টেমিক চেঞ্জ আসছে খুব ইন্টারেস্টিং। এখন ফেডেরালিজম বলতে বোঝায় স্পেশাল প্যাকেজ ডিল, সেটাও থাকবে না কদিন বাদে। কেন্দ্রে কে রইলো সেটা নিরপেক্ষে। জগন নীতিশ এই ধারার লাস্ট লোক। জগন এর কেসটাই ধরো, অন্ধ্র রাজ্য ভাগ হল, নতুন রাজধানী গড়তে হবে এই দাবী নিয়ে চন্দ্র বাবু ইলেকশন এ গেল, শুধুই রাজধানী শহরে এম্ফাসাইজ করায় জগনের স্টেট ওয়াইড টুরিং ক্যাম্পেন ইত্যাদির কাছে হেরে গেল, কিন্তু তার দাবী কি, সেই স্পেশাল প্যাকেজ, হয়তো আর্টিকুলেশন টায় শুধুই রাজধানী শহর নেই, এবং এটাই উইনিং হয়ে গেল। তার মানে দেখা যাচ্ছে, আর্বান রিনিউয়াল মিশন যে বড় শহর কে গড়ে তুলেছে দেশের সব প্রান্তেই, আমাদের ছোটো বেলার ছোটো শহর গুলো এখন বড় শহর হয়ে উঠেছে, সেটাই অ্যাসপিরেশন আরো ছোটো শহরের।

    ২০০৪ নাগাদ এম এন রেগা ইত্যাদির পর থেকে পরিস্থিতি এমন হচ্ছে, যে এখন রাজ্য সরকার গুলো কেবল ই কেন্দ্রীয় স্কিম এর ইম্প্লিমেন্টার হিসেবে প্রতিযোগিতা করতে পারছে মাত্র, তার নিজের বাজেট বক্তৃতার কোন গুরুত্ত্ব ই থাকছে না। এটা আরো ডিটোরিয়েট করছে মোদীর আমলে, কারণ এখন ক্লাইমেট ই এমন, প্রাইভেট ইনভেস্টমেন্ট রাজ্য সরকার কাছা খুলে দিলেও কেউ আসছে না। এখন বন্ধু সরকার থেকেও তেমন লাভ নেই।

    বামপন্থী রা যাঁরা ফেডেরালিজম নিয়ে রিজনেবলি কনসিস্টেন্ট বক্তব্য রেখেছেন, ৪৯ থেকে প্রায় টানা ৯২ পর্যন্ত, তাঁদের লোক অসীম দাশগুপ্ত কিনা জি এস টি প্রোমোট করছেন যেটা কিনা দার্শনিক ভাবে মাশুল সমেকরণ এর বিরোধিতার নীতির উল্টো প্রান্তে, নিজেদের রেভ্নিউ জেনারেশন টূল বিসরজন দিচ্ছেন রাজ্য রা। এটা তো আমেরিকা তেও নেই। এর বড় কারণ টা হল, উন্নয়ন বলতে যে আর্বান ডেভেলপমেন্ট মডেল এর ছবি সর্বজন গ্রাহ্যতা পাচ্ছে, সেটা এক ধরণের গ্লাস অ্যান্ড স্টীল ইউনিফর্মিটি প্রোমোট করছে। ইত্যাদি। ( এই পয়েন্ট টা আমি অশোক মিত্র্র অবিচুয়ারি তে লিখেছিলাম, যদিও কেউ পড়ে নি, দ্যাট ইজ ফাইন)

    বন্ধু সরকার কথা টা এখন অ্যাকচুয়ালি ইরেলিভান্ট। মানে অর্থনৈতিক বিষয়ে, হ্যাঁ ইনভেস্টিগেটিং এজেন্সীর পোলিটিকাল টুল হিসেবে ব্যবহারের ক্ষেত্রে কথাটা তার প্রয়োজন টা অন্য অর্থে ব্যবহার করা যায়।

    তবে কেন্দ্রীয় দল হিসেবে বিজেপি এখন এতটাই শক্ত কেন্দ্রের পক্ষে, যে বন্ধু সরকার, এমনকি কংগ্রেসী বা অন্য পার্টির মধ্যে তার ফরেন পলিসি বা সোশাল এজেন্ডার সমর্থক থাগলেও তার চলছে না, তার এখন 'বাকি সবাই' মুক্ত ভারত চাই। অ্যাসপিরেশনাল ক্লাস তাতে সমর্থন করবে, কারণ তারা বন্ধু সরকারের মডেলে ভেবে চলেছে এখনো।
  • অর্জুন | ২২ আগস্ট ২০১৯ ০১:২৫416641
  • প্রেমেন মিত্রের কবিতা বেশী পড়িনি তবে জবর গপ্প লিখতেন। 'সাগর থেকে ফেরা' নামটা ভারী সুন্দর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত