এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৩ আগস্ট ২০১৯ ০৫:০৬416700
  • ৫ঃ০৫ বাজে একটু ঘুনু করে নি
  • | ২৩ আগস্ট ২০১৯ ০৫:০৫416699
  • হুতো,
    সবসময় বোঝা ষায় না। আমার জীবনে বাম দল পশ্চিমবঙ্গো এ
    ক্ষমতা থেকে চলে যাবে এই "স্বপ্ন" কেও তখন অলীক মনে হতো। আমি নিশ্চিত আমার মতো অনেক বাম বিরোধী ( যারা ওদের শাসনকালে র শেষ ১৫ বছর দেখেছেন)।ওদের মত ও এক হবে।

    মমতা জাস্ট
    একার চেষ্টায়
    " মৌরসীপাট্টা" গড়ে গেলা এই বাম কে বাংলার মাটি থেকে সমূলে উচ্ছেদ করেছেন। এমন একটা মানুষ আর দল কে ঘিরে নতুন করে স্বপ্ন দেখা কি
    " নিতান্ত ই অপরাধ"? উত্তর টা বোধহয় না এ বিগ নো।
  • | ২৩ আগস্ট ২০১৯ ০৪:৪২416698
  • @এলেবেলে কলেজের ব্যাপার টা আমি নিশ্চিত কারন আমার বাবা আজীবন কলকাতার এক নামী কলেজে অধ্যাপনা করেছন। স্কুল শিক্ষক দের ক্ষেত্রে এটা সত্যিি নয় বলেছেন? ওয়েল আমি কিছু ডেটস পয়েন্ট চেক করে আপনাকে জানাবো।

    @ হুতো, এটা কিন্তু বামেদের ভালো কাজের মধ্যে ছিল। জাস্ট এফওয়াইআই
  • Amit | ২৩ আগস্ট ২০১৯ ০৩:২৩416697
  • রামায়ণের গল্প নিয়ে আপনারা কত সন্দেহ করেন। অবিশ্বাসীর দল। দেখেন এদিকে কলকাতায় এক ভাই গাড়ি চালিয়ে লোক মারলে আর এক ভাই নিজে থেকে জেলে যাচ্ছে। এ রাম- লক্ষনের থেকে কম কিসে ?
  • র২হ | ২৩ আগস্ট ২০১৯ ০০:০৪416695
  • জিজ্ঞেস করে লাভও নেই। যাগ্গে; হ্যাঁ, শুভরাত্রি :)
  • এলেবেলে | ২৩ আগস্ট ২০১৯ ০০:০৪416696
  • @ব 'শিক্ষক ( স্কুল আর কলেজ) এদের স্যালারি সম্মানজনক জায়গায় নিয়ে আসা।' বাক্যটি লেখার জন্য আমার কাছে নিখাদ শূন্য পেলেন! কলেজের কথা বলতে পারবুনি, স্কুল শিক্ষকদের কথা বলতে পারি। এটা নিখাদ মিথ্যে কথা। পিটি এবং রঞ্জনবাবু সেই বিষয়ে আমার কথা বলার সাক্ষী।
  • র২হ | ২৩ আগস্ট ২০১৯ ০০:০৩416693
  • সে তো এখন বুঝছো, আট বছর আর আগে তো আর বোঝোনি! আর অস্বাভাবিক দাবি টাবি ওদেরই দাবি মূলত। তো, তাতে কোন সমস্যা নেই, কথা হলো এসবের সারবত্তা কী ও কতটা।

    উফ, আর জিজ্ঞেস করবো না। ঘুমোতে গেলাম, কাল আবার ভোরের ফ্লাইট।
  • | ২৩ আগস্ট ২০১৯ ০০:০৩416694
  • আচ্ছা একটু মান্না দে শুনছি। আবার কালকে।

    শুভরাত্রি
  • | ২৩ আগস্ট ২০১৯ ০০:০২416692
  • আচ্ছা একটু মান্না দে শুনছি। আবার কালকে।

    শুভরাত্রি
  • | ২২ আগস্ট ২০১৯ ২৩:৫৯416691
  • তৃণমূল কোন দল ই নয়।তাদের না আছে কোন আদর্শ না আছে নীতি। জানে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। তাই যে দিক থেকে পারো লুটে নাও।
    আস্কিং রেট বেশি।
    সহজ সরল জীবনবোধ!!
  • র২হ | ২২ আগস্ট ২০১৯ ২৩:৩৪416690
  • সে ঠিক আছে। কিন্তু না জেনে বললে যে বিশ্বাসী মানুষ বিপথে চালিত হবে।
    এই যেমন তৃণমূলের দাবি দাওয়া যাঁচাই না করে বিশ্বাস তথা সমর্থন করে এখন কিরকম একটা লাগছে :)

    এই অস্বাভাবিক দাবী ইত্যাদি যারা বলে তাদের জিজ্ঞেস করো না, ঠিক কী দাবি কেন অস্বাভাবিক মালিকের কিসে লাভ এইসব।
  • র২হ | ২২ আগস্ট ২০১৯ ২৩:৩০416689
  • আচ্ছা, এক্স ওয়াই জেড মানে সরকারের মদত।
    আর অস্বাভাবিক দাবিগুলি কী সেটা জানতে হবে।
  • | ২২ আগস্ট ২০১৯ ২৩:২৯416688
  • হুতো @ ১১ঃ০৩, আহা আমি কি আর অতো জানি??
  • | ২২ আগস্ট ২০১৯ ২৩:১১416687
  • এক্স হল সরকারের প্রত্যক্ষ মদত।

    ওয়াই হল সরকারের পরোক্ষ মদত।

    জেড হল প্লেসহোল্ডার
  • র২হ | ২২ আগস্ট ২০১৯ ২৩:০৩416686
  • ও, আর বেশী শক্তিশালী হয়ে ইউনিয়ন ঠিক কী অস্বাভাবিক দাবি রেছে।
  • র২হ | ২২ আগস্ট ২০১৯ ২২:৫৯416685
  • সে তো বুঝলাম। কিন্তু এই এক্স ওয়াই জেড ব্যাপারগুলো কী তা ব্যাখ্যা না করলে বক্তব্যের কোন মানে দাঁড়াচ্ছে না যে।
  • | ২২ আগস্ট ২০১৯ ২২:৫৭416684
  • পিএফ গ্রাচুয়েটি খুব নায্য দাবি। সেই জন্য ট্রেড ইউনিয়ন র স্হাপন হওয়া কে আমি মনেপ্রাণে সমর্থন করি। সেকথা
    লিখেওছি। কিন্তু পরবর্তী কালে এক্স, ওয়াই, জেড এইসব কারনে তারা প্রয়োজনের তুলনায় "বেশি শক্তিশালী' হয়ে যাওয়াতে জীবনে চাপ নামলো
  • | ২২ আগস্ট ২০১৯ ২২:৫০416683
  • আচ্ছা হুতো। ধন্যযোগ
  • | ২২ আগস্ট ২০১৯ ২২:৪৭416682
  • যা শালা তিন বার পোস্ট হয়ে গেলো
  • | ২২ আগস্ট ২০১৯ ২২:৪৬416679
  • সিপিএম র লোকেরা খচে গেছে
  • | ২২ আগস্ট ২০১৯ ২২:৪৬416680
  • সিপিএম র লোকেরা খচে গেছে
  • | ২২ আগস্ট ২০১৯ ২২:৪৬416681
  • সিপিএম র লোকেরা খচে গেছে
  • র২হ | ২২ আগস্ট ২০১৯ ২২:২৬416678
  • এই প্রসঙ্গে ব্রতীনদাকে অমর মিত্রের নিরুদ্দিষ্টের উপাখ্যান পড়তে বলবো। গুরুচণ্ডা৯র বই, পুঁটিরামের উল্টোদিকে সুপ্রকাশ বইঘরে পাবে। এই নেগোসিয়েশন প্রসঙ্গে।
  • Ekak | ২২ আগস্ট ২০১৯ ২২:১৪416677
  • এগুলো মিলিজুলি মিথ। সিপুএম বিরোধিরা বলেন ইউনিয়নের জঙ্গীপনায় কার্খানা উঠে গ্যাচে। ওমনি সিপুএমের দাদারা চান্দমুখ করে এই মনিহার গলায় লয়ে লেন। আর কিছু না হোক জঙ্গী ইমেজ তো রইলো।

    বালের মিথ জত। প্রত্যেক টা বন্ধ কার্খানা একেকটি সফল নিগোশিএশনের উদাহরন। ব্যাবসার জগতে ঝান্প বন্ধ মানেই মালিক ক্ষতিগ্রস্ত এমন নয়। তলে তলে সব হিস্যা ভাগ হয়েছে। লীডার র গুছিয়েছে। সাধরন শ্রমিক আঙ্গুল চুষেছে আর লোকে দুর থেকে ভেবেছে অন্যায় আবদারে কার্খানা উঠে গেলো ! অতো সোজা !!
  • র২হ | ২২ আগস্ট ২০১৯ ২১:৫২416676
  • ঠিক কী অস্বাভাবিক আবদার ছিল? বেতন পিএফ গ্র্যাচুইটি স্থায়িত্ব কাজের সময় মজুরীর হার এসব বাদে?
    এসবও কারো চোখে অস্বাভাবিক ঠেকতেই পারে, তবে পরিস্কার হওয়া দরকার।
  • PT | ২২ আগস্ট ২০১৯ ২১:৪৩416675
  • "কলেজে নিজেদের পছন্দমতো লোককে ( যারা অনেক ক্ষেত্রেই অযোগ্য) বসানো পার্টি করার "পুরষ্কার" স্বরুপ।"
    বিশ্ববিদ্যালয় বাদ দিয়েছ দেখছি। নামকরা কলেজের রসায়নের শিক্ষকদের দু-এক্জনের নাম দিও যারা অযোগ্য ছিল। ক্রস চেক করব।

    "ফলতঃ অজস্র কল কারখানা বন্ধ হয়ে গেল।"
    অতিসরলীকরণ। প্রণব বর্ধনের চমৎকার একটা নিবন্ধ ছিল এই প্রসঙ্গে। খুঁজে পাচ্ছি না।
  • sm | ২২ আগস্ট ২০১৯ ২০:২৫416674
  • ব্রতীন এর প্রাপ্ত নম্বর 14 আউট অফ 20।
  • sm | ২২ আগস্ট ২০১৯ ১৯:৪৫416673
  • এই জন্যই রিপিট করছি আপনি বড্ড ই বাজে বকেন।
    এতো গুলো দলের নাম দিলাম,অধিকাংশ দলই নিজেদের অ সাম্প্রদায়িক বলেই ভোট চায়।
    ভোট ও পায়।
    অসুবিধের কি আছে।
    আপনি তৃণমূল কে ফিগার আউট করছেন কেন?
    এন ডি এর শরিকের তো অভাব নেই।
    আর আপনার এই উহা সাম্প্রদায়িক,এই অসার যুক্তি সংসদীয় গণতন্ত্রে চলে না।
  • PT | ২২ আগস্ট ২০১৯ ১৯:৪২416672
  • "গনি খানের কৃতিত্ব হলো,কলকাতায় প্রথম মেট্রো চালু করে দিয়েছেন"
    কি করে?

    "আর দিদি পরবর্তী প্রজেক্ট গুলোতে বাজেট এলকেশন করেছেন"
    সত্যি?

    "The legal ......East West Corridor as per Cabinet's decision,....1978 and Kolkata Metro Railways....1985 ইত্যাদি।
    http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/safety/pdf/2017_Circular/34.pdf

    নিজে একটু পড়াশুনো করুন। আর কত টুকলি সাপ্লাই দেব?
  • | ২২ আগস্ট ২০১৯ ১৯:৩৭416670
  • বাম দলের ১)সাফল্য
    ২)ব্যর্থতা
    ৩) শক্তি
    ৪) দুর্বলতা

    সম্পর্কে সংক্ষেপে লেখো।

    ( ৫*৪ = ২০)

    এই খানে আমি পয়েন্ট গুলো জট ডাউন করে রাখছি আলাপ আলোচনা( পড়ুন ঝগড়া) করার সুবিধা হবে।

    প্রথমেই বলে নি বাম আন্দোলন র ইতিহাস( দেশে আর বিদেশে) নিয়ে আমার
    " তেমন" পড়াশোনা নেই।পুরোটাই প্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স

    ১) সাফল্য

    ১) ভূমি সংস্কার
    ২) পঞ্চায়েতি রাজ
    ৩) শিক্ষক ( স্কুল আর কলেজ) এদের স্যালারি সম্মানজনক জায়গায় নিয়ে আসা।
    ৪) গুড গভরনেন্স ( শাসনকালের প্রথম ১৫-২০ বছর)

    ২) ব্যর্থতা

    ১) আমি বিশ্বাস করি কেন দলের ই ( বাম, বিজেপি,তৃণ, কংগ্রেস নির্বিশেষে) বেশি দিন ক্ষমতায় থাকা উচিত নয়। তাতে মানুষ কে " টেকেন ফর গ্রান্টেড" করে নেবার স্বাভাবিক প্রবণতা দেখা যায। আমরা " যা খুশী তাই " করবো। নো ওয়ান দেয়ার টু স্টপ মি/ আস।
    ( সেই ওরা ৩৬ আমরা ২৩৬ মনে করুন !!।)

    সেই পতনের শুরু।
    ২) শিক্ষার " অনিলায়ন" করা। প্রাথমিক, উচ্চ বিদ্যালয়, কলেজে নিজেদের পছন্দমতো লোককে ( যারা অনেক ক্ষেত্রেই অযোগ্য) বসানো পার্টি করার "পুরষ্কার" স্বরুপ।
    ৩) ভালো উদ্দেশ্য নিয়েই ট্রেড ইউনিয়ন গুলো গঠিত হয়েছিল ( শ্রমিক দের স্বার্থ রক্ষা)। কিন্তু তারপরে সরকারের প্রত্যক্ষ আর পরোক্ষ মদতে এরা মালিক দের রাতের ঘুম কেড়ে নিল অস্বাভাবিক "আবদার এ"। ফলতঃ অজস্র কল কারখানা বন্ধ হয়ে গেল। অনেকে পশ্চিমবঙগ ছেড়ে অন্য রাজ্য গিয়ে
    হাঁফ ছেড়ে বাঁচলেন।

    ৩) শক্তি

    ১) এই দলের বেশীর ভাগ প্রথম শ্রেণির নেতা আদ্যোপান্ত সত।
    অন্য কোন রাজনৈতিক দলের সাথে জাস্ট
    তুলনা হয় না

    ২) দলের প্রতি দায়বদ্ধতা। প্রধানমন্ত্রী হবার সুযোগ পেয়েও শুধুমাত্র দলের আপত্তি র জন্যে তা না গ্রহণ করা আমার কাছে রীতিমতো বিস্ময়কর। হ্যাটস অফ।
    ৩) এদের পুরোনো দিনের কমরেড রা অসম্ভব ডেডিকেটেড। দলপর প্রতি প্রশ্নাতীত শ্রদ্ধা আর ভালোবাসা

    ৪) দুর্বলতা

    ১) এখনো এদের বেশির ভাগ জনতা মনপ্রাণে বিশ্বাস করেন
    " বিপ্লব " হবে। কিন্তু কবে কোথায় কেন কেউ জানে না।
    ২) ধরুন আপনি টেকনিকালি অসম্ভব সাউণ্ড বাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেছন। কিন্তু আন্তজার্তিক স্তরে গুঁড়ি গুলতে পারেন নি। কে আপনাকে পুঁছবে?

    পিটি দা, বোধি দা,পিএম, ডিসি, ন্যাড়া দা, টিম, টি, হুতো, আটোজ, এসএম
    ২০ তে কত পেলাম জানাবেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত