এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৩ আগস্ট ২০১৯ ১৭:৩৮416730
  • সিপিএম নতুন করে উদ্যোগ নেয় নি। সেটা দোষ। কিন্তু ট্রেড ইউনিঅনের গল্প টা মিথ। ইঙ্গরেজদের ছেরে জাওআ লক্কর কিনে জারা নতুন ভারতীয় ব্যাবসয়ী শ্রেনি বনেছিল তারা বেসিক্যালি ট্রেডার আর দালাল। ম্যানুফ্যাক্চারিঙ্গ চালানোর সদিচ্ছা ইনোভেসান কিছুই ছিলোনা তাদের। ইউনিঅন কে সামনে রেখে হাত ধুয়ে ফেলেছে।
  • S | ২৩ আগস্ট ২০১৯ ১৭:২৩416729
  • আমেরিকাতে সরকারি কর্মচারিদেরও খুব শক্তপোক্ত ইউনিয়ন আছে। গত দুতিন বছর তো বহু জায়্গায় স্কুল শিক্ষকদেরও বন্ধ করতে দেখলাম।
  • S | ২৩ আগস্ট ২০১৯ ১৭:২০416728
  • এরকম একের পর এক শিল্প কোলকাতা থেকে উঠে অন্যত্র চলে যাবার একটামাত্র কারণ নিস্চই ছিলোনা। একটা কারখানা হয়তো চলে যেতে পারে, কিন্তু পুরো গোছা গোছা ইন্ডাস্ট্রি চলে গেলো সেটা শুধুমাত্র জঙ্গী ট্রেড ইউনিয়নের জন্য হতে পারেনা। অনেক ক্ষেত্রেই মালিকপক্ষই ইচ্ছে করে ইউনিয়নের সঙ্গে ঝামেলা পাকিয়ে বন্ধ করিয়ে কারখানা অন্যত্র নিয়ে গেছে নিজেদের স্বার্থে। ওয়ার্কার্সদের বকেয়া মাইনে বা অন্যান্য কম্পেনসেশন্সও দিতে হয়নি। মুখে জঙ্গী ট্রেড ইউনিয়ন আর বাঙালীদের ওয়ার্ক কালচারের নিন্দে করেছে।

    যেসময়ে এইসব ঘটনা ঘটছিলো তখন বেসরকারি কোম্পানিগুলো পুরোপুরিভাবে কেন্দ্র সরকারের বদান্যতায় চলতো। অবশ্যি সেই সুদিন আবার ফিরে আসিতেছে মোদিজীর কল্যাণে। কেন্দ্র সরকার একের পর এক প্রজেক্ট, নতুন শিল্প, নতুন অফিস অন্য শহরে তৈরী করছে। কেন্দ্র সরকারের অফিসগুলো কোলকাতা থেকে সড়িয়ে নেওয়া হচ্ছে। তবুও বাম সরকারের প্রথম দিকে (বোধয়) তেমন অসুবিধে হয়নি ঐ ভুমি সংস্কার আর বহু রাজ্য সরকার নিজেই অনেক চাকরি তৈরী করেছিলো সেই জন্যই। কিন্তু অর্থনীতি মুক্ত হওয়ার পর দেশ বিদেশ থেকে ইনভেস্টমেন্ট টেনে নিয়েছে বম্বে, হরিয়ানা, দিল্লির আশে পাশে, গুজরাত, ব্যাঙ্গালোর, পুনে। চেন্নইয়ের কেসটা একটু আলাদা। কোলকাতা হাতে কাঠি নিয়ে বসেই রইলো। তার সঙ্গে দাদু এবং তার মন্ত্রীসভার গোঁয়ারতুমি যোগ দিলো। পরে দিদি এসে ব্যাপারটা আরো গোলমেলে করে দিয়েছেন।
  • PM | ২৩ আগস্ট ২০১৯ ১৭:০৮416727
  • আমেরিকার সব থেকে শক্ত পোক্ত ট্রেড ইউনিয়ন বোধ হয় ডেট্রয়েট এর গাড়ি ইন্ডাসট্রিতে( আমার ধারনা মাত্র)। সে জিনিষ বেশ কিছু কাল চাক্ষুষ দেখার সুযোগ হয়েছে। পঃবঃ এর অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তে কাজ করার অভিজ্ঞ্তা থেকে বলতে পারি ডেট্রয়েটের কাছে পঃবঃ তুচ্ছ লেবার ইউনিয়নের রোয়াব এর হিসেবে
  • S | ২৩ আগস্ট ২০১৯ ১৬:০৩416726
  • এখানে যত লোক চাকরী করে তার মধ্যে একমাত্র আমিই ইউনিয়নের মেম্বার।
  • সিএস | ২৩ আগস্ট ২০১৯ ১৫:০৬416725
  • বোধি, নভেলাটা আমি পড়ি নাই, পাঠাতে পারো।

    আর যদি এই বিষয়ে লেখাপত্তরের হদিশ দিতে পারো, বিশেষ করে বম্বের শ্রমিক ইতিহাস, সেখানকার চওলের ইতিহাস, কমিউনিটি লিভিং বা বাংলার চটকলের ইতিহাস, বা ধরো পিছিয়ে গিয়ে ব্রাহ্ম সামাজের শশীপদ ব্যানার্জীর 'ভারত শ্রমজীবী' পত্রিকার কোন সংকলন আছে কিনা ইত্যাদি। ক'দিন আগে সুমিত সরকারের 'মডার্ণ টাইমস' পড়তে গিয়ে ইন্টারেস্টিং কিছু জিনিস লক্ষ্য করলাম; অবশ্য দীপেশ চক্রবর্তীর বইটাও পড়া হয়নি।
  • PT | ২৩ আগস্ট ২০১৯ ১৫:০৩416724
  • "সিটুর এচিভমেন্ট নিয়ে পিটি দুপয়সা দেবেন আশা করি।"
    সেতো অনেক পরিশ্রমসাধ্য ব্যাপার। তবে পিতৃদেবকে রেল ধর্মঘটে সামিল হতে দেখেছি। তার সঙ্গে কিভাবে ধর্মঘট ভাঙ্গা যায় তারও খবর পেয়েছি। তবে যারা বিরোধীতা করেছিল তারাও নির্লজ্জের মত দুহাত পেতে ধর্মঘট থেকে প্রাপ্ত সুবিধেগুলো চেটেপুটে উপভোগ করেছে।
    আরো পরে কেন্দ্রীয় কর্মচারীদের বিধবাদের জন্য ভাতা চালু করার লড়াইটাও চোখে দেখেছি।

    সিটুকে নিয়ে খিল্লি করতেই পারেন। কিন্তু পশ্চাতে আগুন লাগলে সকলেই ঐ একই পথের সন্ধান করেঃ
    RSS-affiliated trade union calls for strike against "wrong" labour policies of Modi govt
    https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rss-affiliated-trade-union-calls-for-strike-against-wrong-labour-policies-of-modi-govt/articleshow/70737113.cms?from=mdr
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৪:৪৭416723
  • হরেকৃষ্ণ নামটা জাস্ট টু কুল, আশংকা ও হতাশা মেশানো, অস্মভব অ্যাপ্ট, এ প্রসঙ্গে ঃ-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

  • | ২৩ আগস্ট ২০১৯ ১৪:৪৪416722
  • সৈকত (২য়), এই বিষয় টায় তোমার আমাকে মনে পড়েছে দেখে মজা পেয়েছি, কানের পোকা নড়িয়েছি এই বিষয়ে ;-) কতবার এক ই কথা একই বইয়ের রেফারেন্স দিয়ে বলেছি ইয়ত্তা নেই, তোমায় তো নভেলা টাও পড়িয়েছি বোধ হয় ;-) ওটা র নিন্দে হয়েছিল এত যে আজকাল ভুলটা বুঝতে পেরে একটু চেপে গেছি, কিন্তু লেখার সময়্কার রিসার্চের আনন্দ টা ব্যক্তিগত, সেটা স্মৃতিতে রয়ে গেছে। তোমাকে কি বলেছি, রিজনেবলি বিখ্যাত লেবার হিস্টরিয়ান শুভ বসু (শান্তিনিকেতনে আমাদের সিনিয়র), কে আমি ওনার বই লেখার সময় কিছুটা সাহায্য করেছিলাম, সেটাতেও সাংঘাতিক আনন্দ পেয়েছিলাম। সাহিত্যে অর্গানাইজ্ড লেবার মুভমেন্টের রেফারেন্স, স্বাধীনতার আগে, এই এক দু প্যারা লিখেছিল, কিন্তু প্রতিটা রেফারেন্স আমাকে দিয়ে ভেরিফাই করিয়েছিল, এবং তার পরে আমি অনভিজ্ঞ এবং পোঙাপাকা হবার দরুন, গোটাটাই আবার করেছিল, কিন্তু অ্যাকনলেজ ও করেছিল ঃ-)))))

    ব্রতীন - কিন্তু টা কি ? শ্রমিকের ইউনিয়ন করার অধিকার কে দোষ দিয়ে, মিলিটান্ট ট্রেডইউনিয়নিজম এর দুটো ঘটনা দেখিয়ে, পশ্চিম বঙ্গ শুধু না যে কোনো জায়্গার ই শিল্প পরিচালনা বা বিনিয়োগের অসুবিধে দেখানো টা এবং তাতে কাগজ পত্রের হেঁ হেঁ করাটা বহুদিনের প্রচলিত রীতি।

    আজকাল আবার নতুন উপসর্গ হয়েছে, গুরুচন্ডালির নব্য সিপিএম তথা খোকন সোনারা আমায় 'ভয়' পাচ্ছে, নইলে আরো চোখ পাকিয়ে কড়া করে বলতাম, স্নেহ বশে এখানেই ইতি দিলাম ঃ-)

    পিটি র বন্ধুর পেজ এর ছবি দেখে ভালো লাগলোঃ
    কর্মের ইতিহাসে ( cultural history তে history of work কথা টা আজকাল চালু হয়েছে, শিল্প বিপ্লবের পরে গোটাটাকেই প্লেস করা হবে, না আগেও করা যাবে এই নিয়ে ফান্ডামেন্টাল কয়েনেজ বিতর্ক এরকম আছে বোঝা যাচ্ছে, কিন্তু ) প্রগতিশীল যা কাজ কর্ম বিংশ শতকে হয়েছে, যে গুলো কে আজ আমাদের 'স্বাভাবিক' মনে হয়, সেগুলো খুব স্বাভাবিক ভাবেই, সরাসরি রাজনৈতিক আন্দোলনের ফল। সাফ্রেজ মুভমেন্টের সময়্কার কার্টুন দেখলে বোঝা যাবে, পশ্চিমে আজ যেসব মেডিয়া এসটাবলিশমেন্ট কে লিবেরালিজম এর পরাকাষ্ঠা বলে দেখা হয়, তারা কি কান্ডো করেছে সে সময়ে। পাঞ্চ বিবিসি সব সমান। একেবারে প্রতিক্রিয়াশীল শব্দটার ডেফিনিশন, ডিডি দা, ন্যাড়া, আর্যো, এদের থেকেও খারাপ ;-)

    পিটি তোমার যদি আগ্রহ থাকে, একটা ফোটোগ্রাফির সিরিজ আছে বুঝলে, পশ্চিমে র কাগজে বেরোনো ওয়ার্কার দের ছবির সিরিজ, ১৮৯০ এর থেকে ১৯৮০ অব্দি প্রায়, আওয়েনিজম আছে একটু, ত্রেড ইউনিয়ন কংগ্রেস এর মত, কিন্তু ভালো, মানে সলিড ডকুমেন্টেশন। দেখতে পারে। আমাদের দেশে সব চেয়ে ভালো ওয়ার্কার কন্ডিশনের ছবির ডকুমেন্টেশন যা হয়েছে, সেটা ইনডাস্ট্রিয়াল এলাকা গুলো ধরে হয়েছে, কানপুর, বম্বে, বাংলার চটকল, হাওড়া ইত্যাদি। কিন্তু সত্যি জানো, আসানসোল/দুর্গাপুর নিয়ে রিলেটিভলি কম কাজ হয়েছে, মানে ফোটোগ্রাফ এর ডকুমেন্টেশন, আমি অসীম চট্টরাজ এর উৎসাহে খুজেছিলাম পাই নাই। কিচ্ছু আছে নাকি, জানো, অবশ্য এর খানিকক্ষন পরে, ইনটারনেটে কি ভাবে সার্চ করা যায়, তাই নিয়ে একটি অবমাননাকর মন্তব্য সহ কয়েকটি মারাত্মক লিংক আশা করি সোমনাথ দাশ্গুপ্ত পথ ভুলে এসে দিয়ে যাবে ;-)

    সোমনাথ - রেল, চটকল ইত্যাদি তে ব্রিটিশ কলোনিয়াল ইন্টারেস্ট আশার পরে, আইডিয়া অফ ওয়ার্ক আর আইডিয়া অফ লেজার কি ভাবে বদলাচ্ছে, সে সম্পর্কে কিছু তথ্য এস বি আই আর্কাইভে পাওয়া গেছে। একজন গেছিল সাহায্য পেয়েছে এই রেফারেন্সে।
  • হরেকৃষ্ণ | ২৩ আগস্ট ২০১৯ ১৪:৩১416721
  • সিটুর এচিভমেন্ট নিয়ে পিটি দুপয়সা দেবেন আশা করি।
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৪:১৬416720
  • পিটি দা দেখলাম।প্রতি টাই গ্রেট আচিভমেন্ট। লড়াই করে শুধু মুনাফা লোভী কিন্তু শ্রমিক স্বার্থ একেবারেই না দেখা মালিক পক্ষ থেকে তিল তিল করে আদায় করা কষ্টার্জিত জয়।

    কিন্ত..........
  • sm | ২৩ আগস্ট ২০১৯ ১৩:০০416718
  • #নাই রে।
  • sm | ২৩ আগস্ট ২০১৯ ১২:৫৯416717
  • বিলেত,আমেরিকার সঙ্গে তুলনা কি করা যায়?
    বিলেত,আমেরিকায় কি ব্যাংক গুলোর কয়েক লক্ষ কোটি টাকা করে অনাদায়ী ঋণ থাকে,কয়েক জন শিল্পপতির জন্য?
    এ যেন একেবারে শখের বাজার!ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা লোন নিয়ে,সরকারের দাতব্য জমিতে গাড়ি,বাড়ি শিল্প করলেন।
    বিশ লাখের ফ্ল্যাট চল্লিশ লাখে বিক্রি করলেন।ফুটো টিনের গাড়ি কয়েক লাখ টাকা বেশিতে বিক্রি করলেন।কর্পোরেট ট্যাক্স ছাড় পেলেন।তাপ্পর বললেন ব্যবসা চলেনি,;সরি!
    সম্প্রতি রাহুল বাজাজ এর পেপারে ইন্টারভিউ দেখলাম।
    উনি বলেছেন,গাড়ি শিল্পের মোট বাজেট এই মাত্র চার শতাংশ কর্মচারীদের বেতনে ব্যবহার করা হয়।কিন্তু বিক্রিতে ভাটার অজুহাত দেখিয়ে অলরেডি দু তিন লক্ষ কর্মচারী ছাঁটাই হয়ে গেছে।
    এটা পরিষ্কার পরিকল্পিত বদমায়েশি।
    এমতবস্থায় ট্রেড ইউনিয়ন কে সমর্থন করি।কিন্তু তাঁদের দেখা যায় রে,তাঁদের দেখা নাই।
  • abcd | ২৩ আগস্ট ২০১৯ ১২:৫০416716
  • আসছে, কিছুক্ষণ আগে সাঁপুইপাড়ার তেমাথার পাশে জেরক্সের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল।
  • সিএস | ২৩ আগস্ট ২০১৯ ১১:৪০416715
  • বম্বে এসেছে, মিল এসেছে, ট্রেড ইউনিয়ন এসেছে।

    বোধি কোথায় ? ঃ-)
  • ন্যাড়া | ২৩ আগস্ট ২০১৯ ১১:২৯416714
  • ট্রেড ইউনিয়ন করার একমাত্র কারণ কালেক্টিভ বার্গেনিং। বার্গেনিঙে দুপক্ষ সমান-সমান হলে বার্গেনিং সম্ভব। যেখানেই ট্রেড ইউনিয়ন সরকারের সাহায্য পেয়ে গেছে, বা অন্য কোন শক্তিশালী ব্যাকারের সেখানে আর বার্গেনিং থাকেনি। বাম সরকারের পশ্চিমবঙ্গে সেই কেস। একই কথা প্রযোজ্য যে ম্যানেজমেন্ট যখন সরকারের বা অন্য কোন শক্ত ঘাঁটির সাহায্য পেয়ে গেছে। কদিন আগে বোধহয় মারুতিতে হয়েছিল।
  • S | ২৩ আগস্ট ২০১৯ ১১:১৫416712
  • মুম্বাইতে কিন্তু ঠিক এই কারণেই উঠে গেছে। দক্ষিন মুম্বাইয়ের-মধ্য একগাদা কাপড়ের মিলস এখন অফিসবাড়ি আর মলসে পরিণত হয়েছে।
  • dc | ২৩ আগস্ট ২০১৯ ১১:১৫416713
  • জন্মাষ্টমির গান শুনুনঃ

  • র২হ | ২৩ আগস্ট ২০১৯ ১১:১২416711
  • কিন্তু এইসব ট্রেড ইউনিয়নের জন্য শিল্প চলে যায় ব্যাপারটা সত্যি না জুজু তাই নিয়ে কৌতুহলী। এমন হলে তো বোধয় বিলেত আমেরিকায় শিল্প টিল্প হওয়ার কথা না।

    শিল্প চালানোর থেকে ফ্ল্যাটবাড়ি তোলায় মুনাফা বেশি হলে শিল্প চলে যায়, এটা একটা কারন হতে পারে শিল্প যাওয়ার। আর ব্যাবসা তো মুনাফার জন্যেই, দাতব্য তো আর না।
  • র২হ | ২৩ আগস্ট ২০১৯ ০৯:৫২416710
  • আহা না না, আমি সিপিএম না, এ কি কথা শুনি হায়।
  • Amit | ২৩ আগস্ট ২০১৯ ০৯:৪৫416709
  • না না, ওটা ডিসি কে লিখলাম। ওনার খুব পছন্দ র, মাঝে মাঝে ই লেখেন
  • | ২৩ আগস্ট ২০১৯ ০৯:৩১416708
  • অমিত বাবু ইয়ে মানে বলছিলাম কী
    জন্মাষ্টমী তে লিট্টি করলে ঠাকুর পাপ দেবেন। এমনকি কেউ মামলা করলেও অবাক হব না
  • ন্যাড়া | ২৩ আগস্ট ২০১৯ ০৯:১৯416707
  • হুতো ভি সিপিয়েম নিকলা!

    ও গো, তোমার শেষ বিচারের আশায় আমি বসে আচি।
  • dc | ২৩ আগস্ট ২০১৯ ০৮:৫৫416706
  • এখনো অবধি তো লিট্টির প্ল্যান হয়নি :d আসলে লিট্টি বানানোর জন্য চাই উনুনের আগুন বা বার্বিকিউ, সেটা অন্য বাড়িতে করা হয়। আপাতত সেই বাড়িতে যাওয়ার প্ল্যান নেই।
  • Amit | ২৩ আগস্ট ২০১৯ ০৮:৪৭416705
  • ডিসি, আর সেই লিট্টি ?
  • dc | ২৩ আগস্ট ২০১৯ ০৮:২২416703
  • আমার শশুরমশাই আর শাশুড়িমাতা এসেছেন ব্যাঙ্গালোর থেকে, কয়েকদিন থাকবেন। মেয়ের মহা উত্সাহ। দাদুর সাথে বাজার গেল, বিকেলে জন্মাষ্টমির পুজো হবে আর খিচুড়ি আলুরদম রান্না হবে, সেসবের জোগাড় করতে লেগেছে।
  • PT | ২৩ আগস্ট ২০১৯ ০৮:২২416704
  • লোভ সংবরণ কর বোতিন!!
  • | ২৩ আগস্ট ২০১৯ ০৮:১৫416702
  • ওসব বাদ দিন। আজকে কেষ্টোর
    জন্মদিনে তালফুলুরি, তালের লুচি এইসব জমিয়ে খান।
    সম্ভব হলে তালক্ষীর, আহা বলতেই নোলায় জল চলে এলো।

    সবাইকে শুভ জন্মাষ্টমী।
  • S | ২৩ আগস্ট ২০১৯ ০৫:৪৮416701
  • কিন্তু স্কুল শিক্ষকদের মাইনের কথাটা তো ঠিকই লিখেছেন ব বাবু। ইনফ্যাক্ট অনেক কথাই ঠিক লাগলো। কিন্তু বামেদের পরিবর্তে দিদিকে আনাটা অনেকটা ডুবে মরতে বসা লোককে আগুনে ফেলে বাঁচানোর চেস্টার মতন। যেটার আবার পুনরাবৃত্তি হতে চলেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত