এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৩ আগস্ট ২০১৯ ২৩:৪৭416790
  • সেটাই বড়েস। স্কুলে বুঝতেই পারিনি কার অর্থনৈতিক অবস্থা কীরকম। দরকারও ছিল না সেটা। (কখনও কোনো জরুরী অবস্থা দেখা দিলে, কারুর বাবার কারখানা বন্ধ হয়ে গিয়েছে শোনা গেলে তখন জানা যেত, স্কুল থেকে শিক্ষিকারা কিছু সহায়তার ব্যবস্থাও করতেন শুনেছি সেসব ক্ষেত্রে ) পরে অর্থাৎ কিনা এখন খোঁজ নিয়ে ভেবে টেবে দেখলে বুঝতে পারা যাচ্ছে।
  • Atoz | ২৩ আগস্ট ২০১৯ ২৩:৪২416789
  • আতোজ সিপিএম না হয়ে করবেটা কী ব্রতীন? সে জন্মেছে, বেড়েছে, পড়াশোনা করেছে সব ওই হতচ্ছাড়া পাজি সিপিএম এর আমলে। লোডশেডিং, হারিকেন, বর্ষায় এক হাঁটুজল ভেঙে চলা এইসব অবস্থায়। কিন্তু পড়াশোনা করতে পারাটুকু যে সম্ভব হয়েছে সে তো ওই ওদের ব্যবস্থাটার জন্যই। নইলে তাঁদের আগের আমলের যেরকম ঘোর টোকাটুকির গল্প শুনি সে তো ভয়াবহ।
  • S | ২৩ আগস্ট ২০১৯ ২৩:৩৭416788
  • স্কুলে আমরা তো কখনই পাত্তাও দিইনি যে কার বাবা কি করেন? সেটাও যে জানার জিনিস, সেটাই জানতাম না। একজনের বল বা ব্যাট থাকলে সে নিয়ে আসতো, সেটা দিয়েই খেলা হতো।

    কলেজে গিয়ে পার্থক্যটা চোখে পড়তে শুরু করে। আমার গ্রুপের ক্লাসমেটরা (যাদের প্রায় প্রত্যেকেই আমার থেকে অর্থনৈতীক ভাবে ভালো বাড়ি থেকে আসতো) কখনই আমাকে সেটা বোঝায়নি। কিন্তু ক্লাস ডিফারেন্সটা স্পষ্টই বুঝতে পারতাম।
  • S | ২৩ আগস্ট ২০১৯ ২৩:৩৬416787
  • আপনি স্ট্যাটিস্টিক্সের লোক? ভালো হলো। এখন থেকে আপনাকেই জিগাবো। আগে অভ্যুকে বোকা বোকা প্রশ্ন করে পাগল করে দিতাম। আর সে বেচারা বুঝিয়ে বুঝিয়ে পাগল হয়ে যেতো। আমিও গুছিয়ে আঁক কষাই ছেলেপিলেদের।
  • | ২৩ আগস্ট ২০১৯ ২৩:৩৫416786
  • আমার অনেক দিন থেকেই সন্দেহ হচ্ছিল বেটা আটোজ ও সিপিএম??

    এ দুঃখ আমি রাখবো কোথায়??
  • | ২৩ আগস্ট ২০১৯ ২৩:৩৩416785
  • এস, রিসার্চ স্কলার দের R আর পাইথন। আর এমসি লেভেলে স্ট্যাট।
  • | ২৩ আগস্ট ২০১৯ ২৩:৩১416784
  • না গো একক,খুব চাপ। এদের ফিডব্যাক সিস্টেম খুব স্ট্রং জানোই তো। প্রতিটা ছাত্র আর টিচার কে ক্লোজলি মনিটার করে টানা ২/৩ দিন এক্সপেক্টসন অনুযায়ী ক্লাস নিতে না পারলেই স্বয়ং ভিসি মহারাজের ঘরে ডাক পড়বে। আর উনি শক্ত শক্ত ২ নাম্বারের প্রশ্ন করবেন!!
  • র২হ | ২৩ আগস্ট ২০১৯ ২৩:২৯416783
  • এটুজি যেটা বললে, জানি না সেটা সিপিএমেরই অবদান কিনা, তবে সত্যি, এরকমই তো ছিল আমাদের স্কুল জীবনে। আর এরকমটাই আইডিয়াল মনে হয়।
    এখন দ্রুত বদলে যাচ্ছে এটা, গরীব মধ্যবিত্ত বড়লোকের স্কুল। যাচ্ছে আর কি, গেছেই মনে হয়।
  • র২হ | ২৩ আগস্ট ২০১৯ ২৩:১৯416782
  • চাকরি, নিরাপত্তা, বেতন এসব প্রসঙ্গে মনে হয় মিডিয়া কর্মচারীদের কথা। এই যে এত এত বাংলা কাগজের কর্মী ছাঁটাই হয়েছে ও হচ্ছে, কোত্থাও কোন প্রতিবাদ তো দূর অস্ত, সাড়া শব্দই নেই।

    এমন হয়ে গেছে যে ল্যাজে আগুন লাগলেও মানুষ আর প্রতিবাদ করার সাহস পায় না।

    আর কর্মচ্যূতি ও ব্যক্তিগত ব্যর্থতা পুরো এক হয়ে গেছে।
  • S | ২৩ আগস্ট ২০১৯ ২৩:১৮416781
  • ব বাবু কোন সাবজেক্ট পড়ান?
  • Atoz | ২৩ আগস্ট ২০১৯ ২২:২৯416780
  • অধ্যাপক বাবা-মায়ের, ধনী ব্যবসায়ী বাবার, চিকিৎসক বাবামায়ের, ফলবিক্রেতা বাবার ---এই সকলের মেয়েদের পাশাপাশি বসে ক্লাস করার আনন্দ পেয়েছি, কোনোরকম অস্বস্তি হয় নি, কোনোরকম অসুবিধে হয় নি। বরং ওটাই ছিল আমাদের শক্তি।
    আর যা কিছু থাক না থাক, শুধু ওইটুকুর জন্য সারাজীবন ধন্যবাদ দিয়ে যাবো তাঁদের যারা ওটুকু এনশিওর করতে পেরেছিলেন। আজকের দিন হলে লেখাপড়ার যে কী অবস্থা হত আমাদের, সে বিষয়ে কল্পনা করতেও ভয় হয়।
  • Atoz | ২৩ আগস্ট ২০১৯ ২২:২০416779
  • বাম আমলের যত দোষত্রুটিই থাক, সরকারী ও সরকারপোষিত স্কুলগুলোর পরিবেশ এমন করতে পেরেছিল যে উচ্চমধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত যেকোনো অবস্থার বাড়ির ছেলেমেয়েদের ওখানে নিশ্চিন্তে নির্ভয়ে পড়াশোনা করার পরিবেশ ছিল। শিক্ষক অধ্যাপক সরকারী চাকুরীজীবী ব্যবসায়ী আইনজীবী চিকিৎসক ইত্যাদিরা প্রায় সকলেই নিজের ছেলেমেয়েদের ওসব স্কুলে পাঠাতে পারতেন। ভারতের মতন অসংখ্য বিভাজনে বিভক্ত সমাজে এটা একেবারেই সোজা কথা নয়। বিরাট একটা ব্যাপার এটা। এই পুরো পরিবেশ মাত্র গত বছর দশ পনেরোর মধ্যে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছে। এখন উপরোক্ত লোকেরা কেউই সন্তানদের পাঠাতে পারেন না ওসব স্কুলে।
  • S | ২৩ আগস্ট ২০১৯ ২২:১৯416778
  • অ্যাটোজ, আমি কিন্তু আমার আশে পাশে কোনও শিক্ষককেই তাঁদের সন্তানদের ই মি পাঠাতে দেখিনি। তবে তখন অন্য সময় ছিলো, আদর্শ ছিলো। তাছাড়া এঁদের অনেকেই বাম আন্দোলন করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েছেন, অনেকে জেলেও গিয়েছেন।
  • Atoz | ২৩ আগস্ট ২০১৯ ২২:১১416777
  • প্রাইভেট স্কুলগুলোতে( ইংলিশ মিডিয়াম) শিক্ষক-শিক্ষিকাদের মাসে ২০০০ টাকা করে মাইনে দেয়। কোথাও কোথাও আরো কমও দেয়। পুরো খাটিয়ে নিয়ে। এই জলজ্যান্ত বর্তমানকালে। কেউ টুঁ শব্দটি করে না। ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে লাখবেলাখ ডোনেশন নেয়, কেউ টুঁ শব্দটি করে না।
    বাবা, ইংলিশ মিডিয়াম বলে কথা! ওখানেই তো ছেলেপিলেদের পাঠাতে হবে মরণ-বাঁচন করে! নাহলে সব গেল! সেই নিয়ে টুঁ শব্দ করবে? কে করবে? কেন করবে? সরকারী ও সরকারপোষিত স্কুলে নিজেরা পড়াচ্ছেন, সেই শিক্ষক শিক্ষিকারাও নিজের সন্তানদের পাঠাচ্ছেন প্রাইভেট ই মি তে। কোনো কোনো ক্ষেত্রে বাধ্য হচ্ছেন পাঠাতে। সামাজিক চাপ বড় চাপ।
  • sm | ২৩ আগস্ট ২০১৯ ২১:৫৭416776
  • শিক্ষক দের পে স্কেল কোনোদিন ই বি সি এস এর ধারে কাছে ছিলো না।আজ ও নয়।প্রাইমারি শিক্ষকরা আজও বলার অযোগ্য বেতন পান।
    বাম আমলে বিভিন্ন কায়দায় নিজেদের লোকজন ঢোকানো হতো, এবিটিয়ের মতো স্ট্রং সংগঠন করতে পেরেছিল আর নিজেদের পার্টির লোকজন ছাড়া অন্য দের অবস্থা করুন করে ছেড়েছিল।
    সেই জন্যই যাঁরা বামপন্থী শিক্ষক,তারা আজ ও চাটনি খাওয়ার কথা ভেবে আঙ্গুল চাঁটতে থাকে
  • S | ২৩ আগস্ট ২০১৯ ২১:৪৭416775
  • এলেবেলে আমিও শিক্ষকের পরিবার থেকেই এসেছি এবং আমারও আশে পাশে প্রচুর শিক্ষক।

    পরবর্তিকালে জ্যোতিবাবুর সরকার একটা কাজ করেছিলো। অন্য সব চাকরির সঙ্গে শিক্ষকদের মাইনেটা কাছাকাছি নিয়ে এসেছিলেন, যেটা অনেক বিসিএস অফিসারদের অপছন্দ ছিলো। তাছাড়া বামেরা এসে নিয়মিত পে কমিশন বসানো এবং সেই অনুযায়ী মাইনে দেওয়া চালু করেছিলো এবং শিক্ষকদের তার মধ্যে আনা হয়।

    এই নিয়ে আমারই একজন শিক্ষক বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক দিবসে বলেছিলেন যে তাঁর একজন শিক্ষককে একদিন তিনি অনেক রাত্রে বাজারে দেখতে পেয়ে প্রশ্ন করেছিলেন যে স্যার এতো রাত্রে বাজারে আসেন কেন? তাঁর উত্তর ছিলোঃ এখন খারাপ হয়ে যাওয়া সব্জীগুলো কম দামে পাওয়া যায়, তাই। প্রায় সব শিক্ষকই বলেছিলেন যে বামেরা সরকারে এসে আমাদের মাইনে পত্তর অনেক ভদ্রস্থ করে দিয়েছে।
  • এলেবেলে | ২৩ আগস্ট ২০১৯ ২০:২৪416774
  • @ব এবং @বড়েস

    আমার পরিবারে তিন প্রজন্মের শিক্ষকের বাস এবং তাঁদের কর্মকাল বিধান রায় থেকে মমতার আমল পর্যন্ত।

    আমার পিতৃদেব ১০.৮.১৯৬২ তে বিটি (এখনকার বি এড) পাশ করেন এবং ইনক্রিমেন্ট চালু হয়। তখন ওঁর মূল বেতন ছিল ২৪০ টাকা। এম এ পাশ মাস্টারমশাইদের ২১০ -১০ -৪৫০ বেতনক্রমে। এর বেশ কিছু বছর পর ১.৪.৭৫ এ পে স্কেল পালটে হয় ৩৫০ – ২০ – ৫৫০ – ২৫ – ৬৫০ -৩০ – ৮০০ – ৪০ – ৯২০/- ( ফিক্সেশন Existing basic + Ad hoc ২০/- + দশ বছরের জন্য একটি ইনক্রিমেন্ট ১০/-)। ওঁর বেতন ১৩.৮.৭৫ থেকে হয় ৫৫০/-।

    কংগ্রেস আমলের ইতি, বাম আমলের শুরু। ১.৪.৮১ তে ৫৫০ -২৫ – ৬২৫ – ৩০ -৭৪৫ -৩৫ -... -১৪৭০ হয় নতুন বেতনক্রম এবং কী আশ্চর্য ফিক্সেশন মেনেই ( Existing basic + ৩০/-) বাবার মাত্র ৩৫ টাকা মূল বেতন বাড়ে এবং তা ৭৪৫/-হয়! এত ঢক্কানিনাদের নিট ফল ৩৫/- যা একটি নিয়ম মেনেই হয়েছিল এবং ক্ষমতায় কংগ্রেস থাকলেও তার সম্ভবত ব্যত্যয় ঘটতনা। আসলে বাম আমলে শিক্ষকদের বেতন বিশাল কিছু বাড়েনি এবং পরবর্তী সময়েও যা বেড়েছে তা Fixation Rule মেনেই। তবে শিক্ষকদের পেনশন চালু করার কৃতিত্ব অবশ্যই বামেদের।
  • bibek | ২৩ আগস্ট ২০১৯ ২০:২১416773
  • না।। আমার আবার ওই সব অদ্ভুত জিনিসগুলির প্রতি বড্ডো ওই আছে। জানেন তো জাপানীসরা ওই সব tentacle না কি সব করে যৌন আনন্দ নেই। স্যামসুং তো জাপানীস বটে :)

    আর ভিক্টোরিয়ার সিক্রেটএই এতদিন ছিলাম। পানসে হয়ে গেছে মশাই।
  • dc | ২৩ আগস্ট ২০১৯ ২০:১৪416772
  • সামসুং এর সাথে যৌন করে আর কি হবে? সেদিক থেকে বরং ভিকটোরিয়ার সিক্রেট বেটার।
  • bibek | ২৩ আগস্ট ২০১৯ ২০:১২416771
  • *যৌন -টা আর ইচ্ছে করেই পাল্টালাম না। বেসিক্যালি কোম্পানি ব্যাপারটাই ঐরকম জীবন যৌবন সামাজিক ব্যাপার সবই যৌন - যে যারটা মারতে পারে আর কি।।
  • Ela | ২৩ আগস্ট ২০১৯ ২০:০৪416770
  • ভাল-মন্দ সবই আপেক্ষিক, যাই করে নিন না কেন, সেই সূর্যের চারপাশে ঘুরবেন। চন্দ্রযানে চড়ে পাড়ি দিলেও কিস্যু তফাত নেই।

    যেদিন অন্য গ্যালাক্সিতে যাওয়া যাবে, সেদিন ভেবে দেখবেন।
  • aka | ২৩ আগস্ট ২০১৯ ১৯:২০416769
  • কোম্পানি যৌন টা বেশ পছন্দ হয়েছে।
  • bibek | ২৩ আগস্ট ২০১৯ ১৯:১৭416768
  • ধন্যবাদ সবাইকে! অনেকরকম মতামত পেলাম খুব অল্প সময়ে। আমি নিজে একাডেমিক, ৩ বছর ধরে রিসার্চ করছি! হটাৎ করে স্যামসুং থেকে কল, বলে সিভি দেখে পছন্দ হয়েছে অমুক দিনে ফোন করে জাস্ট কথা বলবে! তা আজ ছিল সেই অমুক দিন, আমি অফিস-এ বসে। ফোন এলো ফোন ধরলাম, একঘন্টা ইটা সেটা নিয়ে কথা হলো। আমার বিবরণ থেকে আমার রিসার্চের ১৪ ঘুষ্টির বিবরণ দিলাম। সব হলো। শেষে বলে এখন কিছু কোডিং ব্যাপারে প্রশ্ন!
    মনে রাখবেন এটা হওয়ার কথা ছিল 'জাস্ট একটা ফোন কোনভার্সেশন'। আমার এদিকে ৩টের সময় মিটিং আর মাত্র ১৫ মিন্টুকে পরে! ধুর বাল নিকুচি করেছে জাস্ট ফোন কোনভার্সেশন ঠিক বলতে পারিনি, যাই হোক, সো কোল্ড কোনভার্সেশন ছেড়ে উঠে গেলাম, ওরাও ভদ্র ভাবে বললো পরে কন্টাক্ট করবে!
    এখন পাপ বোধ হচ্ছে, কোম্পানি যৌন করলে খুব খারাপ হয়তো হতো না!
  • Ekak | ২৩ আগস্ট ২০১৯ ১৯:১৫416767
  • মাঝে মাঝে ধরে দু চার ঘা দিও, তাতে বেশ ক্লেশ বোধ হভে☺️
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৯:০৬416766
  • তবে আমার একটা স্যাটিসফাকশন যেহেতু পড়াতে খুব ভালোবাসি তাই যা ক্লাসেে বোর্ড এ পড়াই থিয়োরি বা প্রবলেম প্রতিটা হাতে লেখা নোট বানিয়ে ছাত্রদের দি। যাতে ওদের কোন প্রশ্ন থাকলে পরের দিন জিগাতে পারে। আর মাঝে মাঝেই তুমি বুঝতে পারছো তুমি বুঝতে পারছো করে জেনে নি সত্যিই বুঝতে পারছে কিনা। এমনকি বললে বিশ্বাস করবেন না মাস্টার ডিগ্রি র ছেলে পিলে দের দিয়ে বোর্ড এ অঙ্ক কষাই।
  • S | ২৩ আগস্ট ২০১৯ ১৮:৫৩416765
  • মুদি দোকানীর প্রচুর স্ট্রেস। সাপ্লায়ার সামলাও। খদ্দেরদের বাকি আদায় করো। জিনিস পচে গেলে, তার ব্যবস্থা করো। ছুটি নেই, বন্ধ নেই। এখন আবার বিগ বাজারের সাথে কম্পিটিশান।
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:৫২416764
  • এরকম সার কিছু নেই, ভারত বেস্ট। নিজের দেশ, এখানে চাগরি পেয়েছি এখানেই থাকবো আবার কি। যারা সামাজিক ডিসক্রিমিনেশন এর শিকার বা অর্থনৈতিক শোষন এর শিকার তাদের অপিনিয়ন ক্ষেত্র বিশেষে ডিফারেন্ট, কিন্তু ইউনিয়নকর্মী রাও বেসিকালি দেশপ্রেমী অবভিয়াসলি। শাসক রা তাদের প্রশ্ন করেন স্বার্থ থেকে, এবং হারামি বলে।

    পশ্চিমে আইনের শাসন এখনো অনেক্টা আছে ট্রাম্প রা সেটাই ডিসম্যান্টল করছেন, এগুলো প্রত্যেক্টাই বলা হয়েছে, আপনি ভাব সম্প্রসারণে লাড্ডু, খুব বাজে স্টুডেন্ট, বয়সে বড় তাই কান ধরে দাঁড়াতে বলিনি ঃ-))

  • sm | ২৩ আগস্ট ২০১৯ ১৮:৫০416763
  • আমার মুদীর দোকানী কে সবচে ভালো লাগে।খদ্দের ধমকাচ্ছে,মুদিও ধমকাছে।
    খদ্দের মিষ্টি কথা বলছে,কাকু কাকু করছে।আর কাকুও মিষ্টি হেসে গুড় পরিবেশন করছে।
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:৪৮416762
  • জানি না এটা, কর্মস্থল মাত্রেই প্রচুর হারামজাদায় ভর্তি থাকে, সেটা তে সংস্থা র উপরে নির্ভরশীল হবার কথা না ঃ-)))) অবশ্য সমাজের প্রতিটি অংশ ই তাই, পরি বার ও সাক্রোস্যান্ক্ট কিসু না ঃ-)))) হারামি লোক তো আর রাজকন্যা না

    ঃ-))

  • sm | ২৩ আগস্ট ২০১৯ ১৮:৪৬416761
  • তাহলে কি খারাইলো?আমৃগা তে লেবার ল সবচেয়ে ভালো মানা হয়।ট্রেড ইউনিয়ন করার আদর্শ জায়গা হলো, উহা।
    শ্রমিক দের শোষণ উখানে সবচে কম।
    উখানে মালিকদের উৎপাত বড়ই কম।
    উহা ভালো জায়গা বটেক।
    সংক্ষিপ্ত সার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত