এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৪ আগস্ট ২০১৯ ০২:০৮416850
  • বচ্ছর বারো বয়সে অ্যাজমা ফ্যাজমা সারতে শুরু করল, টনসিলও আর ঝামেলা করল না। কিন্তু ততদিনে আইসক্রীম টাইসক্রীমের টান চলে গেছে। মিষ্টি ছোটোবেলা থেকেই না পসন্দ। ভাজাভুজি আর ঝাল পছন্দ। বিজয়ার সময় খালি নিমকি খেতাম। সন্দেশ টন্দেশ নাড়ু টাড়ু ভাইয়ের প্লেটে চালান। সে আবার মিষ্টি বলতে অজ্ঞান, মিষ্টি পেলে আর কিছু চায় না। এইভাবে চমৎকার একটা খাদ্যবিভাজন নীতি তৈরী হয়েছিল। ঃ-)
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ০১:৫১416849
  • কারো বাড়িতে রাত্রিবাস করলে আমার কিন্তু ফ্রিজ খুলে চুরি করে খাবার অভ্যাস আছে। আমার মা সব সময়ে ফ্রিজে খাবার রাখেন রাত্রে কারণ জানেন, আমি খাবই। কিছু না পেলে, বিস্কুটে মাখন মাখিয়ে খাই।
  • Prosno | ২৪ আগস্ট ২০১৯ ০১:৪৮416847
  • আচ্ছা, আই এস আই এর জনতা বলতে পার্বেন - ওখান্কার ক্যান্টিনে চারানা পাঁচটা সিঙ্গারা বা পাঁচটা রসগোল্লা মিলত কি না?
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ০১:৪৮416848
  • এখনো কারো বাড়ি গেলে, প্লেট ভর্তি মিষ্টি দিলে খুব খুশী হই। একটুও লজ্জা না করে সব কটা খাই। তবে সাদা সন্দেশ আমার রোচে না। একটু স্টাইল করে চামচ কেটে সময় নিয়ে স্মার্টলি খাই।
  • ব-এর জন্য | ২৪ আগস্ট ২০১৯ ০১:৪৫416845
  • ফিডব্যাক নিয়ে ঝামেলা করলে ব্রম্ভচারী বুদ্ধচৈতন্যকে জিগান উচিত - আপনে মহায় যা ইলেক্ট্রোস্ট্যাটিক পড়াতেন তার ফিডব্যাক কিছু জানা আছে কি?
  • S | ২৪ আগস্ট ২০১৯ ০১:৪৫416846
  • আমিও মিস্টি খেতে খুব ভালোবাসতাম। এমনি এমনি চিনি খেতাম।
  • S | ২৪ আগস্ট ২০১৯ ০১:৪৪416843
  • টন্সিল ছিলো। ছোটোবেলায় "গরম" কোল্ড ড্রিন্ক্স খেতাম। আইসক্রিম নো নো। ডাক্তারের পরামর্শে রোদে ঘাম ঝরিয়ে ফুটবল খেলে খেলে কমে যায় অনেকটা।
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ০১:৪৪416844
  • আমাদের বাড়িতে একজন মাথায় করে শোমপাপড়ি, নারকোলের সন্দেশ, গজা বিক্রি করতে আসত। কিটকিটে মিষ্টি। বাঙাল হয়েও আমি খুব মিষ্টি ভক্ত। কি ভাল লাগত!

    তবে লক্ষ্মীপুজোয় আম্মার হাতে তৈরি নারকোলের সন্দেশের কাছে অন্য কিছু লাগেনা।
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ০১:৩৯416842
  • আইস্ক্রিম খেতাম খুব টনসিল থাকা সত্ত্বেও। কিছুদিন গলা ব্যথা, কষ্ট,আবার যে কে সেই! আমাদের স্কুলের ফাউন্ডেশন ডে'তে আইস্ক্রিম খাওয়াত। ক্লাস সিক্সে আউটরাম ঘাটে প্রথম আইস্ক্রিম পার্লার স্কুপে আইস্ক্রিম খেয়েছিলাম ২৫ টাকায়। অত বড় আইস্ক্রিম একা খাওয়া খুব কঠিন।
  • S | ২৪ আগস্ট ২০১৯ ০১:৩২416841
  • স্কুলের শেষদিন ক্লাসের পর আমরা বন্ধুরা মিলে আলুকাবলিওয়ালাকে বললাম হেব্বি ঝাল দিয়ে স্পেশাল বানাতে। কি টেস্ট। কিন্তু চোখ নাক মুখ দিয়ে ঝালের চোটে জল পরেই চলেছে।
  • S | ২৪ আগস্ট ২০১৯ ০১:২৯416840
  • আমাদের সময় স্কুলের মাঠে আচারও পাওয়া যেতো। কি করে যে ওরকম টেস্ট বানাতো? উনাদের মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় যাওয়া উচিত ছিলো।
  • এলেবেলে | ২৪ আগস্ট ২০১৯ ০১:২৭416839
  • বাবা গরিব মাস্টের ছিলেন। সিপিএমের আমলেও! আমাদের জীবন কেটেছে অন্ধ নৃপেনদার পাঁচ পয়সার জলমালাই আর দশ পয়সার দুধ্মালাই খেয়ে। কে কতক্ষণ সেটা মুখে পুরে রাখতে পারে তার প্রতিযোগিতা চলত। কেবল গিরিশ পার্কে পিসির বাড়ি আসলে কপালে জুটত শোনপাঁপড়ি (হেদোর কাছে কোনও একটা দোকানে) আর হাওড়া স্টেশনে কোয়ালিটি।
  • S | ২৪ আগস্ট ২০১৯ ০১:২৫416838
  • কাঠি গোঁজা আলুকাবলি খেয়েছি মনে হচ্ছে।
  • Atoz | ২৪ আগস্ট ২০১৯ ০১:২৩416837
  • টন্সিল আর অ্যাজমার কারণে আমি ছোটোবেলা আইসক্রিম খেতে পারিনি, কাঠি আইসক্রিম বা কাপ আইসক্রিম কিছুই না। একবার স্কুলে, তখন মনে হয় ক্লাস ওয়ানে পড়ি, এক সহপাঠীর মা জন্মদিনে ক্লাসের সবাইকে কাপ আইসক্রিম খাওয়ালেন। অনভিজ্ঞতার কারণে আমি তো কাপ হাতে নিয়ে বসেই আছি, কখন জিনিসটার একটু ঠান্ডা কমবে, খেতে পারবো। অ মা, সব গলে গেল! তখন পাশের এক বন্ধুকে বললাম, এটা এখন কী করি। সে বিনাবাক্যব্যয়ে হাত থেকে নিয়ে অগস্ত্যের মতন শো শো করে চুমুক দিয়ে সাবাড় করে দিল। ঃ-)
  • | ২৪ আগস্ট ২০১৯ ০১:১৯416836
  • আমিও দুম্বা খাই নি,
  • | ২৪ আগস্ট ২০১৯ ০১:১৮416835
  • আর আইসক্রিম? ১০ পয়সা করে। চকোলেট ফ্লেভার ২৫ পয়সা!!
  • Atoz | ২৪ আগস্ট ২০১৯ ০১:১৫416834
  • দুম্বা দেখিনি। আমাদের সময়ে মনে হয় দুম্বা লোপ পেয়েছিল। তখন আলুকাবলি আর চুরমুরের বাজার।
  • এলেবেলে | ২৪ আগস্ট ২০১৯ ০১:১৪416833
  • আজ্ঞে আলুকাবলিতেও কাঠি গোঁজে, শালপাতার কাঠি। আইসক্রিমের চামচ দিয়ে আলুকাবলি খাওয়া কেমন যেন একটা ইয়ে ইয়ে ব্যাপার। সিকি পেলে খেতাম দুম্বা। একটা গোটা আলুর ওপরটা তরমুজের স্টাইলে কেটে তার মধ্যে আলুকাবলির মশলা গাঢ় করে দিয়ে ওপরের টুকরোটা গুঁজে দেওয়া। ও জিনিস খাওয়ার ইস্টাইল আলাদা! আলুকাবলি খেয়েছি দশ পয়সায়! দুম্বা পনেরোতে!!
  • Atoz | ২৪ আগস্ট ২০১৯ ০১:১২416830
  • পাতলা কাঠের চামচ, ফ্ল্যাট।
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ০১:১২416831
  • আমি এক টাকায় ৭-৮ টা ফুচকা খেয়েছি।
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ০১:১২416832
  • বড় ঠোঙা দু টাকা। এক টাকারও খেতাম। খুব কম নয়।
  • Atoz | ২৪ আগস্ট ২০১৯ ০১:১১416829
  • আলুকাবলির আলুর টুকরো অনেক পাতলা, ছোটো। কাঠি গোঁজা বেজায় মুশকিল। ঃ-)
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ০১:১০416826
  • আলু কাবলি আইস্ক্রিম স্টিক দিয়ে খেতাম। তবে সে আইস্ক্রিম স্টিক ঐ আলু কাবলিওয়ালারা কি ভাবে সংগ্রহ করত বলে সকলে ধারণা করত, সে গল্পে গিয়ে ল্যাব নেই।
  • Atoz | ২৪ আগস্ট ২০১৯ ০১:১০416827
  • হ্যাঁ ব্রতীন, আমরা তো টাকায় সাতপিস করে ফুচকা খেতাম, এক পিস ফাউ দিতো শেষে। ঐ ফাউটা শুকনো ফুচকা হত, তেঁতুলজল দিত না, শুধু পুর দিত। ঃ-)
  • | ২৪ আগস্ট ২০১৯ ০১:১০416828
  • ইয়ে মানে বাঙালী তো।সুযোগ পেলে যেখানে হোক কাঠি দেবে!!
  • | ২৪ আগস্ট ২০১৯ ০১:০৮416825
  • আটোজ শোনো অর্জুন ২ টাকায় এক ঠোঙা আলুকাবলি খেয়ে। ওহে আমরা খেয়েছি ২৫ পয়সায়।
  • Atoz | ২৪ আগস্ট ২০১৯ ০১:০৭416823
  • তবে হুতো যে কাঠিগোঁজা আলুরদমের কথা বলছেন, সেটা কিন্তু আলুকাবলি না, আলুরদমই মনে হচ্ছে। আলুকাবলিতে কাঠি গোঁজে না, মানে আমি সেরকম দেখিনি।
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ০১:০৭416824
  • বালিগঞ্জ ষ্টেশনে ওভারব্রিজের তলায় বড়, বড় ড্রামে লাল টকটকে আলুর দম দেখতাম। গন্ধে, বর্ণে দেখে জিভে জল আসত। কোনোদিন খাওয়া সম্ভব হয়নি। বাড়ি থেকে ওগুলোর দিকে তাকানোরও নিষেধাজ্ঞা ছিল।
  • এলেবেলে | ২৪ আগস্ট ২০১৯ ০১:০৬416822
  • আতোজ, মাধ্যমিক ৮১তে। আলুর দম মানে স্রেফ আলুর দম। দশ পয়সায় দু পিস আলু আর অনেকটা ঝোল। শালপাতার কাঠি দিয়ে খাওয়া। শেষ হলে আরেকবার ঝোল ফাউ। শালপাতা গোল করে ঘুরিয়ে বাটির মত বানিয়ে। আর ছিল ঘুগনি। ঘুগনি খাওয়ার পর যে শালপাতা চেটে সাবাড় করেনি সে ঘুগনির কিস্যু জানে না।
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ০১:০৩416821
  • কলকাতায় এক একটা জায়গায়, এক একরকম স্বাদ ফুচকার। দেশপ্রিয় পার্কের ফুচকার সঙ্গে যাদবপুরের ফুচকার অনেক গড়মিল।

    আচ্ছা, উত্তর কলকাতায় আজও অবধি ফুচকা দেখলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত