এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৫ আগস্ট ২০১৯ ০০:৫৫416940
  • আহা দামোদর, খামোখা চল্লিশ ফল্লিশ ক্যানো আবার? ওটা একশোই করুন, দিচ্ছেনই যখন ---- ঃ-)
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ০০:৫৩416939
  • @একক, "ওই সময়ের স্টেট্ ওয়াইস কনসাম্পশন ডেটা কী বলে ? পব অন্যদের চে কনসাম্পশনে পিছিয়ে ??" আমার ধারণা পিছিয়ে।

    @Du যে বললেন, কারো কাছে বেশী টাকা থাকলে অন্যরা সরে পড়ত, এটাও কিন্তু ওই কনসাম্পশন ফোবিয়া।

    আমরা খুব বড়লোক ছিলাম, ব্যবসায়ী হলেই খুব বড়লোক এটা খুব ভুল ধারণা। ব্যবসায়ীদের আগে তাদের কর্মচারীদের টাকা দিতে হয়, তারপর নিজের।

    মানসিকতা এলিটিস্ট হলেই টাকা এসে যায়না। পারিবারিক ভাবে আর্থিক টেনশন অনেক সময়েই হয়েছে।
  • দামোদর শেঠ | ২৫ আগস্ট ২০১৯ ০০:৪৪416938
  • আমার তুতো বোনের পিসশ্বশুরের ভায়রাভাইয়ের বড় শালার মেয়ের ননদ শুরুতেই ৪০ কোটি পাচ্ছে।
  • Atoz | ২৫ আগস্ট ২০১৯ ০০:২০416937
  • তাড়ি যদি খেতে চান তো খান ঝালমটর দিয়ে। খুব গরমের দিনে খালি গায়ে গলায় গামছা দিয়ে মাটিলেপা দুদিক খোলা দাওয়ায় বসে যদি খেতে পারেন তবে আসল আমেজটা পাবেন। গরম হাওয়া বইবে, ঘামতে ঘামতে গামছা দিয়ে ঘাম মুছবেন আর ঝালমটর সহযোগে তাড়ি খাবেন। সহপানকারীও দরকার। গপ্পটপ্প করতে হবে তো! পরিবেশ, মশাই সবই পরিবেশ। ঃ-)
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ২৩:৪৭416936
  • অমিত বাবু, ' পেছন ফিরে দেখলে শুধু বাম কেন, আগের যাবতীয় সব আমল কেই খারাপ লাগে' তাই কি? আমার তো মনে হয় পিছনে ফেলে আসা সময়ের জন্যে আমাদের খুব মায়া থেকে যায় সেখানে যুক্তির থেকে আবেগ কাজ করে বেশী। সমকাল কখনোই মর্যাদা পায়না।

    আমার জন্ম থেকে ৩১ বছর বয়েস পর্যন্ত পুরোটাই কি খারাপ? ৩১ বছরের মধ্যে অনেকটা যদিও বাইরে। ব্যাপারটা তা নয়, বাম আমলটা তাহলে তো বলতে হবে কোনো সুখস্মৃতিই নেই! তা নয় তবে রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে বাম আমলটা আমার কাছে খুব নৈরাশ্যজনক। আমার পরিবার বামেদের কাছে চিরকাল শ্রেণীশত্রু এবং পরেও সম্পর্কটা কোনোদিন স্বাভাবিক হয়নি। এখানে সামাজিকতারও সমস্যা ছিল। Both the parties treated each other with suspicion এবং এটা শুনতে খারাপ লাগলেও তৃণমূলের থেকে বাম আমলকে আমার অনেক বেশী সন্ত্রাসমূলক লাগত তবে এখন এ ব্যাপারে বিজেপি সবাইকে ছাপিয়ে গেছে।

    আমার সময় কলকাতার শিল্প, সংস্কৃতি অন্য মাত্রায় ছিল এটাও মানি। তখন কিম্বদন্তী সব লোকজনও ছিলেন। সে কলকাতা নিশ্চয় হারিয়েছি। তাদের অনেকেই বাম আদর্শে বিশ্বাসী ছিলেন। কিন্তু তাদের অটল আদর্শের সঙ্গে কমিউনিস্ট রুলিং পার্টির বিশেষ সম্পর্ক ছিল না।

    সে সময়টা চিরতরে লুপ্ত।
  • | ২৪ আগস্ট ২০১৯ ২৩:১১416935
  • আহা একটু শিল্পীর চোখ দিয়ে দেখুন
  • /( | ২৪ আগস্ট ২০১৯ ২৩:০১416933
  • পেঁয়াজের ‘পরতে পরতে বিস্ময়’ জেনে বিস্মিত হলাম। এদ্দিন জান্তুম শুধু চোখের জল ছাড়া আর কিচুই নাই
  • | ২৪ আগস্ট ২০১৯ ২২:৪১416931
  • অর্জুন কে এখনো অনেক
    কাল্টিভেট করতে হবে। পেঁয়াজের মতো পরতে পরতে বিস্ময়!!!
  • | ২৪ আগস্ট ২০১৯ ২২:৩৪416929
  • ওফফ।

    ন নয় ওটা আমি
  • | ২৪ আগস্ট ২০১৯ ২২:৩৪416930
  • দু দি, ইন্দ্রাণী মুখার্জি
    বোলে তো?
  • S | ২৪ আগস্ট ২০১৯ ২২:০৮416928
  • ওদের ইন্ডিয়াতে এনাফ প্রেজেন্স আছে?
  • . | ২৪ আগস্ট ২০১৯ ২২:০৫416927
  • Nutanix
  • একক | ২৪ আগস্ট ২০১৯ ২১:৫৪416926
  • অর্জুন দেখলুম বলেছেন, সিপুএম আমলে বড়োলোকেরাও গরিব গরিব হাবভাব নিয়ে থাকতো। এটা কি সার্বিক চিত্র ? ওই সময়ের স্টেট্ ওয়াইস কনসাম্পশন ডেটা কী বলে ? পব অন্যদের চে কনসাম্পশনে পিছিয়ে ??

    আমার ধারণা মনমোহন জমানার আগে, টাকা থাকলেও ওড়ানোর কোনো রাস্তা ছিলোনা। খুব বেশি হলে নামী ক্লাবের মেম্বারশিপ আর এদিক ওদিক বেড়ানো। কিন্তু এইযে দুনিয়াশুদ্ধও ব্র্যান্ড এভেইল করতে পারা এটাই তো রিসেন্ট ঘটনা।
  • S | ২৪ আগস্ট ২০১৯ ২১:৪৮416925
  • কোন কোম্পানি?
  • , | ২৪ আগস্ট ২০১৯ ২১:৪৪416924
  • ভাই S পায়।আমার তুতো ভাইয়ের ছেলেও পেয়েছ। ৪৮ লাখ শুরুতেই
  • S | ২৪ আগস্ট ২০১৯ ২১:৩৯416923
  • সদ্য পাশ করা কোনও ইজ্ঞিনিয়ার ৪০লাখ পায় না। আইআইটি-আইআইএমের রিপোর্ট সব ভুয়ো হয়।
  • . | ২৪ আগস্ট ২০১৯ ২০:৫৮416922
  • এখন যেমন জিনিষের দাম বেড়েছে তেমনি মাইনেও বেড়েছে। সদ্য পাশ করা ইজ্ঞিনিয়ার পাচ্ছে ৪০লাখ যা আমরা সারা জীবনে পাই নি।
  • Ela | ২৪ আগস্ট ২০১৯ ২০:১৯416921
  • ও ও, ইন্দ্রাণী মুখার্জী মানে সেই ইন্দ্রাণী। বুঝলাম ঃ)

    তবে আমার এই ক্লাসমেটটি কিন্তু ভালই ছিল। একটু লোনলি, সবার সঙ্গে থাকলে খুব হাসিখুশি থাকত। ক্লাস টেনের পর অন্য স্কুলে চলে যায়, তারপর জীবন গিয়াছে চলে কুড়ি কুড়ি বছরের পার (আদতে তারও ক’বছর বেশি)।
  • Du | ২৪ আগস্ট ২০১৯ ২০:১৩416920
  • সেকালে এত টাকা কারো কাছে থাকলে বন্ধুরা বুঝতো কিছু একটা ঠিক নেই, সরে যেত আস্তে আস্তে। কেউ কেউ নিশ্চয়ই থাকতো, কিন্তু তারা ঠিক বন্ধু নয়।
  • Du | ২৪ আগস্ট ২০১৯ ২০:১০416919
  • আর কি? বাকীটা তো সবাই জানে।
  • Ela | ২৪ আগস্ট ২০১৯ ২০:০৫416918
  • তার্পর??
  • Du | ২৪ আগস্ট ২০১৯ ১৯:৪২416917
  • তারও আগের আমলে ইন্দ্রানী মুখার্জীর ব্যাগে দুশো টাকা দেখা গিয়েছিলো পকেটমানি।
  • Kaju | ২৪ আগস্ট ২০১৯ ১৮:৩৫416916
  • ইলিশ খেলুম আপিসের দিনে তড়িঘড়ি করে, কাঁটা বাছার মধ্যে ইলিশের সঙ্গে গল্পগাছা সে সব মাটি হয় অত তাড়ায়।

    দিদি নম্বর ওয়ানে দেখালো চড়াই পাটালি আর শজারু মিলিয়ে কিভবে ইলিশ হল। একদম সত্যি, শজারুর কাঁটাই মনে হয় ইলিশের কাঁটা ঘড়ি দেখতে দেখতে, খেয়ে চড়াইয়ের মত উড়ে যাও।
  • অমিত | ২৪ আগস্ট ২০১৯ ১৬:৪৯416915
  • অর্জুন। পেছন ফিরে দেখলে শুধু বাম কেন, আগের যাবতীয় সব আমল কেই খারাপ লাগে কারন দেখার চোখ আর সময় বা লাইফ স্টাইল সবই পালটে গেছে।
    কিন্তু যারা বাম আমলকে ভালো বলছেন, তাদের ভালো লাগার নিজস্ব অনেক কারন থাকতেই পারে। উলটো দিকে যারা বাজে মনে করেন, তাদেরও অনেক কারন থাকতে পারে। এসব তো সাবজেক্টিভ। এসব তো আর আ্বসলুট কিছু নয়।
    কিন্তু যারা ওই সময় টাকে ভালো বলছেন, সেটাকে জাসট তাদের বোঝার ভুল বা ওই সময়ে কিছু বোঝা যায়নি বলে ওড়ান যায়না।
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ১৬:৪১416914
  • আহা! সরষের তেল দিয়ে ইলিশ ভাপা !!

    আচ্ছা, এখানে মাছের রেসিপির একটা টই ছিল না!
  • S | ২৪ আগস্ট ২০১৯ ১৬:৩৮416913
  • ফ্রেস মাছ আসলেই চলে যাবেন, ঐ মাছগুলো খুব খারাপ হয়্না।
  • অমিত | ২৪ আগস্ট ২০১৯ ১৬:৩৭416912
  • ইন্ডিয়ান বা বাংলাদেশ র দোকান থেকে দু একবার বরফে জমানো ইলিশ কিনেছি বটে। সাইজে বড়ই, কিন্তু একেবারেই স্বাদহীন।
  • S | ২৪ আগস্ট ২০১৯ ১৬:২৫416911
  • প্রচুর দাম দিয়ে একটা কেজি দেড়েকের ইলিশ কিনবেন। একটু বড় বড় পীস করাবেন। সেটাকে সর্ষে, সর্ষের তেল দিয়ে ভাপা। উফ্ফ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত