এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৯৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:১৮713872
  • র‌্যাদার লিখতে পারতে - "আমাদের মতো করে ভাবা প্র্যাকটিস করো - নইলেই তোমার চিন্তাপ্রক্রিয়া অসম্পূর্ণ " -

    এরকম আমি আগেও অনেক দেখেছি - আমার তাতে নিজের বক্তব্য জানাতে কোন অসুবিধে হয়নি - আর ভবিষ্যতেও হবে না!

    নামের লাইনের প্রশ্নটা এতো গুরুত্বপূর্ণ, এতো জরুরী, যে বাকি সব প্রশ্ন তাতে ঢাকা পড়ে গেলো!!!

    ধন্য ভাবনাচিন্তা!!!
  • সিকি | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:২১713873
  • কেন লিখব? আমি তো অন্য কারুর মত ভাবি না। আমার চিন্তাপ্রক্রিয়া পুরোপুরিই আমার নিজের মত। 'আমাদের' বলে তো কেউ নেই।
  • সিকি | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:২৩713874
  • নামের লাইনের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই জরুরী। ওটা বুঝে উঠতে না পারলে পরের পয়েন্টে এগনো যাবে না।
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:৪০713875
  • তোমা র/দের কাছ থেকে কোন পরের পয়েন্টে এগনোর এক্সপেক্‌টেশন আমারো নেই - আমি আমার মতামতটা লিখলাম - কোন লজিক্যাল কনক্লুশনের আশা না করেই -

    আমার কাছে {ঋতব্রত, প্রসেন্জিৎ, সোমনাথ, সইফুদ্দিন .....} এরা সবাই একই সেট - পার্টির মাথার স্বেচ্ছাচারিতার কারণে দল থেকে বহিষ্কৃত, আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও না পেয়ে -
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:৪৪713876
  • মোটেও আশ্চর্য্যের নয় যে কমিরা থার্ড পোজিশন পায় - এরপরে নির্দলেরও নীচে নামবে আর জামানত বাজেয়াপ্ত হবে - জনসংযোগের যা ছিরি!
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:৪৭713877
  • "কেন নয়? ইন্টার্নাল ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত নিয়ে যদি মানুষের সন্দেহ থাকে - তবে মানুষের কাছে তা এক্সপ্লেন করার দায় পার্টি এড়াতে পারে না - আবারো বলছি - মানুষের পার্টি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো বিহেভ করতে পারে না -"

    সন্দেহ জাগালেই সন্দেহ, সে পার্টি জানাক বা নাই জানাক।

    আবারো বলছি - আভ্যন্তরীণ কমিটিতে কী হল, কজন পক্ষে ছিলেন, কজন বিপক্ষে, দুজন পিবি মেম্বার হাতাহাতি করলেন কিনা, কজন বিবেকের ডাকে ভোটদানে বিরত রইলেন ইত্যাদি প্রভৃতি একেবারেই আভ্যন্তরীণ ব্যাপার। মিডিয়া শুধু ততটাই জানবে যতটা সাধারণ সম্পাদক (রাজ্যের ক্ষেত্রে জেলা সম্পাদক), বা নির্ধারিত স্পোকসপার্সন জানাবেন নির্দিষ্ট মাধ্যমে। আমার জানাবোঝার মধ্যে এটাই নিয়ম বলে জানি, আর সবারই - ইস্কুল, কলেজ, পার্টি, সংগঠন, প্রাইভেট কোম্পানি, রিসার্চ ল্যাব - সবারই এরকম টাইপের নিয়মই আছে বলে জানি।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:৫৩713878
  • এবিপি সত্যিই সফল।
  • আপনারা | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:৫৬713879
  • প্লিজ এতো চিন্তা করবেন না। পার্টি ঘুরে দাঁড়াচ্চে।
  • রোবু | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৩:২১713880
  • বদ্রী বিশাল ঘোষ উত্তর ২৪ পরগনার বাম আন্দোলনের কর্মী।
    কমরেড বদ্রী গত পরশু বারাসাত অভিযানে পুলিশের সাথে খন্ডযুদ্ধে আহত হয়। তার হাতের পাঞ্জা সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। গতকাল আঙুলে অপারেশন করতে হয়।
    এইগুলো বলবার মতন ঘটনা নয়। এরকম বহু কর্মসূচীতেই বহু বাম কর্মী আহত হয়েছেন। আসলে যেটা বলবার জন্যে এইটুকু ভূমিকা সেটা এর পরে লিখছি।

    কমরেড বদ্রী সকালে লোকের বাড়িতে দুধ দেওয়ার কাজ করে। হাতের আঘাত এবং অপারেশনের কারনে আপাতত সেটা বন্ধ থাকবে।
    তাই ওর সহযোদ্ধা অঞ্চলের ছাত্র-যুব কর্মী কমরেড রিন্টু, কমরেড পূর্বালী, কমরেড অভীক সমস্ত গ্রাহকদের বাড়িতে জানিয়ে দিয়েছে যে যতদিন না বদ্রী বিশাল ঘোষ সুস্থ হচ্ছে, ততদিন তারাই সকালে সবার বাড়িতে দুধ পৌছে দেবে। এবং আজকে সকাল থেকে তারা এই কাজ শুরু করে দিয়েছে।

    প্রতিদিন শিখি, যারা বয়সে ছোট তারাই শেখায়। হাজারটা বই বা কোট যা শেখাতে পারে না, তা কতগুলো বাচ্চা ছেলেমেয়ে শেখায়, উপলব্ধি করায়, অনুধাবন করায়। কখনো যদি ঘটনাচক্রে সামান্যতম ক্ষোভ বা হতাশা বা আলস্য গ্রাস করে, এরাই চড় মেরে জাগায়। মনে হয়, হ্যাঁ, এদের নেতৃত্বেই আজীবন লড়াই চালিয়ে যাওয়া যায়।

    আজ ১৩ই সেপ্টেম্বর, লালবাজার অভিযান। মিছিলে যতবার কোন অচেনা ব্যাক্তিকে আজ 'কমরেড' সম্মোধন করবো, প্রতিবার শব্দটা নিজেই নিজের চেতনার কাছে রিভাইজ দেওয়ার মতন হবে।
    - Arkady Gaider
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৩:২৭713881
  • ঋতব্রতকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ যে দেওয়া হয়নি তা দে-দি জানল কি করে? ঋতব্রতর বিরুদ্ধে দলের কাছে অভিযোগ জানিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী এবং অন্যান্য কয়েকজন ভদ্রমহিলা। সেই সব এবং অন্যান্য অভিযোগের ভিত্তিতে ঋতব্রতের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করা হয়। এবিপির ইন্টারভিউতে ঋতব্রত অবশ্য সেইসব চেপে গেছেন।

    'কমি'দের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম তাদের কর্মসূচী, ম্যানিফেস্টো, পিপলস মুভমেন্ট ইত্যাদি। জনসংযোগের এই 'ছিরি'ই বহু বছর ধরে চলে আসছে। পার্টির আভ্যন্তরীণ বিবাদের জবাবদিহি মানুষের কাছে করার দায়বদ্ধতা নেই।
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৪২713883
  • আরে তদন্ত কমিশন কেন বসেছে, সাধারণ মানুষের কাছে তো সেটাই অজানা - সেটা পার্টির ক্লারিফাই করার দায় নেই? অভ্যন্তরীণ বিবাদ সম্বন্ধে কে ই বা জানতে চেয়েছে? সাধারণ মানুষ জানতে চাইবে না, রাজ্যসভার অ্যাকটিভ মেম্বারকে ঠিক কি কারণে সরে যেতে হচ্ছে?

    আর পার্টির অভ্যন্তরীণ যে কোন বিষয় নিয়ে যদি আর টিআই করা হয়? পার্টি জানাতে বাধ্য নয়?

    "কর্মসূচী, ম্যানিফেস্টো, পিপলস মুভমেন্ট ইত্যাদি" ছিরি এখন বদলানোর সময় এসেছে - সময় থাকতে থাকতে বুঝলে ভালো - নয়তো সময়ের সাথেই পার্টি মুছে যাবে!
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৫৯713884
  • প্রথমতঃ রাজ্যসভার অ্যাকটিভ মেম্বারকে রাজ্যসভা থেকে সরানো হয় নি। পার্টি থেকে বহিষ্কারও করা হয় নি। দ্বিতীয়তঃ শেষাবধি এই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয় নি।
    না তদন্ত কমিশন কেন বসেছে সেটা পার্টির বিস্তারিতভাবে ক্লারিফাই করার দায় নেই। কারণ সেই ইস্যু নিয়ে তারা মানুষের কাছে যাচ্ছে না, দলের কাজকর্মের অনুশাসনাবলী সাধারণ মানুষ ভোট দিয়ে ঠিক করেন না। যতটুকু না জানালেই নয় ততটুকুই জানা গেছে।

    মনে করি না 'ছিরি' বদলানোর সময় এসেছে। সময়ের সাথে পার্টি মুছে যাবে কিনা ইত্যাদি অমোঘ উক্তি করার মতো পন্ডিত নই। আর গেলেই বা কি, কোনো কিছুই তো চিরস্থায়ী নয়।
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:১৩713885
  • মানুষের পার্টি ইত্যাদী টার্ম তাহলে ইস্যুভিত্তিক!!! ভালো!

    আমার ইচ্ছেমতো ইস্যুতে আমি মানুষের সাপোর্ট চাইবো, পাবো এবং আশা করবো - বাকি কিছু জানতে এলে, "অভ্যন্তরীণ বিষয়ের" তকমা দেওয়া বর্ম পরে নেবো - এটাকে ডাব্‌ল স্ট্যান্ডার্ড বলে -

    রাজ্যসভা থেকে না সরালেও পার্টি থেকে বহিষ্কৃত হলে অ্যাকটিভিটিই থাকবে না - সেটা না থাকলে বোধহয় কিছু লোকের লাভ হবে -
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:১৬713886
  • ব্যক্তিগত মনে করা করির ওপরে কিছু কি ডিপেন্ড করে? ছিরি এতো স্যুটেবল হলে তো মানুষের সাপোর্টেই বোঝা যেতো -
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৩713887
  • দিল্লী ইউনিভার্সিটিতে ছাত্র ভোটে তিনটে আসনে এনএসইউআই, একটাতে এবিভিপি। গরুর পিছনে আরেকটা সপাটে পড়লো। ওই একটাও না হলে আরো খুশি হতাম।
  • রোবু | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৪713888
  • বামেদের মুখে ঝামা ঘষে দিয়ে যোগি আদিত্যনাথ উত্তরপ্রদেশে অসংখ্য কৃষকের কৃষিঋণ মকুব করলেন।কিন্তু এই জনহিতকর পদক্ষেপে সেখানকার ঋণগ্রস্ত দেশদ্রোহী চাষাগুলো বেজায় চটেছে।সবটাই নাকি লোক দেখানো।কিন্তু আমি এসব ছিদ্রান্বেষী মুখ্যুগুলোর কথায় একদম বিশ্বাস না করে সত্যিটা জানবার চেষ্টা করলুম।
    দেখলুম বিপুল পরিমাণ ঋণ মকুব হয়েছে।মকুব হওয়া ঋণের চেহারাগুলি মোটামুটি এরকম- ১ টাকা,১.৫০ টাকা,১.৮০ টাকা,১০.৩৭ টাকা,১৮ টাকা,২৪২ টাকা ইত্যাদি।আর সেখানে তাদের আসল ঋণের চেহারাগুলি হল- ৪০ হাজার,৯৩ হাজার,১.৫৫ লক্ষ,২.৫ লক্ষ টাকা ইত্যাদি।
    আর তাছাড়া ঋণ মকুবের সার্টিফিকেট তুলতে তাদেরকে সেদিনকার কাজের রোজ ছেড়েছুড়ে গ্যাঁটের কড়ি খরচা করে শহরে আয়োজিত সরকারের 'লোন ওয়েভার ফাংশনে' উপস্থিত থাকতে হয়েছে।তাই তাদের কেউ কেউ ক্ষেপে গিয়ে জানিয়েছেন এই ঋণ মকুবের প্রহসনে তাদের নাম পাঠানোর জন্য তারা ফিরে গিয়ে ব্যাঙ্ক ম্যানেজারদেরকে আচ্ছা করে খিস্তিয়ে আসবেন।
    তবে যাই হোক এ হেন ঋণ মকুব,নোট ব্যান,জিএসটি ইত্যাদিতে মানুষ উপকৃত হোক বা না হোক,তাতে কিস্যু যায় আসেনা।ক্ষতি হলেও যায় আসেনা।আসল হল-উদ্দেশ্য,সেটা মহৎ থাকলেই চলবে।কেন গৌতম আদানির ২০০ কোটি টাকার পলিউশন ট্যাক্স গতবছর মাফ করে দেননি আমাদের মোদিজি?তাই শুধু কুৎসা করে লাভ নেই।একমাত্র চ্যালাকাঠ বুলিয়ে যদি সম্মানিত করতে পারো তবে করে এসো,নয়তো বেশি ঘেউ ঘেউ করো না!
    - অভীক কুমার মন্ডল
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৬713889
  • আর বদ্রীকে নিয়ে অনির্বাণ মাইতির এই লেখাটা আমার বড় ভালো লেগেছে -

    "সেদিন সিপিএমের বারাসাত অভিযানে পুলিশের বোমে আহত হয় বিশাল নামে একটি ছেলে। ছেলেটি নাকি বাড়িতে বাড়িতে দুধ দিত। ঋন্তু সহ অনেকেই বিশালের সাথে হাসপাতালে ছিল। সোমনাথ আর উর্বলি করেছে আসল কাজটা, ওরা বাড়ি বাড়ি ঘুরে বিশালের কাজটা করেছে, দুধ দিয়ে বেরিয়েছে। আমি রাজনীতির পাঠ এদের থেকে নিতে ভালোবাসি, আর কারো থেকে কিছু শেখার নেই। সোমনাথ পূর্বালী রিন্টুরা যা শেখালো আজ তা দিয়ে অনেকদিন চলে যাবে। ভালো থাকিস তোরা।"
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৮713890
  • একঃ না, কিস্যু ডাবল স্ট্যান্ডার্ড বলে না। কারণ মানুষের সমর্থন চাওয়া হয় ম্যানিফেস্টো ভিত্তিক, ক্ষমতায় থাকলে কি কি কাজ করা হবে সেই বিষয় সংক্রান্ত। ঋতব্রত নামক একজন পার্টি কর্মীর পার্টি সংক্রান্ত অ্যাফেয়ার নিয়ে কি করা হবে সেটি জনগণের বিষয় নয়। এখানে ডাবল স্ট্যান্ডার্ডের প্রশ্নই আসে না।

    ডাবল স্ট্যান্ডার্ড থেকে থাকলে রাজদেও গোয়ালা কেসটাতে হয়েছে। সে প্রশ্ন সঙ্গত।

    দুইঃ পার্টি থেকে বহিষ্কৃত এখনো করা হয় নি। সাসপেন্ডেড করা হয়েছে। আজ সম্ভবতঃ সিদ্ধান্ত নেওয়া হবে। যে রাজ্যসভার সাংসদ তিনমাস সাসপেনশনের কথা জেনে তাঁর সমস্ত অ্যাকটিভিটি রদ করে বসে যান, তাঁকে নিয়ে সংশয় আছে বৈকী। পার্টি কে তিনি কি কেরিয়ার তৈরীর জায়গা ভেবেছেন!

    পার্টি মুছে যাবে ইত্যাদি ব্যক্তিগত মতামতই তো শুনলাম মনে হল। মানুষের সাপোর্ট যেমন চিরস্থায়ী হয় না, তেমন রিজেকশনও যে চিরস্থায়ী হবে এমন ভাবার কারণ আছে বলে মনে করি না। আফটার অল ইস্যুগুলো সমাজ থেকে হারিয়ে যায় নি।

    তবে এতসবের পরেও ঋতব্রতকে দল থেকে বহিষ্কার নাও করা হতে পারে মনে হয়। ব্যক্তিগত মনে হওয়া। কিছুই ডিপেন্ড করে না।
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৩০713891
  • কতায় কতায় দিল্লী দেখানো যেন কারা কাদের বলতো! ঃ)))

    এনিওয়ে কাল থেকে এই নিয়ে পোচ্চুর তক্কোবিতক্কো এখানেও হয়েচে - এবার ক্ষ্যামা দিলাম! এটা নিয়ে পার্টির স্ট্যান্ডপয়েন্ট সকলের কাছে ক্লিয়ার হলে তাতে পার্টিরই লাভ!

    অভীক বাবুর পোস্টগুলো ভালো -
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৩৫713892
  • লাস্ট কোচ্চেন - ম্যানিফেস্টো পড়ে কত পার্সেন্ট লোকে ভোট দিতে আসে? ১% ও হবে না! ম্যানিফেস্টো -টেস্টো বলে কোন লাভ নেই - দলের সমস্ত সিদ্ধান্ত সম্বন্ধে যতো ক্ল্যারিটি রাখা যাবে ততো মানুষের কাছে বেশী পৌঁছনো যাবে, এটাই প্রাকটিক্যাল সত্যি!
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৩৬713894
  • এখানে 'দিল্লী দেখানো' ইত্যাদি কোত্থেকে কি এলো বুঝলাম না।
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৪১713895
  • তোমায় নয় - ওটা আন্ডাবাবুকে -

    জে এন ইউ - দিল্লী ইউনি - সব ওখেনেই -
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৪৫713896
  • আজ্ঞে ম্যানিফেস্টো ছাপা ও বিলি করা হয়। এছাড়া ম্যানিফেস্টো মোতাবেক ভোটের সময় প্রচার চলে। কি কি করা হবে, কি কি র বিরোধীতা করা হবে। ইত্যাদি। দেওয়ালে লেখা থাকে দেখবেন, হাতুড়ী কাস্তের ছবি সমেত। মাইকে ঘুরে ঘুরে অমুককে সরান, সবায়ের চাগরীর দাবিতে, কোরাপশনের বিরুদ্ধে ভোট দিন বলে দেখবেন প্রচার হয়। অটো বা রিক্সায়। ছোট ছোট জনসভায় বা বড় বড় জনসভায় নেতারা সেই নিয়ে বক্তব্য রাখেন। যুগের নিয়মানুযায়ী রেডিও টিভিতে অ্যাড দিয়ে সোশ্যাল মিডিয়ায় তারই সারসংক্ষেপ তুলে ধরা হয়। খেয়াল করে শুনবেন বা দেখবেন। ইউনিক কিছু নয়, সব পার্টিই করে।

    এছাড়া ভোটের সময় বাদদিলে অন্যান্য সময় বিক্ষোভ কর্মসূচী ধরণা ঘেরাও ইত্যাদির জন্য লিফলেট বিলি করা হয় আগে থেকে। ট্রেনে বাসে ট্রামে। অমুক দফা দাবীতে। ক্যাডাররা চেষ্টা করেন পাবলিককে জানাতে। এইসব আর কি।

    এগেইন, পার্সেন্টেজ কষার মতো পান্ডিত্য নেই, তবে যারা ভোট দেয় না তারা সোমনাথবাবুকে ক্যানো পার্টি বহিষ্কার করল এই ভেবে ভোট দেয় না বলেই মনে হয়। এবং যারা দেয় তারা সোমনাথবাবুকে পার্টি বহিষ্কার করেছে এটা জেনেই দেয়।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৪৬713897
  • আপাতত দিল্লী হোক, বা সিকার - কিছুতেই আপত্তি নেই। সিকারের খবর জানেন তো?
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৪৮713899
  • কি করে জানবো - পার্টিকর্মীরা কি সাধারণ মানুষকে কোন পাত্তা দেয়?

    আগে এখেনে কিছু লিং আসতো - এখন তো সব সুনসান!
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৪৮713898
  • আমি একটাই আর কমেন্ট করবো এই ব্যাপারে -

    ঋত কাল টুইট করেছিলো - "পার্টি আমার, পার্টি তোমার, পার্টি কারো বাপের নয়" - সমস্যা হল নিজে এই কাজটিই করেছিলো। একদম এই কাজটিই।
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৫২713900
  • ছাপা হয়, বিলি হয় - সেসবই জানি - পড়ে ক'জন? আমি কারোকে ম্যানিফেস্টো পড় ভোট দিতে দেখিনি -
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৫৭713901
  • উঁহু পার্টিকর্মীরা সাধারণ মানুষকে তো অবশ্যই পাত্তা দেয়। ট্রেনে বাসে তো দেখি লোকজন সব হাতে লিফলেট নিয়ে চেঁচিয়ে মেচিয়ে একাকার হচ্ছে। সামনে যারা বসে আছে বা যাদেরকে উদ্দেশ্য করে বলছে তারা তো মানুষ বলেই মনে হয়, এলিয়েন নয়। এই ইদানীংকার 'মানুষের পাশে দাঁড়াচ্ছে না' শুনতে শুনতে জেরবার হয়ে যেতে যেতেও। সোশ্যাল মিডিয়াতেও হাল হদিস দেওয়া হয়। এখন জনসংযোগের মাপকাঠি তো হীরাভ টইয়ের লিঙ্ক হতে পারে না। হয়ত মনে করে এই প্ল্যাটফর্মটি নিছকই শৌখিন ঠাট্টা তামাসা। যেমন এবিপি আনন্দের স্টুডিও, যেখানে বসে নির্লজ্জের মতো বলা যায় সেলিম মুসলিম কোটায় ঢুকেছেন। ইত্যাদি।

    তবে দেদি 'কমি' অবধি এগিয়ে এসেছেন এটা বেশ ইন্টারেস্টিং।
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৫৯713902
  • বললাম যে, ম্যানিফেস্টোর সংক্ষিপ্তসার শুধু ছাপা কাগজ নয়, লিফলেট, দেওয়াল লিখন মাইকে প্রচার জনসভা সবেতেই হয়।
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৫:০৬713903
  • এই খেয়েচে - কমি কি ব্যাড টার্ম নাকি? আমি তো বারবার টাইপ করতে হচ্চে বলে শর্টে লিখলাম -

    সেলিমকে নিয়ে মন্তব্যটা কুৎসিৎ -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন