এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মানিক | ২৫ আগস্ট ২০১৯ ২৩:৪৬417090
  • কলেজেই।
  • S | ২৫ আগস্ট ২০১৯ ২৩:২৬417088
  • ওদিকে ইন্ডিয়ান পেসাররা ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিচ্ছে।
  • এলেবেলে | ২৫ আগস্ট ২০১৯ ২৩:২৬417089
  • কোনও কারণে ভোটাভুটির দরকার পড়লে যাতে একজন অতিরিক্ত স্তাবক পাওয়া যায়, তাই। এমনিতে জীবনে এঁরা মিটিং-এ আসেন না। ডি আই-এর প্রতিনিধিও।
  • S | ২৫ আগস্ট ২০১৯ ২৩:২০417087
  • কলেজে? স্কুলে তো ছাত্র সংসদ ছিলো না আমাদের সময়।
  • মানিক | ২৫ আগস্ট ২০১৯ ২৩:১৯417085
  • ছাত্র সংসদের নির্বাচনও নাকি বন্ধ?
  • S | ২৫ আগস্ট ২০১৯ ২৩:১৯417086
  • স্বাস্থ্য দফতরের একজন মনোনীত প্রতিনিধি? কেন?
  • এলেবেলে | ২৫ আগস্ট ২০১৯ ২৩:১৫417084
  • @বড়েস, আগে বাম আমলে স্কুলে স্কুলে ভোট হত এম সি নির্বাচনের জন্য। তাতে থাকতেন এইচ এম, তিনজন শিক্ষক প্রতিনিধি, একজন শিক্ষাকর্মী প্রতিনিধি, ছ'জন অভিভাবক প্রতিনিধি, পঞ্চায়েত বা পুরসভার একজন প্রতিনিধি এবং একজন পি আই ই বা শিক্ষানুরাগী সদস্য। আর থাকতেন ডি আই-এর একজন মনোনীত প্রতিনিধি। গোটাটাই পার্টিরাজ ছিল। সভাপতি ও সম্পাদক তাঁরাই হতেন এবং ইচ্ছেমতো ছড়ি ঘোরাতেন।

    তিনো আমলে নির্বাচন তুলে দেওয়া হয় কারণ স্কুলগুলোর বেশিরভাগকেই গভ. স্পনসর্ড করা হয় নানা টোপ দেখিয়ে। তাতে লাভের লাভ ঘন্টা হয়েছে কিন্তু পার্টিরাজ কায়েম হয়েছে নির্বাচন ছাড়াই। এখন থাকেন এইচ এম, তিনজন শিক্ষক প্রতিনিধি, একজন শিক্ষাকর্মী প্রতিনিধি, দু'জন অভিভাবক প্রতিনিধি, এম এল এ-র সুপারিশে মনোনীত দু'জন শিক্ষানুরাগী সদস্য (স্নাতক হওয়া বাধ্যতামূলক), ডি আই-এর একজন মনোনীত প্রতিনিধি এবং স্বাস্থ্য দফতরের একজন মনোনীত প্রতিনিধি। সভাপতি হন ওই শিক্ষানুরাগী সদস্য এবং তাঁর কথায় এইচ এম কাম সম্পাদক ওঠেন ও বসেন। না, এ ব্যাপারে শিক্ষা দফতরের কোনও ভূমিকা নেই। গোটাটাই স্থানীয় স্তরে হয়ে থাকে।
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ২৩:১০417083
  • *আপনি সাব অলটার্ন গ্রুপের উল্লেখ করলেন সেটা আমারও অন্যতম প্রিয় স্কুল অব হিস্টরিক্যাল থট।
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ২২:৪৪417082
  • @এলা আপনার সকালের কিছু মন্তব্যের প্রেক্ষিতে কিছু উত্তর খোঁজার চেষ্টা করলাম।

    আপনি লিখেছেন
    ‘কাপেশিয়ান ডাইন্যাস্টির সময়কালে যে পরিমাণ লোক বিনা বিচারে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পেয়েছে, সেখানে একটা ষোড়শ লুই বা একটা মারির জন্য চোখের জল ফেলার কারণ দেখি না। বা অভিজাতদের জন্যও।‘

    ‘বহু সাধারণকেও স্পাই সন্দেহে (যার মধ্যে ব্যক্তিগত রাগ মিটিয়ে নেওয়ারও অনেক ঘটনা ছিল) গিলোটিনে পাঠানো হয়, সেটা নিয়ে তবু একটু চিন্তিত হতে পারি।‘ আমার কাছে এই পরিস্থিতিটাও যথেষ্ট ভয়ানক বলে মনে হয়।

    আমার স্ট্যান্ডটা এলিটিস্ট কিনা আমি জানিনা। এখানে ষোড়শ লুই বা তার কুকর্মগুলোকে আমি ডিফেন্ড করিনি। আমার প্রশ্ন ছিল রাণী মারিয়াকে নিয়ে। তিনি কি লেডি ম্যাকবেথের একজন বাস্তব সংস্করণ ? যে কিনা আড়ালে থেকে সমস্ত বিষয়ে কলকাঠি নাড়তেন। স্বামীকে প্রোভোক করতেন!! তখন ইউরোপে নারীর সামাজিক অবস্থান কি ছিল? রাজ পরিবারে direct heiress হলেই কি তাদের রাজনীতি, সমাজনীতির পাঠ দেওয়া হত? গভর্নেসের কাছে তারা বড় হতেন। শিখতেন রয়্যাল আদপ কায়দা, কিন্তু বহির্জগতের সঙ্গে কতটা পরিচিত হতেন? তারা শুধুই একজন ‘কুইন কন্সর্ট’ ছাড়া আর কি? নানাভাবে তারাও পিতৃতন্ত্রের শিকার নয় কি? যদি তারা মনে করতেন রাজদরবার থেকে ভয়ানক অন্যায় কিছু হচ্ছে সেখানে পরিবারের একজন সদস্য হয়ে তাদের কি করণীয় থাকত! এবং তাদের মতামতের কি গুরুত্ব থাকতে পারে? আজকের দিনে যেকোনো দেশে একজন ফার্স্ট লেডি জাস্ট একজন ‘কুইন কন্সর্ট’র আধুনিক ভারসান ছাড়া আর কি! মূল রাজনীতিতে তাদের প্রভাব কতটা পড়ে ?

    আপনি কি যে সাব অলটার্ন গ্রুপের উল্লেখ। সেটা আমারও অন্যতম প্রিয় স্কুল অভ হিস্টরিক্যাল থট। কিন্তু অলটার্ন গ্রুপকেই বিশাল প্রশ্নের সামনে ফেলে দিলেন সেই গ্রুপেরই ইতিহাসবিদ গায়ত্রী চক্রবর্তী স্পিভ্যাক। যিনি তার পিয়ার গ্রুপকেই প্রশ্ন ছুড়ে দিলেন ‘ক্যান দ্য অলটার্ন স্পিক’? তাহলে অলটার্ন গ্রুপকেও তো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এবং এই গ্রুপটা শুরু হয়েছিল সাসেক্স বিশ্ববিদ্যালয়ের কেমব্রিজ থেকে ডিগ্রি প্রাপ্ত কিছু এলিট হিস্টরিয়ান।
    বিভিন্ন হিস্টরিওগ্রাফি আছে এবং তাদের অ্যানালিসিসের প্যাটার্ন বিভিন্ন পারস্পেকটিভ থেকে। একটা পার্টিকুলার হিস্টরিওগ্রাফি ডমিনেট করলে কিন্তু কিছুটা সমস্যা।

    রিফর্মিস্ট মুভমেন্ট আর রেভ্লিউশন আপনি দু ভাগে দেখতেই পারেন কিন্ত রিফর্মের জন্যেই রেভলিউশন হয়। সবাই একটা বদল খুঁজতে বিদ্রোহ করে। কিন্তু আপনি যেটা বললেন রিফর্ম আদপে হয়না বলে গণবিদ্রোহ এখন তার প্রাসঙ্গিকতা হারিয়েছে।
    @dc Thomas Carlyle সম্পর্কে এলা খুব সুন্দর জানিয়েছেন। তবে ওঁর নামটা আমিই প্রথম করেছি। ওঁর ফরাসী বিপ্লবের ওপর বইটি এক সময় অবশ্য পাঠ্য ছিল এবং গান্ধীর অন্যতম প্রিয় বই।
  • S | ২৫ আগস্ট ২০১৯ ২২:৪০417081
  • আচ্ছা এই এম সির মেম্বার কারা নির্বাচন করেন? শিক্ষামন্ত্রক কতটা নাক গলায়?
  • sm | ২৫ আগস্ট ২০১৯ ২২:৩৭417079
  • ওই জন্যই, ইন জেনেরাল কথাটি ইউজ করা হয়েছে।
    কিন্তু বড় এস আমার প্রশ্নের উত্তর পেলাম না তো?পাইলে গেলেন?,
  • এলেবেলে | ২৫ আগস্ট ২০১৯ ২২:৩৭417080
  • বাম আমলে হয়েছে যদিও খুবই কম। মানে যেখানে এম সি অ-বাম ছিল সেখানে। এখন নামুমকিন। আমার শিক্ষক এবং বাবার সহকর্মী, এবিটিএর জেলা সম্পাদক, আমাকে ওই টোপ দিতে চেয়েছিলেন আজ থেকে ১৮ বছর আগে। আমি সবিনয়ে প্রত্যাখ্যান করি। এতদিন পরে তো আর পরীক্ষায় বসার প্রশ্নই নেই। দুঃখিত, ব্যক্তিগত প্রসঙ্গ এসে গেল বলে।
  • S | ২৫ আগস্ট ২০১৯ ২২:৩৩417078
  • এইচ এম শাসক দলের সমর্থন ছাড়া হওয়া যায়?
  • এলেবেলে | ২৫ আগস্ট ২০১৯ ২২:৩০417077
  • আজ্ঞে ইংরেজি, ৩০ বছর হল পড়াচ্ছি। এই জীবনে এইচ এম হওয়ার সাধ নেই কারণ আমার পড়াতে ভালো লাগে।
  • S | ২৫ আগস্ট ২০১৯ ২২:২৯417076
  • এলেবেলে আপনি কোন সাবজেক্ট পড়ান?
  • এলেবেলে | ২৫ আগস্ট ২০১৯ ২২:২৬417075
  • কাল রাতের পরে আর ভাটিয়ালিতে আসিনি। খুলে দেখছি এসেম এবং বড়েসের মধ্যে বাওয়াল লেগেছে শিক্ষকদের নিয়ে। বাম আমলে সব শিক্ষক এবিটিএ করত? মিছিলে হাঁটত? চাটনির ভাগ পেত? এত সুইপিং স্টেটমেন্ট করেন কেন মোহায়?

    তিনো আমলে এ বছরে এইচ এম রিক্রুট হয়েছে। খাতা দেখা হয়েছে কিনা খুব সন্দো। সায়েন্সের লোকজনদের স্রেফ অ্যাকাডেমিক দেখে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতা বলব? গত ২৬ জুলাই আমার স্কুলে তেমন এক মাল (কেমিস্ট্রির) জয়েন করেছেন। একটি নোটিশে তিনটে বাংলা বানান ভুল (অসদ উপায়, কঠোরোতম, ব্যাবস্থা) এবং এম সি মিটিং-এর নোটিশে ইংরেজিতে Fixt Deposit, অ্যাটেন্ডেন্স রেজিস্টারে ইদুজ্জোহা Id ও স্বাধীনতা দিবসের ছুটিতে লাল কালিতে Indipendence Day লিখেছেন তিনি। যদি বিশ্বাস না যান কেউ, তাহলে কাল স্ন্যাপশট দিয়ে যাব এখানে। কথা দিলাম। দুঃখ এই যে, ভদ্রলোকের অধীনে আমাকে আরও কিছু বছর চাকরি করতে হবে!
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ২১:৫৯417074
  • ধন্যবাদ ব্রতীন-দা। ফরাসী বিপ্লব নিয়ে কলেজের পরে খুব বেশী চর্চা করেছি তা বলতে পারিনা। I'm not trained in history. আর এখন তো History is the new literature. আমার বিষয় সাহিত্য। তবে সেই সময় ফরাসি বিপ্লব নিয়ে বেশ কিছু বই ঘেঁটেছিলাম। তবে ইতিহাস সব যুগে, সব সময় নূতন করে চর্চার বিষয় হয় তা সে অধ্যায়টা আমরা যতটাই পিছনে ফেলে আসি। এটা নিয়ে আবার পড়াশোনা করতে হবে।
  • sm | ২৫ আগস্ট ২০১৯ ২১:৫৭417073
  • আমি আপনার ফ্যামিলি র উল্লেখ কোথায় করলাম?আর ইউ কিডিং?আমি ইন জেনেরাল বামপন্থী শিক্ষক দের উল্লেখ করেছি।তাদের সময় এ বি টি এ ছিল, মিটিং মিছিল এ যাওয়া রেগুলার রেওয়াজ ছিল,এসব তো চাটনি খাওয়া র মতোই আনন্দ।
    আপনি বরঞ্চ আমার উদ্দেশ্যে 6.57pm এ করা পোস্ট এর উত্তর দিন।
    এর আগেও এমন এলিগেশন কিছু কিছু পোস্টে করেছেন।
  • T | ২৫ আগস্ট ২০১৯ ২১:৪৭417072
  • 'ব' শ্যালো ওয়াটারে ঘুরে বেড়াচ্চে অথচ 'ব' এর কাজ 'খ' করে যাচ্চে, হেইডা কিরম ব্যাপার হচ্ছে বটে! বর্ণমালা গুলিয়ে যায় যায় আর কী! এছাড়া যেহেতু দেশে ঘোর কলি চলছে তাই অর্ধচন্দ্রগুলি গুছিয়ে খাপে খাপ রাখা যাবে না, এইটাই বা কীরম কথা হ'ল। অসভ্যতাটা তো কমদিন চলছে না।
  • S | ২৫ আগস্ট ২০১৯ ২১:৪৬417071
  • আপনি আমার ফ্যামিলিকে অ্যাটাক করেছেন। ইট শোজ হোয়াট কাইন্ড অব আ পার্সন ইউ আর।
  • sm | ২৫ আগস্ট ২০১৯ ২১:৪৪417070
  • এই পোস্টে আপনাকে কিভাবে পার্সোনাল এটাক করা হলো বোঝান।আর আপনি 6.57 pm করা পোস্টের উত্তর দিন।
    আপনি কি আজকে আপনার আমার উদ্দেশ্যে করা6.57pm এর পোস্ট টি কোনভাবে জাস্টিফাই করতে পারছেন?
  • S | ২৫ আগস্ট ২০১৯ ২১:৩৫417069
  • আমার পোস্টঃ "এলেবেলে আমিও শিক্ষকের পরিবার থেকেই এসেছি এবং আমারও আশে পাশে প্রচুর শিক্ষক।"

    এসেমের পোস্টঃ "সেই জন্যই যাঁরা বামপন্থী শিক্ষক,তারা আজ ও চাটনি খাওয়ার কথা ভেবে আঙ্গুল চাঁটতে থাকে"
  • sm | ২৫ আগস্ট ২০১৯ ২১:২৫417068
  • বড় এস কে প্রশ্ন।
    দিদির প্রসাদ পাওয়া, কাট মানি খাওয়া, সারদা র টাকা খাওয়া, এবং 6.57pm এ আপনার করা পোস্টে যেসব এলিগেশন ও পার্সোনাল এট্যাক করেছেন,পরিবর্তে আমি কি কি পার্সোনাল এটাক করেছি।
    এটার উত্তর দিলেই যথেষ্ট।
    নাকী কেঁদে, এস এম না খালি,পার্সোনাল এটাক করে বলে সাফাই না দিলেও চলবে।
  • | ২৫ আগস্ট ২০১৯ ২০:৫৯417067
  • বেন সবে তো খেলতে শুরু করলো হে। গোটা ৭৫ টেস্ট খেলুক।
    ব্যাটে বলে পারফরম্যান্স দেখি। তবে তো ওয়ান অফ অল টাইম গ্রেট বোথাম এর সাথে তুলনা করা যাবে।

    ফ্লিনটফ কে মনে আছে? তার মধ্যেও যথেষ্ট
    প্রতিশ্রুতি
    ছিল কিন্তু।
  • S | ২৫ আগস্ট ২০১৯ ২০:৫৮417066
  • সাম্প্রদায়িকতাতে আমার প্রচন্ড অ্যালার্জি, একদম সহ্য করতে পারিনা।
  • | ২৫ আগস্ট ২০১৯ ২০:৫১417065
  • নানা আমাকেও তো সব সময় অ্যাটাক করেন, এবং বিশ্রী ভাবেই করেন, যদি বিশ্রী ভাবে অ্যাটাকে উনি একা নেই। পার্টিজান কথা বলেন, পিটি কেও বোঝাতে পারি না, পার্টিজান কথা বলে লাভ নেই, I am not sure why we want to win arguements, why waste the energy

    যাই হোক ভাবনা চিন্তায় একটা সময় এর ব্যাপা র আছে এটা একটু ভেবে দেখো, আর কি বলবো।

    'ভালো লোক' বলতে যেটা ক্ল্যারিফাই করি, এস এম দা কে আমি জানি না, দা না দি তাও জানি না, যা ইনফো আছে এই ভাট পড়েই আছে, পার্সোনালি রিকোয়েস্ট করলাম আর কি। রাগ করতে ইচ্ছে করলে, আমাকে গাল দাও, আমি মাইন্ড করি না।মানে ইন দ্য লং রান ঃ-))))

  • avi | ২৫ আগস্ট ২০১৯ ২০:৪৯417064
  • টেস্ট ক্রিকেটের স্বর্ণযুগ চলছে, নো ডাউট। অবিশ্যি বেশ ক'বছর ধরেই। বাপস। কী ভীষণ অ্যাশেজ চলছে! বেন স্টোকস স্বচ্ছন্দে বেস্ট ইংলিশ অলরাউন্ডার হিসেবে বথামকে রিপ্লেস করার দাবি জানাতে পারে। তবে এই লিডস টেস্ট পুরো 'আহা কী দেখিলাম, জন্মজন্মান্তরেও ভুলিব না' ক্যাটেগরি।
  • S | ২৫ আগস্ট ২০১৯ ২০:৪৩417063
  • বোধিদা, এসেম এখানে ক্রমাগত বাজে কথা লেখেন এবং বেছে বেছে কয়েকজনকে আক্রমণ করেন। এবং সেখানে তিনি অনেকবার লাইন ক্রস করেছেন। অতেব আপনার সার্টিফিকেটটা আপডেট করতে হবে। someone does not become a good person just because he is good to you.

    বামবিরোধিতা করে কেউ তিনোকে সমর্থন করতেই পারে। তার রাজনৈতীক সমালোচনা করবো। দিদিকে নিয়ে খিল্লিও করবো (যেটা সিপিএমকে নিয়েও করা যায়)। কিন্তু কেউ যদি তিনো-বিজেপির মাঝে ঝুলে থেকে বামেরা সবথেকে খারাপ এই নিদান দিয়ে বসেন, তাইলে সেটা রাজনৈতীক হঠকারিতা ছাড়া আর কিছুই নয়।
  • | ২৫ আগস্ট ২০১৯ ২০:৪০417062
  • জাস্ট ইন কেস আবার নতুন করে নতুন বা পুরোনো খোকা খুকু দের জানতে ইচ্ছে করে

    ক - আমার অনেক সময় আছে
    খ - আমি পেশায় ও পড়াশুনোয় চোদু
    গ - সেই জন্যেই আমার অনেক সময় আছে

    ঃ-)))))))))))))))))))))
  • | ২৫ আগস্ট ২০১৯ ২০:৩৫417061
  • দু,

    মনু সিংভি, থারুর, জয়রাম রমেশ(অফ অল পিপল) যখন কম্প্রোমাইজিং স্টেটমেন্ট দিচ্ছে, প্রিয়ন্কা একটু ফাইটিং রেটোরিক দিয়েছে আজ ই।



    https://www.ndtv.com/india-news/priyanka-gandhi-vadra-hits-out-at-government-on-kashmir-saying-move-anti-national-2090080?pfrom=home-topscroll

    এক্জন আই এ এস অফিসার, রিসাইন করেছেন, এই ইসু তে, এটা স্বাধীন ভারত বর্ষে আনপ্রেসিডেন্টেড, এই ভাবেই কারণ দর্শিয়ে কেউ জীবনে যায় নি, প্রান্তিক অঞ্চলের রাজনীতি তে রাষ্ট্রের ধাষ্টামো আস্তে আস্তে হলেও এক্সপোজ্ড হচ্ছে।
    https://www.thehindu.com/news/national/ias-officer-kannan-gopinathan-resigns-over-lack-of-freedom-of-expression/article29244029.ece

    আমার প্রবন্ধটা তে এভিডেন্স দিয়্ছিলাম, সার্জিকাল স্ট্রাইকের পরে, স্বাধীএন ভারতে প্রথম, ফরেন পলিসি বা ওয়ার রিপোর্টিং এ বিদেশী সোর্স থেকে ভেরিফাই করার একটা অ্যাটেম্প্ট করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস। সুতোরাং দেয়ার উইল বি সংস অফ ডার্ক টাইমস ইত্যাদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত