এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ২৬ আগস্ট ২০১৯ ০৩:৩৩417120
  • টই এগিয়ে গেছে, তবুও খ এর Date:25 Aug 2019 -- 08:23 PM কমেনট টা পড়ে বেদম কুলকুলিয়ে হাসি পেল। যাক, যিনি যা ভেবে শান্তি পান।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ০২:২৭417119
  • হ্যাঁ ছোটোবেলায় আমিও শুনতাম যে আগে মাস্টারদের মাইনে কম ছিলো, কিন্তু সন্মান ছিলো।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ০২:২৪417118
  • উইকিপিডিয়া থেকে কেন্দ্র সরকার ৭টা পে কমিশান বসিয়েছেঃ ১৯৪৭, ১৯৫৭, ১৯৭০, ১৯৮৩, ১৯৯৪, ২০০৬, ২০১৩। এবং এগুলোর সবকটার ইমপ্লিমেন্টেশনও হয়েছে (কমিটি বসানোর ২-৩ বছরের মধ্যেই)।

    রাজ্য এখনও অবধি ৬টা পে কমিশন বসিয়েছে। সাধারণতঃ কেন্দ্রের ইমপ্লিমেন্টেশনের কাছাকাছি সময়/পরে বসায় এবং সাধারণতঃ ২-৩ বছরের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেয়। শেষ (৬) কমিশন বসানো হয়েছিলো ২০১৫ তে, এখনও ইমপ্লিমেন্ট তো দুরের কথা রিপোর্ট সাবমিট করা হয়নি। ফিফথ কমিশন বসানো হয়েছিলো ২০০৮এ এবং ২০০৯তে ইমপ্লিমেন্ট করা হয়। ৪ নং কমিশান বসানো হয়েছিলো ১৯৯৫ তে, ইমপ্লিমেন্ট করা হয়েছিলো ২০০এ, কিন্তু ১৯৯৬ থেকে এরিয়ার দিয়ে দেওয়া হয়েছিলো।
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ০২:১৭417117
  • এই ইনডেক্স ধরে মাইনের তুলনা করাটা চাপের। তবে আমার পরিবারের সবাই স্কুলমাস্টার, হয় আজীবন, অথবা জীবনের একটা অংশে। মনে আছে বামেরা মাইনে বাড়ানোর পর বাবা মাকে আর মাসান্তে ধার নিতে হত না। বাড়ীতে নিয়মিত মাছ আসতে শুরু করল। এমনকি, মাঝে মাঝেই সুতো দিয়ে কেটে আধখানা করা ডিমের বদলে আমরা গোটা ডিম খেতে পেতাম। পাড়ায় এক ডাক্তারগিন্নি ঝগড়ার সময় খুব হাতপা নেড়ে মাকে বলেছিলেন, এই ছোটলোকগুলো এমন মাথায় তুলেছে যে মাস্টারদেরও তেল বেড়েছে। মজা হল, সেই ডাক্তারবাবু ভোটের সময় সিপিএমের বুথ অফিসে বসতেন। কিন্তু ওনার স্ত্রী কোন এক গ্রামের মেয়ে, খুব জমিজমা ওয়ালা পরিবার থেকে। মা খুব রেগে গিয়ে ডাক্তারজ্যেঠুকে এই বদ তমিজি নিয়ে নালিশ করেছিলেন। আমার এখনো মনে আছে ডাক্তারজ্যেঠু খুব করুন মুখ করে মাকে বোঝাচ্ছেন জ্যেঠিমার মুখটা অসংযত, কিন্তু মনটা ভাল।
  • | ২৬ আগস্ট ২০১৯ ০২:০৬417116
  • না, চাইছিলাম পোলাও, কাবাব ওয়াইন যেন সকলের কাছে সহজলোভ্য হয়।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ০২:০০417115
  • প্রফেসারদের মাইনে তো এখনও বেশ কমই মনে হয়। অবশ্যি সেটা সর্বত্র।
  • | ২৬ আগস্ট ২০১৯ ০১:৫৬417113
  • তবে যে তুমি সিপিএম র আমলে পোলাও কাবাব আর ওয়াইন চাইছিলে??
  • একক | ২৬ আগস্ট ২০১৯ ০১:৫৬417114
  • ১৯৬৩ সালে কলকাতায় এক পাউন্ড পাউরুটির দাম কত ছিল ? ম্যাকবার্গার তো আর বিক্কিরি হতোনা, তাহলে আন্দাজ করা সুবিধে হতো।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ০১:৫১417111
  • মাইনে নিয়ে আলোচনা শুনে মনে হল 'অর্থ অনর্থের মূল'।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ০১:৫১417112
  • দেখি আজ রাতে কথা বলে দিতে পারি কিনা।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ০১:৫০417110
  • গোল্ড ইন্ডেক্স ধরলে একটু সমস্যা আছে। কারণ গোল্ড আর জমির দাম যেভাবে বেড়েছে, অন্য জিনিসের দাম সেভাবে বাড়েনি। এমনকি বেশ কিছু জিনিসের দাম অপেক্ষাকৃতভাবে কমেছে।
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ০১:৪৯417109
  • হ্যাঁ, ঐ লিস্ট পাওয়া দরকার। স্কুল টিচারদের। কলেজ বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র কথা।
  • | ২৬ আগস্ট ২০১৯ ০১:৪৮417108
  • তা আমি জানি নেকো। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঘুমোতে গেলাম।

    গুড নাইট এস, গুড ডে আটোজ।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ০১:৪৭417107
  • স্কুল টিচারদের মাইনে নিয়েই আলোচনাটা মুলতঃ।
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ০১:৪৫417106
  • দেড়লাখ (ইকুইভ্যালেন্ট) মাইনে ছিল, তাইলে কং আমলেও তো নেহাৎ মন্দ মাইনে ছিল না।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ০১:৩৭417105
  • গোল্ড ইন্ডেক্স দেখলে দেড় লাখের কাছাকাছি।
  • | ২৬ আগস্ট ২০১৯ ০১:৩৬417104
  • এখানকার প্রফেসর দের মাইনে লাখ খানেক মতো। আইআইটির অনেক বেশী। আইএসআই আর আইআইএসসি তাট থেকেও বেশি
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ০১:৩২417103
  • তেষট্টিসালের ২৬০ এখনকার কত? দেড়লাখ কি দু'লাখ?
  • একক | ২৬ আগস্ট ২০১৯ ০১:২৮417102
  • বট বোলে তো, ঈশ্বরী পাটনী কুলবধূকে যা ভেবেছিলো :)
  • | ২৬ আগস্ট ২০১৯ ০১:২৭417101
  • বট বোলে তো??
  • | ২৬ আগস্ট ২০১৯ ০১:২৬417100
  • না হে অনেক বেশী।
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ০১:২৪417099
  • তেষট্টিসালের ২৬০ মানে এখনকার কত হবে? ৫৬০০০?
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ০১:২৩417097
  • ওদিকে ন্যাড়াদার টইতে বট কমেন্ট করেছে। মাঝে মাঝেই নানা টইতে বট আসে। এই ব্যাপারটা কর্তৃপক্ষের নজরে আনছি।
  • | ২৬ আগস্ট ২০১৯ ০১:২৩417098
  • ১৯৬৩ সালে বাবা প্রেসিডেন্সি তে জয়েন করেন ২৬০ টাকায়।
  • | ২৬ আগস্ট ২০১৯ ০১:২০417095
  • আরেক জন শিক্ষক মশাই পাওয়া গেল। খুব ভালো লাগলো এলেবেলে বাবু।
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ০১:২০417096
  • তার আগে? কংগ্রেস আমলে কী অবস্থা ছিল? (এলসিএম থাকলে হয়তো একটা তুলনামূলক লিস্ট পাওয়া যেত, কং আমলের মাইনে আর বাম আমলের মাইনের)
  • | ২৬ আগস্ট ২০১৯ ০১:১৬417094
  • এলেবেলে, আজকে অরন্ধন উপলক্ষ্য দেশের বাড়িতে গিয়েছিলাম। ওখানে সেজকাকা,
    নকাকা ( দুজনেই রিটায়ার্ড অধ্যাপক) আর পিসেমশাই ( রিটায়ার্ড হেড মাস্টার মশাই) ওদের সাথে অনেকক্ষন আলোচনা হল। সবাই বাম আমলে শিক্ষকদের বেতন সন্মানজনক জায়গায় নিয়ে আসার ব্যাপার টা কনফার্ম করলেন।
  • একক | ২৬ আগস্ট ২০১৯ ০১:০২417093
  • *রুশোর লেখাতে
    *বাচ্ছা
  • একক | ২৬ আগস্ট ২০১৯ ০১:০১417092
  • আগেও এনিয়ে কথা হয়েছে, তবু রং আলিউশন এর প্রয়োগ দেখলে বলা জরুরি, কেক খাওয়ার গল্পটা আঁতোয়ানেত এর এরকম কোনো ঐতিহাসিক প্রমান নেই। খানিকটা রানীর প্রতি উষ্মা থেকেই ওটা ছড়ানো। রুশোর লেখাটি বাক্যটি আছে বটে কিন্তু রুশো যখন লিখছেন তখন আঁতোয়ানেটের মতো বাছা রাজকুমারীর কথা তাঁর কানে পৌঁছবে এটাও ফার ফেচেড। আর শেষ কথা এই যে, যে ফ্রেঞ্চ শব্দটিকে অনুবাদ করে ইংরেজ কলাম লিখিয়েরা "কেক " করেছেন সেটির, ওই সময়ের সমাজ এ দাঁড়িয়ে অর্থ হলো ডিম্ মেশানো ময়দার বনরুটি, দামি জিনিস নয় এবং মধ্য ও নিম্নবিত্তদের মধ্যেও খাওয়ার চল ছিল। বিত্ত অনুযায়ী বাটার কম বেশি হতো হয়তো।

    এনিওয়ে ইতিহাসচর্চা চলুক। শুধু, সাদা -কালোর ফাঁদে পড়ে না গেলেই ভালো :)
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ০০:৪৩417091
  • @Du আপনার মেসেজটা এই মাত্র দেখলাম। কাশ্মীরের কথা শুনেই বুকটা কেঁপে উঠল। ইচ্ছে করেই যেন ভুলে ছিলাম/ আছি। কাশ্মীরে ওই ছ দিনে যারা আমায় এত ভালবাসল, এত আপন করে নিল, এখানে চলে আসার পরেও খোঁজখবর করত, হঠাৎ সব স্তব্ধ হয়ে গেল। আমি কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিনা। হামিদ, মোমিনের 'ভাইজান, আপ আচ্ছেসে হো না!' গলা কানে ভেসে ওঠে। ওরা সত্যি সত্যি কেমন আছে?

    কাশ্মীর আমাকে অনেককাল পরে এমন কিছুর স্বাদ দিয়েছিল যা আর কোনো জায়গা দিতে পারেনি। এত শান্তি আমি কখনো কোথাও পাইনি।

    আমি জুলাইয়ের ২ তারিখ গেলাম, রইলাম ৮ তারিখ অব্ধি, কল্পনাও করতে পারিনি তার এক মাসেরও কম সময়ে এইরকম কিছু হবে!

    লেখাটা এবার নিয়ে বসব!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত