এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৬ আগস্ট ২০১৯ ০৮:৩৯417150
  • এই নিন মহাজাগতিক বিষয়ঃ

  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ০৮:৩৭417149
  • আপনারা দিন নেই, রাত নেই, খালি জাগতিক বিষয় নিয়ে আলোচনা করে যান! ভারতবর্ষ দর্শনের পীঠস্থান, লীলাভূমি। সেখানকার বাসিন্দাদের এত বিষয়ী হওয়া ভাল নয়। বিষয় হল মায়া। মায়া থেকে মুক্ত হতে হয়।
  • dc | ২৬ আগস্ট ২০১৯ ০৮:৩১417148
  • বিশেষ করে গাড়ি শিল্প করতে গেলে থিয়েটার করাটা তো খুবই জরুরি, নাহলে প্ল্যান্টে কতোটা জমি লাগবে তার হিসেব পাওয়া যাবেনা।
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ০৮:৩০417147
  • মত যখন দিয়েছে তখন কারখানা হোক।আবার রতনবাবু কে ডাকা হোক।ব্যাংক থেকে লোন এর ব্যবস্থা করা হোক।
    এমনিতেও গাড়ী শিল্পে অলরেডি তিন লাখ লোক কাজ হারিয়েছে।
    কেন কাজ হারালো সেটা যদি রতন বাবু ক্লিয়ার করেন ভালো হয়।
    কারণ কারখানা গুলো কোনোটাই পব তে নয়।
    সিঙ্গুরে কারখানা হবার পর রতন বাবু যদি কয়েক হাজার ছাঁটাই করতেন, তখন কি কি ব্যবস্থা নেওয়া যেতো?
  • S | ২৬ আগস্ট ২০১৯ ০৮:২৫417145
  • দাঁড়ান শিল্প করবেন কি? তার আগে একটা থ্যাটার নামিয়ে পয়সা করি। নইলে চ্যানেলে চ্যানেলে মিছে কথার ঠিকেদারিটা যে কবে পাবো?
  • PT | ২৬ আগস্ট ২০১৯ ০৮:২৫417146
  • "সিঙ্গুরের মানুষের মন বুঝতে এবং নিজেদের কথা বোঝাতে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সেখানকার গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছেন ডিওয়াইএফআই নেতা-কর্মীরা। বেড়াবেড়ি, মালপাড়া ও খাসের ভেড়িতে একটি, বাবুর ভেড়ি, হাটতলা ও সিংহের ভেড়িতে একটি এবং বাজেমিলিয়ার ভিতরে অন্য একটি দল— এই ভাবেই ভাগ হয়ে তিন দিন-তিন রাত সিঙ্গুরের মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। টাটার প্রকল্পের জন্য জমি গিয়েছিল এবং যায়নি, এই দু’ধরনের পরিবারই জীবিকার স্বার্থে কারখানার পক্ষে মত দিয়েছেন।"
  • dc | ২৬ আগস্ট ২০১৯ ০৮:২২417144
  • সিঙ্গুর আবার কি বলছে? আকাশে শিল্প করতে হবে? সিঙ্গুরের সবাই কি আকাশ দিতে ইচ্ছুক?
  • {} | ২৬ আগস্ট ২০১৯ ০৮:০৫417143
  • প্রিজুডিস = ইমমোডারেট বায়াস, জিপার খোলা প্যান্টের মতো দৃষ্টিশোভন।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ০৮:০৪417142
  • হ্যাঁ এখন উনার লেখাগুলোর (অল্পই পড়েছি) কথা মনে পড়লে বেশ হাইপারবোলিক মনে হয়। সে অবশ্যি বেশিরভাগ বাঙলা সাহিত্যই অতিনাটকিয়তায় ভরপুর।
  • ন্যাড়া | ২৬ আগস্ট ২০১৯ ০৭:৫৯417141
  • অতিকথন বুঝলাম, ও কিছুটা একমত হলাম। কিন্তু প্রিজুডিস দোষটা কী?
  • ন্যাড়া | ২৬ আগস্ট ২০১৯ ০৭:৫৮417140
  • ওজ্জুনবাবুর পোবন্ধোটির জন্যে অপেক্কা করচি।
  • :(( | ২৬ আগস্ট ২০১৯ ০৭:৫৩417138
  • নারায়ন স্যান্যাল এর প্রত্যেকটি বইই অতিকথন ও প্রিজুডিস দোষে যাকে বলে জঘইন্য।
  • PT | ২৬ আগস্ট ২০১৯ ০৭:৫৩417139
  • অহো, কি দুঃসহ স্পর্ধা!!
    "পাম অ্যাভিনিউয়ে অধুনা গৃহবন্দি এক প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কথা এক যুগ আগে বলতেন, অবিকল তা-ই এখন বলছে সিঙ্গুর!"
    https://www.anandabazar.com/state/bring-the-factory-singur-tells-to-cpm-youths-1.1036536
  • | ২৬ আগস্ট ২০১৯ ০৭:৫১417137
  • ন্যাড়া দা,
    তোমাকে অর্জুন খুৃঁজছিল। তুমি নাকি ওর খবর আর নিচ্ছো না.......
  • | ২৬ আগস্ট ২০১৯ ০৭:৪৮417136
  • ডঃ অমলেন্দু দে/ " সিরাজের বংশধর ও উত্তর পুরুষদের সন্ধানে" /পারুল

    এই বই অনুযায়ী পলাশীর যুদ্ধে মোহনলালের মৃত্যু হয় নি। তিনি তার বোন আর সিরজের সন্তান কে নিয়ে তিনি পালিয়ে যান
  • ন্যাড়া | ২৬ আগস্ট ২০১৯ ০৭:১৩417135
  • দীনবন্ধু, কৃপাসিন্ধু পার কর - এই গান ন্যাংচাদা গাইত যখনই সিনেমা হলের পাশ দিয়ে যেত। কেননা সিনেমায় নাবতে গিয়েই যত ভোগান্তি হয়েছিল।

    চিনির বস্তা চারমূর্তির অভিযানে, প্লেনে।
  • avi | ২৬ আগস্ট ২০১৯ ০৭:০৯417134
  • মোহনলাল এবং তাঁর পরবর্তী বংশধারা নিয়ে নারায়ণ সন্যালের একটা খুব খাজা কাঁটা সিরিজের উপন্যাস আছে। দর্পণে প্রতিবিম্বিত কাঁটা, যদ্দূর মনে হয়।
  • T | ২৬ আগস্ট ২০১৯ ০৭:০৬417132
  • সেকী! ওটাতো চারমূর্তির অভিযান।
  • T | ২৬ আগস্ট ২০১৯ ০৭:০৬417133
  • সেকী! ওটাতো চারমূর্তির অভিযান।
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ০৭:০০417131
  • দারুণ নাম তো! খুঁজে দেখতে হবে পাই কিনা। ঃ-)
  • Ela | ২৬ আগস্ট ২০১৯ ০৬:৫২417130
  • ন্যাংচাদার হাহাকার ঃ)
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ০৬:৫০417129
  • ও হ্যাঁ, এলা, সেইদিন জিগ্গেস করতে ভুলে গেছি। সেই টেনিদার গল্পটা চেনা লাগল না(টেনিদা আমি মাত্র কয়েকটা পড়েছি, তারমধ্যে মনে আছে সেই চারমূর্তির সেই চিনির বস্তাওয়ালা এরোপ্লেন ঃ-) )। ওই যে কৃপা কর না কী একটা গান ছিল। গল্পটার নাম কী?
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ০৬:৪৫417128
  • সেই কামানটা গর্জন করে বলত, "ধনানর্জয়ধ্বম্‌ ধনানর্জয়ধ্বম্‌" ঃ-)
  • Ela | ২৬ আগস্ট ২০১৯ ০৬:৩৮417127
  • মোহনলাল পরে কামান হয়ে যান, একটা টিলার মাথায় সেইভাবেই ছিলেন। পরে ব্যোমকেশ এসে সেই কামানের ভিতরে গচ্ছিত সোনা উদ্ধার করে, ও কামান তথা মোহনলালকে পার্থিব বন্ধন থেকে মুক্তি দেয়। যেমতি অহল্যাকে রাম ইত্যাদি।
  • Ela | ২৬ আগস্ট ২০১৯ ০৬:৩৪417126
  • @আতোজ, এত্ত জানি না মশাই, তবে নিজের দ্যাশের জিনিস কি আর খেতেন না ঃ)

    @অর্জুন, এই তো একটা ভাল সুতো, আপনি জেণ্ডার পার্স্পেক্টিভ থেকে লিখুন না মশাই, তবে শুধু রাণী নয়, অভিজাত আর অনভিজাত মহিলাদের চোখে ফরাসী বিপ্লব নিয়ে লিখুন। মহিলারা কিন্তু বেশ ফোরফ্রন্টে ছিল।
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ০৫:৪৯417125
  • আচ্ছা সেই মোহনলালের কী হল কেউ জানেন? আর মীরমদন? তাঁরই বা কী হল?
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ০৫:৩৯417124
  • এলা, আছেন? উনি কি স্কচ খেতেন? ওই স্কটিশ ইতিহাসবিদ? ঃ-)
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ০৪:৩৪417123
  • কিছু আগের একটা পোস্টে ঝগড়ার কথা শুনে মনে পড়ে গেল। একজন ঝগড়ার সময় বলছিলেন, "ছোটোলোকগুলোর কী রোয়াব! গোটা গোটা ডিম খায়! খেয়ে খেয়ে কী তাগদ বেড়েছে! কোন্‌ দিন কী করে বসে! "
  • /-D | ২৬ আগস্ট ২০১৯ ০৪:২০417122
  • কাবাব ওয়াইন তো মোটামুটি সকলের কাছেই “সহজলোভ্য”। মানে সকলে সহজেই লোভ দেয়। এখন সহজলোভ্য হলেই যে সহজলভ্য হবে এমন তো না!
  • Du | ২৬ আগস্ট ২০১৯ ০৩:৪৫417121
  • অর্জুন, ধন্যবাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত