এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ২৬ আগস্ট ২০১৯ ১১:৫০417238
  • জ্যোতিবাবু, রাজনীতিক হিসেবে, এসেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট। সংগঠক হিসেবেও। এ ব্যাপারে আমার কোন সন্দেহই নেই। কিন্তু আ্যডমিনিস্ট্রেটর হিসেবে জ্যোতিবাবু 85-সালের পর থেকেই অন্ধ ধৃতরাষ্ট্র। যে লিগ্যাসি উনি রেখে যেতে পারতেন, পারলেন না। লোকে ওনার আ্যডমিনিস্ট্রেশনকে যত না অপারেশন বর্গার জন্যে মনে রাখবে তার থেকে বেশি মনে রাখবে শিল্প আর অটোমেশন-বিরোধী হিসেবে।
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ১১:৫০417239
  • প্রতিদিন দুপাতা গণশক্তি পড়,আর কোষ্ঠ সাফ করো।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১১:৫০417240
  • @ঃ) হ্যাঁ আমার দাড়ি আছে।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১১:৪৮417237
  • রিভেঞ্জের ব্যাপারটা মাথা ঠাণ্ডা করে ভাবতে হবে @অমিত বাবু

    রিভেঞ্জ বলে কথা! ওগুলো চটজলদি ডিসিশন নিতে নেই।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১১:৪৭417235
  • ইস্ট জর্জিয়া না অ্যাঙ্গলিয়া জানিনা মমতার দলেই কিন্তু একজন হার্ভার্ড হিস্টরিয়ান এবং ডিউকের অর্থনীতির অধ্যাপককে পেয়েছে বাংলা। সিপিএম পার্টির সদস্যদের সিভি গুলো কেমন? ইন্টারন্যাশনল অ্যাকাডেমিয়াতে একজনও ছিলেন ?

    সরি শুভ দাশগুপ্ত নয়, শুভ বসু।
  • :) | ২৬ আগস্ট ২০১৯ ১১:৪৭417236
  • সবচেয়ে ভালো রিভেঞ্জ হতো ১৯২৯ থেকে সব পার্টি লিটারেচার পড়তে বাধ্য করা।
  • dc | ২৬ আগস্ট ২০১৯ ১১:৪১417234
  • এমনকি স্যালারির রিগ্রেশান মডেলিং করলে সাধারনত লগ ট্রান্সফর্ম করে নেওয়া হয়, তার একটা কারন স্কিউড ডেটা।
  • অমিত | ২৬ আগস্ট ২০১৯ ১১:৩৭417232
  • কিন্তু ২০১১ এর পরে ঠিক কি কি রিভেঞ্জ নেওয়া উচিত ছিল? সেটা জানা যাক?
  • dc | ২৬ আগস্ট ২০১৯ ১১:৩৭417233
  • ব, সাধারনত স্যালারি ডেটায় আউটলায়ার থাকে। ধরুন আপনি জানতে চাইলেন একটা কোম্পানি কেমন মাইনে দেয়। তো কোম্পানির সিইও থেকে সদ্য জয়েন করা কর্মচারীটি, সবার মাইনের মিন যদি নেন তাহলে স্কিউড হয়ে যাবে কারন সিইও হয়তো তাঁর নীচের লেভেলের থেকে কয়েকগুণ বেশী মাইনে পান। সেক্ষেত্রে মিডিয়ান নিলে বরং বেশী রিপ্রেসেনটেটিভ একটা ফিগার পাবেন। এমনকি র‌্যান্ডম স্যাম্পলিং করলেও এক দুজন উঁচু পদের অফিসার স্যাম্পেলে চলে এলেই মিন স্যালারি স্কিউড হয়ে যাবে।
  • | ২৬ আগস্ট ২০১৯ ১১:৩৬417231
  • পিটি দা সরি। আসলে বাম জোটের বাকি দল গুলো গুরুত্ব হারিয়ে বাম = সিপিএম হয়ে গেছে অবচেতন মনে।

    সরি এগেন।
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১১:৩৪417230
  • জ্যোতিবাবু ডহরবাবুর খোঁজ করেন নি
    মেধার দিক দিয়ে একেবারে বাজে।
  • PT | ২৬ আগস্ট ২০১৯ ১১:৩৩417229
  • "সেই মান্ধাতা যখন হাফ প্যান্ট পড়তো সেই সময় থেকে কংগ্রেস আর সিপিএমের
    " গোপন আঁতাত""
    বোতিন তুমিও? "দিল্লী থেকে আসছে গাই, সঙ্গে বাছুর সিপিআই"-ওটা সিপিএম ছিল না। তুমি তো জানতাম ইতিহাস চর্চা কর।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১১:৩১417228
  • জ্যোতি বসুকে ইন্টার্ভিউ করেছিল কেমব্রিজের শুভ দাশগুপ্ত। সে নিজেও পেটো বামপন্থী। খুব নিরাশ হয়েছিল। বলেছিল লোকটা কিসসু জানেনা।
  • :) | ২৬ আগস্ট ২০১৯ ১১:২৯417227
  • অর্জুন, আজিজুল হকের লেখা আপনার কেমন লাগে? বাই দ্য ওয়ে, আপনার কী দাড়ি আছে?
  • | ২৬ আগস্ট ২০১৯ ১১:২৮417226
  • দেখো বস বাজে ভাট দিও না। অর্জুন যা বলেছে ১০০% সত্যি। সেই মান্ধাতা যখন হাফ প্যান্ট পড়তো সেই সময় থেকে কংগ্রেস আর সিপিএমের
    " গোপন আঁতাত"
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১১:২৭417225
  • জ্যোতি বসু সেরকম মেধাবী ছাত্র ছিলেন না একেবারেই সেটা ওর কথাতেও বোঝা যেত। মার্ক্স ইত্যাদি ওই রজনী পাম দত্ত যেটুকু মুখস্থ করিয়ে দিয়েছিলেন ওই অবধি। ওর একটা কথায় কোনোদিন কোনো বইয়ের নাম, সাহিত্যের কথা, কবিতা থাকত না। পড়াশোনা করতেন এবং মেধাবী ছিলেন প্রমোদ দাশগুপ্ত।
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১১:২৬417224
  • অর্থবান পিসীর ভাইপোর এমবিএটা কিন্তু ঝক্কাস।

    ;-)
  • | ২৬ আগস্ট ২০১৯ ১১:২৫417223
  • না ডিসি, মিডিয়ান ুর ব্যবহার তখন ই সুটেবেল যখন জানি ডেটা তপ বেশ কিছু আউটলায়ার ( কম বা বেশি) আছে। নাহলে মিন ডেটা র অনেক বেশি ট্রু রিপেনজেটিভ
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১১:২৪417222
  • ও হ্যাঁ, সিঙ্গুর।

  • sm | ২৬ আগস্ট ২০১৯ ১১:২২417220
  • জ্যোতি বসুর ডিগ্রী নিয়ে জাত ক্রোধের ব্যাপার টা ঠিক কি।অর্থবান পিতার পুত্র হয়ে,বিলেতে ব্যারিস্টারি পড়তে গেছেন।পাস করার পর বার মুখো হন নি।এই তো এচিভমেন্ট!
    পাশ করে হলুম সিভিল ইঞ্জিনয়ার, সাইন বোর্ড টাঙ্গিয়েছি শেয়ার ব্রোকার!
    আর জোতদার এর ওপর রিভেঞ্জ ব্যাপার টাও বুঝলাম না।বাম সরকার গায়ের জোর খাটিয়ে জমি হরপ করেছে মাত্র।উপযুক্ত মূল্য দিয়ে কিনলে, নাম করতাম।
    সিঙ্গুরে ওই চাল চালাতে গিয়ে সজোরে জনগণের পদাঘাত খেয়েছে।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১১:২২417221
  • politics divides people। আর এই ডিভিশনটা প্রকট ও পার্সোনাল প্রব্লেমও পরিণত হয়েছে বাম রাজনীতি থেকে। মতবাদের বিরোধটা বিরোধে পরিণত করে ছেড়েছে। বামেদের থেকেই তো শ্রেণী শত্রু তত্ত্বের উদ্ভব। আর এই শ্রেণী শত্রুজনিত রাজনীতি মানে একদম ভালভাবে বেঁচে বর্তে আছে লোকেদের জিনা হারাম করে তাদের সব লুঠ করে নিজেদের পকেটে পরো। মদ্দা কথা তো এই।

    @পিটি, আপনার মেসেজ আমিও সব সময় পড়ি, রেস্পন্ড করি। 'অসংলগ্ন'টা নির্দিষ্ট করতে পারলে আমার জানতে সুবিধে হত।

    মমতার হাওয়াই চটি নিয়ে যারা হাসাহাসি করে, তারা খুব সংলগ্ন তো !!
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১১:১১417218
  • সে বললে বামেরাও জোৎদারদের বিরুদ্ধে তেমন একটা রিভেঞ্জ নেয়নি। শুধু অপারেশন বর্গা করেই ছেড়ে দিয়েছিল।

    জ্যোতিবাবুর ডিগ্রী ইত্যাদির ওপর জাতক্রোধটা অবশ্য সহজবোধ্য। ইস্ট জর্জিয়ার ডিগ্রী না হলে আবার মুখ্যমন্ত্রী কিসের?
  • PT | ২৬ আগস্ট ২০১৯ ১১:১১417219
  • "পিটি,কেমন চুপ হয়ে গেলেন তাপ্পর"
    ওরম চাগ্রীর খপর বাম আমলেও ছিল। হিন্দুর লিংটা হাজার তিনেক বার দিয়েছি। ওটা পড়ে তার পরে মতামত দিন।

    "“TMC didnot take sufficient revenge against the communists."
    সেটা তো এজেন্ডা ছিল না। তাহলে নাহয় আরেকদফা রক্তারক্তি হত। এজেন্ডা তো ছিল কিভাবে টাকা বানাতে হয়। সেটা তো ক্যামেরার সামনে পেছনে খুব সম্মানের সঙ্গে করেছে।
  • Vengeance is mine and i shall | ২৬ আগস্ট ২০১৯ ১১:১০417217
  • Do unto them, what they did unto you.
  • Amit | ২৬ আগস্ট ২০১৯ ১১:০৭417216
  • “TMC didnot take sufficient revenge against the communists. আমার এ ব্যাপারে আপসোস আছে।”

    তো অর্জুন বলে ফেলুন না পয়েনট বাই পয়েনট ঠিক কি কি রকম রিভেঞ্জ নেওয়া উচিত ছিল?
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১০:৫৯417215
  • কি করলে ইউটিউব লিংকের সুন্দর প্রিভিউ পাওয়া যায় বলুন তো।
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১০:৫৫417214
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১০:৫৪417213
  • নব্বই দশকের শুরু থেকে বামেদের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল মমতা বিরোধিতা। যেভাবে হোক এই সিংহীকে রোকও। মেরে, ধরে, গালাগাল দিয়ে যা খুশী করে হোক। রাজনীতিতে নীচে নামতে বামাএদের মত জুড়ি খুব কম পার্টির আছে। দেখুন গিয়ে ওদের কাউকেই বিজেপি অ্যাডভাইসার হিসেবে হায়ার করেছে! আর আশ্চর্য, তিরিশ বছর পরেও, হেরে ভূত হয়েও রাজনীতি সেই মমতা ম্যাডামকে কেন্দ্র করে।

    ঐ নব্বই থেকে মমতাকে এতটা পাত্তা না দিয়ে যদি রাজনীতিটা অন্য strategyতে চালাত পারত, তা হলে আর এই দুর্দিন দেখতে হত না।

    ব্যাপার হল তৃনমূলকে আগাপাশ তলায় বিঁধতে, মুণ্ডুপাত করার জায়গায়টা এখন বামেরা ঠিকমত পাচ্ছে না। জঙ্গল মহলে এখন যাদুকাঠির ছোঁয়া পড়ে গেছে। বামেদের কোনোদিকেই কিছু করার নেই। আর বেকার সমস্যা নিয়ে বামেরা ট্যাঁ ফো যে এত করছে, অনেকটা 'মাছের মায়ের পুত্র শোক' শোনাচ্ছে।
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ১০:৪৬417212
  • তবে মাকু বললে এদের এতো আপত্তি কেন বুঝিনে।
    বাম আমলে ডায়ারিয়া থামাতে লাল শালু ব্যবহার হতো,নাকি।
  • | ২৬ আগস্ট ২০১৯ ১০:৪১417210
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত