এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ১৮:২১417300
  • মহুয়া মৈত্র কিভাবে প্লেজিয়ারিজম অভিযুক্ত হলেন জানা যাক? নাকি যা ইচ্ছে তাই বলে দিলেই হলো?কারণ নিজে তো ফেক এর সমর্থক।
    আর বাঙালি ভালো বক্তা বা পার্লামেন্টারিয়ান কে আছে,বর্তমানে বামেদের দিক থেকে?
    এখানেও সেই ইয়েচুরি কে আনতে হলো?
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৮:১৭417299
  • অর্জুন, সাবধান। যার তার সঙ্গে বন্ধুত্ব করতে যেওনা কিন্তু। যাকে তুমি পার্থ ভাবছো, সে কিন্তু দুঃশাসন হয়ে শেষে তোমারই কাপড় খুলতে চাইবে। এমনিতেই সবার হাফপ্যান্টের ভেতরে হাত ঢোকানোর অভ্যাস অনেকদিনের।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৮:১১417298
  • মহুয়া মিত্র মানে যিনি লাইভ টিভিতে অর্ণব গোস্বামীকে মিডল ফিঙ্গার দেখোয়েছিলো সেই তো? আর যার সবথেকে নামকরা স্পীচ "সেভেন সাইনস অব ফ্যাসিজম"এর নামে প্লেজারিজমের অ্যালিগেশন রয়েছে?

    ডেরেক নিজে কুইজমাস্টার হয়ে একটা ফেক ছবি ছড়িয়ে তারপরে সেকি অমায়িক। হা হা।
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১৮:১০417297
  • মহুয়া মিত্র একটা বক্তৃতা দিয়েছিলেন ফ্যাসিজম নিয়ে সেটা শুনেছি। তারপর কি হল যেন? ৩৭০ নিয়ে সরকারের বিরুদ্ধে ভোট দিলেন? নাকি দলের বাকি এমপিদের সাথে বীরদর্পে পালিয়ে গেলেন?

    সাংসদদের মধ্যে ইয়েচুরির নামটা করা গেল না, না?
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ১৮:০৯417296
  • অর্জুন,সাবধান পালে পালে ধেয়ে আসছে।
    তার মধ্যে একটা ননসেন্স প্রশ্ন করলো,মহুয়া মৈত্র কেন ব্রিলিয়ান্ট পার্লামেন্টারিয়ান।
    ওদিকে নিজের লেখা গতকালের ৬.৫৭ পি এম পোস্ট সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে ঘাবড়ে গেলো।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১৮:০৬417295
  • শুনুন, আপনি যদি সেই সময়ের হীরেন মুখোপাধ্যায়, অটলবিহারী বাজপেয়ী, ইন্দ্রজিৎ গুপ্ত, মিনু মাসানী, এই গ্রেডের সাংসদদের কথা বলেন তাহলে হয়ত নয় কিন্তু মহুয়া মৈত্র সংসদ ডিবেটে মরা গাঙে বান এনেছেন। ডেরেক ও ব্রায়নও। সংসদ এখন বিজেপি গুণ্ডাদের ডেন। সেখানে কন্টেন্টর সঙ্গে গলা চড়াতে কৃতিত্ব লাগে।

    আমি কিন্তু ভাল পার্লামেন্টরী ডিবেট যেই করুক তাকে অ্যাডমায়ার করি। রোহিত ভেমুলা কেসের পরে স্মৃতি ইরানীর পাশে মায়াবতীকে আমার নক্ষত্র মনে হয়েছিল।
  • | ২৬ আগস্ট ২০১৯ ১৮:০৫417294
  • দেখো বাপু তোমরা অত বাওয়াল করো না।

    কবি বলেছেন
    " হার সওয়াল কা জবাব নেহি মিল সাক তা, মেরা পেয়ার কা হিসাব নেহি মিল সাকতা"।

    এখন কারো ক্ষেত্রে ইহা সিপিএম প্রেম কারোর ক্ষেত্রে বিজেপি কারোর ক্ষেত্রে কংগ্রেস এমনকি কারোর ক্ষেত্রে তৃণ।

    বুইলেন???
  • | ২৬ আগস্ট ২০১৯ ১৭:৫৬417293
  • এলা
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১৭:৫৫417292
  • কারো সম্পর্কে ভাল বলার এজেন্সিটা আপনাকে দিলাম, অর্জুনবাবু।

    :-)))))))
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৭:৫৪417290
  • "মহুয়া মৈত্র is a brilliant parliamentarian"

    কেন?
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১৭:৫৪417291
  • অমিত মিত্র ব্যক্তিগতভাবে কেমন সে প্রসঙ্গ অপ্রাসঙ্গিক। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সিনিয়র আইএএস অফিসারদের প্রকাশ্যে চার অক্ষরের বিশেষণ দিয়ে থাকেন।

    মোদ্দা কথা হল উনি রাজনৈতিক মানুষ হিসেবে কেমন।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১৭:৫১417289
  • মহুয়া মৈত্র is a brilliant parliamentarian. অবাক লাগে আপনারা কারো সম্পর্কে একটু ভাল বলতে পারেন না!
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১৭:৫০417288
  • 'যে এই দুজন "শিক্ষিত" ব্যক্তিদ্বয়ের সঙ্গে তিনোমূলের আদতে কোনই যোগাযোগ ছিল না।' কি কাণ্ড! সুগত'রা দু পুরুষ তৃণমূলে। মা কৃষ্ণা বসু আট বছরের মধ্যে সাড়ে ছ বছর তৃণমূল সাংসদ। তারও আগে ডাঃ শিশির বসু বোধহয় '৮২ তে যখন কংগ্রেসের হয়ে চৌরঙ্গী কেন্দ্র থেকে রাজ্য উলেকশন লড়লেন তখন ইয়ং মমতা বসু দম্পতির সঙ্গে আগাগোড়া ভোট প্রচারে থাকতেন।

    সুগত'র বোন শর্মিলা যাকে নিয়ে এই কিছুদিন আগে কথা হচ্ছিল, সে যখন আনন্দবাজারে কলাম লিখত তখন কতবার মমতার হয়ে সওয়াল করে লিখেছে।একটু ইতিহাস ঘেঁটে নিন।

    ২০০৯ এ যখন কবীর সুমন যাদবপুর কেন্দ্র থেকে দাঁড়াল সে বছরই সুগত নাকি সিটটা চেয়েছিল কিন্তু পায়নি।
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ১৭:৪১417287
  • একা মহুয়া মিত্র এর সামনে পড়লে, দশ টা বাম দাদু তোতলাবে।,
  • PT | ২৬ আগস্ট ২০১৯ ১৭:৩৫417286
  • পব-তে কেউ অর্থমন্ত্রী আছে? বিস্ময়! বিস্ময়!!!

    খ্যাল করে দেখবেন যে এই দুজন "শিক্ষিত" ব্যক্তিদ্বয়ের সঙ্গে তিনোমূলের আদতে কোনই যোগাযোগ ছিল না। তাঁদেরকে নৈবিদ্যির চুড়োতে বসিয়ে দেওয়া হয়েছে। একজন মানে মানে কেটে উঠেছেন যদিও।

    যে এক্জন পোকিত শিক্ষিত ছিলেন, তাঁকে সাইডলাইনের বাইরে বের করে দেওয়া হয়েছে বহু আগে। তিনি অবিশ্যি বেলাশেষে ক্যামেরার সামনে টাকা নিয়ে ল্যাজে গোবরে হয়েছেন।

    এই হচ্ছে গিয়ে তিনোর টোটাল শিক্ষিত মূল। অতএব এদিক ওদিক থেকে যাহোক তাহোক করে ডিগ্রী জোগাড় করাটা খুবই জরুরী।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১৭:৩০417285
  • অমিত মিত্র প্রেসিডেন্সি, ডি স্কুলের স্টার পারফর্মার। যুক্তরাষ্ট্রে পড়িয়েছেন, তার মধ্যে ডিউকে কিছুকাল। FICCI র ডিরেক্টর ছিলেন। আদ্যপান্ত ভদ্রলোক। বিনয়ী মানুষ।

    সুগত বসু ধান্দাবাজ পাব্লিক আমিও জানি। দাদু, দাদুর ভাইকে নিয়ে ওদের কবেকার বিজনেস। ভাঙিয়ে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে
    তাই হার্ভার্ডে পার্মানেন্ট অ্যাকাডেমিক পোস্ট পেয়েও তার থেকে সরেন না।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১৭:২৬417284
  • @রোবু বাবু, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভক্ত নই। ওর রাজনীতির সমর্থক অনেকাংশে। রামকৃষ্ণের একটা সুন্দর কথা আছে। জলে দুধ ছড়িয়ে দিলে হাঁস ঠিক বেছে বেছে দুধ, জল না মিশিয়ে শুধু দুধটাই খায়। আমি সব ব্যাপারেই পার্টিকুলার। কার কোনটা নিতে হবে, কোনটা নয়! মমতার সাহিত্য, শিল্প নিয়ে আপনারা অযথা সময় নষ্ট জরেন কেন জানিনা। তবে এও বলব ওর শখ ও লিখছে, ছাপচে। এতে বলার কি আছে!
  • Kaju | ২৬ আগস্ট ২০১৯ ১৭:২৪417283
  • সুগত বসু-র সেই ভয়ংকর গলার গান - "আঁধার অম্বরে প্রচন্ড ডম্বরু" উরিত্তারা কেঁপে গেছিলাম মাইরি !
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১৭:১২417282
  • ডিউকের ইকোনমিস্ট কি অমিত মিত্র? ওনাকে নিয়ে আর বেশী কি বলব। উনি প্রতি বছর প্রচুর মৌ সই টই করেন জানি। আসল বিনিয়োগ কতটা কি হয় সে ওই ওপরের উনি জানেন। আর জানি বামেরা ৩৪ বছরে যত ধার নিয়েছিল উনি এই কবছরেই তার চেয়ে বেশী নিয়ে ফেলেছেন।

    তবে হার্ভার্ডের ঐতিহাসিক নিশ্চয় সুগত বসু। সেই যিনি নিজে এমপি হলেও তার ভাইকে বাড়ী সারানো বা বানানোর জন্য পাড়ার তিনো নেতাকে তোলা দিতে হয়েছিল সেই তিনি। এমপি পদে যাকে মিমি রিপ্লেস করেছেন সেই তিনি।

    আপনার বাম বিরোধিতা স্টেলার।
  • Ela | ২৬ আগস্ট ২০১৯ ১৬:২৯417281
  • ব’দার নতুন নাম নারদ।
  • র২হ | ২৬ আগস্ট ২০১৯ ১৬:২৪417280
  • ও কিছু না, ঘাসের ডোজ বেশি হয়ে একটু আউলে গেছে।

    ওদিকে এয়ারপোর্টে, হুঁহুঁ, শুধু আমাকে না, সব্বার জুতো বেল্ট খোলাচ্ছে।

    আর রোবুকে দেখে আনন্দ হইয়াছে। মাঝেমধ্যে এসো।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৬:১১417279
  • ইতিহাস ইতিহাস।



    A couple of years ago, at the inauguration of the Kolkata Book Fair, Mamata had stunned her audience by proudly proclaiming that Tagore shared a great camaraderie with both Shakespeare and Keats!
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৬:১০417278
  • এই ইনফ্লেটেড স্যালারির ব্যাপারটায় একটা বাজে চালাকি আছে। জোড় করে দেশের ইনস্টিটিউটগুলোকে আইভি লীগের তুলনীয় দেখানোর চেস্টা। অথচ প্রফদের ভালো মাইনে দেয়না, ইনফ্রাস্ট্রাকচার নেই, রিসার্চ হয়্না। তবুও একটা সিলিকন ভ্যালির চাকরী, আরেকটা স্টার্টাপের স্যালারি দিয়েই ইকুইভ্যালেন্ট করে দেওয়া।
  • Ekak | ২৬ আগস্ট ২০১৯ ১৬:০৮417277
  • রোবু নামকরন টা বাদ্দিলো ! ওটা রিএল প্রতিভা
  • Ekak | ২৬ আগস্ট ২০১৯ ১৬:০৫417276
  • হ্যা, কিন্তু সেটা দেখিয়েই ফ্রেশার দের লক্ষ টাকার গল্প বাজারে চলে, যার উল্টোদিকে লাখ লাখ ফ্রেশার, দিনের পর দিন অবিশ্বাস্য কম স্যালরিতে জয়েন কর্ছে, ভিখিরির মত হাইক পাচ্ছে। জারা বেশি পাচ্ছে নিজের জোগ্যোতাতে পাচ্ছে এবসলিউটলি নো ডাউট। সেটাকে সার্বিক চিত্র দেখানোর একটা কম্পিটিশন দেখি চারিদিকে, হুইচ ইস প্রিটি ডিস্গাস্টিঙ্গ !
  • @S | ২৬ আগস্ট ২০১৯ ১৬:০৪417275
  • ক্যাপিটালিজম ব্যাপাট্টা কী?
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৬:০৩417274
  • ধুর রোবু, দিদির আসল সাবজেক্ট হলো ইতিহাস।
  • রোবু | ২৬ আগস্ট ২০১৯ ১৫:৫৯417273
  • "জ্যোতি বসু সেরকম মেধাবী ছাত্র ছিলেন না একেবারেই সেটা ওর কথাতেও বোঝা যেত। মার্ক্স ইত্যাদি ওই রজনী পাম দত্ত যেটুকু মুখস্থ করিয়ে দিয়েছিলেন ওই অবধি। ওর একটা কথায় কোনোদিন কোনো বইয়ের নাম, সাহিত্যের কথা, কবিতা থাকত না। "
    - এক্কেরে একমত। সেজন্যই অর্জুনবাবু মমতার ভক্ত হয়েচেন৷ কবিতা বলে কবিতা৷ সাহিত্য বলে সাহিত্য৷ গান বলে গান৷ ডাক্তারি, সেলাই, শিক্ষকতা, আবৃত্তি, মন্ত্রপাঠ, ছবিয়াঁকা, রবীন্দ্রসঙ্গীত-রচনা সবেতেই সিদ্ধহস্ত।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৫:৫৫417272
  • আর প্লিজ আইআইটি আইআইএমের মাইনে নিয়ে কথা বলবেন না। ওখানে কি করে সিটিসি তৈরা করা হয়, সে ভাবতেও পারবেন না। ভিসার খরচ, আম্রিগায় যাতায়াত আর ট্রেনিংএর খরচ, হোটেলে রাখার খরচ সব নিজেরাই ইচ্ছেমতন অ্যাড করে দেয়। তার উপরে স্টক অপসানের পুরো ভ্যালুটাই এক বছরের স্যালারিতে ধরে নেওয়া হয়। তাছাড়া ম্যাক্সিমাম পসিবল বোনাসও সেই স্যালারিতে থাকে।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৫:৪১417271
  • আর ক্যাপিটালিজম নিয়ে যারা বেশি লাফায়, তাদের বেশিরভাগই ক্যাপিটালিজম ব্যাপারটাই জানে বা বোঝে না। ঝাঁ চকচকে আপিস, মল, গাড়ি মনেই ক্যাপিটালিজম না।

    ঐ ডিমান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভের কিছু অ্যাজাম্পশানস আর সেই থেকে বেশ কিছু কনক্লুশানস আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো লোকে জানেও না, জানলেও তার পিছনের পলিটিক্সটা বোঝে না।

    বহুদিন হয়ে গেলো আমেরিকাতে কাউকে ক্যাপিটালিজম কথাটাও বলতে শুনিনি। কারণ এখানকার লোককে আর ক্যাপিটালিজম ইজ গ্রেট ঢপ দিয়ে রাখা যাচ্ছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত