এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১৯:২৬417330
  • মার্টিন লংম্যানের টুইটটা হয়তো রাজনৈতিক একদেশদর্শিতার দোষে দুষ্ট। কেউ হয়তো ওনাকে বলেছে, এই মহিলা ফ্যাসিস্ট মোদী সরকারের বিরোধিতা করে এই বক্তৃতা দিয়েছেন। লংম্যান ফ্যাসিবিরোধী আন্দোলনের স্বার্থে ওই টুইটটি করেছেন। মমতার সাথে ফ্যাসিস্ট বিজেপির দীর্ঘ সম্পর্ক ও মমতার নিজের ফ্যাসিস্ট ধাঁচ সম্পর্কে বিশেষ কিছু না জেনেই।

    এটা আমার মনে হয়। কেননা লংম্যানের হঠাৎ ভারতীয় রাজনীতিতে জড়ানোর কোন কারণ দেখিনা।
  • PT | ২৬ আগস্ট ২০১৯ ১৯:২২417329
  • কুম্ভীলক বৃত্তি না হলেও রাজনৈতিক দ্বিচারিতার প্রশ্ন তো তোলাই যায়।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৯:২১417328
  • নিজে ডাক্তার হয়ে লোককে জলপড়া দেওয়ার পরামর্শ কি বিজেপিতে নাম লেখানোর আগের স্টেপ।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৯:১৯417327
  • মহুয়া মৈত্রর নামে অভিযোগ উঠেছিলো, কিন্তু সেটা সত্যি না। কারণ তিনি অন্য একটা সোর্সের নাম করে দিয়েছিলেন। আমিও অভিযোগের কথাই বলেছি, কেউ মন দিয়ে লেখাপড়া করলে সেটা লক্ষ্য করতো। এর ওর প্যান্টের সাইজ মাপার অভ্যাস থাকলে সেসব অবশ্যি হওয়ার নয়।
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১৯:১৭417326
  • মহুয়া মৈত্রের সম্পর্কে একটা প্লাজিয়ারিজমের অভিযোগ উঠেছিল। তবে শিক্ষামন্ত্রীর পিহেইচডি থিসিস নিয়ে প্লাজিয়ারিজমের অভিযোগটা কিন্তু ক্লাসিক তৃণমূল। সেই থিসিসের পর ওনার গাইডকে আবার কোথায় যেন ভিসি করে দেওয়া হয়েছিল বলে শুনেছিলাম। খুবই এলিটিস্ট ব্যাপার।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৯:১৩417325
  • মহিলাদের সন্মান দেওয়ার ব্যাপারটা পার্ক স্ট্রীট কেসেই দেখা গেছিলো।

    আর জিটিভি তো কারো কারো প্রিয় চানেল হওয়ার কথা। এই মনে করুন যেসব তিনোসমর্থকরা বিজেপিতে গিয়ে চীটফান্ড কেস থেকে ছাড় পাওয়ার উপায় খুঁজছে।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৯:০৯417323
  • "অর্ণবের জন্যে খুব প্রাণ কাঁদছে আপনার না!!"
    আই থিন্ক অর্ণব ইজ আ ক্র্যাকহেড হু সোল্ড হিমসেল্ফ টু দ্য মেজরেটেরিয়ান্স।

    কিন্তু আপনি যেটা করছেন সেটাকে ভিক্টিম ব্লেমিং বলে। এখানে কাকে দেখানো হলো সেটা ইম্পর্ট্যান্ট নয়, কে দেখালো সেটা ইম্পর্ট্যান্ট। তার মানে আপনি লাইভ টিভিতে মিডল ফিঙ্গার দেখানো সমর্থন করেন। তাইতো। নাকি অর্ণব গোস্বামী বলে মিডল ফিঙ্গার দেখানই যায়।
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ১৯:০৯417324
  • তিনোমুলের অসংখ্য দোষ থাকতে পারে।যেকোন সরকার ই সমালোচনার যোগ্য।
    পিটি বর্ণিত সবকটা ফ্যাসিজমের পয়েন্ট ওনার দলের জন্যও সমান ভাবে প্রযোজ্য। বরঞ্চ আর একটু বেশী।
    কিন্তু তাবলে, জেনে শুনে একজন শিক্ষিত ননসেন্স এরকম প্লেজিয়ারিজম এর অভিযোগ আনে কি করে?অলরেডি ওই পুরো আর্টিকেল এর প্রবক্তা মার্টিন লংম্যান যখন টুইট করে নিজে অভিযোগটিকে ফলস বলে দিয়েছেন।
    একাডেমিক লাইনে থাকার কথা প্রচার করা হয়,কিন্তু প্লজিয়ারিজম মানে বোঝে না এমন কাট পিস তো বাজারে সহজে মেলে না।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১৯:০৫417322
  • মহিলাদের অ্যাটাক করা তো বামেদের অনেককালের ট্র্যাডিশন, এতে এত অবাক হচ্ছেন কেন? @sm
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১৯:০৪417321
  • 'মহুয়া মিত্র মানে যিনি লাইভ টিভিতে অর্ণব গোস্বামীকে মিডল ফিঙ্গার দেখোয়েছিলো সেই তো?' হা হা। এটা সত্যিই হাইট। অর্ণবের জন্যে খুব প্রাণ কাঁদছে আপনার না!!

    'মহুয়া মিত্রর নামে প্লেজারিজমের অভিযোগ এনেছিলো এইপাতার অনেকেরই প্রিয় পার্টি বিজেপির চ্যানেল জিটিভি।' শেষমেশ জিটিভির রিপোর্টিংয়ের সাহায্য নিতে হচ্ছে ?

    আমি এই বিষয়টা বিশদে জানিনা। মন্তব্য করব না।
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ১৯:০১417320
  • মহুয়া মৈত্র র প্লাজিয়ারিজম প্রসঙ্গ আর উঠবেনা, বামেদের কোন বক্তার নাম উঠবে না।
    এখন খালি দিদি নিন্দা ও তার ওপর পার্সোনাল এটাক শুরু হবে।
    https://m.huffingtonpost.in/amp/entry/mahua-moitra-plagiarise-fascism_in_5d1c9d98e4b082e55372caf8/
  • dc | ২৬ আগস্ট ২০১৯ ১৯:০০417319
  • সত্যি, তিনোরা সেভেন সাইনস অফ ফ্যাসিজম নিয়ে বক্তিতা দেয়, এ এক অপার বিস্ময়। অবাক পৃথিবী।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৮:৫৭417318
  • পাহাড়ে গন্ডগোলের সময় দিদি ডোকালামের কথা বলেছিলেন না? লিন্ক টিন্ক আছে?
  • PT | ২৬ আগস্ট ২০১৯ ১৮:৫২417317
  • 7 early signs of facism:
    Nationalism searing into national fabric: রাজ্যে বসে যদিও "nationalism" দেখানো সম্ভব নয়, তবু বাঙালী-অবাঙালী ঝগড়া বাঁধনোর প্রচেষ্টা এখন চালু আছে।
    Disdain for human rights in government: কিষেণজী, অম্বিকেশ, শিলাদিত্য ইত্যাদিদের জিগান।
    Subjugation and control of mass media: মাত্র কয়েকটি কাগজ পড়ার নিদান দেওয়া হয়েছে।
    Obsession with national security: কিছু জিগালেই নকশাল বলে দেগে দেওয়া হয়েছে।
    Religion and Government intertwined in the country: হে! হে! কি আর বলব...সুগত বাবুরে জিগান।
    Disdain for intellectuals and the arts: শঙ্খ বাবুকে জিগান কেষ্টা ভাই তাঁর সম্পর্কে কি ভাবে। আর বুদ্ধিজিবীদের এঁটো-কাঁটা কমিটিতে বসিয়ে কিনে নেয়া হয়েছে অসাধারণ দক্ষতায়।
    Erosion of independence in electoral system: পঞ্চায়েত ভোটের গণতান্ত্রিকতা সম্পর্কে মহুয়া দিদি কি বলেন?
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৮:৫০417316
  • সেই গণতান্ত্রিক দলের নেত্রী ভোটারদের বলেছিলেন না যে "ধরে নিন সব সীটে আমিই ক্যান্ডিডেট"।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১৮:৪৭417315
  • সুগত বসু'র প্রথম থেকেই 'আই অ্যাম অ্যান আউট সাইডর ইন পলিটিক্স' গোছের অ্যাটিচিউড! তলারও খাব, নীচেরও কুড়বো। উনি তো ২০১৮ তে নারদা কাণ্ডের সময় তৃণ'দের যে গ্রুপটা প্রতিবাদ করে সাংসদ ওয়াক আউট করেছিল তাদের সঙ্গে জয়েন করেননি। কিন্তু এতেও তৃণদের জিত। তার মানে তৃণমূলে একটা সত্যিকারের গণতান্ত্রিক পার্টি যারা নিজের লোকদের কিছু করতে বাধ্য করেনা। এই ঘটনার জন্যে কি সুগত'র মাথায় ইট পড়েছিল না মুখে কালি মাখানো হয়েছিল। তারপরেও দিব্যি পার্টিতে ছিলেন।

    পাগল না হলে হার্ভার্ডের চাকরি কেউ ছাড়ে না।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৮:৪৪417314
  • হ্যাঁ ঠিক মৈত্র। ইনভেস্টমেন্ট ব্যান্কে চাকরী করা লোকেদের আমি সত্যিই খুব একটা পছন্দ করিনা।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৮:৪২417313
  • স্মৃতি ইরানীকে নিয়ে আর কি বলবো? গুজরাত দাঙ্গার পর ইনিই মোদির বিরুদ্ধে নিজে থেকে প্রেসের সামনে কথা বলেছিলো।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১৮:৪০417312
  • @S নামটা মহুয়া মৈত্র, ম'য় ৈ ি নয়। পছন্দ করেন না বলে নামটা অশুদ্ধ লিখবেন !
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ১৮:৩৮417310
  • আমি কি পুরো লিস্টটা দিয়েছি? যেগুলো মনে এল বললাম। স্তীরাম ইয়েচুরির কথা বললে গুলাম নবী আজাদের কথাও বলতে হয়। অত্যন্ত সুবক্তা।

    আমাদের বাড়িতে হাতে সময় থাকলে সবাই মিলে পার্লামেন্ট সেশন দেখার অভ্যাস আছে। ২০১৬ য় স্মৃতি ইরানী যখন বোধহয় সংসদ ভুলে টুলে গিয়ে টিভি সিরিয়ালের অভিনয় শুরু করল তখন পাশ থেকে মায়াবতী প্রিবাদ করে উঠছে, ইয়েচুরিজি কি একটা বললেন আর তার কিছুক্ষণ বাদে গুলাম নবীর হিউমারাস কমেন্ট। কিন্তু স্মৃতি ইরানীর লাউড অভিনয়ে সব চাপা পড়ে যাচ্ছে, সঙ্গে তার শাকরেদদের টেবিল চাপড়ানি, বাবাকে তখন বলেছিলাম পার্লামেন্ট ডিবেটের ঐতিহ্য শেষ আর কেউ এখানে কথা বক্তব্য রাখতে পারবেনা!
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ১৮:৩৮417311
  • বিজেপির চ্যানেল তুলুক আর যেই তুলুক।আপনি তো ঐ প্লেজিয়ারিজম এর অভিযোগ পুনরুত্থাপন করলেন।নিশ্চয় ওই মতে সাবস্ক্রাইব করেন।
    যেখানে বক্তৃতায় সোর্স এর উল্লেখ প্রথমেই মহুয়া মৈত্র করে দিয়েছেন।
    একজন মহিলা সাংসদ এর নামে মিথ্যা অভিযোগ জেনে বুঝে আবার টেনে আনছেন কেন?
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৮:৩৭417309
  • তিনোদের নতুন স্লোগানঃ

    চীটফান্ড আমাদের ইতিহাস, কাটমানি আমাদের বর্তমান, বিজেপি আমাদের ভবিষ্যত।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৮:৩৫417308
  • প্রফঃ সুগত বসু তো গত পন্চায়েত ইলেকশনে তিনোদের গুন্ডামোরও সমালোচনা করেছেন। একটু দেরি করে।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৮:৩২417307
  • মহুয়া মিত্রর নামে প্লেজারিজমের অভিযোগ এনেছিলো এইপাতার অনেকেরই প্রিয় পার্টি বিজেপির চ্যানেল জিটিভি।
  • PT | ২৬ আগস্ট ২০১৯ ১৮:৩০417306
  • "সুগত'রা দু পুরুষ তৃণমূলে।"
    সত্যি! মায়ের আসন শুন্য হে বীর পূর্ণ কর!!
    তারপর বিপদ বুঝে সটান সমুদ্রের ওপারে। আর তিনোর শাসন পদ্ধতি সম্পর্কে তাঁর বক্তব্যঃ
    "“I personally feel that the Bengal government should not have given the allowance to Muslims. Rather they should have given equality, housing and credit banking. I do believe that something needed to be done for the Muslims in Bengal who have been left behind as shown in the Sachar Committee report but I would have wanted the government to concentrate on equality of opportunity in education and the employment and also making sure that there was fair access to housing and bank credit. That is what should have been done,” he added."

    Sugata Bose, said that there is a need to revive the political traditions of West Bengal which are under threat.
    অর্থাৎ কিনা "political traditions" নষ্ট হয়েছে তিনোদের শাসনকালে?
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১৮:২৯417305
  • সজ্জন পার্থ বাবু

  • S | ২৬ আগস্ট ২০১৯ ১৮:২৪417303
  • @ব, পার্থ চট্টো অপদার্থ কিন্তু সজ্জ্বন ব্যক্তি।
  • | ২৬ আগস্ট ২০১৯ ১৮:২২417301
  • এস @৬ঃ১৭, পার্থ মানে চট্টোপাধ্যা??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত