এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৬ আগস্ট ২০১৯ ২১:৪৭417360
  • রোস্টেড শজারু খাও। কাঁটা বেছে।
  • | ২৬ আগস্ট ২০১৯ ২১:৪৬417359
  • ইয়েস আমি একবার রোস্টেড ডাক খেয়েছিলাম। ছিবড়ে ছিবড়ে
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ২১:৪৫417358
  • একজন নিজেকে একাডেমি শিয়ান পরিচয় দিতে বিরাট আগ্রহী।একবার বলে, মহুয়া মৈত্র প্লাজিয়ারিজম এ অভিযুক্ত ;আবার ঘণ্টা খানেক এর মধ্যে পাল্টি খেয়ে বলে, এই অভিযোগ সত্যি নয়।জেনে বুঝে এরকম ডিগবাজি খাওয়া দেখেছেন কি?
    এদের সঙ্গে কি তর্ক করবেন বলুন।
    প্লাজিয়ারিজম,শব্দের মানেই বোঝে না।
  • T | ২৬ আগস্ট ২০১৯ ২১:৪২417357
  • কিন্তু হাঁস ক্যামন ছিবড়ে মতন লাগে না?
  • র২হ | ২৬ আগস্ট ২০১৯ ২১:৪০417356
  • আহা, হাঁস। শনিরোব্বার একটু রান্নাবান্না করে মদ্যমাংস খাওয়ার প্ল্যান করতে হবে। একককে ফোন করবো। যত বয়স হচ্ছে তত হ্যাংলাপনা বাড়ছে। গত দুদিন ধরে কচি পাঁঠা ও মৎসাদি খেয়ে এলাম। আবার ছাঁদা বেঁধে নিয়েও এসেছি, ঢেঁকির শাক, ইলিশ মাছ।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ২১:৩২417355
  • বামেরা চাইবে শ্রেষ্ঠ সাংসদের লিস্টে ধারাবাহিক ভাবে তাদের সব সাংসদদের নাম থাকুক। হীরেন মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ গুপ্ত'য় শান্তি হল না। ইয়েচুরি'র নাম করতেই হবে। আর এদিকে মহুয়া মৈত্র সম্পর্কে একটা ভাল শব্দ বের করতে এত কুণ্ঠা! উল্টে তাকে কোন টিভি চ্যানেল কবে চোর বলেছিল, কেন বলেছিল, সে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কে কেন কাজ করেছিল এসব নিয়ে দিব্যি অন্যদিকে ঘুরিয়ে দিল ইস্যু। সুগত বোসের অ্যান্টি সিপিএম কমেন্টগুলোও বেমালুম বেপাত্তা।
  • dc | ২৬ আগস্ট ২০১৯ ২১:২৪417354
  • আমি অবশ্য একটা হাঁস ধরতে পারলে ওটাকে দুধ টুধ না দিয়ে রোস্ট করে খেয়ে ফেলতাম।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ২১:২০417353
  • তৃণমূল ও সিপিএমের পরস্পরের প্রতি এই বিদ্বেষ এখন অনেকটা antisemitism এ পরিণত হয়েছে। এ বিদ্বেষের ব্যাপারে দুই পক্ষের illustrious contribution। আর কিছুদিন বাদে আন্তর্জাতিক হহলে এটা সোশ্যাল সায়েন্সের চর্চার বিষয় হয়ে উঠবে।

    এই দুই পক্ষ বিদ্বেষের ঐতিহ্য বজায় রাখুক আর যে দল এইবার ১৮ দুগুণে ছত্রিশ হাত নিয়ে সংসদে গেল, তারা জোরে জোরে করতালিতে আনন্দে উৎফুল্ল হয়ে ডুগডুগি বাজাক।

    রঙ দে বসন্তির স্টাইলে বলতে ইচ্ছে হয় 'দ্য এন্ডা স্টাইল' !
  • Ela | ২৬ আগস্ট ২০১৯ ২১:১৯417352
  • আবার, আবার সেই কামান গর্জন! (পড়ুন তৃপবুভু)
  • T | ২৬ আগস্ট ২০১৯ ২১:১৮417350
  • সে যাক, এই সুগভীর, হনুপ্রভ, এবং অভিজাত ডিগ্রী বিষয়ক বাতেলা দেখে আমার হেই এপিসোডটার কথা মনে পড়ে গ্যালো। সেরম কিশুই না। জনতা নিজগুণে কনটেক্সট বুঝে প্লেস করে নেবেন, কারণ অ্যাতো ইয়ে দেখে না লিখে পারা যাচ্ছে না। ব্যাপার হচ্ছে এইরম।

    হাওয়ার্ড ওয়ালোউইৎজ স্পেস স্টেশনে গ্যাছে অ্যাজ আ পেলোড স্পেশালিস্ট। সেই দেখে শেলডনের গা পিত্তি জ্বলে যাচ্ছে। কোথায় ডাবল পিহেইচডি আর কোথায় একজন সামান্য গ্র্যাজুয়েট। তো এইটা বৈকানুর থেকে সয়ুজের উৎক্ষেপণের পরের দিনের কতা। হাওয়ার্ড ওয়ালোউইৎজ ততক্ষণে স্পেস স্টেশনে পৌঁছে গেছে। অন্যদিকে শেলডন, তার রুমমেট লেনার্ড এবং তাদের বন্ধু রাজ, তিনজনে বসে গল্পগুজব কচ্চে। হাওয়ার্ড কত লাকি, সে একজন অ্যাস্ট্রোনট হতে পেরেছে, কজনের এই সৌভাগ্য হয়, এ কীইই আশ্চর্যের কতা, ভাবাই যায় না ইত্যাদি। ঠিক সেইসময় শেলডন, তখন,

    I must admit, I can't help but feel a twinge of envy. He can look out the window and see the majesty of the universe unfolding before his eyes. His dim, uncomprehending eyes. It's like a cat in an airport carrying case.

    ঃ)))
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ২১:১৮417351
  • হাঁসের ব্যাপারেও আমার প্রশ্নটা আছেই। একদিন সুবিধেমতন একটা হাঁস ধরে একবাটি দুধ খেতে দেবার ইচ্ছে আছে। ঃ-) যদিও আমার সন্দেহ, ওরা দুধ খায় না। শামুক গুগলি মাছ এইসব খায়। পাখিদের দুধ খাবার কথা নয়, ওরা তো স্তন্যপায়ী নয়, মা-বাবার কালেক্ট করে আনা খাবার খায় ছোটোবেলায়।
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ২১:১৪417349
  • কোনো কোনো প্রাচীন প্রাসাদে বিশাল বিশাল কাঠের বই থাকত, ইয়া মোটা মোটা পাতা, আকারে প্রায় ছফুট বাই ছফুট। পাথরের বেদীর উপরে রাখা থাকত। ছবি দেখেছি। চিরদিনই আমার প্রশ্ন ছিল ওই বইগুলো পড়া হত কীকরে? পাতাই বা ওল্টাতো কী করে?
    আজ তার একটা ধরতাই পেলাম। লাঠি জাতীয় কিছুর সাহায্য নিয়ে।
  • এলেবেলে | ২৬ আগস্ট ২০১৯ ২১:০৮417347
  • ওজ্জুন পোকিতো এলিট।

    ১. তিনি নামের পেছনে হার্ভার্ড, অক্সফোর্ড না গোঁজা থাকলে কাউকে মনিষ্যি জ্ঞান করেন না।
    ২. কেক দিয়ে বিয়ার খান।
    ৩. ভাটিয়ালি ছাড়া অন্যত্র তিন লাইনের বেশি লেখেন না। যা-ও বা লিখে ধন্য করেন, তার পরে আর টানেন না।
    ৪. লাঠি দিয়ে কাগজ পড়েন। লাথি মেরেও।
    ৫. রামকৃষ্ণের ওই ঢপের কথায় (হাঁস নীর ফেলে ক্ষীর খায়) অসীম বিশ্বাস রাখেন।
    ৬. টিভিতে সাংসদদের বক্তিমে শোনেন এবং অকাতরে সাট্টিফি বিলোন। সেই বক্তিমে যে মানুষের কোন কাজে লাগে তা অবিশ্যি বলেন না।

    এই, একে কেউ একটা এলিটশ্রী দিয়ে দাও।
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ২১:০৮417348
  • ওদিকে টইতে সেই তৃ প বু ভূ র বন্যা! মানে একেবারে সেই দাশু কেস! "আবার সে এসেছে ফিরিয়া।" ঃ-)
  • PM | ২৬ আগস্ট ২০১৯ ২১:০৬417346
  • "তার মানে তৃণমূলে একটা সত্যিকারের গণতান্ত্রিক পার্টি যারা নিজের লোকদের কিছু করতে বাধ্য করেনা। "

    এইটা ই আজকের সেরা মন্তব্য -- অর্জুন সেরা মন্তব্যের জন্য পুরস্কারের দাবীদার
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ২১:০৩417345
  • ওরে বাবা, ভাটিয়ালি খুলে দেখি একেবারে "ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতি ই ই ই র্ময়" কেস! ঃ-)
  • T | ২৬ আগস্ট ২০১৯ ২১:০০417344
  • :)))
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ২০:৫৩417341
  • Plagiarism is the "wrongful appropriation" and "stealing and publication" of another author's "language, thoughts, ideas, or expressions" and the representation of them as one's own original work.
    এইডা হইলো গিয়া প্লেজিয়ারিজম এর ডেফিনিশন।
    বড় এস এর পোস্ট -
    IP Address : 236712.158.780112.30 (*) Date:26 Aug 2019 -- 06:11 PM

    মহুয়া মিত্র মানে যিনি লাইভ টিভিতে অর্ণব গোস্বামীকে মিডল ফিঙ্গার দেখোয়েছিলো সেই তো? আর যার সবথেকে নামকরা স্পীচ "সেভেন সাইনস অব ফ্যাসিজম"এর নামে প্লেজারিজমের অ্যালিগেশন রয়েছে?

    ডেরেক নিজে কুইজমাস্টার হয়ে একটা ফেক ছবি ছড়িয়ে তারপরে সেকি অমায়িক। হা হা।
    ----
    দ্বিতীয় পোস্ট

    IP Address : 236712.158.780112.30 (*) Date:26 Aug 2019 -- 06:32 PM

    মহুয়া মিত্রর নামে প্লেজারিজমের অভিযোগ এনেছিলো এইপাতার অনেকেরই প্রিয় পার্টি বিজেপির চ্যানেল জিটিভি।

    ডেরেক নিজে কুইজমাস্টার হয়ে একটা ফেক ছবি ছড়িয়ে তারপরে সেকি অমায়িক। হা হা।
    IP Address : 236712.158.780112.30 (*) Date:26 Aug 2019 -- 07:19 PM

    মহুয়া মৈত্রর নামে অভিযোগ উঠেছিলো, কিন্তু সেটা সত্যি না। কারণ তিনি অন্য একটা সোর্সের নাম করে দিয়েছিলেন। আমিও অভিযোগের কথাই বলেছি,
    ---
    পাঠক দের অনুরোধ করছি তিনটি পোস্ট পড়তে। প্রথম দুটি তে লেখা হলো, এই সেই মহুয়া মৈত্র যার নাম প্লেজিয়ারিজম এর অভিযোগ ছিল। ইত্যাদি, প্রভৃতি
    ঘন্টা খানেক এর মধ্যে পাল্টি খেয়ে উক্তি 'মহুয়া মৈত্রর নামে অভিযোগ উঠেছিলো, কিন্তু সেটা সত্যি না। '
    অর্থাৎ জেনে বুঝে অপদস্থ করার চেষ্টা। ইটা কে কি বলা যাবে?
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ২০:৪৬417340
  • লোক ছি ছি করায় তৃণদের আবার কবে কি এসে গেছে? ক্যামেরায় ঘুষ খাওয়া, আবার তার পরেও আবার মনোনয়ন পাওয়া।
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ২০:১৩417339
  • মানিক বাবু, তার পর দেখুন,আমি মাননীয়া সাংসদ এর অপদস্থ করার চেষ্টার বিপক্ষে বলেছিলাম।আপনি নির্দ্বিধায় কেমন বলে দিলেন, তৃণমূল দের আবার অপদস্থ কি?
    এরকম করে কেউ বলে?লোক ছি ছি করবে যে?
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ২০:০৯417338
  • দেখুন মানিক বাবু।আপনি আপনার ধারণার কথা লিখেছেন।স্বপক্ষে কোন প্রমাণ তো দেন নি।
    তাই আপনার এই লঙ্গম্যান সম্পর্কিত পোস্ট টি,গরুর রচনা বলে ডাস্ট বিনে পাঠাইলাম।
  • dc | ২৬ আগস্ট ২০১৯ ২০:০৪417337
  • সরি কাওয়ার্ডস না, স্কাউন্ড্রেল।
  • dc | ২৬ আগস্ট ২০১৯ ২০:০২417336
  • দেখুন এই প্লেগিয়ারিজম এর অভিযোগটা আমার এখানে অবান্তর মনে হয়েছে। প্রথমত, উনি পার্লামেন্টে বক্তৃতার সময়ে সোর্স উল্লেখ করেছেন (যতদূর জানি), দ্বিতীয়ত ওনার বক্তৃতার একটা রাজনৈতিক প্রেক্ষিত আছে, সেখানে সোর্স উল্লেখ না করলেও প্লেগিয়ারিজম এর অভিযোগটা গৌণ। ধরুন পার্লামেন্টে দাঁড়িয়ে কেউ হয়তো বললো পেট্রিয়টিজম ইস দ্য লাস্ট রিসর্ট অফ কাওয়ার্ডস, তার সোর্স উল্লেখ না করলেও কথাটার প্রেক্ষিত বুঝতে কারুরই অসুবিধে হওয়ার কথা না। এখানে প্লেগিয়ারিজম এর অভিযোগ একেবারেই রেড হেরিং।

    তবে কিনা তিনোরা বলছে ফ্যাসিজম নিয়ে, এ মানে একেবারেই অবাক কান্ড। অক্সিজেনের অভাব হয়েছে, নাকি তাজা ছেলেদের সেভাবে পাওয়া যাচ্ছে না, কে জানে।
  • | ২৬ আগস্ট ২০১৯ ১৯:৫৬417335
  • পিটিদা, এসএম দা, বড়এস, মানিক বাবু, অর্জুন একটু থামো/ থামুন।

    দুনিয়ায় কি আর বিষয় নেই? গানের গল্প টই টা তুলে দিচ্ছি। পিটি দা প্লিজ ওখানে লেখো।
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ১৯:৪৯417334
  • তৃণমূলদের আবার অপদস্থ কি? ওনারা নিজেরাই নিজেদের অপদস্থ করতে যথেষ্ট।

    মহুয়া প্লাজিয়ারাইজ করেছেন কিনা সে নিয়ে আমি কিছু বলিনি। বলেছি লংম্যানের টুইটটি রাজনৈতিক কারণে করা হয়েছে এমন সম্ভাবনা আছে।

    আপনাকে দুখন্ড বর্ণপরিচয় পাঠানোর ইচ্ছে রইল।
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ১৯:৪৭417333
  • আমার অতীতে করা বহু পোস্ট পড়ে নেবেন।অকাতরে গুরুদাস দাশগুপ্ত এর বক্তৃতার প্রশংসা করেছি।সুগত বসুর ও করেছি।
    এতে এতো পর্টিজান হবার কি আছে?!
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ১৯:৪৫417332
  • দেখুন মানিক বাবু।আপনি অনেক কিছু ভাবতে পারেন।কোন অসুবিধে নেই।কিন্তু এটা তো সত্যি লঙ্গম্যান সাহেব ট্যুইট করে এলিগেশন টি ঠিক নয়,এটুকু জানিয়েছেন।কারণ ভদ্রমহিলা তাঁর বক্তৃতায় সোর্স উল্লেখ করেছেন।নিজের স্বরোচিত বলেন নি।
    এটুকুই যথেষ্ট নয় কি?
    খালি উনি তিনোমুল বলেই অপদস্থ করার প্রচেষ্টা জারি রাখতে হবে?
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ১৯:৪০417331
  • আপনি কি বিজেপি তে ভেড়ার ব্যার্থ চেষ্টায় রত আছেন,যে জি টিভির রেফারেন্স টানতে হচ্ছে?
    আর প্লাজিয়ারিজম, এই কেসে কিভাবে আসলো বুঝিয়ে বললে ভালো হয়।
    একাডেমিশিয়ান দের তো একটা মিনিমাম বোধবুদ্ধি থাকে।
    নাকি কোন ঠোঙায় কি লেখা থাকলো, গড় গড় করে বমি করে দিলাম।,
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত