এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ২৩:১০417390
  • @রোবু বাবু

    তাড়াতাড়িতে টাইপ করার জন্যে সীতার 'স' আর 'ত' যুক্ত হয়ে এই কাণ্ড। আমার এই টাইপিং মিস্টেক সর্বজনবিদিত।

    @S সম্ভবত জানতেন না মহুয়া মৈত্র না মিত্র।

    '

    ডতেঃ২৬ আউগ ২০১৯ -- ০৬ঃ৪৪

    "হ্যাঁ ঠিক মৈত্র। ইনভেস্টমেন্ট ব্যান্কে চাকরী করা লোকেদের আমি সত্যিই খুব একটা পছন্দ করিনা।"

    যাইহোক

    নাৎসিরা ইহুদীদের যেমন বিদ্বেষ পোষণ করতেন, তৃণমূল ও সিপিএম'রা পরস্পরের প্রতি সেইরকম বিদ্বেষ রাখে। Politics of hatred।
  • এলেবেলে | ২৬ আগস্ট ২০১৯ ২২:৫৪417389
  • *১১৫টা ডিমের পয়সা পড়ুন।
  • এলেবেলে | ২৬ আগস্ট ২০১৯ ২২:৫০417388
  • মিড ডে মিল নিয়ে দুটো একটা চুরি যা আমি জানি---

    প্রথম থেকে পঞ্চমে মাথা পিছু বরাদ্দ ৪.৪৮টাকা, ষষ্ঠ থেকে অষ্টমের জন্য ৬.৭১ টাকা। গত জুনে ১৩ ও ২০ পয়সা বরাদ্দ বাড়ার পর। সরকার দেয় চাল ও রাঁধুনিদের বেতন।

    কিন্তু এই টাকা দিয়ে হপ্তায় দুদিন ডিম খাওয়ানো যায় ইচ্ছে করলেই। কীভাবে? ছাত্রসংখ্যার উপস্থিতি কাগজে কলমে বাড়িয়ে। সিক্স থেকে এইটে দৈনিক ১০০টা ছেলে বেশি উপস্থিত আছে দেখানো গেলে রোজগার হয় দৈনিক ৬৭১টাকা মানে ১৫০টা ডিমের পয়সা। আর ফাইভে ৩০টা ছেলে বেশি দেখালে রোজগার হয় ১৩৪ টাকা মানে দেড় কেজি ডালের পয়সা।

    বাংলার সাড়ে নিরানব্বই শতাংশ স্কুল বাম আমল থেকেই এই কারিকুরি করে মিড ডে মিল খাওয়ায়। সবাই জানেন, মানেন এবং চোখ বুঁজে থাকেন।
  • | ২৬ আগস্ট ২০১৯ ২২:৩৭417387
  • আরে রোবু কেমন আছো হে?
  • | ২৬ আগস্ট ২০১৯ ২২:৩৬417386
  • টি আর হুতো তোমরা আঁকতে ভালো বাসো বলে বলছি।

    গগন্দ্রেনাথ কার্টুন ও স্কেচ/ চন্ডী লাহিড়ী/সাহিত্য সংসদ/ ২০০ টাকা।

    এই বই টা সংগ্রহ করো। টু গুড
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ২২:২৪417385
  • পিটি, মিড ডে মিলের বরাদ্দ কতো বলুন তো?
    আর একটা ডিমের দাম কতো।
    মিড ডে মিল নামক ধ্যস্টামো চলছে।
  • রোবু | ২৬ আগস্ট ২০১৯ ২২:১৯417383
  • আচ্ছা, এই সিপিএম বনাম তৃণমূল ব্যাপারটা অ্যান্টিসেমিটিজম হয়ে যাচ্ছে - এটা একটু ব্যাখ্যা করা যাবে?
  • PT | ২৬ আগস্ট ২০১৯ ২২:১৯417384
  • আরেদ্দুর ওসব ছাড়ুন। পবর আসল অবস্থাটা দেখুন। একবেলাও আমিষ (প্রোটিন) খাওয়ানোর ক্ষমতা নেই!!
    "‘ডিমের পয়সা নেই, ডাল-ভাতই পেট ভরে খাক’, মিড ডে মিল শোরগোলের মধ্যে বললেন মুখ্যমন্ত্রী"
  • এলেবেলে | ২৬ আগস্ট ২০১৯ ২২:১৮417382
  • মহামাইন্য ওজ্জুন, 'তার ছবিগুলো দেখে এই লেখায় নয় ফিরে আসব আবার।' --- লিখেছিলেন।

    সে দেখা কি সাঙ্গ হইল???
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ২২:১৬417381
  • এক ঘণ্টার মধ্যে মত পাল্টে গেলো?
    যাক,তাহলে বোঝা গেলো, আধ খেঁচড়া বুঝে কমেন্ট করা উচিত নয়।
  • স্তীরাম (এটা রোবু) | ২৬ আগস্ট ২০১৯ ২২:১৫417380
  • name: অর্জুন mail: country:

    IP Address : 237812.68.674512.199 (*) Date:26 Aug 2019 -- 06:40 PM

    @S নামটা মহুয়া মৈত্র, ম'য় ৈ ি নয়। পছন্দ করেন না বলে নামটা অশুদ্ধ লিখবেন !

    name: অর্জুন mail: country:

    IP Address : 237812.68.674512.199 (*) Date:26 Aug 2019 -- 06:38 PM

    আমি কি পুরো লিস্টটা দিয়েছি? যেগুলো মনে এল বললাম। স্তীরাম ইয়েচুরির কথা বললে গুলাম নবী আজাদের কথাও বলতে হয়।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ২২:১১417379
  • অভিযোগটার কথাই জানতাম তাই সেই কথাটুকুই বলেছিলাম। অভিযোগ সত্যি নয় সেটা আজকে দেখে মনে হলো।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ২২:০৯417377
  • @মহামান্য এলেবেলে (আপনাকে তো আবার বাবু বলা যাবেনা)

    আপনার পুরো কমেন্টের পক্ষে একটা কথাই বলতে পারি

    মন্তব্য নিষ্প্রয়োজন ! ঃ-)

    তবে ভাটি ছাড়া টইতে লিখিনা এই অসত্য সহ্য হল না। মৃণাল সেনের টইতে চারটে মন্তব্য আছে আমার। শেষের মন্তব্যে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলাম, আপনি উত্তরও দেন নি।

    আর সংসদের অধিবেশন না দেখলে কি করে জানব কি ভাবে প্রসিডিং চলছে !
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ২২:০৯417378
  • কিন্তু আমি জানি প্লেজিয়ারিজম এর অভিযোগ সত্যি ন়য়,তবু ভদ্রমহিলার নামে সেই অভিযোগ এর প্রসঙ্গ তুলে আনবো।
    দারুন!
  • | ২৬ আগস্ট ২০১৯ ২২:০২417375
  • বলো কী হে? চাইনিজ জিনিস ও ভালো হয়??
  • S | ২৬ আগস্ট ২০১৯ ২২:০২417376
  • @অর্জুন, অর্ণব গোস্বামীর সম্বন্ধে আমার মত আপনার থেকেও বেশি নেগেটিভ। কিন্তু তাই বলে লাইভ টিভিতে তাকে মিডল ফিঙ্গার দেখানোটাকে সমর্থন করা যায় না।
  • T | ২৬ আগস্ট ২০১৯ ২২:০০417374
  • ও হ্যাঁ, ইয়েশ, সংযম। একটু কচরমচর দেখি। ওগো শাদা হাঁশ।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ২১:৫৮417373
  • @S ফোর্থ, ফিফথ সেঞ্চুরিতে যেমন ভ্যাণ্ডালরা রোম নগরী ধ্বংস করেছিল অর্ণব গোস্বামী তেমনি ধ্বংস করেছে সাংবাদিকতা বলা ভাল, সাংবাদিকতার এথিক্স!

    ও এবং ওর চ্যানেল একটা কোনো কন্সিডারেশনের মধ্যে পড়তে পারে? সুধা ভরদ্বাজের চিঠিকে জাল করে তার চ্যানেলে দেখিয়ে খবর করে তার বিরুদ্ধে ফলস অ্যাকুজিশন এনেছিল। এর পর সুধাজি ইন্টার্ভিউ দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে রীতিমত সেডিশন ক্যাম্পেন করে অর্ণব। এর পরেও বলবেন?
  • র২হ | ২৬ আগস্ট ২০১৯ ২১:৫৬417370
  • হ্যাঁ কিন্তু ব্যাঙের ঠ্যাঙে কেমন আঁশটে গন্ধ।

    @09:53 PM- :D :D
    আহ এমন বলতে নেই। তোমার সংযম নাই?
  • PT | ২৬ আগস্ট ২০১৯ ২১:৫৬417371
  • আরিত্তারা! পুরনো একটা টই থেকে এইসব তথ্য পেলাম sm-এর কাজে লাগতে পারেঃ

    In terms of per capita consumption, West Bengal is actually higher than the national average, and the inequality in consumption is lower, according to the National Sample Survey of 2004-05.

    Food consumption has emerged as a major concern in India, especially in rural areas, but per capita calorie consumption in rural West Bengal is higher than for India as a whole, and also higher than for richer states like Maharashtra.

    On poverty reduction, --- West Bengal has actually performed significantly better than India as a whole and most other states.

    It is among only a very few states in India in which the absolute number of poor people has declined rather than increased.

    The official estimates of poverty for 2004-05, made by the central Planning Commission based on National Sample Survey data, show that 28.6 per cent of the population of rural West Bengal were under the poverty line compared to 28.4 per cent for India as a whole.

    The proportion of urban poor in West Bengal was 14.8 per cent compared to 25.7 per cent average for India.

    Indeed, the reduction in rural poverty in West Bengal was much more rapid than the national rate in the 1980s and 1990s, while the rate of urban poverty reduction has been much more rapid in this decade.

    So this is one area in which the state has performed much better than the country as a whole, and also better than some states that have grown faster in per capita GDP terms, such as Gujarat and Maharashtra.

    দেখুন: http://www.macroscan.org/cur/mar09/cur200309West_Bengal.htm
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ২১:৫৬417372
  • আর একবার ভালো করে ডেফিনেশন টা পড়ে নিলে হয় না?
    ওপরে থুতু ছুঁড়লে,নিজের মুখে আসে।আপ্তবাক্য।
    এখনো 6.52pm পোস্টের প্রেক্ষিতে প্রশ্নএর উত্তর আসে নি।
    অনর্থক একজন এর নামে মিথ্যে প্লাজিয়ারিজম এর অভিযোগ;এগুলোর উত্তর আছে?
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ২১:৫৪417367
  • চাইনিজ হাঁসও ভালো খেতে।
  • ট্রোল | ২৬ আগস্ট ২০১৯ ২১:৫৪417368
  • | ২৬ আগস্ট ২০১৯ ২১:৫৪417369
  • ইয়ে মানে রোস্টেড সজারু টা একটু চাপ হয়ে যাবে না??
  • T | ২৬ আগস্ট ২০১৯ ২১:৫৩417366
  • তা অবশ্য ঠিকই। হাঁস একটি অবস্থান মাত্র। সুখাদ্য যেনামেই অবতার হয়। এই অ্যাতো ছাগল উৎপাত দেখে যেমন আমার মাটন কষার কতা মনে পড়ে যাচ্ছে। এও হাঁস বৈকী।
  • র২হ | ২৬ আগস্ট ২০১৯ ২১:৫১417365
  • দোকানে খাওয়ার মধ্যে দারুন হাঁস খেয়েছিলাম, এককালে রাসবিহারীতে একটা মার্কোপোলো ছিল, ওখানে। আর মায়েদের বাড়িতে শীতকালে হাঁস খাওয়া হত, সে একটা চমৎকার ব্যাপার ছিল। খুব নাকি সময়সাপেক্ষ রেসিপি।
  • Atoz | ২৬ আগস্ট ২০১৯ ২১:৫০417363
  • আরে আমি তো প্ল্যাজিয়ারিস্ট আর পোল্টার্গাইস্ট গুলিয়ে ফেলতাম। একরকমের ভূতকে বলে পোল্টার্গাইস্ট। এরা নাকি জিনিসপত্র ছুঁড়ে ফেলে ভাঙে, তছনছ করে, আওয়াজ করে।
    ঃ-)
  • S | ২৬ আগস্ট ২০১৯ ২১:৫০417364
  • উইকিপিডিয়া থেকে ট্রোল শব্দের মানে।
  • S | ২৬ আগস্ট ২০১৯ ২১:৪৯417362
  • a troll is a person who starts quarrels or upsets people on the Internet to distract and sow discord by posting inflammatory and digressive, extraneous, or off-topic messages in an online community (such as a newsgroup, forum, chat room, or blog) with the intent of provoking readers into displaying emotional responses and normalizing tangential discussion, whether for the troll's amusement or a specific gain.
  • র২হ | ২৬ আগস্ট ২০১৯ ২১:৪৮417361
  • হাঁস রান্না খুব গোলমেলে - খুব নরম করেও করা যায়, খেয়েছি আমি (নিজে করিনি কখনো), তবে হাঁসের কথা মনে পড়লে কি আর হাঁসই খেতে হবে, ভেড়া বা শূয়োর খেলেও হবে :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত