এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ০৬:৫৭417420
  • কদিন ধরে চিদুখুড়োর হেনস্থা দেখে ভারি ভাল্লাগছে আর মনে হচ্ছে হোয়াট গোস অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। আজ যারা এই হেনস্থা করছে, দশ কুড়ি বছর পরে তাদেরো ঠিক এই দশা হবে।
  • vote | ২৭ আগস্ট ২০১৯ ০৬:৩৯417419
  • সিপিএম আর তৃণমূল মিলে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ করে দিয়েছে, এদেরকে হঠান। পরের নির্বাচনে দলে দলে ভোট দিয়ে বিজেপিকে জয়ী করুন। আর যদি বিজেপিকে না চান তাহলে কংগ্রেসকে ভোট দেবেন, কিন্তু ভুলেও সিপিএম বা তৃণমূলকে একটিও ভোট নয়। একেবারে অপদার্থের দল দুটি।
  • avi | ২৭ আগস্ট ২০১৯ ০৬:১৯417418
  • হুঁ, আমিই। এখন বেজায় ব্যস্ত আছি, কাজের এবং নিজের জায়গায়। এট্টু গুছিয়ে নিয়ে আবার এগোব।
  • একক | ২৭ আগস্ট ২০১৯ ০৫:৫৯417417
  • আলাদা করে দেশি হাঁসের হাড্ডি নয়, দিশি মুরগি, পানকৌড়ি ঘুঘু এমনকি পায়রার হাড্ডি ও ব্রয়লারের তুলনায় শক্ত। ব্রয়লার কেন ভুসভুসে হয় তার কিছু কাৰণ থাকতে পারে।
  • :( | ২৭ আগস্ট ২০১৯ ০৫:৩৮417416
  • দেশী হাঁসের হাড্ডি অত পাথরের মতো শক্ত কেন হয় কেউ জানেন?
  • Atoz | ২৭ আগস্ট ২০১৯ ০৪:২৫417415
  • অভি, আপনি (নাকি অন্য কেউ? ) যে সেই মানুষের মন(মস্তিষ্ক) আর তার নানারকম সুখ-অসুখ নিয়ে একটা টই খুলেছিলেন, সেটায় আর লেখেন না কেন?
  • Atoz | ২৭ আগস্ট ২০১৯ ০৩:৫৯417414
  • এইবার মীরমদনকে পেলেই হয়। আহা, নামখানা লক্ষ করেছেন? মীর আর মদন! পাশাপাশি।
    তার উপরে ছিল আবার আমাদের অ্যাকিলিসের সৈন্যগণ। তারা মিরমিডন। কেমন মিল আছে না? https://en.wikipedia.org/wiki/Myrmidons
  • Atoz | ২৭ আগস্ট ২০১৯ ০৩:৪৫417413
  • এইবার! মোহনলালকে পেয়েছি। ধন্যবাদ অভি। ঃ-)
  • Atoz | ২৭ আগস্ট ২০১৯ ০৩:২৩417412
  • "ইরম্মদ মানে ইরান দেশের মদ"। এটা ছিল আরেক গল্পে। ঈশ, কী সব ভালো ভালো গল্প হত তখন!
  • Atoz | ২৭ আগস্ট ২০১৯ ০৩:১৪417411
  • দুরন্ত দুর্বার ইরম্মদ কবি হারাধন। ঃ-)
    ঐ দুরন্ত নৌকাভ্রমণে পটলডাঙার প্যালারাম ছিল কিন্তু টেনিদা ছিল না।
  • Deb | ২৭ আগস্ট ২০১৯ ০৩:০৭417410
  • দুরন্ত নৌকা ভ্রমণ। হারাধনদা।

    কিন্তু প্যালা তো এতে মোটেও সিরিয়াস নয়।
  • Atoz | ২৭ আগস্ট ২০১৯ ০২:৪৩417409
  • কিন্তু ওই প্যালা(টেনিদার) কি সেই প্যালা? সেই প্যালা তো অন্যরকম! ঐ নৌকো কবির গল্পের প্যালা তো বেশ সিরিয়াস টাইপের। ঃ-)
  • Ela | ২৭ আগস্ট ২০১৯ ০২:৩৮417408
  • না না টেনিদা আমলের আগে নয়, ঐ গল্পটা তো প্যালাকেই শুনিয়েছিলেন সেই কবি। আর গরম চা আর দুটো ম্যাপাক্রিন আনতে বলেছিলেন।

    ঘোড়ামামার ঝব্বু দাড়ির গল্পটা পড়েছেন? যেন ঝিমোনো পাতায় ঢাকা গোলাপফুল?
  • Atoz | ২৭ আগস্ট ২০১৯ ০২:২৯417407
  • এলা, চাঁদে চড় চাঁদে চড় মনে হয় পড়েছি আগে। ঃ-)
    টেনিদার আমলের আগে উনি একটা নৌকোয় চড়ে কবিতা লেখার চেষ্টার গল্প লিখেছিলেন মনে হয়। ভীষন দুলছিলো নৌকো আর কবিতার খাতায় ঘ্যাঁচাং ঘ্যঁচাং করে হিজিবিজি দাগ হয়ে গিয়েছিল, এক লাইনও লেখা সম্ভব হয় নি। পরে নৌকো উল্টে গেল, কবির যে কী অবস্থা হল!
  • Ela | ২৭ আগস্ট ২০১৯ ০২:১৩417406
  • ফর আতোজঃ

    চাঁদ চাঁদনি চক্রধর
    চন্দ্রকান্ত নাকেশ্বর
    ছল ছল খালের জল
    নিরাকার মোষের দল
    ত্রিভুবন থরথর
    চাঁদে চড় চাঁদে চড়।

    পড়ে ফেলুন ‘কম্বল নিরুদ্দেশ’।

    নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সমগ্র কিশোর সাহিত্য নেটে সার্চ দিয়ে ইবুক ডাউনলোডিয়ে নিন, তাতে সবকটাই পাবেন ঃ)

    আরো একটা পৃথিবীবিখ্যাত বইয়ের বাঙলা অনুবাদে পড়েছিলাম, “প্রতিশোধ হল গরমাগরম মালপোয়া”। এটা কোথায় ছিল জানতে চাইলে জামাইঠকান প্রশ্ন হয়ে যাবে, কিন্তু জানতে ইচ্ছে করে সেই বাঙলা অনুবাদ আরও কেউ পড়েছিলেন কি না।
  • Atoz | ২৭ আগস্ট ২০১৯ ০১:৫৮417405
  • গৌরী ধর্মপাল সামান্যই পড়েছি। এই সেদিন অনেক পুরনো এক "সন্দেশ" এ পড়লাম "আজব কারিগর।" চমৎকার লেখা।
  • অর্জুন | ২৭ আগস্ট ২০১৯ ০১:৪৫417404
  • @আতোজ, আজকাল পুরনো বন্ধুদের নিয়ে খুব ব্যস্ত। গতকাল বাংলা একাডেমীতে গৌরী ধর্মপালের রচনাবলীর দ্বিতীয় খণ্ড প্রকাশ পেল। প্রকাশক লালমাটি। সম্পাদনা করেছেন রোহিণী ধর্মপাল। এই খণ্ডটি হল তাঁর শিশু সাহিত্যের গল্পগুলোর সংকলন।

    এই উপলক্ষে জয়া মিত্র কি চমৎকার বললেন গৌরী ধর্মপালের শিশু সাহিত্যে অবদান সম্পর্কে। রোহিণী-দির অনুরোধেই এই অনুষ্ঠানের সঙ্গে কিছুটা যুক্ত থাকতে হয়েছিল।

    আপনি ওঁর লেখার সঙ্গে কতটা পরিচিত জানিনা। আমি গৌরী ধর্মপালকে খুব বেশীদিন হয়নি আবিষ্কার করেছি যদিও ওঁর গল্প পড়েছি ছেলেবেলায়। দারুণ সব গল্প। ওঁর বেশ কিছু গল্প পড়ে আমার এখন লীলা মজুমদারকে কিছুটা ওভাররেটেড লাগে।
  • Atoz | ২৭ আগস্ট ২০১৯ ০১:২২417403
  • এলা, আছেন? কৃপাসিন্ধু দীনবন্ধু এখনও পাইনি, তবে পাবো নির্ঘাত। আরেকটা ওরকম গল্পের সন্ধান দিন। ঃ-)
    অভি,অনেকদিন পর দেখা। ভালো আছেন? ঐ মোহনলালের গল্পটা কি না সা বাবুর কাঁটা সিরিজের?
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০০:২১417402
  • ২১শে জুলাইয়ের তদন্ত কমিশান তো তিনো সরকার ২০১১তে বসিয়েছিলো।
  • অর্জুন | ২৭ আগস্ট ২০১৯ ০০:১৪417401
  • @S, PT, PM, Ekak, sm, T আপনাদের বলতে চাই, এমন অজস্র বিষয় আছে যেগুলো areas of major national interest and concern। এখন আমরা একটা সাঙ্গাতিক সময় দিয়ে যাচ্ছি যখন গণতন্ত্র, দেশের ইকনমি, সার্বভৌম অবস্থান, সেক্যুলারিজম একদম বিপন্ন হবার আগের মুহূর্ত। একটা রাজ্যের দুটো দলের দু যুগের পাড়াতুতো লড়াই এবার বন্ধ হোক। পরস্পরকে আক্রমণ করে তাদের মুখ দিয়ে এত হেটফুল শব্দ বের করিয়ে কি লাভ হচ্ছে? এই সময়টা খুব বিচ্ছন্নতার আর এই আলোচনা গুলো সাময়িক আমোদ দিলেও আরো বিচ্ছিন্ন করে।

    (এস, আমি এ ব্যাপারে জানতে চেয়ে উত্তর পেয়েছি সিপিএম আমলের সমস্ত ডিসপিউটেড কেসগুলোর নথিপত্র নষ্ট করে ফেলা হয়েছে। সে সাঁইবাড়ির হত্যাকাণ্ডই হোক, কি ২১ জুলাই আর বানতলা।)
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০০:০৪417400
  • কিছুটা বন্ধু শিল্পপতিদের দেবে (ইলেকশন বন্ডের রিপেমেন্ট), বাকিটা যুদ্ধু যুদ্ধু খেলায় লাগানো হবে।
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০০:০৩417399
  • @অর্জুন, আপনি লিখেছেন যে বামদের উপরে আরো রিভেন্জ নেওয়া উচিত ছিলো। এটা একদম বাজে কথা। এগুলো গুন্ডামির কথা। আপনার মতন লোকের মুখ থেকে এসব কথা শুনতে চাইনা।

    যেটা বলতে পারতেন তা হলো এই আট বছরে সিঙ্গুর-নন্দীগ্রামের জন্য বা এমনকি ২১শে জুলাইয়ের জন্য যারা দায়ী, তাদের শাস্তি দিতে পারতো সরকার। কিন্তু সেসব তো তারা নিজেরাই অতল গহ্বরে ঢুকিয়ে দিয়েছেন। এবং তিনো কর্মী-সমর্থকদের, বিশেষ করে যারা প্রথম থেকেই রয়েছে, এটা চরম হতাশার জায়্গা হওয়া উচিত ছিলো। এবং দলের ভেতর থেকেই এর জন্য প্রবল দাবী করা উচিত ছিলো। কিন্তু সেসব কিছুই হয়নি, কারণ সকলেই জানে যে কেঁচো খুড়তে কেউটে বেড়িয়ে আসতে পারে।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ২৩:৫৫417397
  • *ভাবা
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ২৩:৫৫417398
  • এই মাত্র খবর এলো,কেন্দ্র সরকার এক লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে গিফট পেল।এগুলো দিয়ে কি করবে,প্রশ্ন জাগে না?
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ২৩:৫৩417396
  • আজ এত কথা হয়েছে আর কি বলব! কিছু মেসেজ এখন চোখে পড়ল, উত্তর না দিয়ে পারছিনা।

    @S আপনার
    Date:26 Aug 2019 -- 03:23 PM করা মেসেজটা আমার কিঞ্চিৎ পার্সোনাল অ্যাটাক লাগল। আমার কিন্তু আপনার সম্পর্কে কোনো অশ্রদ্ধা নেই।

    আমি এখনো বলব বাংলাকে বাঁচাতে দুই দলের আবা উচিত।

    @T এক পেপারওয়ালা আর কি করে হবে? ছোটবেলায় যে বাড়িতে থাকতাম সেখানে থাকিনা তো।
  • মানিক | ২৬ আগস্ট ২০১৯ ২৩:৪৮417395
  • বাবা রে। যিনি বলেছিলেন তার দুঃখ কেন তৃণরা কমিদের ওপর উচিতমত প্রতিশোধ নেয় নি, তিনি কিনা বলছেন 'নাৎসিরা ইহুদীদের যেমন বিদ্বেষ পোষণ করতেন, তৃণমূল ও সিপিএম'রা পরস্পরের প্রতি সেইরকম বিদ্বেষ রাখে। Politics of hatred।'

    কত রঙ্গ দেখালি খেঁঁদি
  • এলেবেলে | ২৬ আগস্ট ২০১৯ ২৩:৪৭417394
  • এসেম, রাজ্য সরকার ধোয়া তুলসিপাতা? তারা বরাদ্দ আরেকটু বাড়াতে পারে না? আমাদের ডিএ-র পয়সায় সাইকেল-কন্যাশ্রী-ব্যাগ-খাতা-জুতো-টেস্ট পেপার সবই তো হয়ে যাচ্ছে। যত কার্পণ্য মিড ডে মিলের ক্ষেত্রে?
  • sm | ২৬ আগস্ট ২০১৯ ২৩:৩৮417393
  • সেন্ট্রাল গভঃ।
  • অর্জুন | ২৬ আগস্ট ২০১৯ ২৩:৩০417392
  • মিড ডে মিলের সংকটটা একটা সিরিয়াস কন্সার্ন।

    যাইহোক, সারাদিন ধরে এই আলোচনাটা সত্যিই ট্যাক্সিং।

    অন্য আলোচনা হোক।
  • PT | ২৬ আগস্ট ২০১৯ ২৩:২২417391
  • "মিড ডে মিল নামক ধ্যস্টামো চলছে।"
    কে চালাচ্ছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত