এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৩৪417450
  • প্রোপাগান্ডায় নিশ্চই কিছু কাজ হয়। নইলে পার্টিগুলো এতো পয়সা খরচ করতো না নিস্চই। মেজরিটেরিয়ান একটা ভিউ তৈরী করা যায়, যেটা একক বলেছেন।

    আর প্রোপাগান্ডা তো আর কেউ আজগুবি গল্প দিয়ে চালায় না। প্রচুর বুদ্ধি লাগিয়ে সময় সুযোগ বুঝে অনেক সত্যির মাঝখানে একটু গুঁজে দেওয়া হয়। এর ফলে ভোটে টার্নাউট চেন্জ হয়। যিনি একদিকে ভোট দেবেন ভাবছিলেন, তিনি হয়তো অন্যদিকে ভোট দেবেন না, কিন্তু ভোট দেবেনই না। আবার যিনি কোনওদিনই ভোট দেননি কোনোদিকেই (নতুন ভোটারদের জন্যও), তিনি হঠাৎ একটা দিকে ভোট দিয়ে দেন। এইসব আরকি।
  • একক | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৩৩417448
  • আমি করতে পারিনি। খুনোখুনি হয়েছিল সে নিয়ে আমার এখনো সন্দেহ নেই। কিন্তু ওরা যে ভাবে বর্ণনা দিচ্ছিলো, যে স্কেলে, সেটা বিভিন্ন কারণে বাড়িয়ে বলা এবং পার্শিয়াল ট্রুথ মনে হয়েছিল।
  • :)) | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৩৩417449
  • গুরুতে এতো আজব শান্তিগোপাল কেস। নিজেই গায়ে পড়ে টেনে টেনে আকাশ থেকে কুসুম পেড়ে এনেও সিপিএমকে গাল দেবেন, পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাবেন ও করবেন, রাজনৈতিক বিতর্কের চেয়েও বেশি নানা লোকের ব্যক্তিগত জীবন টেনে এনে এনে, নিজে নিজেই একটা দলকে কত ঘেন্না করে লিখবেন, তাদের উপর কিভাবে প্রতিহিংসা নিয়ে শেষ করে দিতে হত লিখবেন, ঘোরতর রাজনৈতিক বিরোধীরাও যেভাবে লেখেননা, তারপর নিজেই চিল্ল্লাবেন সিপিএম তৃণ কেন একে অন্যের সঙ্গে লড়ছে, কেন ওনাকে বলা হচ্ছে ! তাও আবার কীসব সেমিটিজম ফেমিটিজম বলে ! অন্যদের নানাভাবে আক্রমণ করে, অপমান করে, হাস্যকর সব অভিযোগ করে টরে গাদাগাদা ইঁট ছুঁড়ে কিছু পাটকেল খেলেই হাত পা ছড়িয়ে কান্নাকাটি, ওগো আমাকে মারছে কেন গো, মেরোনা গো !! পদে পদে নিজে কত হনু প্রমাণ করার জন্য লম্ফঝম্প, গোদা গোদা নাম আর টার্ম ড্রপের শো, এদিকে ন্যাজে একটু খিল্লিখোরাকের পা পড়লেই ভিক্টিম সেজে ফেলা ! নিজের উপর খিল্লিখোরাকের ডোজ কমাতে আবার একে ওকে মাঝেসাঝে তেলঢালা ! সত্যি শান্তিগোপাল কেস, ভালো খোরাক হয়েছে কিন্তু গুরুতে। নিত্যিনতুন এন্টার্তেন্মেন্ট। !
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৩২417447
  • ব এর সাথে একমত, জ্যোতি বাবুর আমলে হলে সিঙ্গুর প্রোজেক্ট লঞ্চ হয়ে যেত।

    কিন্তু আমার মাথার বেগুনি শিং এর খবর একক কোত্থেকে জানতে পারলো রে বাবা? শিংগুলো একদম ছোট্ট ছোট্ট, খুব সাবধানে চুল দিয়ে ঢেকে রাখি। কাউকে জানতে দিই না।
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০৮:২৭417446
  • একক, ঐ লেখাটা আমি বিশ্বাস করেছিলাম।
  • একক | ২৭ আগস্ট ২০১৯ ০৮:২৫417445
  • প্রপাগাণ্ডায় অধিকাংশই বিশ্বাস করেনা :)) এগুলো আমাদের ইলিউশন যে অমুক প্রপাগান্ডায় বিশ্বাস করে মমতা এলো বা তমুক প্রপাগান্ডায় বিশ্বাস করে লোকে মোদিকে ভোট দেয়।

    প্রোপাগান্ডা একটা লেজিটিমেসি তৈরী করে। বাল বকার লেজিটিমেসি, যা কিনা আদতে পাওয়ার এক্সারসাইজ। আমি হয়তো রটিয়ে দিলুম ডিসির মাথায় দুটো বেগুনি শিং আছে। ওমনি লোকে হু হু করে সেটাকে সাপোর্ট দিতে শুরু করলো। তার মানে কি ওরা সত্যি ভাবে যে ডিসির বেগুনি শিং গজিয়েছে ?? বাল ভাবে :))) ওরা আসলে এই পাওয়ারটা এক্সারসাইজ করতে চায় যে, এবার ডিসিকে বাগে পাওয়া যাবে শিং এর গপ্পো রটিয়ে। পুরোনো রাগ ফাগ ছিল ডিসির ওপর, সেটা ব্যালান্স করে নিলো। এরসঙ্গে মনের ভেতরে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই।

    সিপিএমের ক্ষেত্রেও লোকে ভেবেছে, এইবার সালাদের চেপে ধরা যাবে, তাই হলদি নদীর গল্প শুনেছে ও শুনিয়েছে। পুরোনো ক্ষোভ মিটিয়ে নিয়েছে। মোদীভক্তরাও লিবারালদের মুখের ওপরে বিজ্ঞানবিরোধী বাল ছাল বকাকে, ভার্সিটিতে গিয়ে বৈদিক বিমান নিয়ে বক্তৃতা দেওয়াকে পাওয়ার এক্সারসাইজ হিসেবে দেখে, তাই বকে।

    হোয়াট রেপ ইজ টু সেক্স, সেম গোজ ফর স্প্রেডিং প্রোপাগান্ডা এন্ড পার্সোনাল বিলিফ।
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০৮:১৯417444
  • লোকে জ্যোতি বাবুকে নিয়ে খুব ভুল ধারণা রাখে। উনার আমলে সিঙ্গুর বা নন্দীগ্রাম করলে উনি অনেক আগেই আরো কয়েকটা ১৪ই মার্চ নামিয়ে দিতেন। উইদাউট আ ফ্লিন্চ। বুদ্ধবাবুই বাবা বাছা করে মানিয়ে নিতে গেছিলেন এবং ব্যার্থ হন।

    আমার মনে হয়েছে যে বুদ্ধবাবুর শুধুমাত্র সিঙ্গুরেই কন্সেন্ট্রেট করা উচিত ছিলো। সিঙ্গুর সাকসেসফুলি হয়ে গেলে, পরে নন্দীগ্রামে গেলে কাজে দিতো। সিঙ্গুরে কারখানা চালু হলে, কিছু লোকজন কাজ পেলে, আর আশেপাশে জমির দাম বাড়লে (এখনই বেড়ে গেছে) নন্দিগ্রামের লোক হাতে পায়ে ধরে নিজেদের জমি দিয়ে আসতো সরকারের কাছে।
  • lcm | ২৭ আগস্ট ২০১৯ ০৮:১৭417442
  • আহা বড়েস, সে তো সব জায়গাতেই তাই, সিপিএম-কংগ্রেস-বিজেপি, বা, ধরো হিলারি-ট্রাম্প, ওবামা-বুশ .... এগুলোতেই ম্যাক্সিমাম পোস্ট পড়ে।
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০৮:১৩417439
  • লসাগুদা গুরু কবে জয়েন করেছিলেন? সেইযুগে তো এই টইগুলই চলতো।
  • | ২৭ আগস্ট ২০১৯ ০৮:১৩417440
  • বুদ্ধ বাবু মানুষ হিসাবে যত টা ভালো ছিলেন রাজনৈতিক নেতা হিসাবে ঠিক ততটাই ব্যর্থ। আমি ২০০% সিউর জ্যোতি বাবু থাকলে ( এনাকে আমি খুব ভালোবাসি বা শ্রদ্ধা করি এমন নয়) সিঙ্গুর আন্দোলন জাস্ট হতো না। বাবা বাছা করে মমতা কে ঠিক "মানিয়ে" নিতেন।
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ০৮:১১417438
  • যারা প্রোপাগান্ডা চালায় তারা কখনো দায়ও নেয় না, ধরাও পড়ে না।
  • Atoz | ২৭ আগস্ট ২০১৯ ০৮:০৮417437
  • চিন্তা করে দেখুন একবার এইসব ভয়াবহ প্রোপ্যাগান্ডা যারা চালালো, তারা পরে কেন ধরা পড়ল না? কেন দায় নিল না? কেন বলল না ওগুলো প্রোপ্যাগান্ডা ছিল?
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ০৮:০৫417436
  • ইন ফ্যাক্ট ওই গল্পগুলো যখন বেরিয়েছিলো তখনও বিশ্বাস করিনি, পরে তো দূরের কথা :d নন্দীগ্রাম আর সিঙ্গুর নিয়ে প্রথম থেকেই প্রচুর মিসইনফর্মেশান ক্যাম্পেন হয়েছিল, বুদ্ধবাবু সেটা কাউন্টার করতে পারেননি।
  • lcm | ২৭ আগস্ট ২০১৯ ০৮:০৪417434
  • খেয়েছে! বড়্সে-এর হল কি! টইপত্তর লিস্টে শুধু তৃ-প-বু-ভূ --- এর মানে কি যেন ছিল - তৃণমূল- পশ্চিমবঙ্গ ... সামথিং ...
  • ন্যাড়া | ২৭ আগস্ট ২০১৯ ০৮:০৪417435
  • S-বাবুর ভোটের বয়েস হতে আর ক' বছর?
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ০৮:০২417433
  • ওগুলো তো প্রোপাগান্ডা ছিলো। প্রোপাগান্ডা যে শুধু সরকার পক্ষ চালায় তা তো না, সব পক্ষই চালায়।
  • Atoz | ২৭ আগস্ট ২০১৯ ০৭:৫৩417432
  • অতি সাংঘাতিক কিছু লেখা একবার বের হয়েছিল, শয়ে শয়ে বাচ্চা মেরে পুঁতে রাস্তা করা হচ্ছে, শয়ে শয়ে লাশ নদীতে ফেলা হচ্ছে, সেগুলো খেতে কুমীর আসছে-এইসব। সাংবাদিকরা গুছিয়ে এইসব লিখেছিল। পরে এর সত্যাসত্য যাচাই এর জন্য চেপে ধরা হলে তাঁরা আর দেখা দেন নি। তারপর থেকে এই ধরণের লেখা আর বিশ্বাস করতে পারি না।
  • Atoz | ২৭ আগস্ট ২০১৯ ০৭:৪৮417431
  • গুর্চতে রাজনৈতিক টইগুলোই সবচেয়ে বেশি ইন্টার-অ্যাকটিভ টই। প্রচন্ড গতিতে মতবিনিময় হয়েছে, হচ্ছে (সম্ভবতঃ ভবিষ্যতেও হবে)।
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০৭:৪৭417430
  • এরকম কোনো টই দেখেছেন যেটার ১০টা পার্ট হয়েছে আর এতো ওয়াইড পার্টিসিপেশান? আমার ধারনা অনেকেই আর গুরুতে আসেনা ঐ টইয়ে লেখাগুলো ডিফেন্ড করতে পারবেনা সেই কারণে। চিন্তা করবেন না, কালকেও তুলে দেবো। চাইলে দুবেলা করে তুলে দেবো।
  • | ২৭ আগস্ট ২০১৯ ০৭:৪৫417429
  • আরো কত ভালো ভালো টই ছিল তো বড় এস? এই গুরু থেকে বিভিন্ন বিষয়ে কত কিছু শিখেছি, তার ইয়ত্তা নেই।
  • | ২৭ আগস্ট ২০১৯ ০৭:৪১417428
  • টি, আজকে নো বাজার নো জিলিপি!!
  • | ২৭ আগস্ট ২০১৯ ০৭:৪০417427
  • এলা/ আটোজ,
    " হনলুলু র মাকুদা" মনে আছে?
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০৭:৩৯417426
  • ঐ টইগুলই গুরুর লাইফ লাইন ছিলো একসময়।
  • Ela | ২৭ আগস্ট ২০১৯ ০৭:৩৮417425
  • ওটা হচ্ছে ‘দেখ কেমন লাগে’।
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ০৭:৩৫417424
  • কিন্তু S ওই টইগুলো নিয়ে পড়লেন কেন?
  • T | ২৭ আগস্ট ২০১৯ ০৭:১০417422
  • জিলিপির দোকান থেকে সরাসরি সম্প্রচার...
  • | ২৭ আগস্ট ২০১৯ ০৭:১০417423
  • সুপ্রভাত গুরু
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ০৭:০০417421
  • এবার সিপিএমকে ভোট দিন। পালা করে রুটির এপিঠ আর ওপিঠ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত