এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৭ আগস্ট ২০১৯ ০৯:২১417480
  • "রাজনীতি বুঝলে কেউ ...."
    এটা গুরুতে তক্কাতে এসে বেশী করে মনে হয়েছে।
    নাহলে বহুবছর সরাসরি রাজনীতি করা ও রাজনীতির চর্চা অনেকেই মব্যাকে কৃষক নেত্রীর মর্যাদা দিয়েছেন, নন্দীগ্রাম নিয়ে অসংখ্য মিথ্যে ও গুজবকে সত্যি খবর হিসেবে বিশ্বাস করেছেন ও করিয়েছেন আর বহুদিন প্রত্যাশায় ছিলেন যে তিনোরা বিজেপি-বিরোধী নড়াইয়ে নেতৃত্ব দেবে!!
    সত্যি রাজনীতি বুঝলে কেউ ....?
  • অর্জুন | ২৭ আগস্ট ২০১৯ ০৯:২০417479
  • "রাজনীতি বুঝলে কেউ ২১ জুলাইএর নিষ্পত্তির প্রত্যাশা করে তিনো সরকারের কাছে?

    এই একই ফ্লেভারের প্রশ্ন কিন্তু বয়স্ক নকশাল দের উদ্দেশ্যে ছুঁড়ে দিতে দেখেছি তরুণ দের। যে, আপনারা কীকরে আশা করলেন, জ্যোতি বসু ক্ষমতায় এসে নকশাল হত্যার বিচার করবে ??"

    @একক আপনাকে Aতে A+। ঃ-)
  • lcm | ২৭ আগস্ট ২০১৯ ০৯:১৪417478
  • "রাজনীতি বুঝলে কেউ ২১ জুলাই..."

    দেখো রাজনীতি সবাই বোঝে না, বিশেষ করে সিপিএম-তিনো-বিজেপি-কংগ্রেস এসব বোঝা খুব জটিল ব্যাপার, খুব বুদ্ধি লাগে, ঐ লেভেলের বুদ্ধি তো কারও মধ্যে দেখি না, পিটি-র মতন কয়েকজন ছাড়া। তবু ভাল এনারা আছেন।
  • lcm | ২৭ আগস্ট ২০১৯ ০৯:১০417477
  • ইন্দিরা গান্ধী বলেছিল 'গরিবী হঠাও', শুধু একটা দীর্ঘঈকার তুলে দিয়ে সিপিএমের ছেলেরা এটা থেকে যা ফয়দা তুলত না ভোটের আগে - কাঁপাকাঁপি - সেসন ছিল সৃজনশীল প্রোপাগান্ডার সময়।
  • একক | ২৭ আগস্ট ২০১৯ ০৯:০৯417476
  • "রাজনীতি বুঝলে কেউ ২১ জুলাইএর নিষ্পত্তির প্রত্যাশা করে তিনো সরকারের কাছে?"

    এই একই ফ্লেভারের প্রশ্ন কিন্তু বয়স্ক নকশাল দের উদ্দেশ্যে ছুঁড়ে দিতে দেখেছি তরুণ দের। যে, আপনারা কীকরে আশা করলেন, জ্যোতি বসু ক্ষমতায় এসে নকশাল হত্যার বিচার করবে ??

    পশ্চিমবঙ্গ এই ট্র্যাপটায় পড়ে গেছে অনেকদিন ধরে। আগের শাসকের অন্যায় অত্যাচারের বিরোধিতা করতে যাদের ডেকে আনা হচ্ছে তারা বিশ্বাসঘাতক ও ক্ষমতাকেন্দ্রের দালাল। তাই নব নব আশাভঙ্গ।

    দক্ষিণ এইদিক দিয়ে অনেক নিহিলিস্ট। তারা বুঝেছে এরা সকলেই হারামির হাতবাক্স তাই রাজনীতি থেকে ইমোশন বাদ্দিয়ে শুধু রুটি পাল্টে যায়। যদিও সেই নিহিলিজম কদ্দিন বাঁচাবে খুব সন্দেহ আছে।
  • PT | ২৭ আগস্ট ২০১৯ ০৯:০২417475
  • "সত্যিই এবার নতুন কিছু বলুন, নইলে থাক। "
    রাজনীতি বুঝলে একথা বলতেন না। যারা RSS/BJP-র তত্বের বিরোধীতা করতে পারত, পব-তে তাদের শক্ত ঘাঁটি ছিল। তাদের সমূলে উৎপাটন করেছে তিনোরা। সেইরকম পিগ্গে করে এসেছিলেন দিদি RSS-এর সদর দপ্তরে গিয়ে ২০০৩ সালে। অনশন মঞ্চে বিজেপি নেতাদের উপস্থিতি কথা স্মরণ করুন তাহলে রবীন্দ্রনাথ আর মাইকেলের তফাৎ ধরতে পারবেন।
    রাজনীতি বুঝলে কেউ ২১ জুলাইএর নিষ্পত্তির প্রত্যাশা করে তিনো সরকারের কাছে?
  • একক | ২৭ আগস্ট ২০১৯ ০৯:০১417474
  • আরে সেই ভাঙ্গরে গ্রিড তৈরী। সাধারণ মানুষের কনসেন্ট নিয়ে কাজটা হয়নি, সেটাই রাজনৈতিক বিরোধিতার জন্যে যথেষ্ট ছিল। কিন্তু কার উর্বর মাথা থেকে বেরোয় যে প্রোপাগান্ডা ছড়িয়ে ভয় না দেখালে কাজ হাসিল হবেনা।

    এইটা কিন্তু খেয়াল করার মতো বিষয়। প্রোপাগান্ডা পলিটিক্সের মাঝে দাঁড়িয়ে আপনি, প্রপার কজ নিয়ে কাজ করতে গেলেও মাথার মধ্যে ইন্সিকিউরিটি থাকবে যে প্রোপাগান্ডা না ছড়ালে সাপোর্ট পাওয়া যায়না। হুইচ একচুয়ালি রুইন্স দ্য ফাইট ইন লং টার্ম। এই ফাঁদে সরকার থেকে বিরোধী সবাই পড়ে যাচ্ছে।
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০৯:০০417473
  • একদম দিদির হাতে আঁকা ছবির মতই প্রাণবন্ত এবং মুল্যবাণ।

  • dc | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৫৯417472
  • ভাঙ্গরে হাই টেনশান লাইন পাতা হচ্ছিল বা ওঅরকম কিছু। সেটা আটকানোর জন্য রটানো হয়েছিল সেই লাইনের কাছে যারা যাবে তারা SF6 গ্যাসে আক্রান্ত হবে (এরকম কিছু একটা)।
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৫৭417468
  • ওঃ হ্যাঁ ভাঙ্গর, মনে ছিল না :d
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৫৭417469
  • ভাঙ্গর আর এসেফসিক্সের কেসটা কি?
  • | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৫৬417467
  • দ্বাদশ টা পুরোটা পড়লাম। দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল। কত তর্ক ই তখন করেছি। মিনি দি, অক্ষদা,দুখেদা কে মিস করি ( টি আর হুতো তেড়ে এল বলে!!)
  • একক | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৫৪417466
  • আরে কুদাঙ্কুলাম অবধি যাওয়ার কী দরকার :) ভাঙ্গর কী দোষ করলো ?? এসএফসিক্স এর প্রভাবে ছাগলের পেতে যমজ বাচ্ছা আসছিলো :))) আমি সিরিয়াসলি ওই সময়টায় একনম্বর স্বর্ণেন্দু আর দুনম্বর পিনাকীদা ছাড়া কাওকে জোর গলায় বিরোধিতা করতে দেখিনি, আরো নিশ্চই আছে আমার চোখে পড়েনি। এই দুজন বাম রাজনীতির সমর্থক হলেও ব্ল্যাটান্ট প্রোপাগান্ডার বিরোধিতা করেছে।

    এই তো অবস্থা কালী দা :))
  • অর্জুন | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৫৩417465
  • 'এটা আরেক ধরণের ঢপের চর্চা।' @পিটি

    একজন আনন্দবাজারের সাংবাদিক আমাকে একথা বলেছে।
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৫১417462
  • সবই পিকের দেওয়া স্ট্র্যাটেজি।
  • অর্জুন | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৫১417463
  • @পিটি

    '"গণতন্ত্র, দেশের ইকনমি, সার্বভৌম অবস্থান, সেক্যুলারিজম" ইত্যাদি যাদের হাতে বিপন্ন হচ্ছে তাদের বাহন হিসেবে কাজ করেছে তিনোরা।'

    সত্যিই এবার নতুন কিছু বলুন, নইলে থাক। পরীক্ষায় আপনার প্রশ্নপত্রে 'মধুসুদন দত্ত' নিয়ে রচনা এসেছে, আপনি মধুসুদন সম্পর্কে বিশেষ কিছু জানেন না বলে রবীন্দ্রনাথ লিখে দিয়ে চলে এলেন! একদম সেইরকম ব্যাপার।
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৫১417464
  • S, কিছু ভায়োলেন্স যে হয়েছিল সেটা আমিও জানি। সব দলই ক্ষমতায় থাকলে করে। তবে এই লেখাগুলো ক্লিয়ার প্রোপাগান্ডা। ইন ফ্যাক্ট এই ধরনের লেখাগুলোর একটা টেমপ্লেট আছে, দু তিন লাইন পড়লেই বোঝা যায়। এরকম আরেকটা উদাহরন কুদানকুলাম। ওখানে নিউক্লিয়ার প্ল্যান্ট বন্ধ করার জন্য প্রচুর প্রোপাগান্ডা চালানো হয়েছিল, সেটা আবার রেডিওঅ্যাক্টিভিটি নিয়ে। আরও একটা উদাহরন কোলার গোল্ড মাইনে নিউট্রিনো ল্যাব। সেখানে ভাইকো আর পরিবেশবিদরা মিলে একগাদা প্রোপাগান্ডা চালিয়ে ল্যাব হওয়া আটকে দিয়েছে।
  • lcm | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৪৯417461
  • খাইসে! মমতা চা বানাইতে শুরু করসে! পোধানমোন্তি হইবার লগে শ্যাষে ...

    দিঘার পর বর্ধমান মানুষের মাঝে মমতা, ঘুরে দেখলেন আদিবাসী গ্রাম
    এই সময়, 27 August 2019
    দিঘায় প্রশাসনিক বৈঠকের পরে কয়েকজন মন্ত্রী-সাংসদকে নিয়ে হঠাৎ ওডিশা সীমান্ত লাগোয়া দত্তপুর গ্রামে যান মুখ্যমন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সবাইকে চমকে দিয়ে দোকানে ঢুকে নিজেই চা বানাতে শুরু করেন তিনি।
    ---
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৪৭417459
  • ২১শে জুলাই নিয়ে (উইকি থেকে) বাম নেতারা বলেছেন যে হ্যাঁ পুলিশ গুলি চালিয়েছিলো সরকারের নির্দেশে (বেশ করেছি স্টাইলেই)। তাহলে তারা কোনও নথি গোপন করবে কেন? বেশ বুক চওড়া করে স্বীকারই তো করে নিচ্ছে।
  • sm | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৪৭417460
  • এই পুরনো টই গুলোর মধ্যে একটা ঈশান এর লেখা পড়ছিলাম। সিঙ্গুর ট্রেনলাইনে, বাম আমলের শুরুর থেকে ডাবল লাইন এর দাবী।দাবী নিয়মিত করতো বাম সমর্থিত যাত্রী সমিতি।কেন্দ্রের বঞ্চনার ওপর ছিলো যাবতীয় ক্ষোভ উৎরানোর জায়গা।লোকজন জানতো কোনোদিন ডাবল লাইন হবেনা।
    পরে বাম সমর্থিত কেন্দ্র সরকার এলো। কয়েক বছর গড়িয়ে গেলো।দাবী দাওয়া চললো।কিন্তু ডাবল লাইন হলো না।
    এর পরে মমতা রেল মন্ত্রী হলো।ডাবল লাইনের কাজ শুরু হলো।অনেক টা হয়েও গেলো।
    প্রশ্ন ছিল, সাধারণ জনতা,বামেদের ঢপ কিভাবে নিয়েছিল?এবং কিভাবে ভবিষ্যতে নেবে?
    সিঙ্গুরেও জনগণের মনে সংশয় ছিল।কিছু না কিছু ঘাপলা চলছে।অর্থাৎ তদানীন্তন সরকার, নিজে ভেবে বসেছিল প্রচুর জনসমর্থন আছে,কিন্তু ভিত টা খুব আলগা হওযায়, জনগন ঢপ ঠিক খাচ্ছিল না।
    ত্রিশ বছর আগে ভূমি সংস্কারের নামে জমি নেওয়াতে "জোতদার "বলে দাগিয়ে দেওয়া গেছিলো।জনগন সেটি খেয়েছিল।
    রক্ত দিয়ে বক্রেশ্বর করবো,ঢপ টিও আংশিক খেয়ে ছিল।
    কিন্তু শিল্পপতির নামে কৃষকের জমি কেড়ে,উন্নয়ন করবো এই ঢপ টি ঠিক হজম করতে পারে নি।
  • একক | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৪৬417458
  • @পিটিদা, তৃণমূলকে কেও সেকুলার ভাবে না। ওদের ওই ধর্মের বিরুদ্ধে ধর্ম খেলানোর রাজনীতি সবাই জানে। যারা তারপরেও সাপোর্ট করছে, কট্টর তৃণমূলী বাদে, তারা মনে করে বিজেপির তুলনায় তৃণমূলের ক্ষতি করার ক্ষমতা কম। লেসার ইভিল।

    এবার সেটা মনে করা ঠিক না ভুল, সে তর্কের ব্যাপার।
  • S | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৪৫417457
  • ডিসিদা, আমি অনেকটাই বিশ্বাস করেছিলাম। এতটা না হলেও অনেক খুনখারাপি যে হয়েছে সেটা বুঝেছিলাম। তখন অনেকদিন ধরেই এইরকম অনেক খবর নিয়ে কাগজ-টিভি চ্যানেল-সুমন আবোহাওয়া গরম করে দিচ্ছিলো। যে যা খুশি লিখছে, বলছে। এখনও ইউটিউবে সার্চ করলে সিপিএম পার্টি অফিসের সামনের মাটি থেকে মানুষের হাড় পাওয়ার ভিডিও রয়েছে। মানে দুটো ছেলে এইতো এখানে রয়েছে বলে উন`চু করা মাটি একটু কুপিয়েই দুটো হাড় বের করলো, আর সেটাকেই টিভি চ্যানেল খবর বলে চালিয়ে দিতো।
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৪১417456
  • "মাছ ধরতে গেলে জালে কুমীর আর হাঙর উঠে আসছে"

    ওরে বাবা :d :d এটা কোনানের মেটিরিয়াল হওয়া উচিত ছিল।
  • অর্জুন | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৩৯417454
  • সৌগত রায় একবার বলেছিলেন সিপিএম দল সাড়ে ছ হাজার কোটি টাকার মালিক।
  • PT | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৩৯417455
  • @S, PT, PM, Ekak, sm, T আপনাদের বলতে চাই, এমন অজস্র বিষয় আছে যেগুলো areas of major national interest and concern। এখন আমরা একটা সাঙ্গাতিক সময় দিয়ে যাচ্ছি যখন গণতন্ত্র, দেশের ইকনমি, সার্বভৌম অবস্থান, সেক্যুলারিজম একদম বিপন্ন হবার আগের মুহূর্ত।

    "গণতন্ত্র, দেশের ইকনমি, সার্বভৌম অবস্থান, সেক্যুলারিজম" ইত্যাদি যাদের হাতে বিপন্ন হচ্ছে তাদের বাহন হিসেবে কাজ করেছে তিনোরা। কাজেই তিনোবংশ ধ্বংস অথবা রূপান্তরিত না হওয়া পর্যন্ত তাদেরকে বিন্দুমাত্র বিশ্বাস করার কোন কারণ নেই। পব-তে সেক্যুলারিজমের বারোটা তিনোরাই বাজিয়েছে মৌলবাদীদের জুতোয় পা গলিয়ে। অতএব এই তক্কটা চলতেই থাকবে।

    "আমি এ ব্যাপারে জানতে চেয়ে উত্তর পেয়েছি সিপিএম আমলের সমস্ত ডিসপিউটেড কেসগুলোর নথিপত্র নষ্ট করে ফেলা হয়েছে। সে সাঁইবাড়ির হত্যাকাণ্ডই হোক, কি ২১ জুলাই আর বানতলা।"

    এটা আরেক ধরণের ঢপের চর্চা। ১৯৭০-এর সাঁইবাড়ির ঘটনার পরে আরো অনেকদিন কংগ্রেসের রাজত্ব ছিল পব-তে। তারা কেন এই মামলার নিষ্পত্তি করেনি সেটার উত্তর পাওয়া অত্যন্ত জরুরী। যারা কোন ব্যাপারের পরিষ্কার সিদ্ধান্তে আসতে চায় না তারা এইসব গপ্প রটাতে থাকে। যদি ধরেই নিই যে ঐসব নথিপত্র নেই, তাহলে যেগুলোর নথিপত্র আছে, যেমন, নন্দীগ্রাম, তাপসী মালিক ইত্যাদি মামলার নিষ্পত্তির জন্য চেষ্টা করছে না কেন? আর মণীষ গুপ্তকে দলে রেখে তিনোরা ২১ শে জুলাইএর তদন্ত করবে কি করে?
  • অর্জুন | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৩৮417453
  • ভাটিটা এখন একদম বিধান সভা হয়ে গেছে। তবে রুলিং পার্টির বিধায়ক এত কম এটাই আশ্চর্যের!

    গতকাল আমার একটা কমেন্ট নিয়ে ৩-৪ জন তেড়ে এলেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যাদের পছন্দ হয়না এবং তারা তার হাওয়াই চটি, হাঁটা, কোথায় কি বলেছে, এসব নিয়ে যখন মুখে যা আসে তাই বলতে থাকে কই তখন তো কাউকে আপত্তি করতে দেখিনা?

    বুদ্ধদেব ভট্টাচার্য ব্যাপারে আমার একটু মিক্সড রিএকশন আছে। উনিই তো উত্তমকুমার মারা যাবার পরে বলেছিলেন না যে উত্তম বাবু ওদের দল্কে কোনোদিন সমর্থন করেনি তাই তার মরদেহ রবীন্দ্র সদনে শায়িত রাখা হবে না!
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৩৭417452
  • একটা লিংকে এটা পেলামঃ

    "পাশেই হরিপুর সাবডিভিশান। যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য চিহ্নিত। সেখানেও প্রতিবাদ হয়েছে। সেখানকার লোকেরা মূলতঃ মাছ ধরে। তাদের মাছ ধরা এখন বন্ধ করতে হয়েছে দুটো কারণে। এক, খাঁড়ি আর সমুদ্র মৃতদেহে ভরে আছে। দুই, আরও খারাপ যেটা, হাঙর, কুমীর আর ঘড়িয়ালরা তাজা রক্তের লোভে সুন্দরবন থেকে এইদিকে চলে আসছে। এরা মানুষের শরীর তো খাচ্ছেই, সঙ্গে সমস্ত মাছও খেয়ে নেবে এরকম একটা আশঙ্কা।"

    মাইরি, মানে এটা সত্যি সত্যি কেউ বিশ্বাস করেছিলো? সুন্দরবন থেকে কুমীর আর হাঙর চলে আসছে? সিরিয়াসলি? এটা তো টোটাল খিল্লি! :d :d
  • lcm | ২৭ আগস্ট ২০১৯ ০৮:৩৫417451
  • ওসব তো পুরোনো হয়ে গেছে। নন্দীগ্রাম-ট্রাম আর কদ্দিন, ও নিয়ে অনেক গান-টান হয়েছে। এখন খবর আমাজন জ্বলছে। এবিপি-আনন্দে ঘন্টাখানেক সুমন বলছে পৃথিবীর ফুসফুস জ্বলা নিয়ে, লোকে যেমন অম্বল, বুক জ্বলা নিয়ে বলে। আমেরিকার সব সাইক্লোন ঝড়-টড় নিউক্লিয়ার বোম মেরে উড়িয়ে দেবার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প।
    এবার স্থানীয় সংবাদ, জাতীয় গ্রন্থাগারের মশার আতুঁড়ঘর - আলিপুরে জাতীয় গ্রন্থাগারের ভিতরে জমা জলে মিলেছে ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা।
    আর হল -
    বাংলায় সেরা একশো আয়করদাতার তালিকায় বাঙালি মাত্র ২০ জন - পশ্চিমবঙ্গে যাঁরা আয়কর দেন, তাঁদের সেরা ১০০ জনের তালিকা তৈরি করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। সেই তালিকায় ঠাঁই পেয়েছেন মাত্র ২০ জন বাঙালি। নিজভূমে বাঙালির রোজগার এমন জায়গায় ঠেকেছে, অবাঙালিদের দাপটে তাঁরা অনেকটাই কোণঠাসা।

    এই সব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত