এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ২৭ আগস্ট ২০১৯ ১১:৪৪417539
  • @টি, আমি জমিনে পা ফেলে যারা হাঁটে, যাদের মিট্টির সঙ্গে যোগ, আমি তাদের বেশী ভালবাসি। মানুষকে বোঝা কি আর এত সোজা ! ঃ-)
  • অর্জুন | ২৭ আগস্ট ২০১৯ ১১:৪৩417538
  • এখুনি কাশ্মীর থেকে আমার পরিচিত একজন ফোন করল। ৪ অগাস্ট থেকে ওদের ফোন, ইন্টারনেট সব বন্ধ। আজ টেলিফোন বুথ থেকে কল করল বেচারা। তাও বেশীক্ষণ কথা বলতে পারল না। বলল 'সিচ্যুয়েসন নর্মাল। ' (অবাক হলাম বেশ) তবে সকাল থেকে সন্ধ্যে অবধি কার্ফু। কোনো রকমে বাজারটা করতে পারছে। রাজনীতি নিয়ে কথা এগোল না। বুথে লম্বা কিউ।

    আজকের দিনটা আমার সার্থক।
  • T | ২৭ আগস্ট ২০১৯ ১১:০৬417537
  • গুরু, তুমিও ওখানে। গিয়েই কলাবো। হেবি হবে মানে গুপ্ত সেমেটিজমের একেবারে চূড়ান্ত।
  • ন্যাড়া | ২৭ আগস্ট ২০১৯ ১১:০৫417536
  • আমি অধুনা, বছরখানেক হল, বুর্বনের স্বাদ পেয়েছি। খেলে সিঙ্গল ব্যারেল বা স্মল ব্যাচ খাবেন। ওই সিঙ্গল মল্ট পদ্ধতিতে।
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ১১:০৩417535
  • নাঃ সকাল থেকে হুস্কি হুস্কি করে তেষ্টা পেয়ে গেল। এক গ্লাস জল খেয়ে কাজে মন দি।
  • lcm | ২৭ আগস্ট ২০১৯ ১১:০২417534
  • যেমন পছন্দ তেমন, এমনকি তেমন হলে ফুটিয়ে সেদ্ধ করে খাবেন।
  • lcm | ২৭ আগস্ট ২০১৯ ১১:০১417533
  • দেখুন, হুইস্কি সেবন পদ্ধতি নিয়ে কবি (আবার বোতিনের শরণাপন্ন) অনেক কিছু বলেছেন, যেমন -
    I drink my whisky neat, and lead my life messy, বা, The only thing one should add to whisky is more whisky। কিন্তু তা বলে, কবির কথায় আবার নিজের পছন্দ বিসর্জন দেবেন না, আপনার যেমন পছন্দ তেমন খাবেন।
  • r2h | ২৭ আগস্ট ২০১৯ ১০:৫৮417532
  • কিন্তু রাজনীতি চুমু সেমেটিজম সাংবাদিকের গুপ্তকথা প্রোপাগান্ডা সব ছেড়ে আপনার মদের কথা বলছেন, এ কেমন।

    টি, লিখে রাখলাম, ন' দশ তারিখ তাহলে। ভরা মঙ্গলবার, সপ্তাহের মধ্য, কি বিবেচনা। তবে পীড়ের কৃপায় আমার আজকাল ফ্লেক্সিবল আওয়ারের উস্তমখুস্তম, তদ্দিনে পরিস্থিতির পরিবর্তন না হলে স্থান কাল ঠিক করে নিতে হবে।
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ১০:৫৬417531
  • অমিত, কোন রকম বরফ না দিয়ে, আলাদা ভাবে ঠান্ডা না করে খেয়ে দেখুন। ধরে নিচ্ছি ঠান্ডা ঘরে বসে খাবেন, তো সেই টেম্পারেচারেই রাখুন।
  • ন্যাড়া | ২৭ আগস্ট ২০১৯ ১০:৫৩417529
  • রুম টেম্প না হলে স্বাদ ও গন্ধ খোলে না। তবে নেহাত ঠান্ডা চাইলে স্টোন ব্যবহার করুন। ঠান্ডা হবে কিন্তু ডাইলিউট করবে না।
  • r2h | ২৭ আগস্ট ২০১৯ ১০:৫৩417530
  • ওদিকে মানে পূর্ব উপকূলে কি যেন একটা চমৎকার লোকাল সিঙ্গল মল্ট পাওয়া যায়, খুব শস্তা, নাম ভুলে গেছি।

    আর পাঁড় মাতালদের ঠেকে আনা হতো প্লাস্টিকের বোতলে কানাডিয়ান মিস্ট হুইস্কি, কি তার জোশঃ)
  • ন্যাড়া | ২৭ আগস্ট ২০১৯ ১০:৫২417528
  • বছর তিনেক আগে পঙ্কার দোকান থেকে সাড়ে তিন হাজারে শিভাস কিনে বুক ভেঙে গেছিল।
  • Amit | ২৭ আগস্ট ২০১৯ ১০:৫১417527
  • আরে মশাই রা, অন রক্স মানে সেটা অলমোসট নিট ই হল। বরফ গলাতে নেই। দু টুকরো বরফ গেলাসে নিয়ে তার ওপর সকচ টা ঢালুন আর রঙ টা দেখুন। তারপর আরামে বসে সিপ করুন, তাতেই মৌতাত। আপনারা কি নিট, মানে রুম টেমপ এ খান নাকি? ঠান্ডা না হলে মজা কিসের?
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ১০:৫০417526
  • ভারতে ইম্পোর্ট ডিউটি ভয়ানক বেশী ঃ-( তবে চেন্নাই থেকে পন্ডিচেরি তিন-চার ঘন্টা দূরত্ব, সেখানে অনেকটা কম দামে পাওয়া যায়।
  • ন্যাড়া | ২৭ আগস্ট ২০১৯ ১০:৪৮417525
  • গ্লেনলিভিট পাই পঁচিশে, ফিডিচ তিরিশে। ডলার। ৭০ দিয়ে গুণ করলেও কী সস্তা। বেঁচে থাক ক্যালিফোর্নিয়া। ইস্ট কোস্টেই এর ডবল দাম।
  • lcm | ২৭ আগস্ট ২০১৯ ১০:৪৬417524
  • আমি কাউকে গামলায় করে বিয়ার খেতে দেখি নি, কেটলিতে করে খেতে দেখেছি, হাঁড়ি থেকে তাড়ি খেতে দেখেছি, প্লাস্টিকের স্প্রে বটল থেকে বাকার্ডি মুখে স্প্রে করে খেতে দেখেছি - বাট নো গামলা, নো টামব্লার।
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ১০:৪৪417522
  • বিগ বেনের তলা দিয়ে যারা যাতায়াত করে তারা বলতে পারবে।
  • r2h | ২৭ আগস্ট ২০১৯ ১০:৪৪417523
  • সমুদ্রের ধারে একটা শুঁড়িখানায় একবার খেয়েছিলাম গরম জল, মধু, বেসিল, লেবু দিয়ে জেডি। কনকনে ঠান্ডায় মন্দ লাগেনি।
    তবে কনকনে ঠান্ডায় হুইস্কির শট আরো ভালো।

    আর হ্যাঁ, পীড়ও বলেছেন স্কচ খেতে হয় কাঁচা কাঁচা।

    তবে ঠান্ডা দুধের রানার দিয়ে হুইস্কি খেয়ে দেখার ইচ্ছে অনেক্দিনের, কিন্তু পরখ করে দেখা হয় নাই।
  • ?? | ২৭ আগস্ট ২০১৯ ১০:৪৩417521
  • জ্যোতি বসু কী ব্র্যান্ডের স্কচ খেত? নিট না জোলো? সিংগল না ব্লেন্ডেড? কতো দাম ছিল পেগের (এই ১৯৮৫ নাগাদ)?
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ১০:৪২417519
  • ন্যাড়াবাবু দামী কথা বলেছেন (পানটা খেয়াল করবেন)। নিট খেলে সবচে ভালো। তবে প্রথন দিকে একটু জল মেশালে ভালোই লাগে, আস্তে আস্তে টেস্ট এলে তখন নিট।
  • T | ২৭ আগস্ট ২০১৯ ১০:৪২417520
  • ই না উ
  • lcm | ২৭ আগস্ট ২০১৯ ১০:৪০417516
  • না, যে যেমন খেতে চায় তাকে খেতে দাও। কেউ ঢক ঢক করে খেয়ে তৃপ্তি পেলে তাকে তাই করতে দাও। আফটার অল, এভরিথিং গোজ টু দ্য সেম প্লেস।
  • T | ২৭ আগস্ট ২০১৯ ১০:৪০417517
  • যাব্বাঁ_, এই যে অ্যাদ্দিন ধরে নিউইয়র্ক প্যারি নিউফাইন্ডল্যান্ড এবং অভিজাত স্যুট ব্যুটের সঙ্গে ওঠাবসা ও পার্টি ও স্কচ সেবনের বিবিধ ফুটোকাপ্তানি শুনলাম, সেসব তাহলে ডিশকাউন্ট হয়ে গ্যালো! অ্যাঁ! অন্য লোকে স্কচের সঙ্গে পবর দুঃখে কাতর হ'লেই হিংসে। আ মরণ।
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ১০:৪০417518
  • অর্জুনকে সিরিয়াসলি পরামর্শ দিলাম, পরের বার স্কচে শুধু অল্প একটু জল মিশিয়ে খেয়ে দেখুন, তার আগে বরফ একেবারে খাবেন না। শুধু স্কচের স্বাদ চেখে দেখুন। এক বোতল গ্লেনফিডিচ এর দাম তো প্রায় ছ হাজার টাকা, বরফ মিশিয়ে পয়সা নষ্ট করবেন না।

    আর বরফ দিয়ে যদি খেতেই হয় তো ঐ দামে গ্রে গুজ পাবেন, ওতে নিশ্চিন্তে বরফ মেশান।
  • ন্যাড়া | ২৭ আগস্ট ২০১৯ ১০:৩৮417513
  • এরা কারা চিত্রগুপ্ত, স্কচ খায় বরফ দিয়ে? স্কচ বলতে ধরে নিচ্ছি সিঙ্গল মল্টের কথা বলছেন। খাবেনই যখন ভাল স্কচই খান, যদি না একেবারে হাই-এন্ড ব্লেন্ডেড স্কচ সেবনের বাসনা ও ট্যাঁকের জোর থাকে, যথা জনি ওয়াকারের ব্লু লেবেল। সেক্ষেত্রেও, খান নীট। আর নইলে স্রেফ চার থেকে ছ' ফোটা জল দিয়ে। আজ্ঞে ফোঁটাই। ওর বেশি কিছু দেবেন না। ওই জলে নাকি আ্যরোমা আরও ভুরভুর করবে। আমি ক'মাস ওইভাবে খেয়ে আবার নীটে প্রত্যাবর্তন করেছি। নোজিং গ্লাস হলে আরও ভাল। আমার নেই।

    তাই, আমি তো এমনি এমনি খাই।
  • lcm | ২৭ আগস্ট ২০১৯ ১০:৩৮417514
  • বরফ দিয়েও খায় লোকে, আমাকে একজন বলেছিল যে সে হিমশীতল মদ ছাড়া খেতে পারে না, উষ্ণ মদ খেতে পারে না, ধূমায়িত মদ তো ভাবতেই পারে না।
  • অর্জুন | ২৭ আগস্ট ২০১৯ ১০:৩৮417515
  • আমি দুবাইয়ে থাকতে গামলা, গামলা বিয়ার খেতাম। এখনও বিয়ার খুব প্রিয়। বিয়ারে একটা দারুণ ব্যাপার আছে। নেশা নেশা লাগে কিন্তু নেশা হয়না মানে অনেকটা খেলে পরে।
  • | ২৭ আগস্ট ২০১৯ ১০:৩৭417512
  • আমি জীবনেে বিয়ার বা ভোদকা খাই নি।

    প্যারিসের মদ কে লিক্যুউর না কী যেন বলে। ওটা বহু বার খেয়েছি। দিব্যি।
  • dc | ২৭ আগস্ট ২০১৯ ১০:৩৬417511
  • ধন্য সেই দেশ, যে দেশ সারা দুনিয়াকে মদ বেচে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত