এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৮ আগস্ট ২০১৯ ২১:৪০417720
  • শোনা যায় কপিল দেব নাকি বলেছিলেন যে কুম্বলের কিছু বল কপিলের বলের থেকেও জোড়ে হয়।
  • Atoz | ২৮ আগস্ট ২০১৯ ২১:৩৭417718
  • "দাঁড়াও ক্ষত্রিয়গণ, শিয়রে শমন", এসব ও আছে পলাশির প্রান্তরের ব্যাপারে। এসব থাকবেই। ইতিহাস হল ইলিশের ঝোল, কাঁটা বেছে খেতে হয়।
  • Ela | ২৮ আগস্ট ২০১৯ ২১:৩৭417719
  • পাণিপথ বলুন বা রাম, দুটোরই লিখিত বিবরণ আছে। রামেরটা এট্টু কম জোরালো, কারণ বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে ভেরিফাই করা যায় না (নিকট ভবিষ্যতেই করা যাবে মনে হচ্ছে)।
  • avi | ২৮ আগস্ট ২০১৯ ২১:৩৩417717
  • লিখিত বিবরণে কী যায় আসে? হলদিঘাটের যুদ্ধেরও তো লিখিত বিবরণ আছে। তাতে লেখাও আছে যে প্রতাপের সাথে মানের সম্মুখসমর হয় নি। তাতে কি চেতকের হাতির মাথায় পা তোলা, প্রতাপের মানের বুকে বর্শা ছোঁড়া, সে ছবি ঐতিহাসিক হিসেবে টাঙানো, কিছুই আটকেছে?
  • Atoz | ২৮ আগস্ট ২০১৯ ২১:২৯417716
  • পানিপথের যুদ্ধের তো বিবরণ আছে মনে হয়। লিপিবদ্ধ ব্যাপার। সঙ্গে মৌখিক গণস্মৃতি ও আছে। পরে যা যা হল ওর ফলে, সেই পরিবর্তনও তো ইতিহাসে রয়ে গেল।
  • PT | ২৮ আগস্ট ২০১৯ ২১:২৬417715
  • পানিপথের যুদ্ধ যে আদৌ হয়েছিল তারই বা কি প্রমাণ আছে? এমনকি রামসেতু যে পৃথিবীর আদি ইঞ্জিনিয়াররা তৈরি করেনি সেটাই কি প্রমাণ করা যাবে?
  • র২হ | ২৮ আগস্ট ২০১৯ ২১:২৪417714
  • পুরনো টই ঘাঁটতে ঘাঁটতে ইন্টারেস্টিং জিনিস পেলাম, ‘০৬-এ গুরু শ্রীজাত’র কবিতা ছেপেছিল।
  • Ela | ২৮ আগস্ট ২০১৯ ২১:১৯417713
  • যেমতি গস হল প্রমোদ মহাজন ও সুভাষ চক্রবর্তীর মৃত্যুর পর ওনাদের তথাকথিত ঘনিষ্ঠরা বহু টাকা মেরে দিয়েছে, হিসাববহির্ভূত হওয়ার সুবিধে নিয়ে। উভয়ের পরিবারই কিছু করতে পারে নাই।

    বলাই বাহুল্য, এরও কোনও তথ্যপ্রমাণ নাই।
  • avi | ২৮ আগস্ট ২০১৯ ২১:১৭417712
  • বল করতে যাওয়ার আগে কুম্বলের বাঁহাতের তালুতে বল ঘোরানো বেশ অভিজাত ধরণের দেখতে লাগত। প্রচুর ছানাপোনা, সে অফ স্পিন করুক কি পেস, ওই কেত দেখিয়ে তারপর ডেলিভারি দিত।
  • Ela | ২৮ আগস্ট ২০১৯ ২১:১৫417711
  • সইত্য সেলুকাস, কী বিচিত্র এই দ্যাশ।

    @পিটিদা, ভারতীর ব্যাপারে এক সরকারি অফসর গস দিল যে, চিটফান্ডের টাকা ও দায়িত্ব নিয়ে বিহার ঝাড়খণ্ড ইত্যাদিতে পাচার করত, বিভিন্ন আইনি-বেআইনি ব্যবসায় খাটানোর জন্য। ইডি এদিকে টানাটানি শুরু করতে গোলে-হরিবোলে ভারতী বেশ কিছু মেরে দেয়। সেই থেকে ঝামেলা শুরু। এইবার আমি কিন্তু এই গসের কোনও তথ্যপ্রমাণের দায়িত্ব নিতে পারব না। এমনকী যদি বলেন, দিস অ্যামাউন্টস টু চরিত্রহনন, তাহলে এই গস অবিলম্বে প্রত্যাহার করে নেব।
  • Ishan | ২৮ আগস্ট ২০১৯ ২১:১৩417710
  • পাড়ায় সবাই বলত আমার স্পিন অনেকটা কুম্বলের মতো। তফাত একটাই, আমি কেবল স্লোয়ার ডেলিভারিতেই এক্সপার্ট।
  • Atoz | ২৮ আগস্ট ২০১৯ ২১:১১417709
  • হ্যাঁ ব্রতীন, তোমারও স্পিন ছিল কাল। স্কচ স্পিন ঃ-)
  • abcd | ২৮ আগস্ট ২০১৯ ২১:০৮417708
  • তোষক আশগুপ্ত এখন পুঁটিমাছ ধরতে মন দিয়েছেন। কিইবা করবেন! মাছই নাই আর!
  • | ২৮ আগস্ট ২০১৯ ২১:০৬417707
  • যাহ শালা।
    এল সিএম দার পোস্টের পর আমার হালকা স্কচে ফান্ডা আছে বলার পরেই তো কেস টা ঘুরে গেল।

    আটোজ টা তো ভারী দুষ্টু
  • Atoz | ২৮ আগস্ট ২০১৯ ২০:৫৪417706
  • ঈশ "সেকেন্দারায়ণ" লিখে মনে হল আহা কথাটার সঙ্গে "সেকেন্ড নারায়ণ" এর কেমন মিল! বলা যায় না, উনিই হয়তো ছিলেন সেকেন্ড নারায়ণ। অবতার আর কি। ঃ-)
  • Atoz | ২৮ আগস্ট ২০১৯ ২০:৫২417705
  • কালকে সমাজ রাজনীতি ইত্যাদি থেকে দুটি মাস্টারস্ট্রোকে আলোচনা স্কচে নিয়ে ফেলেছিলেন ডিসি আর এলসিএম। আজকে নিখুঁত স্পিনের কৌশলে আলোচনা চলে গেছে কুম্বলে তে। ঃ-)
  • Atoz | ২৮ আগস্ট ২০১৯ ২০:৪৯417704
  • সেকেন্দার বিষয়ক নাটকের ওটি বাঙাল ভার্সন। আঞ্চলিক আলেকজান্ডারায়ণ (সেকেন্দারায়ণ)। ঃ-)
  • | ২৮ আগস্ট ২০১৯ ২০:৪৮417703
  • না। উইকেট কীপার রা পড়তেন না।
  • Atoz | ২৮ আগস্ট ২০১৯ ২০:৪৭417702
  • তার আগে ওঁরা হেলমেট পরতেন না?
  • | ২৮ আগস্ট ২০১৯ ২০:৪৬417701
  • কূট প্রশ্নঃ সেকেন্দার শাহ কি বাই এনি চান্স বাঙাল ছিলেন??
  • | ২৮ আগস্ট ২০১৯ ২০:৪৫417700
  • অভী, কুম্বলে কে কীপ করা খুব কঠিন ছিল।

    ১। ও মেনলি উইকেটের বাউন্স টাকে কাজে লাগাতো।

    ২। স্পিনার হয়েও সে অসম্ভব জোরে বল করতো। কিন্তু উইকেট কীপার ফাস্ট বোলারের মতো দূরে দাঁড়াতে পারতো না।

    ৩। সাবা করিম র ক্রিকেট কেরিয়ার শেষ করে দেবার জন্য খুব সম্ভবত কুম্বলে ই দায়ী।

    তার পর থেকে ই ভারতীয় কীপার টা হেলমেট পড়তে শুরু করেন।
  • Atoz | ২৮ আগস্ট ২০১৯ ২০:৪৩417699
  • সেকেন্দার শাহ বললেন, "দিলাম তাঁরে ছাইড়া।" (পুরুর বিষয়ে বলতে গিয়ে)
    শুনে সেলুকাস বললেন, "সম্রাট মহানুভব।"
    সেকেন্দার বললেন, "মহানুভব না কাঁস্কলা। তাঁরে ছাইড়া না দিয়া উপায় আsইল না।"
  • | ২৮ আগস্ট ২০১৯ ২০:৩৯417698
  • কবি বলেছেন
    " ওরে অবোধ তোর ওপরে নেই ভুবনের ভার"।

    সেকী "এমনি এমনি"
  • ন্যাড়া | ২৮ আগস্ট ২০১৯ ২০:২৮417697
  • "পুণ্যাত্মা ন্যাড়া ও টি-র স্মৃতির উদ্দেশ্যে" - এরকম লালমোহনবাবু স্টাইলেই তালে উৎসর্গ করবেন। আর করবেনই যখন তখন দ্বিতীয় প্রবন্ধেরও আবদার জানিয়ে রাখলাম। ব্যক্তিগত প্রবন্ধ অন 'রাজনৈতিক ও অন্যান্য মহানুভবতা'।

    ওজ্জুনবাবুকে বললাম।
  • আরে | ২৮ আগস্ট ২০১৯ ২০:০৬417696
  • সিকিবাবু যে!
  • রোবু | ২৮ আগস্ট ২০১৯ ১৯:৫৭417694
  • এখানেই দিদির রাজনৈতিক মহানুভবতা৷
  • avi | ২৮ আগস্ট ২০১৯ ১৯:৫৭417695
  • কুম্বলেকে কীপ করা কেমন ছিল, জানতে ইচ্ছে করে। বাউন্স বেশি পেত, ফ্লিপ করত বল, উইকেটকীপারের অভিজ্ঞতা জানলে ভালো হত। বা টেকনিক্যাল দিকটা। সুকিদা কি ভাটে আসেন?
  • S | ২৮ আগস্ট ২০১৯ ১৯:৫৫417692
  • শ্যাষে দিদিও মার্ক্স কোট করছেন।
  • এঁকে | ২৮ আগস্ট ২০১৯ ১৯:৫৫417693
  • সংরক্ষণ করুন, সযত্নে সংরক্ষণ করুন। এমন মহানুভব সচরাচর দেখা যায় না আজকাল।
  • S | ২৮ আগস্ট ২০১৯ ১৯:৫২417691
  • কুম্বলের টপ স্পীন দেখার মতন ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত