এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ২৯ আগস্ট ২০১৯ ১০:৫৮417870
  • 'তুমি তা জানো না কিছু, না জানিলে/ আমার সকল বাঁশ তবুও তোমায় লক্ষ্য করে'
    সন্দীপনী ইন্টারপ্রিটেশন ইঃ।
  • একক | ২৯ আগস্ট ২০১৯ ১০:৪১417869
  • গুরুতে লিখুন যেখানে খুশি লিখুন, নজরে আছেন। মাটিতে গত্তো করে ঢুকে থাকুন নজরে আছেন।
  • dc | ২৯ আগস্ট ২০১৯ ১০:৩৭417868
  • গুরুও কি নজরে আছে? কোর গ্রুপ এ ব্যাপারে কি বলছে?
  • b | ২৯ আগস্ট ২০১৯ ১০:২২417867
  • ফে/বু হো অ্যা-র *দে লা* মারুন
    গুরু করুন, গুরু করুন।
  • Amit | ২৯ আগস্ট ২০১৯ ১০:১৮417866
  • রিসেন্টলি আমার এক বন্ধুর সৌদিতে চাকরি গেছে ফেবুতে ওয়ার রেটোরিক এর জন্যে। সে একটু বেশি উল্টোপাল্টা কমেন্ট করে যাচ্ছিলো পাকিস্তান এর এগেইনস্ট এ বেশ কদিন ধরে ৩৭০ ওঠানোর পরে র থেকে। আমরা বেশ কবার বারণ করলেও শোনে নি। ওখানে আবার ওয়ার্নিং র বেশি ব্যাপার নেই, সোজা আউট।

    খারাপ লাগলেও কেও নিজে সেধে প্রবলেম ডেকে আনলে কি করা যাবে। কমেন্ট গুলো বাজে প্রভোকেটিভ ছিল। কোনো দরকার ছিল না।
  • S | ২৯ আগস্ট ২০১৯ ১০:১৪417865
  • হ্যাঁ দিনকাল খুবই খারাপ। যতদিন যাচ্চে অন্ধকার আরো ঘণিভূত হচ্ছে। কবে দিনের আলো ফুটবে কেউ জানেনা। অতেব বুঝে শুনে কাজকম্ম।
  • ন্যাড়া | ২৯ আগস্ট ২০১৯ ১০:১৩417864
  • হোয়্যাটস্যাপ ছেড়ে টেলিগ্রামে চলে যান। নইলে সিগনালে।
  • | ২৯ আগস্ট ২০১৯ ১০:১০417863
  • যতদূর জানি ফেসবুক আী হোয়াটসঅ্যাপ (??) দুটোই ক্লোজলি মনিটার করা হয়। কাজেই সাধু সাবধান
  • অর্জুন | ২৯ আগস্ট ২০১৯ ১০:০৬417860
  • আমাকে কেউ বাধা দিলে আমি আরো বিগড়ে যাই। দুজনের নামই থাকবে। টি এর নাম আগে। চাইলে ওটা বই হলে কপিরাইটের কিছুটা আপনাদের দিয়ে দেব তবে একটু ভাল মার্কেটিং করবেন অন্তত। ঃ-) @ন্যাড়া
  • Amit | ২৯ আগস্ট ২০১৯ ১০:০৬417861
  • ওসব ঝামেলার কথা না ভাবাই ভালো। ৪৮ ঘন্টার বেশি হলে অনেক লিগাল ঝামেলা, চাকরি তে সার্ভিস রেকর্ড নিয়ে টানাটানি, কেস চললে হাজিরা নিয়ে ঝামেলা, অনেক কিছু নিয়ে ঝামেলা। স্বার্থপরের মতো শোনালেও, রাজনীতি ক্যারিয়ার না হলে জেলে যাওয়াতে পসিটিভ কিছু নেই।
  • অর্জুন | ২৯ আগস্ট ২০১৯ ১০:০৫417859
  • আমি কাশ্মীরের ব্যাপারে কিন্তু বিশ্রী ভাবে ট্রোলড হচ্ছি। কেউ কেউ ওঁত পেতে থাকে, তার মধ্যে একজন আবার আমার কাজিন।
  • ন্যাড়া | ২৯ আগস্ট ২০১৯ ১০:০৩417858
  • ওজ্জুনবাবু উৎসর্গর ব্যাপারটা শেষ অব্দি কী দাঁড়াল? টি-বাবু উৎসর্গ প্রত্যাখ্যান করলেও আমাকে ভুলবেন না। ভালমতন একটা বিশেষণ দেবেন।
  • অর্জুন | ২৯ আগস্ট ২০১৯ ১০:০২417857
  • বিজেপির আমলে একবার জেলে যেতে আমার আপত্তি নেই। কিন্তু মুশকিল হল কদ্দিন থাকতে হবে সেটার নিশ্চয়তা নেই! কানহাইয়ার মত কপাল সবার হয়না আর আমার মাথার ওপর এই মুহূর্তে জে এন ইউ গোছের কিছু নেই।
  • T | ২৯ আগস্ট ২০১৯ ০৯:৫৫417856
  • কিন্তু ভাটে খোরাক সাপ্লাই য্যানো বন্ধ না হয় প্রভো!
  • S | ২৯ আগস্ট ২০১৯ ০৯:৫৩417855
  • দাবী যে কেউ জানাতেই পারে। মবের সমস্যা হলো, তারা ভার্ডিক্ট দিয়ে দেয় এবং সেইমত অ্যাকশানও নিয়ে নেয়।
  • T | ২৯ আগস্ট ২০১৯ ০৯:৫২417854
  • আপাতত পশ্চিমবঙ্গে 'মব'ই সব। ঃ)
  • Amit | ২৯ আগস্ট ২০১৯ ০৯:৫১417853
  • S, ইন্ডিয়া তে ডেমোক্রেসি না, মোবক্রেসি চলে পুরোদমে। ১০০-২০০ টা লোক রাস্তা অবরোধ করে যা ইচ্ছে দাবি জানাতে পারে। হয়তো আরো হাজারটা লোক সেই দাবির সাথে সহমত নয় বা তার বিরুদ্ধে, কিন্তু তারা একজোট নয়, সুতরাং তাদের গলা শোনা যায়না। সে সব ক্ষেত্রেই সত্যি, সে হোক কলরব হোক বা মেডিকেল কলেজের আন্দোলন হোক বা সংরক্কনের জন্য আন্দোলন হোক।

    মব ই সব।
  • Amit | ২৯ আগস্ট ২০১৯ ০৯:৪৭417852
  • কেও ট্রল করলে নিশ্চয় পুলিশ এ কমপ্লেন করতে পারেন, কাজ হতে পারে ওপর মহলে চেনাশোনা থাকলে, যারা করছে তাদেরকে ধরে একটু ভারবালি কড়কে দিতে পারে পুলিশ, বেশির ভাগ ট্রোলের তাতেই কুঁচকে যায়।

    কিন্তু নিজের মতামতের নাম এ যদি অন্য কারোকে বা কোনো ইন্সটিউশন কে বেসলেস অপমান করা হয়, তাহলে পাল্টা কেস ও খেতে হতে পারে।
  • S | ২৯ আগস্ট ২০১৯ ০৯:৪৫417850
  • ভোটের ঢংটা ছাড়া আর কিছু কি ডেমোক্র্যাসির সাথে মিল আছে?
  • S | ২৯ আগস্ট ২০১৯ ০৯:৪৫417851
  • বিজেপির আইটি সেলের মেম্বার হলে কেউ কিস্যু করবেনা। খুব বেশি হলে একটা ভালো চাকরী পেয়ে যেতে পারেন। কিন্তু অন্যদিকের হয়ে লিখলে আইনি বা এমনকই বেআইনিভাবেও অনেক কিছু করতে পারে।
  • অর্জুন | ২৯ আগস্ট ২০১৯ ০৯:৪২417849
  • আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় আমি কি লিখব না লিখব সেটা নিয়ে কি এইরকম অ্যাকশন নেওয়া যায় ? আই মিন আইনত ? এখনও তো খাতায়, কলমে ডেমক্রেসি রে বাবা! @ ব
  • অর্জুন | ২৯ আগস্ট ২০১৯ ০৯:৩৯417848
  • আমাদের স্কুলে ক্লাস সেভেনে ইউরোপের ডার্ক এজ পড়ানো হয়েছিল। তখন বেশ কঠিন লাগত কিন্তু আমাদের এত সুন্দর করে পড়ানো হতঁ! এখন আমাদের সেই ডার্ক এজ চলছে।
  • | ২৯ আগস্ট ২০১৯ ০৯:৩৮417847
  • এদিকে আমার বিদ্যামন্দিরের এক বন্ধু, এমনিতে খুব ভালো ছেলে কিন্তু টকটকে লাল আর প্রচন্ড বিজেপি বিরোধী। ওর সারাদিনে একমাত্র কাজ হল বিজেপি কে নিয়ে ভুলভাল পোস্ট। অনেক বার বুঝিয়ে ও কিছু হয় নি। আমরা মোটামুটি সবাই ওকে আনফলো করে রেখেছি।
    হঠাৎ শুনি কাশ্মীরের সেনাবাহিনীর বিরুদ্ধে অত্যন্ত ভুলভাল একটা কমেন্ট করার জন্য ওর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এলআইসি ওকে চাকরি থেকে সাসপেন্ড করেছে।

    নিউজে এসেছিল খবর টা।
  • S | ২৯ আগস্ট ২০১৯ ০৯:৩৬417846
  • সিটিজেনশিপ ইনডেক্স মানে?
  • অর্জুন | ২৯ আগস্ট ২০১৯ ০৯:৩১417845
  • এবার আমার কিছু হবে। কাশ্মীর নিয়ে পোস্ট করলেই যে ভাবে 'রে রে ' করে উঠছে সব !
  • একক | ২৯ আগস্ট ২০১৯ ০৯:২৬417844
  • ফেসবুকটা কবে আধার লিংক হবে তার অপেক্ষায় আছি। আর তারপর, সবার জন্যে সিটিজেনশিপ ইনডেক্স।
  • dc | ২৯ আগস্ট ২০১৯ ০৯:২১417843
  • ওদিকে আবার এক প্যালেস্টিনিয়ান ছাত্রের ফ্রেন্ডলিস্টে বন্ধুরা কিসব মন্তব্য করেছিল, তাই ছাত্রটির ভিসা আটকে দিয়েছে। আজকাল চতুর্দিকে এমন খোরাকের বৃষ্টি শুরু হয়েছে যে প্রায় হাসতেই ভুলে যাচ্ছি।
  • dc | ২৯ আগস্ট ২০১৯ ০৯:০৯417841
  • ওবাবা তাহলে নির্ঘাত জেলে পুরে দেবে। ডনের পাশের সেলে।
  • S | ২৯ আগস্ট ২০১৯ ০৯:০৯417842
  • ঐসব বই না পড়ে আইটি সেলের মেসেজ পড়ুন, তাইলে কেউ আর আপত্তি করবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত