এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ৩০ আগস্ট ২০১৯ ০৮:৪৮417990
  • ওদিকে জজসাহেব বলেছেন ওটা নাকি রাশিয়ার না, জঙ্গলমহলের ওয়ার অ্যান্ড পি'স। তাহলে অন্য দেশের যুদ্ধের কথা এলো কোত্থেকে?
  • ন্যাড়া | ৩০ আগস্ট ২০১৯ ০৮:৩৮417989
  • এই সম্বন্ধে বোধহয় সুনীল গাঙ্গুলিও লিখেছিলেন। মহিলাকে লরিতে উঠতে দেওয়া হয়নি, তিনি কিছুদূর লরির পেছনে ছুটতে ছুটতে এসেছিলেন।
  • ?? | ৩০ আগস্ট ২০১৯ ০৮:১৩417988
  • নারান গাংগুলির প্রেমিকার নাম জানেন? উনি মারা যাবার পরে প্রেমিকা এসে মরদেহের পাশে বসে ছিলেন। আশাপূর্ণা দেবী এসে প্রচুর গালাগালি করে তাড়িয়ে দেন।
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ০৮:০৮417987
  • হুঁ, লেখক নাকি নিজেই পরে এক ছাত্রের কাছে বলেছেন ওটা একটু বাড়াবাড়ি কান্ড হয়েছিল।
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ০৮:০৭417986
  • টোপ-টা অসম্ভব ছিল।
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ০৭:৪২417985
  • নারায়ণ বাবুর কয়েকটা ছোটোগল্প খুব মনে রাখার মতন। একটার নাম "হাড়"। শেষ লাইনটা ছিল অনেকটা এরকম "হাড় ওরা পেয়েছে, শুধু মন্ত্র পাওয়াটাই বাকী।"
    আরেকটা গল্প, "টোপ"। বাঘ শিকারের গল্প। কী টোপ দিয়ে শিকার করল ভাবলে গা শিউরে ওঠে।
  • avi | ৩০ আগস্ট ২০১৯ ০৭:৩৯417983
  • :))
    সুনন্দর জার্নাল বেশ ভালো লাগে। ষাটের দশকের একটা ছবি পাওয়া যায় এখন পড়লে।
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ০৭:৩৯417984
  • কিশোর সাহিত্যের সুবর্ণযুগ ছিল সম্ভবতঃ আশির দশক আর নব্বইয়ের দশক, পরে সব কেমন গেঁজিয়ে গেল। আশিনব্বইয়ে শুধু কাকাবাবু ফেলুদা এঁরাই তো না, নাটব্ল্টুচক্র দীননাথ, ওদিকে ফ্রান্সিস, সেদিকে ঝন্টুমামা ---আরো অনেকেই জমিয়ে রেখেছিলেন।
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ০৭:২৭417982
  • অভি, বানজাই নিপ্পন ঃ)
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ০৭:২৫417980
  • ওনার বড়দের জন্য লেখা আমি খুব কমই পড়েছি, কিন্তু দু-একটা যা পড়েছি বেশ ভালই লেগেছে। তবে ছোটদের জন্য লেখা বেশি শক্ত বলে আমার মনে হয়। মানে ভাল লেখা। এখনকার আমেলার দেখি বেশিরভাগই রাবিশ, কিন্তু নষ্টলজির দায়ে পুজোবার্ষিকীটা না কিনেও পারি না ঃ(
  • avi | ৩০ আগস্ট ২০১৯ ০৭:২৫417981
  • টেনিদা একবারই ঘনাদা থেকে অনুপ্রেরণা নিয়ে ক্যামোফ্লেজ নিয়ে জাপানী মারার গল্প বলতে গিয়েছিল। তেমন জমে নি।
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ০৭:২১417979
  • এলা, নারায়ণ গাঙ্গুলির কিছু কিছু বড়দের জন্য লেখা উপন্যাসও আছে, উপনিবেশ, স্বর্ণসীতা, বৈতালিক -- সেগুলো কেন যেন টেনিদা কাহিনির মতন অত জনপ্রিয় হয় নি। অথচ লেখা হিসেবে ওগুলো কিন্তু উঁচুদরের।
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ০৭:১৫417978
  • টেনিদা আর ঘনাদায় তেমন মিল কিছুই নেই মেজাজের দিক থেকে। ঘনাদা সারা পৃথিবীর নানা স্থানে বিজ্ঞানের নানা মারপ্যাঁচ কষার গল্প বলেন। টেনিদা তো মোটেই তেমন না, টেনিদা বরং অনেক ছেলেমানুষ, চিনিবাহী প্লেনে চিনির বস্তা ফুটো করে মনের সুখে চিনি খেল বন্ধুদের নিয়ে। ঃ-)
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ০৭:০৮417976
  • @আটোজ, কাল হনোলুলুর মাকুদা আবার পড়লাম, আহা কী করে যে লিখত!

    আমাদের বছরে প্রেসিডেন্সির বাংলা বিভাগের প্রবেশিকা পরীক্ষায় টেনিদা আর ঘনাদার তূলনামূলক আলোচনা লেখার প্রশ্ন এসেছিল ঃ)
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ০৭:০৮417977
  • হ্যাঁ, উকিল মুনশি কোনো কোনো অঞ্চলে খুব বিখ্যাত, উনি লোকগান রচনা করতেন ও গাইতেন। উকিল মুনশির বিচ্ছেদী গান কোথাও কোথাও খুব বিখ্যাত, লালনের গানের মতন।
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ০৭:০১417975
  • ঐ সবাই পার্সপেক্টিভ দিচ্ছে, ওটাতেই আমার খানিক আপত্তি আছে। মানে আমি কাউকে আটকানোর পক্ষপাতী নই, সে কথা বলছি না একবারও। বিভিন্ন পার্সপেক্টিভ আমার মতে এক্সপেরিমেন্টের কাজ করে, না হলে হিউম্যানিটিজে তো আর ল্যাবে এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই। কিন্তু একটুও প্রশিক্ষণ না থাকলে নয়েজটা বেশি হয়ে যায়। এই প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিক না হলেও চলে, কিন্তু একটা ডিসিপ্লিনড পড়াশুনোর জায়গা আছেই। আপনি নিজেই একটা উদাহরণ রেখেছেন এই নয়েজের — গান্ধী-আম্বেদকর ডিসকোর্স বিষয়ে অরুন্ধতীর ভূমিকা প্রসঙ্গে।

    অবশ্য এই বিশ্বব্যাপী নয়েজের ফলেই আজ কনটেন্ট কিউরেটররা করে খাচ্ছে। সেদিক থেকে দেখলে ঠিকই আছে। এই দুর্দিনে কারও ভাত মেরে লভ কি ঃ)
  • S | ৩০ আগস্ট ২০১৯ ০৬:৫২417974
  • উকিল মুনশি নামক গীতিকার?
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ০৬:৪৭417973
  • কেসটা হল, বহুকাল আগেই সেই গীতিকার পরলোকগত।
  • S | ৩০ আগস্ট ২০১৯ ০৬:২৫417972
  • কেসটা কি?
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ০৬:২৪417971
  • সেই উকিল মুনশিকে প্রাইজ দেবার কেস। ঃ-) " আমরা আপনার সিনেমায় ব্যবহৃত গানগুলোর গীতিকারকে প্রাইজ দেবো। অনুগ্রহ করে ওঁর কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন? "
  • bach | ৩০ আগস্ট ২০১৯ ০৬:২০417970
  • 1685-1750
  • নেহায়েতই গপ্পো | ৩০ আগস্ট ২০১৯ ০৬:১৮417969
  • কমুনিস জামানা, কোনো এক পূর্ব ইউরোপীয় দেশের ইন্টারোগেশন রুম। জনৈক সন্দেহভাজনকে পাকড়াও করে আনা হয়েছে। তার অনেক ব্যক্তিগত জিনিসের মধ্যে কিছু মিউজিক্যাল স্কোরও পাওয়া গেছে।

    ইন্টারোগেটর: 'এই ইকড়িমিকড়িগুলো কী ?'

    ডিটেইনি: 'বাখের ফিউগ (fugue) এর নোটেশন।'

    ফিউগ শব্দটি গোয়েন্দাবাবু শোনেননি। এবং বাখ (১৯৮৫-১৭৫০)কে সেটাও ওনার ঠিক স্মরণে আসছিল না। এর মধ্যে তিনি এক গভীর ষড়যন্ত্রের গন্ধ পেলেন। তাই উনি গোয়েন্দাদের এক পুরনো চাল চাললেন। ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে গিয়ে, আধাঘন্টা পরে ফিরে এসে বিজয়গর্বে ঘোষনা করলেন -

    'শুনলে দুঃখ পাবে তবে আমরা তোমার নাটের গুরু বাখকে গ্রেফতার করেছি এবং সে ব্যাটা গড়গড় করে সব রাষ্ট্র ও পার্টি বিরোধী ষড়যন্ত্র স্বীকার করে ফেলেছে! তুমিও এবার সব কবুল করে জবানবন্দী দিয়ে ফেললেই বুদ্ধিমানের কাজ করবে চাঁদু!! '
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ০২:৪৭417968
  • পাঞ্চালীও আরেক নাম। পাঞ্চাল রাজ্যের মেয়ে বলে। যেমন সীতার নাম বৈদেহী, বিদেহ দেশের কন্যা বলে। গান্ধারীও তাই, গান্ধার রাজ্যের কন্যা বলে ওরকম নাম। কৈকেয়ীও ওরকম, কেকয় দেশের কন্যা। লোপামুদ্রার নাম বৈদর্ভী, বিদর্ভ দেশের কন্যা বলে। আরো উদাহরণ পাওয়া যায় যাদের এরকম দেশের/রাজ্যের নামে নাম।
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ০২:০৬417967
  • কিন্তু ফেবু ঢুকে দেখি "ওয়ার অ্যান্ড পীস" নিয়ে হুলুস্থুলুস লেগেছে। ও বইয়ে এমন কী আছে যে ওটা আটকাতে চায়? "অন্য দেশের যুদ্ধ" এর গল্পে নিষেধের কী আছে? ঃ-)
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ০১:৫৯417966
  • @এস, যোগেন্দ্র যাদবকে কম্যুনিস্ট বলিনি আমি। উনি নিজেও বলেছেন জেএনইউ'র হে ডে'তে ওখানকার ছাত্র হয়েও উনি লেফট পলিটিক্স থেকে দূরে ছিলেন আজীবন। আমি লিখেছি যোগেন্দ্র যাদব কমিউনিজমকে জিইয়ে রাখলেন তার কঠোর সমালোচক হয়েও।
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ০১:৪৫417965
  • মশাইরা, অর্থনীতিটাও বাদ দেবেন না। বিলাতী বয়কট করে দেশের লোকের জন্য নিদান "এই বেটীরা ব্যাটারা, যা সুতো কাট চরকায় গামছা বোন।" আর নিজের রাজ্যের দেশোয়ালি ভাইরা কারখানায় কাপড় বানিয়ে দেশশুদ্ধ লোককে বিক্রি করে লালে লাল। ম্যানেজমেন্টের ভাষায় একে তো বলে উইন উইন? নাকি? ঃ-)
  • S | ৩০ আগস্ট ২০১৯ ০১:৪২417964
  • যোগেন্দ্র যাদবকে কি কমিউনিস্ট আদৌ বলা যায়? লেফট লিবারল, সোশালিস্ট বলা যেতে পারে।
  • এলেবেলে | ৩০ আগস্ট ২০১৯ ০১:৩৪417963
  • ধানাইপানাই করলে তো হবে না ওজ্জুনবাবু! অমর্ত্য বাদ গেলেন, রইল পড়ে আশিস। তা তিনি ঠিক কী বলেছেন এ ব্যাপারে? বা রামচন্দ্র গুহ? আর ওই গৌতম ভদ্র কোথায় কাকে কী বললেন তা নিয়ে আমার বিন্দুমাত্র উৎসাহ নেই। প্রসঙ্গত, আম্বেদকর নিজে বলেছেন জাতপাত নিয়ে ভালো ভালো কথা গান্ধী ইংরেজিতে লিখতেন আর গুজরাটিতে লিখতেন সম্পূর্ণ অন্য কথা। তার প্রমাণ আছে। আপনি লেগে পড়ুন কাল থেকে। নাহলে আমার হাত থেকে নিস্তার পাবেন না!!
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ০১:২০417962
  • যতটুকু মনে পড়ছে অমর্ত্য সেন খুব এক্সপ্লিসিটিলি কিছু বলেননি কিন্তু আশিস নন্দীর গান্ধী চর্চা ভলুম্নস। এই মুহূর্তে সংক্ষেপে বলতে পারব না। আমি গান্ধী বিশেষজ্ঞ নই কোনোভাবেই। কাকতালীয় ভাবে যদুনাথ ভবনে গৌতম ভদ্রের সঙ্গে গান্ধী নিয়ে তাঁর ইচ্ছেতেই বছর খানেক আগে আলোচনা হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন গান্ধী গবেষণার জন্যে একটি অসাধারণ বিষয় এবং বলেছিলেন গান্ধীর নব্বই না পঁচানব্বই খণ্ডে প্রকাশিত রচনাবলী সময় নিয়ে পড়ে ফেলতে। ঃ-)
    উনি মনে করেন গুজরাতি ও ইংরেজি ভাষাতেও গান্ধীর সিগনিফিকেন্ট অবদান আছে। আমাকে বলে বসলেন গুজরাতি শিখে নিয়ে সেটা নিয়ে কাজ করতে। আমার পক্ষে সিরিয়াসলি সম্ভব নয়।

    দু এক মথায় এত এগুলো বলা সম্ভব নয়। টইয়ে বিস্তৃত আকারে আলোচনা হোক।
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ০১:১৫417961
  • আচ্ছা, এই নষ্টচন্দ্রের রাত্রে ফল, সব্জি চুরি করার ব্যাপারটা নিয়ে দেখি অনেকে প্রশ্ন করছিলেন। এটা কী ব্যাপার? নষ্টচন্দ্রের রাতই বা কবে? সেই রাত্রে সবাই ফল, সব্জি এইসব চুরি করেই বা কেন? এটা কি কোনোরকমের থেফ্ট ফেস্টিভ্যাল? (হতেই পরে, সব কিছুর উৎসব হয়, আর ফল, সব্জি চুরির উৎসব হবে না? এ তো আর টাকাকড়ি বা গয়নাপাতি চুরি নয়! )
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত