এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ১৯:২০418020
  • বেশ কিছু হিলষ্টেশনে অনেকবার ঘুরে, দুটোতে বসবাস করেও দার্জিলিং রয়ে গেছে আমার প্রিয়তম শৈল শহর। সে যে কি আকর্ষণ। চারবার গেছি। কার্শিয়ং এ টয় ট্রেন থেকে নেমে ডাও হিল অবধি, কার্শিয়ঙে আর কিছু দেখিনি। কালিম্পং এ সেই চার বছর বয়েসে পরে আর যাওয়া হয়নি।

    ওইদিকে কোনো একটা জায়গা কেউ রেফার করুন না, এমন জায়গা 'উঠল বাই তো কটক যাই' করে বেড়ু বেড়ু করে আসব। সাম্নের মাসেই যাব।
  • <Arjun> | ৩০ আগস্ট ২০১৯ ১৯:১১418019
  • অপুর সংসার, কাবুলিওয়ালা সিনেমায় অভিনয় করা ওই মহিলার নাম সীতা দেবী। তখন অলমোস্ট সব বাণিজ্যিক ছবিতে ওঁকে দেখা যেত ওইরকম চরিত্রে।
  • না | ৩০ আগস্ট ২০১৯ ১৯:০৪418016
  • না।
  • PM | ৩০ আগস্ট ২০১৯ ১৯:০৪418017
  • আশা দেবী আর আশাপুর্না দেবী কি গুলিয়ে গেলো? নারায়ন বাবুর স্ত্রীর নাম আশা দেবী। টেনিদার ওপোর একটা বই লিখেছিলেন। নাম সম্ভবত "আসল টেনিদা"
  • Du | ৩০ আগস্ট ২০১৯ ১৯:০৪418018
  • এদিকে সৃজিতও বসু ফ্যামিলির লতা পাতা হয়ে গেছে।
  • Kaju | ৩০ আগস্ট ২০১৯ ১৮:৫১418015
  • আশা দেবী বললেই অপুর সংসারের সেই বুড়ির কথা মনে হয় যিনি বেগুন ভাজছিলেন আয়েস করে পান চিবোতে চিবোতে, এমন সময় বিচ্চু কাজল এসে ওঁয়ারে সদ্য মারা পাখি দেখিয়ে ভির্মি খাইয়ে বেগুনভাজা গাপ করে পালায়। সেই সূত্রে ওনাকে শিশুকাল হইতে আমি 'পাখি ফেলা বুড়ি' বলেই চিনি। মা তো ওই নামে ছাড়া ওনাকে চেনেই না। এখনো অপুর সংসার দেখালে হেসে গড়াগড়ি যাই ওইখানটায় আমরা দুজনে। এই বুড়িকেই কাবুলিওয়ালায় পুঁচকে মিনি ভেংচি কেটে উৎপাত করে দর্শককে প্রভূত আনন্দ দান করেছিলেন। ইনি কি একই আশা দেবী।
  • avi | ৩০ আগস্ট ২০১৯ ১৮:১৭418014
  • সে কী কথা, আপার কার্সিয়ং দেবভোগ্য জায়গা। চিমনি থেকে বাগোরা অব্দি পুরো রিজটা ধরে কতরকম অদ্ভুত সময়ে যে দৌড়েছি। একদিকে দেখবেন মেচি থেকে তিস্তা অব্দি বিশাল তরাই, অন্যদিকে তাকিয়ে কাঞ্চনজঙ্ঘা। প্লাস ভিড় নেই বললেই চলে, বুনো খরগোশ লাফিয়ে লুকিয়ে পড়বে আপনার পায়ের স্পন্দনে, সন্ধের পর একটু কেমন কেমন লাগবে বাগোরার কাছে এলে, শুনবেন চটকপুরযাওয়ার পথটা থেকে মাঝে মাঝেই ভালুক আর লেপার্ড আসে। বেশি রাতের দিকে ডাউহিলের তথাকথিত ভূতবাংলার দিকে যাবেন, গিয়ে দেখবেন ভূত টুতের গপ্পো স্রেফ চালিয়াতি, ওখানের স্থানীয় লোকেরা এ নিয়ে বেশ বিরক্ত। পরের দিন সকালে হাঁটাপথে কোনদিকে যাবেন আপনার ওপর। একটা রিজ ধরে পশ্চিমে নেমে গেলে দিলারাম পার হয়ে বালাসন বস্তির দিকে গিয়ে বালাসনের উৎস দেখবেন, নাকি পূর্বের রিজ ধরে মহালদিরাম হয়ে শিবাখোলা যেখান থেকে তিনটে ঝোরা মিলে হয়ে যাবে মহানন্দা... রাস্তায় পাইন বন আস্তে আস্তে চা বাগান হয়ে শাল জঙ্গল হয়ে যেতে যেতে বুঝবেন দুতিন হাজার ফিট নেমে গেছেন কিভাবে যেন... আর যদি উঠতে চান, চটকপুর তো রয়েইছে। চাইলে দিলারাম বা কার্সিয়ং বাজারে এসে হিলকার্ট রোডটাও পেয়ে যেতে পারেন।
  • b | ৩০ আগস্ট ২০১৯ ১৭:৩০418013
  • কার্শিয়াং এর সবই ভালো, তবে প্লেনস দেখা যায়। পাহাড়েই যদি গেলাম, সেই সমতল দেখে কি করব?
  • S | ৩০ আগস্ট ২০১৯ ১৬:৫৮418012
  • আমার কিন্তু দার্জিলিংএর থেকে কালিম্পং বেটার লেগেছে। দার্জিলিংএ কান্চন্জঙ্ঘাটা আরেকটু কাছে হয় বটে, কিন্তু বড্ড ভীড় হয়ে গেছে।
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ১৬:৪০418011
  • @হিলটপও জাস্ট একঘর।
  • Kumu | ৩০ আগস্ট ২০১৯ ১৬:৩৮418010
  • আশাপূর্ণা দেবী তাড়িয়ে দেন???
  • S | ৩০ আগস্ট ২০১৯ ১৬:৩৩418009
  • সেসব বললে কালিম্পঙের মর্গান হাউসের মতন হোটেল আর হয়্না।
  • T | ৩০ আগস্ট ২০১৯ ১২:৩৩418008
  • মানে হদ্দমুদ্দ অভিজাত আর কী। :)
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ১২:১৮418007
  • অঞ্জন দত্তের ট্রাভেল চ্যাট শো'তে খুব পরিচিত জায়গা কার্শিয়ঙে একটা দারুণ সুন্দর হোটেলের কথা জানা গেল।

    মকাইবাড়িতে পাংখাবাড়ি রোডের ওপর হোটেলটার নাম 'কোকরেন প্লেস'। ব্রিটিশ আমলে পার্সি জন কোকরেন ছিলেন বাড়ির মালিক। ব্রিটিশ স্টাইলে নির্মিত সুন্দর বাড়ি। কাঠের মেঝে, সিঁড়ি, সঙ্গে মানানসই আসবাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ড থেকে পালিয়ে আসা একজন চিত্রকর এখানে এসে বেশ কিছু ছবি আঁকেন। সে সব ঝুলছে দেওয়ালে। আছে ভাল বইয়ের কালেকশন।

    এখানকার বিশেষত্ব হল অ্যাঙ্গলো ইণ্ডিয়ান ও কন্টিনেন্টাল খাবার এবং চা'বারে পাওয়া যায় ৫৪ রকম চা, আরও এক্সপেরিমেন্ট চলছে।

    দুজনের একদিনের থাকার ভাড়া তিন হাজার ১০০ টাকা (ব্রেকফাস্ট কমপ্লিমেনটরি)

    গত দেড় বছর কলকাতার এক পঞ্জাবী পরিবার অরোরা'রা এটা চালায়।
  • dc | ৩০ আগস্ট ২০১৯ ১২:১০418006
  • বাপস এক টাকায় পাওয়া যেত! এখন দাম অনেক বেড়ে গেছে।
  • lcm | ৩০ আগস্ট ২০১৯ ১১:৫৯418005
  • ছিল, ছিল, ঝুপড়িতে মাছভাজা - ফ্রেশ ক্যাচ - ভাল খেতে। চেন্নইতে মেরিনা বীচে সন্ধের দিকে, পোর্টেবেল উনুনে কড়াইতে গরম গরম ভেজে বিক্রি হত লম্বা সামুদ্রিক মাছ ভাজা সবুজ কলাপাতার ওপর, একটা গোটা মাছ ভাজা ১ টাকা।
  • dc | ৩০ আগস্ট ২০১৯ ১১:৫৪418004
  • এলসিএমদা, পন্ডি যাওয়ার পথে অনেক বিচ শ্যাক বা ঝুপড়ি দোকান মতো পড়ে যেগুলোতে খুব ভালো মাছ ভাজা পাওয়া যায়।
  • lcm | ৩০ আগস্ট ২০১৯ ১১:৪৪418003
  • বয়েসকালে আমি যেতাম -- এগমোর বাসস্ট্যান্ড থেকে কাডালুর - পথে পড়ত পোন্ডি -- পয়েন্ট-টু-পয়েন্ট বাস, নন-স্টপ টু পোন্ডি উইথ নিউমারাস স্মল স্টপ্‌স্‌ ইনবিটুইন - - অ্যান্ড, অ্যাক্ম্প্যানিড বাই তামিল চিত্রহার ইন ব্ল্যাক-এন্ড-হোয়াইট টিভি --- কাডালুর ছিল হেব্বি জায়গা -- সমুদ্রের ধারে, মাছের আড়ত -- একটা নদী ওখানে এসে সাগরে পড়েছে --- বাস বদল করে নেল্লিকুপ্পম --
  • dc | ৩০ আগস্ট ২০১৯ ১১:২৮418002
  • হুঁ চেন্নাইতেও রোদের তেজ একটু কমেছে। এই উইকেন্ডে সময় পেলে পন্ডি গিয়ে একটু গলাটা ভিজিয়ে আসব ভাবছি।
  • avi | ৩০ আগস্ট ২০১৯ ১১:২৬418001
  • পুজো রোদ এসে গেছে, গরমটা একটু কমে গেলেই ব্যস। উত্তরবাংলায় একবার শীতটা এসে গেলেই ছ'সাত মাস টানা চালিয়ে দেবে সুপর্ণা।
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ১১:২৫418000
  • কাল টলস্টয়ের 'ওয়ার অ্যান্ড পিস' নিয়ে হই হইয়ের সময় হঠাৎ মনে পড়ল কলেজের প্রথম বর্ষে একটা পেপারে আমাদের বার্ণাড শ'র 'সেন্ট জোন' ছিল টেক্সট। এই বইটির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হল বলে!

    পড়তাম ফারগুসনে। ওটা পড়াতেন চিত্রা শ্রীধরণ। তিনি নতুন জয়েন করেছেন এবং অসম্ভব ভাল পড়াতেন। ওঁর ক্লাস কেউ কাটতে চাইত না। ক্লাসটা হত অ্যাম্ফিথিয়েটরের একটা রুমে। ওইরকম একদিন অ্যাম্ফিতে কলজের কোনো মিটিং হচ্ছে। ওর লাগোয়া ঘরে এত আওয়াজ হচ্ছে ক্লাস নেওয়া যাচ্ছেনা। আমরা ক্যাম্পাসে একটা বাগানে চলে গেলাম। চিত্রা শ্রীধরণ মাঝখানে আমরা গোল করে বসে ক্লাস করেছিলাম।
  • Thomas Jefferson | ৩০ আগস্ট ২০১৯ ১১:২৩417999
  • "In every country and in every age, the priest has been hostile to liberty. He is always in alliance with the despot, abetting his abuses in return for protection to his own."
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ১০:৩৭417998
  • লসাগুদার লিস্টির সবকটাই পড়া দেখে মনে জোর পেলাম। মানে পিছিয়ে পড়িনি আর কি।
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ১০:১২417996
  • @বি, আহা কীসব গল্পের কথা মনে করিয়ে দিলেন সক্কাল সক্কাল! আজ আর কাজে মন বসলে হয়!

    এদিকে আবার আজ সকাল থেকেই খুব পুজো-পুজো রোদ। আমাদের পিছনের বাগানে কাক-চড়ুই-শালিক ছাড়াও টুনটুনি, দোয়েল, ঘুঘু, ছাতারে, বসন্তবৌরী, টিয়া ইত্যাদি এসে ভিড় জমায়। আর কাঠবেড়ালি যাকে বলে আ-প্লেন্টি!

    এইসবের পরে আর কীভাবেই বা কাজ করব, আর কেনই বা করব? তায় আবার শুক্রবার ঃ(
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ০৯:০৩417995
  • সত্যজিৎ রায়ের ফেলুদা কিছু গল্প কিন্তু গোঁজামিল মার্কা। মোটেও ভাল নয়। তার মধ্যে সবচেয়ে খারাপ 'নয়ন রহস্য'। ঃ-)
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ০৯:০১417994
  • আমারও সেটাই মত। @ এলা

    @এলেবেলে, দেখলাম আবার ভুল বুঝেছেন। গান্ধী ও আম্বেদকর কাস্ট সম্পর্কে বলার শেষ কথা এটা একবারও বলিনি। আপনি বলছেন আম্বেদকরের বইতে তার কথাই সব, অন্যের ভূমিকার কি প্রয়োজন। আমার মতে একটা সুলিখিত ভূমিকার যথেষ্ট প্রয়োজন।
  • b | ৩০ আগস্ট ২০১৯ ০৮:৫৬417993
  • দেশ সুবর্ণজয়ন্তী গল্প সংকলনে ওনার লেখা একটা গল্প ছিলো, "শুওর"। মারাত্মক গল্প।
    হায়, দেশ পত্রিকায় এক্কালে শুওর, ঈশ্বরীতলার রূপকথা (শ্যামল), ভারতবর্ষ(সুবোধ ঘোষ), মানুষরতন (সমরেশ বসু) এরকম গল্প বেরিয়েছে। সম্প্রতি দু চারটে কিনে পাতা উল্টিয়ে দেখলাম, গল্প সেকশনটা একেবারে গেঁজিয়ে গেছে। মানে, উঠিয়ে দিলেই ভালো হয়।
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ০৮:৫০417992
  • আশাপূর্ণা না, শুধু আশা দেবী। ওনার স্ত্রীর কথা বলছেন ধরে নিলাম।
  • S | ৩০ আগস্ট ২০১৯ ০৮:৪৯417991
  • টোপ গল্পটা দারুন ছিলো। যে বইটাতে ছিলো সেটার এডিটিং এতো ভালো হয়েছিলো যে পাতা ওল্টনোর পর লাস্ট কয়েকটা লাইন পাওয়া যায় আর সেখানেই গল্পের টুইস্টটা রয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত