এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩১ আগস্ট ২০১৯ ১৪:০৫418080
  • উনিশ লক্ষ ছয় হাজার ছয়শোছাপ্পান্ন জন এক মুহূর্তে বিদেশী হয়ে গেল। দেশহীন, অধিকারহীন না-মানুষ বলে দাগিলয়ে দেওয়া হল।

    গণহত্যাকারীরা কী করতে পারে দেখা যাচ্ছে। কিছু মনুষ্যেতর জীব খুশিতে আজ দুইঢোঁক গোমুত্র বেশী খাবে।
  • PM | ৩১ আগস্ট ২০১৯ ১৩:৩৩418078
  • হ্ত্ত্প্সঃ//এইসময়।indiatimes.com/nation/centre-sought-special-puja-in-mangalurus-kollur-mookambika-temple-before-revoking-article-370/articleshow/70920917.cms
  • Kaju | ৩১ আগস্ট ২০১৯ ১৩:২৪418077
  • তবু মানা গেল না চাক্ষুষ না দেখে সেই জীবনী থেকে নাম ছবি সহ। থাকলে দেখানো হলে ভালো, নইলে আরো ভালো।
  • অর্জুন | ৩১ আগস্ট ২০১৯ ১৩:১৩418076
  • 'চারুলতা'র শুরুতে চারুর একাকীত্ব দেখানো হলেও সিনেমার শেষভাগটা ভূপতির পারস্পেকটিভ থেকে দেখানো হয়েছিল and then came the question of Charu's promiscuity.

    @abcd খুব ইন্টারেস্টিং ঘটনা। রায় পরিবারে সংগ্রেহে আপনার প্রঠাকুমা'র চিঠিটি আছে কিনা সেটা খোঁজ করতে পারেন।
  • অর্জুন | ৩১ আগস্ট ২০১৯ ১৩:০৯418075
  • মিয়াঁ- বিবির লভ মেকিঙে দিদার আপত্তি ছিল না। আপত্তি হল শাশুড়ির মুখের ওপর দরজা বন্ধ করে দেবার সিনটা কেন রাখা হল। এটা তাঁকে অবমাননা করা অর্থাৎ শাশুড়িদের অপমান করা। সত্যজিৎ রায়ের সিনেমায় শাশুড়ি- পুত্রবধূ সম্পর্ক প্রায় নেই।

    @Kaju আমার এক বন্ধুর কাছে বাংলার সব নায়িকা ও অভিনেত্রীদের একটা জীবনী সংকলন দেখেছিলাম। সেখানে নাম দুটো আমি যা বললাম তাই ছিল। Imdb থেকে প্রাপ্য তথ্য পেলে সেটাই তা'লে ঠিক।
  • Kaju | ৩১ আগস্ট ২০১৯ ১২:৩৭418074
  • অনিল মাধবীর "সমান্তরাল" সিনেমাতেও ছিলেন হাসপাতালের দাই সেই "দারোয়ানের চশমা পরা" নিয়ে কীসব বলতেন। সেখানেও আশা দেবী লেখা।
  • Kaju | ৩১ আগস্ট ২০১৯ ১২:১৪418073
  • https://m.imdb.com/name/nm0222439/?ref_=m_tt_cl_i12

    এখানে কাবুলিওয়ালার মেড সার্ভেন্ট পরিষ্কার লেখা আশা দেবী। অপুর সংসারেও আছে।

    সমাপ্তির অমূল্যর মা সীতা মুখার্জি, দেবী না হয় বাদ।

    Imdb র লিংক না দেখে আমি বলি না। যেটা সিওর জানি সেটাই বলি।
  • abcd | ৩১ আগস্ট ২০১৯ ১২:১১418072
  • আমার ঠাকুমার মা সমাপ্তি দেখে ‘ঢ্যাঙা' বাবুকে চিঠি লিখেছিলেন, "বাবা, তুমি শুধু দরজা বন্ধ করা দেখিয়েছ, খুবই মধুর, কোনপ্রকার বেলেল্লাপনার আশ্রয় লও নাই। ভগবান তোমার মঙ্গল করবেন। আমাদের এদিকে আসিলে আইস, অনেক খাওয়াইব।

    সত্যজিৎ উত্তর দিয়েছিলেন ইনল্যান্ড লেটারে, পুরোটা লিখে। চিঠিটা লকারে রাখা আছে, কার কাছে থাকবে সে নিয়ে পরিবারে ঝগড়া হতে পারে।

    #প্রঠাকুমা গরিমা, @T
  • S | ৩১ আগস্ট ২০১৯ ১১:৫৭418071
  • কিন্তু চারুলতার আসল প্লটটাই তো তাই।
  • b | ৩১ আগস্ট ২০১৯ ১১:৫৩418070
  • সে তো চারুলতা দেখতে দেখতে আমাদের বাড়িয়ালি বলেছিলেন, স্বামীকে দেখার নাম নেই, বসে বসে দ্যাওরের সাথে ঢং মারছে।
  • Amit | ৩১ আগস্ট ২০১৯ ০৭:৪২418069
  • হুমম। ‘ সমাপ্তি’ র ওই শেষটা ঠাকুমা দের পছন্দ না হওয়ারই কথা। বর বৌ এর মধ্যে যে প্রাইভেট কিছু কিছু মুহুর্ত থাকতে পারে বা থাকা উচিত, সেই ধারণাটা আগের দিনকালে যৌথ পরিবারে ছিল বলে মনে হয় না।
  • Counting Forward | ৩১ আগস্ট ২০১৯ ০৭:০৬418068
  • Notably, Benjamin’s reaching into the past and his proposed break with the continuity of the present also has a messianic dimension, in stark contrast to the then (and now) widespread progressivist point of view. Benjamin famously rejected all claims that an irresistible or automatic progress operates in history, an idea dear to the reformist German Social Democratic Party of his time. He argued that humanity’s faith in such progress had its roots in a concept of historical time as linear, homogenous, “empty.” Against this version of time—the substrate on which positivism builds its sequence of inexorable epochs—Benjamin opposes a discontinuous, messianic temporality, a revolutionary time that is anti-Cartesian and anti-progressive, “full” even to the point of being a counting-down rather than a counting-forward.
  • অর্জুন | ৩১ আগস্ট ২০১৯ ০০:৪৯418067
  • 'সমাপ্তি'র শেষ দৃশ্যটা আমার দিদিমার একদম পছন্দ ছিল না। উনি বলতেন শাশুড়ির সঙ্গে মৃন্ময়ীর ভাব হয়ে যাবার পরেও শেষ দৃশ্যে শাশুড়ি ছেলে- বৌমার জন্যে যখন মিষ্টি নিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠছে আর তার মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া কি ঠিক হল!! ঃ-) ঃ-)

    বেশ রেগে বলতেন 'সইত্যজিত রায়ের এটা কি বিচার!' ঃ-) ঃ-)
  • Atoz | ৩১ আগস্ট ২০১৯ ০০:৪৪418066
  • নজরুল আর জীবনানন্দকে নিয়ে সিনেমা বানাতে পারে তো! নজরুলেরটা বেশ মারকাটারি ( ঘটনাবহুল জীবন ওঁর ) হবে। জীবনানন্দেরটা একটু আত্মমগ্ন ধরণের। এই মাছমিষ্টি বিস্কুট সুইমিং পুল গোপালের গেঞ্জি-- এইসব ছেড়ে একটু ভালো কিছু দেখা যাবে।
  • একক | ৩১ আগস্ট ২০১৯ ০০:২৯418065
  • মাদারী দুবার দেখেছি। ভালোই।
  • S | ৩১ আগস্ট ২০১৯ ০০:২৪418064
  • বোঝো।
  • অর্জুন | ৩১ আগস্ট ২০১৯ ০০:২২418063
  • ইউ টিউবে দেখলাম ইণ্ডিয়া টুডে'তে দেওয়া সুগত- শ্রীজিতের ইন্টার্ভিউ। খেলা জমেছে। কমেন্ট সেকশনে একজন লিখেছে 'Srijit is better than Satyajit Ray। ঃ-) ঃ-)
  • একক | ৩০ আগস্ট ২০১৯ ২৩:৫৩418062
  • বাংলাতেও মন্দ কী। এইতো সেদিন, অনেকদিন বাদে একটা বাংলা ফিলিম দেখলুম যেখানে সমস্ত কলাকুশলী আপ টু দ্য স্ট্যান্ডার্ড। পরিচালক বাদে। ভিঞ্চি দা। এমন বৈপরীত্য দুর্লভ।
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ২৩:৪৯418061
  • সুগত বোসদের সঙ্গে শ্রীজিতের নাকি কেবারে হাতাহাতি করা ঝগড়া হয়েছে 'গুমনামী বাবা' মুভি নিয়ে। আমার টিভি নেই। কি হয়েছে ব্যাপারটা ?
  • S | ৩০ আগস্ট ২০১৯ ২৩:৪৩418060
  • হ্যাঁ বাংলা সিনেমার অবস্থা খুবই খারাপ। হিন্দিতে তাও বেশ কিছু ভালো সিনেমা হয় আজকাল। আর সেখানে বেশ মেইনস্ট্রিম অভিনেতা-নেত্রীরাই অভিনয় করে। অনেক সময় তো বাজেট দেখে মনে হয় যে পয়সাও কমই নিয়েছে।

    কয়েকদিন আগে বিশাল ভরদ্বাজ নির্মিত পটাখা দেখলাম। অসাধারণ অভিনয় সবার। বিশেষ করে সুনীল গ্রোভার পুরো ফাটিয়ে দিয়েছে।
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ২৩:৪২418059
  • @অভি

    অসংখ্য ধন্যবাদ। আপনি ওই জায়গাগুলো চষে ঘুরেছেন। মেসেজগুলো কপি- পেস্ট করে রাখছি। হোমস্টে গুলো কি ভাবে যোগাযোগ করা যায় ?
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ২৩:১৫418058
  • সেই সময়ে আরেকজন অভিনেত্রীও আমার খুব প্রিয়। রাজলক্ষ্মী দেবী।

    প্রচুর সিনেমায় অভিনয় করেছেন। দজ্জাল মহিলার ভূমিকায় অসাধারণ।

    'লুকোচুরি' তে ফাটাফাটি।
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ২৩:১১418057
  • আমি বি আর আম্বেদকরের 'অ্যানিহিলেশন অব কাস্ট' বইটির পুনঃপ্রকাশিত সংস্করণে 'ভূমিকা' লিখিয়েদের যে তালিকা দিয়েছিলাম গতকল্য তাদের অরুন্ধতী রায়ের তুলনায় কেন যোগ্য মনে করেছি তার ফিরিস্তি দিয়েছি গতকল্যই কিন্তু আমার উল্লিখিত লিখিয়েরা কেন সুযোগ্য তা জানাইনি।

    ১ আশিস নন্দী- সুপরিচিত সমাজতাত্ত্বিক। গান্ধী ও আম্বেদকরকে নিয়ে তাঁর উল্লেখযোগ্য কাজ আছে অনেক।

    ২ অমর্ত্য সেন- অর্থনীতিবিদ হয়েও ইতিহাস নিয়ে বহুকাল চর্চা করেন এবং তার কিছু বই যথা 'আরগুমেন্টেটিভ ইণ্ডিয়ান ' সর্বজন মহলে সমাদৃত। সুলেখক

    ৩ যোগেন্দ্র যাদব- পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক। প্রাবন্ধিক ও সুলেখক। গান্ধী, আম্বেদকর নিয়ে তাঁর বিস্তৃত গবেষণা আছে।

    ৪ রামচন্দ্র গুহ- সুপরিচিত ইতিহাসবিদ। গান্ধী নিয়ে অজস্র বইয়ের লেখক, প্রায় সব কটাই সমাদৃত

    ৫ গোপালকৃষ্ণ গান্ধী- সুলেখক, প্রাবন্ধিক। পিতামহকে নিয়ে কয়েকটি মনোজ্ঞ বই লিখেছেন।

    আশা রাখি আমার নাক কাটবার গোঁসাইগণ এবার খুসী হবেন।
  • avi | ৩০ আগস্ট ২০১৯ ২৩:০৪418056
  • জোড়পোখরি খুব ভালো একটা জায়গা। জিটিএ বাংলো, তার ক্যাম্পাস, আশেপাশের জঙ্গল -সবই দুরন্ত। শুধু ওই সিমেন্ট দিয়ে বিদঘুটে সাপের ফণাটা না করলেই সর্বাঙ্গসুন্দর হতো। এবং জোড়পোখরিতে আমি কখনও ভিড় দেখি নি।
    এদিকে, দার্জিলিং রিজ আর তিস্তা ভ্যালির মাঝের সংযোগকারী রিজগুলোতে নিত্যনতুন স্পট তৈরি হচ্ছে। মানে প্রত্যেক গ্রামেই হোমস্টে বানিয়ে ফেলা হচ্ছে একের পর এক। এক ভদ্রলোক এই ব্যবসার শিলিগুড়ির পার্টনার, বার দুয়েক ওঁর তদারকি দেখতে গেছি সাথে। লাটপাংচার, অহলদারা, সিটঙ, চটকপুর, মহালদিরাম, মাংওয়া, তিনচুলে -সব গত দশ বছরে চরম জনপ্রিয় হয়ে উঠেছে। একই জিনিস ওদিকে কালিমপঙ পাহাড়েও চলছে। এগুলোও এক দু রাত্তির থাকার জন্য মন্দ না। তবে এগুলোয় যাওয়ার রাস্তা, হোমস্টের কোয়ালিটি ও খাওয়া সবসময় নির্ভরযোগ্য হয় না।
  • anandaB | ৩০ আগস্ট ২০১৯ ২৩:০০418055
  • অবশ্যই মাদারীর ব্যাপারে লাস্ট পোস্ট টা লিখলাম :)
  • anandaB | ৩০ আগস্ট ২০১৯ ২২:৫৯418054
  • @PT, ২০১৬ র সিনেমা। স্টোরিলাইন খুব একটা অভিনব কিছু না, কিন্তু আমার দেখা ইরফান এর শ্রেষ্ঠ অভিনয় এবং আমি জানি না ঐরকম পারফরমেন্স আর কেউ দিতে পারবে কিনা, নওয়াজ কে মাথায় রেখেই বলছি

    আমি বার চারেক দেখেছি, শুধু ইরফান এর জন্য
  • avi | ৩০ আগস্ট ২০১৯ ২২:৫৩418052
  • লেপচাজগত যাওয়া খুব সোজা। যেকোনো গাড়ি, যা মিরিক হয়ে দার্জিলিং যায়, লেপচাজগত হয়ে যাবে। এনজেপি বা শিলিগুড়ি থেকে সরাসরি গাড়ি করে নেবেন, রাস্তা খুব ভালো পুরোটাই। কার্সিয়ং হয়ে বা মিরিক হয়ে দুদিকেই যেতে পারেন।
    আর নীলপাহাড়ি/পুবং/মংপু/তিনচুলে যেতে হলে শিলিগুড়িতে গাড়ি নিয়ে তিস্তার পাশ দিয়ে এসে তিস্তাবাজারের আগে বাঁদিকে উঠে যেতে হবে। পেশক রোড বা তার সমান্তরাল কোনো একটা রাস্তা। এদিকটা একটু ধ্বসপ্রবণ বলে রাস্তায় একটু দেরি হয়।
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ২২:৫৩418053
  • কাবুলিওয়ালা ও অপুর সংসারের সেই বৃদ্ধা হলেন বিখ্যাত সীতা দেবী।
  • PM | ৩০ আগস্ট ২০১৯ ২২:৫২418051
  • পঃবঃ এ ৩ টে রাষ্ট্রায়ত্ব ব্যান্ক এর হেড কোআর্টার ছিলো। সবগুলৈ স্বাধিনতার আগেকার ব্যান্ক। আজকের মার্জার ঘোষনার পরে বোধ হয় একটাও আর থাকবে না।

    স্বাধীনতার পরে বন্ধন ছাড়া আর কোনো ব্যান্ক এই রাজ্যে করতে দেওয়া হয় নি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত