এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৬418200
  • অ্যালকেমি চর্চা কে তুশ্চু করবেন না ঃ) এর হাত ধরেই আধুনিক রসায়নের সুত্রপাত ঃ) সোনা পাওয়ার আশা না থাকলে লোকের বয়ে গেছিলো বিধ্ঘুটে জিনিষ পত্র মিশিয়ে গন্ধ শুকতে ঃ)
  • একক | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৩418199
  • এই ব্যাটাদের পাকড়ে কিছু মিনারেল ডিগিং কল্লে কাজ দিতো।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১২418198
  • নানা ঠিক যে এসে আছড়ে পড়বে তা কিন্তু কোনবারই বলেনা। প্রতিবার হেডিং দেয় এই গেল বলে, তারপর লেখার মধ্যে দেখবেন ছোট্ট করে কোথাও লিখে দেয় কোলিশান হবার সম্ভাবনা এক শতাংশেরও কম বা পাঁচ শতাংশ বা ওরকম কিছু। আর সাধারনত এও লিখে দেয় কতো অ্যাস্ট্রনমিকাল ইউনিট দূরত্ব দিয়ে চলে যাবে।
  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৫418197
  • কান ঘেঁষে বেরিয়ে যায় সে তো জানি আগেই, এটা তো ধড়াম করে দেবে বলছে বা দিলেও দিতে পারে এই মর্মে প্রচারিত হচ্ছে, বেরিয়ে যাবে বলে তো চেতাবনি দিচ্ছে না কোনোবারই, বলছে এই গেল এবার, তারপর বলছে ইস বার ছোড় দিয়া তুঝে। আর এবারেরটা সাইজও আগের থেকে ঢের বড়।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০২418196
  • পৃথিবীর কাছে এসে যাচ্ছে বলে শুধু না, এগুলো ডিটেক্ট হচ্ছে বলে আরও হইচই হচ্ছে। নাসা অ্যাস্টরেয়েড ডিটেকশান প্রোগ্রামও চালু করেছে।

    এই উইকিটায় দেখুন নিয়ার আর্থ অবজেক্টের একটা অ্যানিমেশান আছে, তাহলেই বুঝবেন কি ভয়ানক অবস্থাঃ

    https://en.wikipedia.org/wiki/Asteroid_impact_avoidance
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৮418195
  • দ দি হ্যাঁ নিউটন অবশ্য অ্যালকেমি নিয়েও অনেক রিসার্চ করেছেন। পরশ পাথর নিয়ে ওনার বিশেষ ইন্টারেস্ট ছিল। তবে সেই সময়ে অ্যালকেমি বোধায় কিছুটা ন্যাচারাল সায়েন্স এর মধ্যে পড়তো। মানে ছিটেল লোকের অভাব ছিলো না, তবে কিছুটা কেমিস্ট্রির রিসার্চও হতো।

    আর কাজুবাবু, ছোটবড়ো নানান সাইজের অ্যাস্টেরয়ড তো হুশহাশ করে মাঝে মাঝেই কান ঘেঁষে বেরিয়ে যায় দেখি! যেদিন একটা ঘাড়ের ওপর এসে পড়বে সেদিন আরেকটা টুঙ্গুসকা কান্ড হবে আর কি।
  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৭418193
  • ২য় লিং-টা ঘাঁটল।

    কিন্তু আমার আগ্রহ এই অ্যাস্টেরয়েড নিয়ে, একের পর এক, এই ২৬শে আগস্ট তো এই ১৪ সেপ্টেম্বর। এত একসাথে তো আগে শুনিনি। এরা অবশ্য বহুযুগ আগে থেকে পেরিয়ে আসছে, এখন পৃথিবীর কাছাকাছি এসে যাচ্ছে বলেই এত হইচই। টি-দা তো কিছু আলোকপাত করতে পারে। বা অন্য আরো কেউ।
  • অর্জুন | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৭418194
  • Occultismর ইন্টারন্যশনল অথরিটি নাকি ছিলেন মীরা রিশার, পণ্ডিচেরি অরবিন্দ আশ্রমে যাকে শ্রীমা বলে। ওদের লোকজন তাই বলে। তিনি নাকি মন্ত্র পড়ে সমুদ্রের উত্তাল ঢেউ শান্ত করে দিতে পারতেন। আরো অনেক কিছু। ঃ-) ঃ-)
  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৩418192
  • এতো সবাই জানে এখন আবাপ-র কল্যাণে। নস্ত্রাদামুস বলেছেন সে না মানলেও এইটা এত জায়গায় দেখি হাতের লেখা সেই কাগজটা অব্দি, (লিং পশ্য।) নিউটন বলেছিলেন বলেই মানতে হবে এমন না, কিন্তু ওনার অনেক প্রেডিকশন আগেও নাকি মিলে গেছে। ফলে খচখচানি তো থাকেই। আর এই আমাজন কঙ্গো-র জঙ্গল পোড়ানো যা শুরু হয়েছে, আন্টার্কটিকায় যেভাবে বরফ গলছে, হলেও আশ্চর্য হবার কিছু নেই। নিজের ধ্বংস নিজের হাতেই করছে মানুষ।

    http://www.openculture.com/2015/10/in-1704-isaac-newton-predicts-the-world-will-end-in-2060.html>
    <https://nypost.com/2018/09/01/isaac-newton-predicted-the-world-will-end-in-2060/
  • | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৬418191
  • হ্যা হ্যা নিউটন অকাল্ট তারপরে অ্যালকেমি এইসব হাবজি গাবজি নিয়েও কিসব চর্চা কত্তেন তো।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১০418190
  • অ্যাঁ নিউটনও এসব বলেছিলেন নাকি? আমি তো জানতাম নসুদাদু এব্যাপারে স্পেশালাইজ করেছিলেন!
  • অর্জুন | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৯418189
  • তবে যারা বাংলায় লিখেছেন তাদের অভিনন্দন ও শুভেচ্ছা।
  • অর্জুন | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৮418188
  • কাশ্মীর সংক্রান্ত অধিকাংশ বই গুলোই ইংরেজিতে। কাশ্মীর নিয়ে ইংরেজিতে না পড়লে মন ভরে না কিছুতে। শুধু কাশ্মীর নয়, বেশ কিছু বিষয়ে ইংরেজিতে বই না পড়লে ঠিক আরাম পাইনা।
  • অর্জুন | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৬418187
  • এই বোধিসত্ত্ব দাশগুপ্তই কি খ বাবু? যদি হন তাহলে জিগাই, কই আপনি তো সেদিন অরুন্ধতী রায় সংক্রান্ত যে প্রশ্ন করেছিলেন তার উত্তর দিলেন না? আমি সযত্নে উত্তর দিয়েছি।
  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৭418186
  • অ্যাস্টেরয়েড-এর ব্যাপারটা নিয়ে একটু ডিটেলস কেউ লিখুন না টই-তে। নিউটন যে বলেছেন ২০৬০-এর আগে মানবসভ্যতার ধ্বংস হবে না, তাইলে এসব কী শোনা যাচ্ছে হুস করে একটুর জন্যে বেঁচে বেরিয়ে গেল, আবার আসচেহ এইবার খতম ইত্যাদি। এগুলো কি সত্যি?
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৭418185
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত

    যারা আমাকে ব্যক্তিগত ভাবে চেনেন বা মোটামুটি ভরসা করেন, আচ্ছা যারা আগের বারের মত, টুয়ার্ড্স ফিউচার নামক এন জি
    ও সংস্থা কে পুজোর আগে অর্থ সাহায্য করতে ইচ্ছুক, তারা আগ্রহ পেলে অর্থ সাহায্য করতে পারেন। সাধারণত এই সংগৃহিত অর্থ দিয়ে প্রতিদিনের কাজ কর্ম, টিচার দের মাইনে ছেলে মেয়েদের বই খাতা এসবের সঙ্গে উৎসবের মরশুমে পোষাক আশাক ও দেওয়া হয়। বহু বছর ধরেই হচ্ছে।

    যদি কেউ তাঁদের হেল্প করতে চান, দাবী যাচাই করতে চান, জানাবেন, আমি কর্মকর্তা দের ফোন নং ইত্যাদি কি ভাবে দেবো তাও জানাবেন, জানিয়ে দেব।

    অর্থ সাহায্য যদি করেন, তাহলে আমাকে ইমেল করে দিতে পারেন, আমি ট্যাক্স একসেম্পশন সার্টিফিকেট এবং রসিদ পাঠানোর ব্যবস্থা করব। আবার ওয়েব সাইট দেখে বা ওদের ফোন নং জোগাড় করে গোটা টাই নিজেরা করেও নিতে পারেন। শুধুই অর্থ সাহায্য না, আরো নানা ভাবে নিশ্চয়ী সাহায্য করতে পারেন বলে মনে হয়, একটু ওঁদের সঙ্গে কথা বলে নিতে হবে।

    থ্যাংক ইউ।

    গুরু তে, ক্লাসিফায়েড বিজ্ঞাপনের ব্যবস্থা নেই বলে নিজের পছন্দের এন জি ও র হয়ে সাহায্যের জন্য আবেদন করতে একটু অসোয়াস্তি হয়, ট্রাস্টের অসোয়াস্তি হলে পোস্ট ডিলিট হলে ভালো হয়।

    টুয়ার্ড্স ফিউচার বা আমি (বোধিসত্ত্ব দাশগুপ্ত ) র সঙ্গে গুরুচন্ডালি র কোন আর্থিক, সাংগঠনিক যোগাযোগ নেই। আমি গুরু র ক্যাজুয়াল কনট্রিবিউটর এবং ঘটনা চক্রে টুয়ার্ড্স ফিউচারের সংগঠনে কিছুটা জড়িত। এই পোস্ট কোন ভাবে গুরুচন্ডালি এন্ডোর্স করছে না, এটা এই সাইটের ভাটে একটি পোস্ট মাত্র।
  • একক | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৫418184
  • অলা ডিম্ পাড়ার জন্যে মোরগ লাগছে কবে থেকে !! অবশ্য পবতে সৰ সম্ভৰ :|
  • sm | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৬418183
  • আপুনি কি ঠিক আছেন, বটেক?তাবর,জার্মানি,সুইডেন,জাপান রেলকে কর্মচারী মুক্ত করতে পারে নি।তো আমাদের ইন্ডিয়া!
    দিদি,তো মিড ডে মিলের বন্দোবস্ত করেন না।করে কেন্দ্রীয় সরকার।তো,তাদের কেই বলতে হবে।
    কাজের কাজ হবে তিনো সরকার,পরিবার পিছু দুটো মুরগী দান করলে।অবশ্যই মোরগ ও মুরগী।
    যদি ঐ পরিবারের মাংস খেতে ইচ্ছে হয় তো ব্যাস,মিড ডে মিল বন্ধ।
    প্রতিদিন একটি করে আধুনিক কবিতা শুনতে হবে।
  • PT | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৪418182
  • আমি কেন্দ্রকে বলার কে? তিনিই তো অটলদাদের হয়ে পব-কে বামমুক্ত করেছেন আর রেলকে কর্মচারীমুক্ত করার ব্যবস্থা করেছেন। তাঁকেই কেন্দ্রের কাছে অশ্বডিম্বর জন্য প্রার্থনা জানাতে বলুন।
  • sm | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৮418181
  • আবার সেই মিড ডে মিল। কেন্দ্র কে বলুন না সাড়ে চার টাকা থেকে বাড়িয়ে দশ টাকা করে দিতে?
    ট্যাক্স এর টাকা কালেক্ট করে, ব্যাঙ্ক গুলো কে দেবে আর ব্যাংক গুলো শিল্পপতিদের দিয়ে দেবে।
    এই জন্য কেন্দ্রীয় সরকার আছে বুঝি?
    পুজো তে ভগবান কে কিছু দক্ষিণে দিতে হয়।নাস্তিক হলে কি হবে,ভগবান বলে একটা জিনিষ আছে,মানবেন তো নাকী!
  • PT | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৩418180
  • "কুচিমুচি কিউটি পাই আমাদের পশ্চিমবঙ্গ "
    আরো উদা; ফব থেকে টুকে দিলামঃ
    "এ কোন ধর্ম, যা শিশুর খাবারের থালায় একটা ডিমও যোগাতে পারেনা, কিন্তু পুজোর নামে কোটি কোটি টাকা ব্যয় করে ??"
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১২:২১418179
  • :d
  • | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৭418178
  • ও আচ্ছা নতুন পার্সোনাল অ্যাটাক ডিকশনারি অনুযায়ী ডিসি তাহলে বিজেপীর সাথে।
  • sm | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১২:০২418177
  • লোকজন এতো উত্তেজিত হয়ে যাচ্ছে কেন কে জানে।এন আর সি পড়ে যা বুজলুম আমাকে আবার আর এক বড় খোকন, বরিস এর দেশে গিয়ে থাকতে হবে, হয়তো।কতো বার পড়লাম,গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর।কত প্যাঁচ কষে সিঙ্গুরে শিল্প হতে দিলাম না,যাতে বহু লোক ভিন রাজ্যে যেতে বাধ্য হয়।
    ভেবে ছিলাম,শেষ জীবনটা,হরির নাম করে কাটিয়ে দেব।কোত্থেকে কি হয়ে গেল?
    খুব খারাপ লাগে।খুউব।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৯418176
  • সুস্থ থাকুন....ছাগোল-দের সঙ্গে থাকুন!!
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৮418175
  • অমিত, আমি কি আপনার সাথে কোন তর্ক করেছি? :d
  • PT | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৭418174
  • "সরকারের স্ট্রাটিজি ভালো। জব তব বন্ধ করে দাও। হাতে ইন্টারনেট ধরিয়ে দাও।প্রত্যাশা কমে যাবে।স্বনির্ভর হয়ে যাবে। কুনো সমিস্যে নাই।"

    প্রদীপ জ্বালানোর আগের সলতে পাকানোর কাজটি করেছিলেন অন্য একজন অনেক আগেই। পব-র ছাগলেরা তাঁকেই ক্ষমতায় রাখতে চায়।

    "This policy of reduction of the strength workforce by 1% every year was openly announced by the then Railway Minister, Mamata Banerjee in her Vision 2020 document presented to the Parliament in 2009."
    https://www.cgpi.org/node/6666

    (রাজনৈতিক সংগঠনের লিং দিতে চাইনা। ঐ ভিশন ডকুমেন্ট পড়েছিলাম অনেক আগে। লিং পাচ্ছিনা। তাই এটা দিতে হল)
  • একক | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪১418172
  • মানুষকে ভুল বোঝানোর রাজনীতি চিরকালের, সে নিয়ে সন্দেহ নেই, কিন্তু এই সময়ের ক্রাইসিস টা শুধু ভুল বোঝানোয় সীমাবদ্ধ নেই। ঘটি বাটি বেচে দেশ চলছে। অযোগ্য ফড়েদের হাতে বিক্রি হয়ে যাচ্ছে সরকারি ইনফ্রা। এগুলো কোনো নীতিই নয়। ডান -বাম -সেন্টার নাথিং।

    আর এদিকে আশ্চর্য কুচিমুচি কিউটি পাই আমাদের পশ্চিমবঙ্গ !! NRC মাথার উপর ঝুলে আর এনারা চ্যানেলে চ্যানেলে কৌশিকী অমাবস্যার পুজো লাইভ টেলিকাস্ট কোচ্চেন !!!! তান্ত্রিক মশাই আবাল ব্যাখ্যায় জানিয়ে দিচ্ছেন কীভাবে তারার "কোষ " থেকে জন্ম বলে কৌশিকী !!!

    জেলেপাড়ার সং টু ফেসবুক মীম ---- একবিন্দু পাল্টানো না সজারুচোদগুলো !!
  • Amit | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪১418173
  • ডিসি,

    "রক্ত দিয়ে বক্রেশ্বর গড়া" গুল হলেও সম্ভবত "ঘর মে ঘুসকে মরেঙ্গে" র সাথে কোনো স্কেল এই তুলনায় আসে না। দুটোর তফাৎ টা একটু রিকোগনিজে করলে ভালো হয়। সেকেন্ড টা একেবারে আগুন নিয়ে খেলা, কোথায় শেষ হবে কেও জানে না।

    বামেরা বহু ভুলভাল কাজ করেছে হয়তো ৩৪ বছরে, কিউবাকে চাল পাঠানোর মতো অনেক ফালতু হুজুগ তুলেছে, কিন্তু এই লেভেল এ আগুন নিয়ে কোনো কালে খেলে নি।
  • PT | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৭418171
  • "মারেঙ্গে সালে"-দের হয়ে কাজ করছে কারা সেটা তো পরিষ্কার।
    অনেকদিন ধরেই পরিষ্কার। এদের মত "সুস্থ" মানুষেরাই তো দিদির অনশন মঞ্চে তথাগত রায়, রাজনাথ সিংদের দেখেও চক্ষু মুইদ্যা ছিল।!!
    ২০০৩
    "Mamata said “we are with you (the RSS) in your fight against the communists”."
    ২০১৯
    "আসন্ন ছাত্র-ভোটে এবিভিপি-র স্লোগান, ‘বামপন্থী মুক্ত জেএনইউ’।"
    সুস্থ থাকুন....""মারেঙ্গে সালে"-দের সঙ্গে থাকুন!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত