এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৭418409
  • ইউ এস এ তে সুপ্রীমকোর্ট রয়েছে।
    সেখানেই আটকে যাবার কথা।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৭418410
  • উইলিয়াম রিজ মগ এর ইম্পেরিয়াল নস্টালজিয়া আর তীব্র শ্রেণীঘৃণা, বরিস জনসন এর স্কুল পড়ুয়া লেভেলের বাফুন গিরি, টেরেসা মে র ভীষণ দেশাত্মবোধে উদ্বুদ্ধ থ্যাচারের ক্যারিকেচার, আবার মাঝে মাঝে নাকি কান্না, তার আগে ক্যামেরন এর এলিগান্ট পলায়ন, গোটাটাই একটা জিনিস ই প্রমাণ করে, পার্টি অফ গভরনেন্স রা আর যাই করুক গভর্ন করতে পারে না, তাদের বাঁচিয়ে রেখেছেন, 'পৃথিবী(র) বহু রকমের ইডিয়ট'। ঃ-))))

  • S | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৪418408
  • অনেকের অবশ্যি এসব খুবই প্রিয় ব্যাপার স্যাপার। অন্যের উপর অত্যাচার না হলে, অন্যের সর্বনাশ না হলে অনেকেরই খাওয়ার হজম হয়না।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫২418407
  • বীরেন্দ্র চট্টোপাধ্যায় কে নিয়ে একটা মজার ট্রিভিয়া সেদিন পাওয়া গেছে। বাড়িতে দেখা গেল এক আত্মীয়ের সঙ্গে বীরেন্দ্র বাবুর কিছু কেজো নোট আদান প্রদান হয়েছিল। ১৯৬৭ নাগাদ সম্ভবত। ডেট একটা আছে। কিন্তু মজার হল, তার পেছনে একটা এই ভ্দ্রলোকের করা বীরেন্দ্র বাবুর একটা ছোটো ইংক স্কেচ। বেশ মজার।

  • | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৭418405
  • ৩১ লাখ! ইশশ আমার হোমলোন শুধেও আরেকটা ছোটমোট কিনে নিতে পাত্তাম গো!

  • sm | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৪418404
  • পৃথিবীতে বহু রকমের ইডিয়ট আছে।
    অধিকাংশ সময় এই সব এক্সপার্টরা ভুল প্রমাণিত হয়েছে।
    গ্রেট রিসেশন এর আগেও বিস্তর ভুল ভাল প্রেডিকশন করেছিল।
  • sm | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৯418402
  • আমার তো বরিস,ট্রাম্প এদের দুজনকেই বেশ লাগে।দুজনেই ইন্টেলিজেন্ট কিন্তু ছিটেল।বাকপটু।এক কথায় স্মার্ট ব্যক্তিত্ব।
    এ মুহূর্তে ব্রিটেন কে বাঁচাবার জন্য বরিস নীলকণ্ঠের ভূমিকা পালন করছে।
    জেনে বুঝে ছিটেল গিরি করছে।যাতে করে অক্টোবরে রি ইলেকশন করা যায়। জানুয়ারী অবধি ব্রেক্সিট পিছিয়ে নেবার আবেদন ও করবে।গত তিনবছর ধরে ক্যামেরন, টেরিসা মে,কর্বিন এরা ঘন্ট পাকিয়েই চলেছে।
    এর থেকে বেরোবার জন্য বরিস এর মতো ছিটেল প্রয়োজন ছিল।
    ট্রাম্প ও ছিটেল গিরি করে চীন কে মধ্যম বাঁশ দিয়েছে।মধ্য প্রাচ্য তে যুদ্ধ কমাবার চেষ্টা করছে।
    মেক্সিকোর প্রাচীর তুলছে।
    খালি পরিবেশ নিয়ে একটু বেশি সেলফিশ এটিচ্যুড দেখিয়ে ফেলেছে।
  • S | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৯418401
  • এই ভিডিও দেখলে ডিসিদাও ছাগল তত্ত্বে বিশাস করে ফেলবেন।

  • Ram | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৭418400
  • লোকে প্রেমে পড়ে গেরুয়া হতে চায়, স্বয়ং শাহরুখ বলেছে!
  • S | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৬418399
  • রাষ্ট্রপতি প্রথমে ভুল করে জানালেন যে হারিকেন ডোরিয়ান অ্যালাবামাতে যেতে চলেছে। অ্যালাবামা জানালো যে সে তথ্য সঠিক নয়। তাতে তিনি ক্ষুব্ধ হয়ে জানালেন যে আসল ছবিতে অ্যালাবামাই ছিলো। সকলে বললো যে ছিলোনা।

    তখন তিনি আসল ছবির উপরে পেন দিয়ে এঁকে দেখিয়ে দিলেন।

  • অর্জুন | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৮418397
  • সুকুমার রায়ের কবিতা সবচেয়ে ভাল পাঠ করে বা করতে পারবে বলে আপনাদের মনে হয়? আমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলায় বেশ লাগে।

    @Atoz @dc সুকুমার রায়কে নিয়ে লিখুন।
  • অর্জুন | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৩418396
  • চিত্রাংশু সম্পর্কে কি বলব! স্কুলটি আদেও আছে কিনা জানিনা। চিত্রাংশু দক্ষিণ কলকাতার প্রথম আঁকার স্কুল, নাকি নয় জানিনা। 'বাণীচক্র' তেও আঁকার ক্লাস হত। আমাকে প্রথম 'বাণীচক্র' তে দেওয়া হয়। কিন্তু সেখানে স্কুলের ক্লাসরুমের মত বেঞ্চিতে বসে শেখানো হত। হপ্তা দুয়ের মধ্যেই ছাড়িয়ে আনা হয়। বাবা বলেছিল 'এটা কি আঁকার ক্লাস না অংকের ক্লাস?' তারপর চিত্রাংশু। আমি ক্লাস করেছি ১৯৮৬, '৮৭, '৮৮।

    চিত্রাংশু প্রতিষ্ঠা করেছিলেন ভবেশ দাশগুপ্ত। শান্তিনিকেতনে পাঠভবনের প্রাক্তনী। স্কুলটি তিন দশকেরও বেশী সময় খুব সফল হয়েছিল। স্কুলটি গড়ে তুলতে সাহায্য করেছিলেন কমলকুমার মজুমদার, নীরদ মজুমদার এবং মৈত্রেয়ী দেবী। যুক্ত ছিলেন শানু লাহিড়ী। কমলকুমার মজুমদার তো আমার জন্মের আগেই প্রয়াত। নীরদ মজুমদার আসতেন কিন্তু তাঁর চেহারার সঙ্গে পরিচয় ছিল না বলে কোনো স্মৃতি নেই। তাঁর পুত্র চিত্রভানু উঁচুক্লাসে আঁকা শেখাত।

    ভবেশ বাবু একটি প্রকাশনী সংস্থাও চালাতেন। সেখান থেকে যামিনী রায়ের পেন্টিংয়ের দারুন প্রিন্ট বিক্রি হত। নন্দলাল বসুর ও।

    স্কুল ছাড়ার পরে বাবার সঙ্গে ভবেশবাবুর যোগাযোগ থাকলেও আমার দ্বিতীয়বার ওঁর সঙ্গে দেখা হয়েছিল পুনেতে এক কবির বাড়িতে ২০০১ সালে। ওঁর শান্তিনিকেতেনে একটি বাড়ি ছিল। সেখানেও গিয়েছি। ২০০৭ এ ভবেশ বাবু মারা গেলেন।

    চিত্রাংশুর প্রকাশনী সংস্থা বইমেলায় স্টল দিত প্রতিবছর। আমি ২০০৮, '০৯ অবধি দেখেছি।
  • S | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৭418395
  • তাহলে হাসান মিনহাজের কন্টেন্টে সৌদি আরব আর শিব সেনা আপত্তি জানিয়েছে। ব্রেশ ব্রেশ।
  • dc | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৯418393
  • একদম! সুকুমার রায় বারবার পড়েও আশ মেটে না।
  • b | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৫418392
  • কালাচাঁদের ছবি নিয়ে এতো খিল্লি করছেন, কিন্তু উহাই পোস্ট মডার্নিজম। সবই সত্য।

    গাছ্টাকে শাড়ি পরিয়ে সীতা করে দেওয়াটা ইউনিক।

    আর ইয়ে, ছোটোবেলায় পড়ে যেতাম এক রকম ভাবে। আর যত দামড়া হচ্ছি, তত এই লেখাগুলো নেশার মত চেগে বসছে।
  • রঙ | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৮418391
  • কেন? শিপিয়েম যে টকটকে লাল থেকে ভ্যাসভেসে গেরুয়া হয়ে গেল সেসব চ্যালাশ্রীদের চোখে পড়ে না বুঝি?
  • S | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০৪418390


  • আমি কিছু বলবো না।
  • Amit | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫৬418389
  • অটোজ। ওটা রাগ নয়, গোধূলির রং হবে গানটা তে। :) :)

    "সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশতো
    গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশতো
    বেশ তো বেশ তো "
  • Amit | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫৩418388
  • রঙের ফর্মুলেশন এর পেটেণ্ট করানো যায়। ওটা কেমিকাল পেটেণ্ট এর আওতাতে আসে।
  • অর্জুন | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৮418387
  • রঙের কি কপিরাইট কেনা যায় ?
  • Y | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২০418386
  • এইবার লোকে বলবে দানব এর জায়গায় সাধক বসাতে। চয়েস অফ এ সিংগুল ওয়ার্ড কতখানি রাজনীতি নির্ধারিত অবস্থান সাপেক্ষে কমিউনিকেশন ডিকটেট করে দেখুন।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১৪418385
  • হিংসেয় সবুজ হয়। কিন্তু গেরুয়া বোধয় কোনো ইমোশনেই হওয়া সম্ভব না।
    অর্থাৎ ইমোশানলেস দানবই গেরুয়া হয়।
  • Atoz | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৭418384
  • রেগে সবুজ/গেরুয়া হওয়া খুব কঠিন। ঃ-) রেগে গেলেই লোকে লাল(ফর্সারা) হয়ে যায় বা বেগুণী(শ্যামলারা) হয়ে যায়।
  • Ela | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৬418383


  • জমে উঠেছে।
  • PT | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৪418381
  • এনারা কারা-খামাকা চটে লাল (না, না, সবুজ বা গেরুয়া) হচ্ছেন? পোস্টিংটাতো sm-এর জন্য ছিল।
  • Atoz | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৪418382
  • টইতে বট। টইতে টইতে বট ঘোরে। নানা বিজ্ঞাপণ দেয়। এই ব্যাপারটা একটু দেখা দরকার অ্যাডমিনের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত