এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৬418560
  • বলছে যে নামার ১৫ মিনিট আগে ঘন্টায় ২০০০ মাইল বেগে যাচ্ছিল চাঁদ থেকে ২০ মাইলের মতন দূরত্বে। তারপরে চারটে ইঞ্জিন ফায়ার হয় স্পিড কমানোর জন্য। আস্তে আস্তে স্পিড কমিয়ে ল্যান্ড করার কথা। দু-আড়াই কিলোমিটার বাকী এমন সময় নাকি স্পিড কমার ব্যাপারটি ফেইল করে।

    কয়েক মাস আগে ইস্রায়েল-এর একটা কোম্পানি (SpaceIL), চাঁদে একটি রোব্ট পাঠিয়েছিল, ৩০০ পাউন্ডের মতন ওজন, ডিশ-ওয়াশার সাইজের - বেরেশিত (Beresheet)। ওটা ওরকম কাছে গিয়ে ল্যান্ডিং এর স্পিডে ভুল কিছু হয়ে ক্র্যাশ করে (২০১৯ এপ্রিলে)। ওটাও ভারতের মতন কম খরচের (১০০-১৫০ মিলিয়ন ডলার) উদ্যোগ ছিল।

    লো-কস্ট অ্যাপ্রোচ নাসা-ও নেবে বলছে -
    NASA is currently trying to tap into entrepreneurial innovation for upcoming robotic moon missions; the first of these low-cost trips is scheduled to launch in 2021.

    আর নাসা বলছে,
    The outcomes of the Indian and Israeli missions highlight that lower costs can mean higher risk of failure, which NASA will need to adjust to as it pursues a lower-cost approach.
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:০০418559
  • যাহ! চাঁদের জমি থেকে মাত্র 0.3 কিলোমিটার !
    According to data shown during the descent maneuver, the lowest altitude reported back to Earth was 0.2 miles (0.33 kilometers) above the lunar surface.

    বলছে ২০২৪ এ নাকি আবার ট্রাই করবে, চন্দ্রায়ন-৩।
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:১২418558
  • S :d

    রাত্তিরবেলা খুব মন খারাপ হয়ে গেছিল। আমার মেয়েও সকালবেলা মন খারাপ নিয়ে ইস্কুলে গেছে।
  • PT | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:১১418557
  • রেলমন্ত্রক থাকবে না কেন? কিন্তু আমাদের তো কৃষক নেত্রী আছেন।
    "reclaiming land and shifting utilities from the central business district" সম্পূর্ণ রাজ্য সরকারের দায়িত্ব।
    আরো কিছু সমস্যা আছে। কিন্তু কিছু সমস্যা খুব আশ্চর্যজনক। দিল্লি ও কলকাতার মেট্রো পাতার পদ্ধতির একটা তুলনা আছে এখানে।
    "the Bengal government had no compulsion to facilitate land procurement"!!
    http://timesofindia.indiatimes.com/articleshow/68929581.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৮418556
  • আবার জড়িয়ে ধরেছে।

  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৭418555
  • ওঅ্যারে পড়লাম ইঞ্জিন ফেলিওর হয়েছে। এখন চাঁদে তো প্যারাশুটের ব্যপার নেই, তাই নামার সময়ে সিজি অ্যালাইন করে রাখার জন্য ল্যাটারাল থ্রাস্টার বারবার ফায়ার করতে হয়। দু কিলোমিটার উচ্চতায় হয়তো ফায়ারিং ঠিকমতো হয়নি। আশা করি ইসরো আরো ডিটেল জানাবে।
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৫418554
  • কেন্দ্রে সরকার নেই বলছেন?রেল মন্ত্রক বলে কিছু হয় না বলতে চাইছেন?
  • PT | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪১418553
  • "বিশেষজ্ঞ রা,ঠিক করেন"
    হাসালেন মহায়।
    ২০১১ থেকে পব-তে একজনই আছেন যিনি সব ব্যাপারেই বিশেষ অজ্ঞ কিন্তু তিনিই সিদ্ধান্ত নেন কোথায় গাড়ী শিল্প হবেনা, সর্ষে চাষ হবে, শহর কোন রংএ- রাঙানো হবে আর মেট্রো কোন রাস্তার তলা দিয়ে যাবে।
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১০:০২418552
  • খেয়েছে! এ তো সাংঘাতিক !
    কেলোর লেখাটা পড়ে খরবরটা জানলাম, গুগল সার্চ করে কতগুলো নিউজ পড়লাম, বৌবাজারের কোন জায়গার বাড়ি ভেঙ্গে পড়েছে বোঝার চেষ্টা করছিলাম, টেলিগ্রাফে লিখেছে ১৩এ, দুর্গা পিটুরি লেন - এই বাড়িটাতে মেজর ড্যামেজ হয়েছে, ম্যাপে দেখাচ্ছে এটা বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে একটা রাস্তা... পড়ে যা মনে হচ্ছে -- স্যাঁকরা পাড়া লেন আর দুর্গা পিটুরি লেন - বি বি গাঙ্গুলি স্ট্রিট এর ওপর পর পর দুটি রাস্তার গলির এলাকার বাড়িগুলোতে ড্যামেজ হয়েছে ... একটা ছবি পেলাম,
  • PT | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫০418551
  • পাওয়া গেছে! পাওয়া গেছে!!
    একজম "বামপম্থী" সায়েনটিস্ট!!
    "There's no God; no one directs our fate, says Stephen Hawking in final book"
    আর একজন আদি ভারতীয় "মার্কসিস্ট"!!
    "Periyar, in all his speeches and publications, from 1928, had declared that “there is no God, God doesn’t exist, one who has created God is a fool”."
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৬418550
  • আরে,কোন রুটে যেতে পারবে বা পারবে না,সেটা বিশেষজ্ঞ রা,ঠিক করেন।যদি সম্ভব না হয়,প্রস্তাব পত্রপাঠ বাতিল করবেন।সেটাই স্বাভাবিক।
    গঙ্গার তলা দিয়ে লাইন হতে
    পারলো যখন...
  • PT | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩২418549
  • সর্বনাশের শুরু তো সেই কব্বে!!
    "The Kolkata Metro Rail Corporation (KMRC) has agreed in principle to alter the alignment of the stalled East-West Metro, as proposed by the Mamata Banerjee government to avoid reclaiming land and shifting utilities from the central business district."
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫৮418547
  • তো এতে অসুবিধের কি আছে?ইসরো তে কয়েক জন নাস্তিক বামপন্থী সাইন্টিস্ট বসিয়ে প্রজ্ঞান কে কাজ করান দি কি।
    নাসার বহু মিশন ফেল হয়েছে।সব দেশের ই হয়।
    এই মিসটেক গুলো থেকেই অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়।
    চন্দ্র যান উৎক্ষেপ থেকে মুনে ল্যান্ডিং, একটা দীর্ঘ জার্নি।এর ৯৯শতাংশ সম্পর্ন হয়ে,এক শতাংশ অসম্পূর্ণ থেকেছে।বিরাট ব্যাপার কিছু নয়।
    বৌ বাজারে ধ্বস নামাও একটা দুর্ঘটনা।এক্যুইফার কে গ্রাউটিং করে, প্রকল্প এগিয়ে নিয়ে যেতেই হবে।প্রকল্প বন্ধ করা হলো মূর্খামি। হা হুতাশ করা, পাগলামির লক্ষণ।
    যাঁদের বাড়ী, ঘর দোর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে পুনর্বাসন ও আর্থিক সাহায্য,খুব তৎপরতা ও বিচক্ষণতার সঙ্গে করতে হবে।
    এখনও পর্যন্ত রেল মন্ত্রী কেন ঘটনাস্থলে আসতে পারলেন না,সেটা অদ্ভুত লাগছে।রেল মন্ত্রকসূত্রের কি বক্তব্য, সেটাও পরিষ্কার নয়।
  • PT | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩২418546
  • "আমাদের সংস্কৃতিতে বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি নিতান্ত বাইরের জিনিস, চিন্তাভাবনা বা জীবনযাপনের ভিতরে সে জিনিস ঢোকে নি।"
    মনে হচ্ছে একমত হতে হবে.......অন্ততঃ বর্তমান টাইম ফ্রেমে।
    কাল সন্ধ্যেবেলায় ২৩-২৮ বছরের বেশ কয়েক জনের সঙ্গে প্রায় ঘন্টা দুয়েক আলোচনা করে এমনটাই আরো বেশী করে মনে হচ্ছে।
    এক PhD ছাত্র বুকপকেটে সর্বক্ষণ ৫ টাকা দামের গীতা রাখে। সে সংস্কৃত জানে না ...গীতার বাংলা অনুবাদও পড়েনি...
    আরেক ছাত্র বাঙালী ক্রিশ্চান পরিবারের..হস্টেলের ঘরে একটি ক্রশ, গণেশ মূর্তি, সরস্বতী মূর্তি পাশাপাশি রাখা আছে..সম্প্রতি তালিকায় একটি শিবলিঙ্গ সংযোজিত হয়েছে। সে অবিশ্যি এক ছাত্রীর "গঙ্গা পেরোনোর সময়ে কপালে আপনা-আপনি হাত উঠে যায়" স্বীকারোক্তি নিয়ে হাসি-ঠাট্টা করল!!
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১৩418545
  • ল্যান্ডিং ফেলিওর হওয়াতে খুব খারাপ লেগেছে। এতদিন পর্যন্ত বেশ ভাল যাচ্ছিল, আশাকরি পরেরবার সফল হবে।

    অন্য কথা হল এই জলস্তরের কনহক্রিটায়ন বন্ধ কিরা খুব দরকার। নাহলে আরো বড় ক্ষতি হবে।
  • অমিত | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৮418544
  • এখন বৌবাজার নিয়ে মমব্যান আর কেন্দ্র কাদা ছোড়াছুডি চলবে, আগে কার দোষ দেখাতে। মাঝের থেকে লোক গুলোর ভোগান্তি চলবে বহুদিন আরো।
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৩418543
  • হ্যাঁ তাই দেখছি দ দি।

    তবে এই ল্যান্ডিং ফেলিওর হওয়ায় খুব খারাপ লেগেছে, এটাও বলে দি। আমি অবশ্য এমনিতেও বামপন্থী নই।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০২418542
  • না, মেট্রোর জন্য মাটির নীচে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল। ভূগর্ভস্থ জল লীক করে উপরে বাড়ির ভিত নড়িয়ে দিয়েছে। ফলে বাড়ি ধ্বসে পড়ছে।

    হ্যাঁ, অমনটাই আমিও শুনলাম। মাননীয়ার অবদান ইত্যাদি।
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০০418541
  • ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য অনেকগুলো বাড়িতে ফাটল ধরে ধ্বসে যাবার পরিস্থিতি হওয়ায় লোকজন সরিয়ে হোটেলে নিয়ে রেখেছে। কালকের বাংলা কাগহে ছিল।
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫৫418540
  • সিংগল কে র পোস্টটা পড়লাম, কিন্তু এটা কি ব্যপার? আবার ব্রিজ ভেঙে পড়েছে নাকি?
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫২418539
  • বাপরে সিকির এতো ক্ষমতা যে দেশকে বাম শূণ্য করে দিচ্ছে!
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৪418538
  • কেলোদাদার পোস্ট পড়ে এত রাগ হচ্ছে! এ কি অবিমৃষ্যকারিতা! জল এক মস্তবড় সম্পদ। তাকে জমিয়ে দিচ্ছে! মাটুর উপরে কংক্রিট করে শান্তি হয় নি নীচেও কংক্রিট দিয়ে জমাচ্ছে!.

    এদিকে শুনলাম ২৫০ দোকান সরাতে হবে বলে নাকি মাননীয়া অনুপ্রেরণা ফটাশ করে রুট ঘুরিয়ে দিয়েছিলেন। তার মানে এই পুরো বিপর্যয়টাই এড়ানো যেত!!
  • বামবাঙ্গালি | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪০418537
  • আহা, আপনাদের সিকিবাবু লিখেছেন!
    "আহা, যোগাযোগ যেন আর ফিরে না আসে। মিশন যেন পুরোপুরি ব্যর্থ হয়। আমেন!"

    সেখানে দলে দলে যাঁরা ঝাঁপিয়ে পড়েছেন, সবাই কিন্তু চাড্ডি নন, কিন্তু এসব পোস্ট পড়ে বাম খিস্তাচ্ছেন। এই পোস্ট এবার আইটিসেল ভাইরাল করবে বামেদের মানসিকতা বলে। দিনকতক আগে সুষমা স্বরাজ জেটলিদের মৃত্যু নিয়ে আমোদনৃত্য করা পোস্টগুলো যেমন ভাইরাল হয়েছিল বামেদের মানসিকতাকে গাল খাওয়াতে খাওয়াতে। এসব ওয়ান্নাবি দুদিনের বৈরাগী বামেদের জন্যই বামেরা দেশে শূন্য হয়ে যাবে।
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৭418536
  • হ্যাঁ রোজ সকালে কয়েক ফোঁটা গোমূত্রর ছিটে দিতে না পারলে শরীর আনচান করে।
  • Atoz | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩১418535
  • এক বন্ধু বলছিলেন বিজ্ঞান টিজ্ঞান প্রযুক্তি ট্রযুক্তি হল আমাদের কাছে ক্রিকেটের হেলমেট প্যাড গ্লাভসের মতন বাইরের জিনিস, ওসব পরে নিয়ে আমরা পেশাগত কাজকর্ম করে থাকি, দায়ে পড়ে। দায় মিটে গেলে সব খুলে রেখে হাঁফ ছেড়ে পুজোআচ্চা যাগযজ্ঞ জাতপাত জন্মকুন্ডলী বিচার করে বিয়ে থা এইসব করে বাঁচি। আমাদের সংস্কৃতিতে বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি নিতান্ত বাইরের জিনিস, চিন্তাভাবনা বা জীবনযাপনের ভিতরে সে জিনিস ঢোকে নি।
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩০418534
  • বেতাল নাকি ঘাড়ে চেপে, থুড়ি কন্ট্রোলরুমে বসে বিক্রমের ঘাড় মটকে দিয়েছে?
  • Amit | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৯418533
  • এই পুজো আচচা, যগগ নিয়ে লোকের আদিখ্যেতা আর শেষ হবে না। যাই কিছু টেকনিকাল ইস্যু, তার মাঝখানে টেনে আনবেই।
  • avi | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০৪418532
  • লোকজন বলছে শুরুতেই একবার পিছিয়ে দেওয়ায় অযাত্রা হয়েছে। একবার সংকল্প করে যজ্ঞ পুজো এইসব হয়ে যাওয়ার পরে দেরি করাতেই বিপত্তি। ইসরো বিষয়ে।
  • Atoz | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫৯418531
  • কাঁধে করে নিয়ে আমরা যাদের সিংহাসনে বসিয়েছি, তেনারা তো সব "চাঁদনিরাতের পেত্নিপিসি সজনেতলায় খোঁজ না রে" কেস। এরা এইসবই তো করবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত