এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ela | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৪418590
  • সিঙ্গল কে অনেক বেশি জানবেন, আমি একটা পরিবারের কথা শুনলাম। তাদের মেয়ের বিয়ে এই ডিসেম্বরে, সব ব্যবস্থা পাকা, এর মধ্যে বাড়ি ভেঙ্গে পড়েছে। হোটেলে থেকে সুষ্ঠুভাবে বিয়ে দেওয়া যাবে কি না, তার আগে আদৌ বাড়ি ফেরা যাবে কি না, বিয়ের ব্যবস্থাপনা সব ক্যানসেল করলে কত টাকা নষ্ট হবে, সব মিলিয়ে প্রচণ্ড উদ্বেগে আছে।

    আমার মনে হয় এই সব কিছুর অ্যাকাউন্টেবিলিটি কারও নেওয়া উচিত। না হলে ঐ ট্রাকের পিছনে মেরা ভারত মহান লিখেই মহান হওয়া যাবে।
  • Ela | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৭418588
  • যাক তাহলে গঙ্গার তলা দিয়ে লাইন যাওয়াটা যে কিছু প্রমাণ করে না সেটা বোঝা গেল।

    আর একটা কথা না বলে পারলাম না। মেট্রোর লাইন যাওয়ার মত একটা গুরুত্বপূর্ণ কাজ হবে, অথচ মাটির তলার পরিস্থিতি কী আছে, সেটা ভাল করে খতিয়ে দেখা হবে না, পরিস্থিতি এমন দাঁড়াবে যাতে লোকেদের বাড়ি ছেড়ে হোটেলে যেতে হবে, আর তাতে কেউ প্রশ্ন করবে না, কেউ হা-হুতাশ করবে না (বা করলে পাগলামো বলে গণ্য হবে), এটা কি মানে এতই স্বাভাবিক মানে হয় আপনাদের?

    আমি তৃণ করে ছড়িয়েছে আর বাম কি বিজেপি করলে ফাটাফাটি হত, এই সব অসার কোনও তর্কে যেতে চাই না। ক্ষতিপূরণ পুনর্বাসন ইত্যাদি কবে দেওয়া হবে বা আদৌ দেওয়া হবে কি না সেসব পাঁচালিতেও নয়।

    শুধু একটাই কথা জানতে চাইছি যে এত বড় একটা গাফিলতি কি এতটাই ক্ষমাসুন্দর চক্ষে দেখতে হবে? একদম কিছুই কি যায় আসে না?
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৭418589
  • ইস্রোর সাফল্যের কথা ইন্টারন্যাশনালি অনেকদিন ধরেই আলোচিত। ১০৪টে স্যাটেলাইট আর মঙ্গলায়ন তো লেজেন্ড হয়ে গেছিলো। দিস ফেইলিওর ইজ ডেফিনিটলি নট আ গুড নিউজ। দেখা যাক। পরের ব্ছর সুর্যে যাওয়ার কথা আছে।
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩১418585
  • #যান
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩১418586
  • ডিসি,
    ৫০ বছর আগে মানুষ চাঁদে পা দিয়েছিল, তার পরে আরও ১১ জন মানুষ চাঁদের মাটিতে হেঁটেছে, শেষজন ১৯৭২ সালে, সেও প্রায় ৫০ বছর হতে চলল। কিন্তু এর পরে আর কেউ যায় না কেন? রোবটই বা নামায় না কেন?

    প্রথমত প্রাথমিক উত্তেজনা স্তিমিত হয়ে আসে। আর কত চাঁদের পাথর বয়ে আনবে মানুষ,, দু চারটে তো কমলেশ্বর-দেব দের জন্য রাখতে হবে। তাছাড়া খুবই ব্যয়বহুল প্রতিটি ট্রিপ।

    প্রাথমিক উত্তেজনা কেটে যাবার পর, স্পেস প্রোগ্রামের ফোকাস বদলাতে থাকে, ইউজিং স্পেস ফর গ্লোবাল কম্যুনিকেশন --- এতে ইনভেস্টমেন্ট হতে থাকে, স্পেস স্টেশন তৈরি হয়, শয়ে শয়ে স্যাটেলাইট পৃথিবী পরিক্রমা করতে থাকে, তারপরে আসে মঙ্গল -- এইসব।
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩১418587
  • আমার তো মনে হয়,এই ফেইলিওর অনেক বেশি প্রচার দিলো।ইন্ডিয়া নামক দেশটি যে চাঁদে জন পাঠাচ্ছে,এটাই বিরাট ব্যাপার।
    ভবিষ্যতে একটা মিশন সাকসেফু ল, হলে, ইসরোর বাজার বাড়বে।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৫418584
  • আর স্পেস টেকে তো ইন্ডিয়ান গভঃ এমনি এমনি টাকা ঢালছে না। ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ স্ট্র্যাটেজিতে লীপফ্রগিং বলে একটা কন্সেপ্ট আছে। স্পেস টেক তারই ইমপ্লিমেন্টেশান।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৯418583
  • ঠিকই এসব ফালতু আবেগ আর রেটোরিক। কিন্তু এই ফেইলিওর না হলে ইসরোর ব্যবসাটা আরো ভালো জমে উঠতো। লো কস্ট মডেলটা বেশ পপুলার হয়ে উঠছিলো। কমার্শিয়ালি প্রায় ১০ বছর পিছিয়ে গেলো। কান্নাকাটি না করে বছর দুয়েকের মধ্যে আবার পাঠানোর ব্যবস্থা হোক। যদি প্রয়োজন পরে তাহলে একটু বেশি পয়সা কড়ি খরচ করে ব্যাকাপ অপশানও রাখা হোক। সাধারণ বুদ্ধিতে যা মনে হয়।
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৮418582
  • আরে এলসিএম চটেন ক্যান?ওখানে can mean সত্য সত্যই লিখেছে।কিন্তু হাইয়ার রিস্ক অফ ফেইলিওর শব্দ বন্ধ টিও যোগ করে দিয়েছে।
    কেমন একটু তাচ্ছিল্যের টাচ আছে মনে হলো।
    সে,যাই হোক আপনি ই ঠিক।
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৩418581
  • আর, এই ২০১৯ সালে স্পেস প্রোগ্রাম বা রোবোট পাঠানো নিয়ে আবেগে থরোথরো -- ইয়ে --- ১৯৫৭-য় গেল প্রথম প্রাণী, ১৯৫৮-তে প্রথম টেলিমেট্রি সিস্টেম-সহ স্যটেলাইট, ১৯৫৯-এ প্রথম পৃথিবীর ছবি মহাকাশ থেকে, ১৯৬১ তে মহাকাশে মানুষ, ১৯৬৯-এ চাঁদে মানুষ ----

    ... আর তারও ৫০ বছর পরে... যুগান্তকারী নতুন কোনো আবিষ্কার কিছু নয়... একটি ছোট ইস্রায়েলি কোম্পানিও একই জিনিস ট্রাই করেছে এই এপ্রিল মাসেই.....

    ভারতের মতন দেশের পক্ষে নিঃসন্দেহে দারুণ অ্যাচিভমেন্ট --- কিন্তু, এই আমরা শস্তায় করেছি তাই আমরা খুব ট্যালেন্টেড, পয়সা থাকলে আমরাও দেখিয়ে দিতাম --- এসব ফালতু রেটোরিক ---

    চায়নার স্পেস প্রোগ্রাম নিয়ে চাইনিজ আমজনতার আবেগে থরথর হওয়া নেই, না থাকাই স্বাভাবিক ---
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০২418580
  • বোঝো! আবার কাট-পেস্ট করি,
    "lower costs can means higher risk"
    এই কথাটা - অতি আশ্চর্য, বা মহাজাগতিক কিছু নয় ! না বোঝার মতনও কিছু নেই। আর, "can mean" আর "mean" এর মধ্যে সামান্য তফাৎ আছে -- আপনি সেই তফাৎ জানেন না তা নয়, আসলে তর্ক করার সময় তো...
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৯418579
  • যাকলা, ওই আর্টিকেলটাতেই লিখেছে The moon is littered with the remains of spacecraft that have tried and failed to land in one piece. Two American craft, from the robotic Surveyor series that helped blaze the trail for Apollo, crashed in the 1960s. Several probes from the Soviet Luna program also collided with the moon’s surface.

    তাহলে কস্টের সাথে ফেলিওর এর কি সম্পর্ক?
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৫418578
  • এনওয়াইটির স্টেটমেন্টটা বেশ বোগাস মনে হলো। যদ্দুর জানি পাঁচটা দেশ চাঁদে সফট ল্যান্ডিং অ্যাটেম্পট করেছে, তার মধ্যে দুটো ফেল, তিনটে পাশ। পাশের মধ্যে চীনও আছে, ওদেরও বোধায় লো কস্ট মডেলই হবে। তো এতো কম ডেটা দিয়ে অ্যাসোসিয়েসান বার করে দিল?
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৭418577
  • মোদির কাঁধে মাথা রেখে কান্নার ছবিটা দেখেছেন তো?
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৬418576
  • আরে lcm, অতো ঠান্ডা মাথায় কি আর পড়বো?
    আপনার পোস্টেই তো স্পষ্ট জ্বল জ্বল করছে highlight that lower costs can means higher risk of failure।
    কি জানি বাবা, এসব আমেরিকান কায়দার ইংলিশ!
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪২418575
  • গঙ্গার তলা দিয়ে লাইন পাতার কাজ শেষ।গঙ্গার ওপর কোন বাড়ী ভাঙার খবর নেই।
    বিডি স্কুল ফুটবল প্রতিযোগিতায় জিতেছে, এডি স্কুল ছুটি ঘোষণা করেছে।
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২৪418574
  • "লোয়ার কস্ট মানে ফেইলিওর, এরকম উক্তির মানে কি"
    - বোঝো !

    নিউ ইয়র্ক টাইম্‌স্‌ লিখেছে --
    The outcomes of the Indian and Israeli missions highlight that lower costs can mean higher risk of failure, which NASA will need to adjust to as it pursues a lower-cost approach.

    লিখেছে "lower costs can mean higher risk" ---- ফেইলিওর-টেইলিওর কিস্যু লেখে নি।

    একটু ঠান্ডা মাথায় ভাল করে তো পড়তে হবে।
  • Ela | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১০418573
  • ও নেই? আপনি গঙ্গার তলা দিয়ে লাইন যাওয়ার উদাহরণ দিলেন, তাই আমি ভাবলাম…
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৫418572
  • গঙ্গার ওপরে আবার কটা বাড়ী আছে?
  • Ela | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৩418570
  • গঙ্গার উপরের সব বাড়িগুলো ভেঙ্গে পড়ে গেছে তো!
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৩418571
  • আচ্ছা, লোয়ার কস্ট মানে ফেইলিওর, এরকম উক্তির মানে কি?মিশন ফেল হতেই পারে।বিজ্ঞান সর্বদা কস্ট এফেকটিভ হবার দিকেই দৌড়য়।
    নাসা,র কি চাঁদের চার পাশে ঘূর্ণায়মান স্যাটেলাইট আছে?
    দুর্ঘটনা যে ঘটেছে,তার কোন ভিডিও রেকর্ডিং বা নিদেন পক্ষে ছবি ছাবা পাঠালে বিজ্ঞান সমাজ উপকৃত হতে পারতো।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৮418569
  • আছড়ে পড়ে টুকরো হয়ে গেলে আর কিভাবে কম্যুনিকেট করবে। কিন্তু কী হয়েচে শেষ অবদি সে কী জানা গ্যাচে?
  • ন্যাড়া | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৭418568
  • আমারও একবার হয়েছিল। নাবার কথা মঙ্গলে, হিসেবের গন্ডগোলে চলে গেলাম বৃহস্পতিতে। দুদিনের তফাত আর কী, হে হে হে।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৩418567
  • চাঁদের গ্র‍্যাভিট ফিল্ডের খুব কোর্স ডেটা রিসার্চ ডোমেনে আছে। হাই ফিডেলিটি কিছু নেই। এটুকুতেই প্রচুর তারতম্য হ'তে পারে।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৮418566
  • হ্যাঁ। সে ক্যামেরার রেজোলিউশন তো দেখলাম ৩০ সেন্টিমিটার।
  • Kaju | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৭418565
  • তো কমিউনিকেশন আবার ফেরত পাওয়া সম্ভব হবে মনে হয়?
    এর আগে যারা সফল হয়েছে সকলেই উত্তর গোলার্ধে নেমেছে, দক্ষিণ গোলার্ধে এই প্রথম হবার কথা। এতে কি কোনো ইস্যু আছে গ্র্যাভিটেশন রিলেটেড?
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৫418564
  • আচ্ছা, অরবিটার থেকে কোনো ক্যামেরা ছবি তুললে তাতে পুরো ব্যাপারটা দেখতে পাবার কথা।
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৩418563
  • কম্যুনিকেশন টোট্যালি বন্ধ হয়ে যাওয়াটা হয়ত ক্র্যাশ এর সম্ভাব্নার দিকে ইঙ্গিত দেয়। টার্গেট ল্যান্ডিং এরিয়া থেকে ১.৬ কিলোমিটার শিফ্ট হয়েছিল বলছে।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৩418562
  • ইজরায়েলি ক্রাফটের মেন ইঞ্জিন বন্ধ হয়ে গেছিল। আপনা আপনি সেটা রিস্টার্ট করে। কিন্তু ওতে একটা ক্রিটিকাল সময় পেরিয়ে গিয়েছিল। বাকীটুকুতে গতি কমানো যায় নি।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:১০418561
  • না, ল্যাটেরাল থ্রাস্ট ভেহিকল অ্যাটিট্যুড নির্দিষ্ট রাখার জন্য প্রধানতঃ দরকার হয়। গতিকমানোর জন্য নয়। তার জন্য মেন ইঞ্জিন। মেন ইঞ্জিন বন্ধ হতে পারে কিন্তু কম্যুনিকেশন আর টেলিমেট্রি কেন বন্ধ হবে।

    আমার মনে হয় যে উচ্চতায় এবং সময়ে কম্যুনিকেশন লস্ট হয়ে যায় বলে মনে করা হচ্চে আদতে সেই সময় হয়তো ভেহিকল ক্র‍্যাশ করছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত